ব্যবসা

বড় দায়িত্ব পেলেন রাজ্যের মুখ্যসচিব

বড় দায়িত্ব পেলেন রাজ্যের মুখ্যসচিব

দুর্যোগ কাটতেই দিঘায় যশ বা ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল ঝড়ে বিধ্বস্ত দিঘা। শুধু দিঘা নয়, কার্যত ভেসে গিয়েছ মন্দারমণি, শঙ্করপুরও। অন্য দিকে রাজ্যে পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম আকর্ষণ দিঘা। তাই সৈকত নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘূর্ণিঝড় বিধ্বস্ত দিঘাকে ফের ঢেলে সাজানোর জন্য বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। অন্যদিকে দিঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ ফাঁকা পড়ে আছে। সেই দায়িত্ব দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। দ্রুত দিঘাকে পর্যটকদের জন্য সাজিয়ে তোলার নির্দেশ দিলেন তিনি। এবার কাজ হবে তাঁর নেতৃত্বে। দিঘাকে যাতে সুন্দরভাবে সাজিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই কারণেই প্রশাসনিকভাবে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বাংলার সর্বাধিক জনপ্রিয়…
Read More
ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ঘোষণা করা হল কেন্দ্র তরফে

ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ঘোষণা করা হল কেন্দ্র তরফে

তিন রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর। বহু হাজার হাজার ঘর ভেঙে গুঁড়িয়ে গেছে গৃহহীন হয়েছে বহু গ্রামবাসী। তছনছ করে দিয়েছে বাংলা ও ওড়িশার উপকূলীয় অঞ্চলকে। ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড তিন রাজ্যের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখার জন্য তিনটি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হবে। সেই দলের রিপোর্টের ভিত্তিতে আরও আর্থিক সাহায্য করেন। এছাড়া সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ওড়িশাকে এখনই ৫০০ কোটি টাকা অর্থসাহায্য করছে কেন্দ্র। অন্যদিকে, বাংলা ও ঝাড়খণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখার পরই দুই রাজ্যকে দেওয়া হবে বাকি…
Read More
মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না: বলেছে ডোমিনিকার আদালত

মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না: বলেছে ডোমিনিকার আদালত

পিএনবি প্রতারণায় অভিযুক্ত মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না বলে জানিয়ে দিল ডোমিনিকার আদালত। শুধু তাই নয়, তাঁকে আইনি সহায়তা নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। ফলে মেহুলের প্রত্যর্পণের বিষয়টি নিয়ে পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২৩ মে অ্যান্টিগা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান মেহুল। তাঁর খোঁজ চালাচ্ছিল অ্যান্টিগা প্রশাসন। চাওয়া হয়েছিল ইন্টারপোলের সাহায্যও। মনে করা হচ্ছিল কিউবাতে পালিয়ে গিয়েছেন মেহুল। কিন্তু তাঁকে বুধবার ডোমিনিকা থেকে গ্রেফতার করা হয়। অ্যান্টিগা সরকার মেহুলকে সরাসরি ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলে ডোমিনিকাকে। তবে বিষয়টি ডোমিনিকা আদালতে পৌঁছেছে। সেখানে মেহুলের আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল আর ভারতের নাগরিক নন, ফলে তাঁকে…
Read More
ঘূর্ণিঝড় যশের কারণে ক্ষতির মুখে মালদার ধান চাষীরা

ঘূর্ণিঝড় যশের কারণে ক্ষতির মুখে মালদার ধান চাষীরা

ঘূর্ণিঝড় যশের কারণে নষ্ট হয়ে যেতে পারে জমির ধান। এমনটাই আশঙ্কা করে ধান কেটে জমি পারে মজুত করে রেখেছিলেন চাষীরা। কিন্তু মালদায় ঝড়ের থেকেও বেশি হল বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে গেল মজুত রাখা চাষীদের কাটা ধান। পুরাতন মালদা ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকায় কাটা ধান বৃষ্টির জলে ভেসে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন চাষিরা। শুক্রবার সকাল থেকে কেউ কেউ খাল বিলের মধ্যে নেমেই ভেজা ধান কোনরকমে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি এবং যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে মূলত বেশি ধান চাষ হয়ে থাকে। আর এখানেই বেশি করে ক্ষতির মুখে পড়েছে ধানচাষীরা। যারা ঝড়ের কারণে আগাম জমি থেকে বোরো…
Read More
এবার  দুয়ারে ত্রানঃ  ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার দুয়ারে ত্রানঃ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমফানের পুনরাবৃত্তি আর চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইয়াস মিটতে না মিটতেই ঝড়ের পরে ক্ষতিপূরণ ও ত্রাণ নিয়ে তৎপর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। এবার ক্ষতিপূরণ ও ত্রাণ বণ্টনের রাশ নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। ইয়াসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করতে এবার 'দুয়ারে সরকারের' আদলে ‘দুয়ারে ত্রাণ’ পরিষেবা শুরু করা হচ্ছে বলে ঘোষণা করলেন মমতা। ক্ষতিপূরণের টাকা যাবে সরাসরি ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমপানের সময়ে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে প্রবল হইচই হয়েছিল রাজ্য়ে। সেই অস্বস্তিকর পরিস্থিতি আর যাতে না হয় তার জন্য ইয়াসে ক্ষতিগ্রস্তদের কাছে থেকে সরাসরি ক্ষতির খতিয়ান নেবেন সরকারি অফিসাররা। মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী ৩ থেকে ১৮ জুন -এর জন্য ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়া হবে।…
Read More
ঘূর্ণিঝড়ে রাজ্যের ক্ষয় ক্ষতির খতিয়ান করতে রাজ্যে প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড়ে রাজ্যের ক্ষয় ক্ষতির খতিয়ান করতে রাজ্যে প্রধানমন্ত্রী

সবে মাত্র বাংলার ওপর দিয়ে বয়ে গেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ক্ষয় ক্ষতি হয়েছে বিপুল পরিমানে। লক্ষ লক্ষ মানুষ এই ঘূর্ণিঝড়ের কারণে প্রভাবিত। ঝড়ের দাপটে কত ক্ষয় ক্ষতি হয়েছে তারই খতিয়ান করতে এবার আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশপথে দুই রাজ্যের (ওড়িশা এবং পশ্চিমবঙ্গ) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তারপরে দুপুর আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। জানা গিয়েছে, ওড়িশা থেকে ফেরার পথে তিনি দিঘা হয়ে কলাইকুণ্ডায় নামবেন। সেখানেই মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখান থেকে তিনি একটি রিভিউ মিটিং করার পর বালাসোর এবং ভদ্রক হয়ে পূর্ব মেদিনীপুরে পৌঁছাবেন। এছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান,…
Read More
লকডাউনের জেরে পেশা বদলে বাধ্য হচ্ছেন ছোট ব্যবসায়ীরা

লকডাউনের জেরে পেশা বদলে বাধ্য হচ্ছেন ছোট ব্যবসায়ীরা

কেউ পান দোকান, কসমেটিক দোকান কেউ মুনিহারী দোকান, ব্যাগের দোকান, টেলার দোকান করছিলেন’। কিন্তু কয়েক দশক ধরে জড়িয়ে থাকা এ সব পেশার মানুষগুলিকে এক ধাক্কায় বদলে দিয়েছে ‘লকডাউন’। লকডাউনে একের পর এক পেশা বদলাচ্ছে চোপড়ার মানুষ। একসময় টেলারের দোকান চালিয়ে জীবন কাটানো নন্দিগছের বাসিন্দা আজিত আলম, বর্তমানে মাস্ক বিক্রেতা। আজিত আলম জানান, খুব একটা বিক্রি নেই তবে যা হচ্ছে তাতে সংসার কোনোমতে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকার লড়াইটাই বড় হয়ে উঠেছে। আর ওই টিকে থাকার জন্যই ওঁদের কেউ ‘মাস্ক’ বিক্রি করছেন, কেউ বা সেনিটাইজার। লকডাউন ঘোষণা হতেই দোকান বাজার খোলা রাখার সময় ঘোষণা হয়েছে সকাল ৭ টা থেকে ১০…
Read More
অবশেষে শিক্ষার্থীদের স্বস্তি দিয়ে ঘোষিত হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

অবশেষে শিক্ষার্থীদের স্বস্তি দিয়ে ঘোষিত হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারীর কারণে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সংক্রমনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া। এই পরিস্থিতিতে বারবার পিছিয়ে গেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। অবশেষে স্বস্তি পেল শিক্ষার্থীরা। পরীক্ষার দিন ঘোষিত হল। তবে করোনা আবহের জন্য নিয়ম বদলাল পরীক্ষার। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক, জুলাইয়ের শেষে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের একেকটি পরীক্ষা হবে দেড় ঘণ্টা করে। পরীক্ষাকেন্দ্র হবে যার যার স্কুলে। মাধ্যমিকে শুধুমাত্র ১২টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিতে হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর…
Read More
সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চেয়ে অভিনব উদ্যোগ কেন্দ্র সরকারেরর

সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চেয়ে অভিনব উদ্যোগ কেন্দ্র সরকারেরর

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সাধারণের মধ্যে ক্ষোভ আঁচ করতে পেরেছে বিজেপি। বহুবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে কেডির সরকার। তাই এবার সাধারণ মানুষের মনে পৌঁছাতে চেয়ে বড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার। সাত বছর আগে এই দিনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে সপ্তম বছর পূর্ণ করছেন নরেন্দ্র মোদী। করোনা আবহে মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তি আসতে চলেছে। সপ্তম বর্ষপূর্তিতে কোনও আড়ম্বর নয়। এ সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু তার মানে এই নয় যে, গেরুয়া শিবির কোনও রমক কর্মসূচিই গ্রহণ করবে না। সরকার তথা শাসক দল যে মানুষের পাশে, তা বোঝাতে দ্বিতীয় মোদী সরকারের…
Read More
কেএফসি’র কন্ট্যাক্টলেস ডেলিভারি ও টেকঅ্যাওয়ে

কেএফসি’র কন্ট্যাক্টলেস ডেলিভারি ও টেকঅ্যাওয়ে

কেএফসি ইন্ডিয়াসেফটি ও হাইজিনের ব্যাপারে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। এখন থেকে তাদের ৪এক্স সেফটি প্রমিস-এর ওপরে আরও জোর দেওয়া হচ্ছে – স্ক্রিনিং, স্যানিটাইজেশন, সোস্যাল ডিসট্যান্সিং ও কন্ট্যাক্টলেস সার্ভিস। কেএফসি’র ৪এক্স সেফটি প্রমিস-গুলি এরকম: (i) স্ক্রিনিং – রাইডার ও টিম মেম্বারদের নিয়মিত টেম্পারেচার স্ক্রিনিং করা হয়। সর্দি, কাশি ইত্যাদি উপসর্গ থাকলে তার উপশম না হওয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়। (ii) স্যানিটাইজেশন – সকল সারফেস, যেমন দরজা, দরজার হ্যান্ডেল, কাউন্টার, টেবল, চেয়ার ইত্যাদি প্রতি ৩০ মিনিট অন্তর স্যানিটাইজ করা হয়। টিম মেম্বাররা সবসময়ে হ্যান্ড ওয়াশ ও মাস্ক পরে থাকার নিয়ম কঠোরভাবে মেনে চলেন। (iii) সোস্যাল ডিসট্যান্সিং – শুধু টিম…
Read More
জিকা জীববৈচিত্র্য সংরক্ষণকে সমর্থন করছে

জিকা জীববৈচিত্র্য সংরক্ষণকে সমর্থন করছে

বিশ্বের বিভিন্ন দেশ জৈবিক বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস উদযাপন করে এবং প্রতিবার জীববৈচিত্র্যের প্রতি ক্রমবর্ধমান মনোযোগ দিয়ে, জিকা ইন্ডিয়া জীববৈচিত্র্য সংরক্ষণকে আরও সমর্থন করার পরিকল্পনা প্রকাশ করেছে। তামিলনাড়ু জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন প্রকল্পের (টিবিজিপি) জন্য এক দশক দীর্ঘ সমর্থন পর্যালোচনার জন্য জুন মাসে একটি গবেষণা শুরু হতে চলেছে। ১৯৯১ সালে রাজস্থানে একটি প্রকল্পের মাধ্যমে ভারতে বনখাতে সহায়তা শুরু হওয়ার পর থেকে জিকা ২৮টি রাজ্য নির্দিষ্ট প্রকল্প সহ ৩১টি প্রকল্পকে সমর্থন করেছে। প্রথম প্রকল্পটি কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করার সুবিধার্থে একটি গবেষণা চালিয়েছিল। ২০১৬ সালে, কাঞ্চনজঙ্ঘা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় খোদাই করা হয়েছিল, যা ভারতের প্রথম…
Read More
করোনা মহামারীর উৎস খোঁজার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

করোনা মহামারীর উৎস খোঁজার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

গত বছর থেকে করোনা মহামারীর প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। গত বছর থেকে চলতি বছর পর্যন্ত কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এই মারণ মহামারীর প্রকোপে। এখনও থামেনি এর মৃত্যুলীলা। কোথায় এর উৎস, যার জেরে নাজেহাল গোটা বিশ্ব। এবার এ বিষয়টি তদন্ত করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বন্যপ্রাণ থেকে উদ্ভুত হয়েছিল নোভেল করোনা ভাইরাস নাকি পরিকল্পনা মাফিক চিনের গবেষণাগারে তৈরি করা হয়েছে এই সংক্রামক ভাইরাসটি এ নিয়ে ৯০ দিনের মধ্যে রিপোর্ট তলব করলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেউই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, যে কোথা থেকে এলো এই ভাইরাস। লক্ষ লক্ষ মানুষের প্রাণঘাতী এই ভাইরাসের উৎস খুঁজতে মার্কিন…
Read More
হোয়াটসঅ্যাপের মামলার পাল্টা জবাব কেন্দ্রের: গোপনীয়তা না রাখার নির্দেশ

হোয়াটসঅ্যাপের মামলার পাল্টা জবাব কেন্দ্রের: গোপনীয়তা না রাখার নির্দেশ

কেন্দ্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে হোয়াটসঅ্যাপ। নাগরিকদের কোনও মৌলিক অধিকারই চূড়ান্ত নয় বলে এ বার মন্তব্য করল কেন্দ্রীয় সরকার। সংবিধানে লিপিবদ্ধ নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকারের উল্লেখ করেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু তাদের দাবি খারিজ করে কেন্দ্র জানাল, সব অধিকারের উপরই নিয়ন্ত্রণ থাকা জরুরি। বুধবার থেকে দেশে কেন্দ্রের ডিজিটাল নজরদারি বিধি চালু হয়েছে, যার আওতায় নেটমাধ্যমে প্রকাশিত যাবতীয় লেখালেখি এবং ভিডিয়োর উৎস কেন্দ্রকে জানাতে বাধ্য থাকবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সংস্থাগুলি। মূলত সরকার বিরোধী সমালোচনায় রাশ টানতেই কেন্দ্র এমন পদক্ষেপ করছে বলে অভিযোগ বিরোধীদের। বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই সেই বিধিনিয়ম কার্যকর করতে নেমে পড়লেও এ নিয়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে গিয়েছে হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপের…
Read More
লিঙ্কন ফার্মাসিউটিক্যালস: নেট প্রফিটে ২৮.৩৩% বৃদ্ধি

লিঙ্কন ফার্মাসিউটিক্যালস: নেট প্রফিটে ২৮.৩৩% বৃদ্ধি

২০২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ২৮.৩৩ শতাংশ বৃদ্ধি ঘটিয়ে লিঙ্কন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নেট প্রফিট দাঁড়িয়েছে ১১.৮৫ কোটি টাকায়, যা বিগত বছরের একই সময়কালে ছিল ৯.২৩ কোটি টাকা। ২০২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে নেট রেভিনিউ ছিল ৭৭.৫৪ কোটি টাকা, যা বিগত বছরের একই সময়ের ৭৫.২৬ কোটি টাকার থেকে ৩.০৩ শতাংশ বেশি। ২০২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানির ইবিআইটিডিএ ছিল ১৬.৭৪ কোটি টাকা, যা গত বছরের সমসময়ের ১৩.০৫ কোটি টাকা থেকে ২৮.২৫ শতাংশ বেশি। ২০২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ইপিএস ছিল শেয়ারপিছু ৫.৯২ টাকা, যা আগের বছরে ছিল ৪.৬২ টাকা। কোম্পানি এবার ডিভিডেন্ড দেবে ১৫ শতাংশ, অর্থাৎ ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারপিছু ডিভিডেন্ড দেওয়া হবে ১.৫০ টাকা।…
Read More