ব্যবসা

রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে এসেছে হেলথ ইনফিনিটি প্ল্যান

রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে এসেছে হেলথ ইনফিনিটি প্ল্যান

রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স একটি নতুন উদ্যোগ নিয়ে এসেছে যেখানে সংস্থাটি তাদের গ্রাহকদের বাড়তি ৫% ছাড় দিবে যারা একযোগে কোভিড-১৯ টিকা গ্রহণ করেছে ও আরজিআইয়ের সাথে তাদের স্বাস্থ্য বীমা পলিসি কিনেছে বা রিনিউ করতে দিয়েছে, এই নির্ণয় টি করা হয়েছে গ্রাহকদের অতিরিক্ত স্বাচ্ছন্দ্য সরবরাহ করার লক্ষ্য নিয়ে। রিলায়েন্স হেলথ ইনফিনিটি পলিসিতে অতিরিক্ত এক সময়ের ৫% ছাড় পলিসি কেনার সময় প্রযোজ্য অন্যান্য ছাড়ের চেয়ে বেশি হবে এবং প্রিমিয়ামটিকে অত্যন্ত সাশ্রয়ী করে তুলবে। বর্তমান পলিসিহল্ডাররাও তাদের রিনিউওয়াল প্রিমিয়ামে অফারটি গ্রহণ করতে পারবেন। যে সমস্ত গ্রাহকরা নিজেরাই টিকা দিয়েছেন (অন্তত প্রথম ডোজ দেওয়া হয়েছে) তারা এই সুবিধাটি পাওয়ার যোগ্য।
Read More
সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল কর্মীদের ভ্যাক্সিনেশনের ব্যবস্থা নিচ্ছে

সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল কর্মীদের ভ্যাক্সিনেশনের ব্যবস্থা নিচ্ছে

সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল (এগ্রিকালচারাল ইকুইপমেন্ট ও কনস্ট্রাকশন ইকুইপমেন্টের নির্মাতা) কোভিড-১৯ প্রতিরোধে তাদের সকল কারখানায় নিয়মিত স্যানিটাইজেশন সহ একগুচ্ছ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কর্মীদের সুস্থতা ও সুরক্ষার জন্য ওইসব সতর্কতামূলক ব্যবস্থার সঙ্গে কিছু বাড়তি ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেমন (ক) কোভিড সংক্রমণের ক্ষেত্রে কর্মীদের ও তাদের পরিবারের জন্য ইন্স্যুরেন্স, (খ) অ্যাপোলো হসপিটালসের সঙ্গে টাই-আপ, (গ) ডেডিকেটেড টাস্ক ফোর্স, (ঘ) অক্সিজেন কনসেন্ট্রেটর সংগ্রহ করা ও (ঙ) ৫০ শতাংশ উপস্থিতির নিয়ম বজায় রাখা। এছাড়া, কোভিড-১৯ সিএসআর রিলিফ ইন্টারভেনশন-এর অঙ্গ হিসেবে কোম্পানির তরফে ১ লক্ষ সার্জিকাল মাস্ক, ৫০,০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার এবং ট্রাক্টর্স ও স্প্রেয়ার্সের ছয়টি সেট প্রদান করা হয়েছে। সকল কর্মীদের যথাসম্ভব ভ্যাক্সিনেশনের ব্যবস্থা গ্রহণ…
Read More
ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

বাংলায় ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় যশ । আগামী বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে সাইক্লোন। যশ মোকাবিলায় তৎপর প্রশাসন। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রুখতে ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এবার ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ২৫, ২৬ ও ২৭ মে বাতিল করা হয়েছে ভুবনেশ্বর-হাওয়া , হাওড়া-ভুবনেশ্বর, পুরী হাওড়া, হাওড়া-পুরী স্পেশাল এক্সপ্রেস ট্রেন। ২৫ ও ২৬ মে বাতিল করা হয়েছে হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। ২৪ ও ২৫ মে বাতিল করা হয়েছে যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস, গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস। ২৭ ও ২৮ মে বাতিল থাকছে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। ২৩ মে বাতিল করা হয়েছে নাগেরকয়েল-শালিমার এক্সপ্রেস। ২৬ মে বাতিল করা হল শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস। ২৪ মে বাতিল করা…
Read More
এবার কলকাতাতেও এল নতুন বিপদ, নতুন গাইডলাইন স্বাস্থ্য দফতরের

এবার কলকাতাতেও এল নতুন বিপদ, নতুন গাইডলাইন স্বাস্থ্য দফতরের

করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাস। এবার মারণ ছত্রাক সংক্রমণ ব্ল্যাক ফাঙ্গাসের হানায় কলকাতায় ফের এক রোগীর মৃত্যু। চিকিৎসার জন্য তাঁকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্ফোটিরিসিন-বি দেওয়া হয়েছিল। ভোরে মৃত্যু হয় ওই রোগীর। ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হওয়ায় পাশাপাশি, তিনি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসেও আক্রান্ত হন। সেই অনুযায়ী চিকিৎসা চলছিল তার কিন্তু আদতে শেষ রক্ষা হল না। এই নিয়ে ব্ল্যাক ফাঙ্গাসে দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায়। এই পরিস্থিতি উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকটি রাজ্য এটিকে মহামারী ঘোষণা করেও দিয়েছে।…
Read More
এবার টিকা পাবে ব্যাঙ্ককর্মীরাও

এবার টিকা পাবে ব্যাঙ্ককর্মীরাও

করোনা টিকার অগ্রাধিকারের তালিকায় এ বার ব্যাঙ্ককর্মীদের অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার। সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংক কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করা হল। আগামী সপ্তাহ থেকেই ধাপে ধাপে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। সরাসরি জনজীবনে যুক্ত থেকে গ্রাহক পরিষেবার কাজ করার কারণে ব্যাঙ্ককর্মীদের কোভিড-১৯ সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। পাশাপাশি, তাঁদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোরও ঝুঁকি রয়েছে। তাই তাঁদের টিকা পাওয়ার তালিকায় অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে গণ টিকাকণের সূচনা পর্বে অগ্রাধিকার দেওয়া হয়েছিল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কোভিড যোদ্ধাদের। সম্প্রতি সাংবাদিকদেরও করোনাযোদ্ধা হিসেবে ঘোষণা করে তাঁদের টিকাকরণের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ব্যাংক কর্মীরা। রাজ্যের এই…
Read More
চা-বাণিজ্য বিষয়ে ড্রিপ ক্যাপিটালের রিপোর্ট

চা-বাণিজ্য বিষয়ে ড্রিপ ক্যাপিটালের রিপোর্ট

গ্লোবাল ট্রেড ফাইন্যান্স কোম্পানি ড্রিপ ক্যাপিটাল ইনকর্পোরেটেড সম্প্রতি চা বাণিজ্য বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে এদেশের চায়ের বিপণন বিষয়ক নানা দিক উঠে এসেছে। ড্রিপ ক্যাপিটালের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতীয় চা রপ্তানি করেছে। দার্জিলিং তার চায়ের জন্য বিশ্বে একটি সুপরিচিত নাম এবং পশ্চিমবঙ্গ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক রাজ্য। প্রিমিয়াম কোয়ালিটির কারণে ভারতীয় চায়ের চাহিদা থাকলেও রিপোর্টটিতে বলা হয়েছে, চা শিল্পের জন্য যথেষ্ট ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার জন্য যথাযথ বিনিয়োগ করা হয়নি, এখনও হচ্ছে না। ২০০৪ সালে দার্জিলিং চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেলেও তা সেভাবে তুলে ধরা হয়নি,…
Read More
অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া এলাকায় হাইওয়ের নির্মাণকাজ শেষ করল চিন

অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া এলাকায় হাইওয়ের নির্মাণকাজ শেষ করল চিন

৩১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে, তিব্বতে ব্রহ্মপুত্র গিরিখাতের মধ্যে দিয়ে একটি হাইওয়ের নির্মাণকাজ শেষ করল চিন। এই অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া এলাকায়, বাঁধ তৈরিরও পরিকল্পনা রয়েছে তাদের। ৬ হাজার ৯ মিটার গভীরতার বিশ্বের অন্যতম গভীর গিরিখাত হিসাবে পরিচিত ইয়ারলুং জাংবো গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে গেছে হাইওয়েটি। ব্রহ্মপুত্র নদী তিব্বতে ইয়ারলুং জাংবো নামে পরিচিত। চিনের সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, এই হাইওয়ে নির্মাণে সময় লেগেছে ৭ বছর। নির্মাণকাজ গত শনিবার শেষ হয়েছে। শনিবার সকালে ২,১১৪ মিটার টানেল খনন করা হয়। হাইওয়ের মোট দূরত্ব ৬৭.২২ কিলোমিটার। বাইবুং কাউন্টি থেকে শুরু হয়ে এই হাইওয়েটি ভারতীয় সীমান্তে অবস্থিত মেডোগ কাউন্ডির বিষিং গ্রামের কাছে এসে শেষ…
Read More
সোনির নতুন কম্প্যাক্ট লার্জ-অ্যাপার্চার লেন্স

সোনির নতুন কম্প্যাক্ট লার্জ-অ্যাপার্চার লেন্স

ই-মাউন্ট লেন্স লাইনআপে নতুন সংযোজন হিসেবে সোনি ইন্ডিয়া নিয়ে এলো ‘এফই ১৪এমএম এফ১.৮ জিএম’ (মডেল এসইএল১৪এফ১৮জিএম) লেন্স। এটি একটি কম্প্যাক্ট, লার্জ-অ্যাপার্চার, আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। নতুন ‘এফই ১৪এমএম এফ১.৮ জিএম’ লেন্স পাওয়া যাচ্ছে ২০ মে থেকে। দাম (এমআরপি) ১৬২,৯৯০ টাকা। সকল সোনি সেন্টার, আলফা ফ্ল্যাগশিপ স্টোর্স, www.ShopatSC.com পোর্টাল ও মুখ্য ইলেকট্রনিক স্টোরসমূহে পাওয়া যাবে এই লেন্স। নতুন ‘এফই ১৪এমএম এফ১.৮ জিএম’ লেন্সের বৈশিষ্ট্য হল এটিতে রয়েছে অ্যাডভান্সড অপ্টিক্যাল টেকনোলজি-সহ কম্প্যাক্ট অপ্টিক্যাল ডিজাইন (৮৩এমএম X ৯৯.৮এমএম, ওজন ৪৬০ গ্রাম)। ‘এফই ১৪এমএম এফ১.৮ জিএম’ লেন্স এফ১.৮-এ বিউটিফুল বোকে তৈরি করতে পারে। ক্লোজ-আপ স্টিল ও ভিডিয়ো শ্যুটিংয়ের জন্য এই লেন্স আদর্শ। এটি চমকপ্রদ বোকে তৈরি…
Read More
অম্রুতাঞ্জনের কম্‌ফি ন্যাপকিন

অম্রুতাঞ্জনের কম্‌ফি ন্যাপকিন

মেনস্ট্রুয়াল হাইজিন ব্র্যান্ড ‘কম্‌ফি স্নাগ ফিট’ উওমেন হাইজিন মার্কেটে আশার আলো নিয়ে এসেছে। অম্রুতাঞ্জন হেলথকেয়ার লিমিটেডের এই স্যানিটারি ন্যাপকিনে সুপিরিয়র টেকনোলজি ব্যবহার করা হয়েছে সাশ্রয়ী মূল্য ও উত্তম মানের নিশ্চয়তার জন্য। কম্‌ফি স্যানিটারি ন্যাপকিনের দাম শুরু ২০ টাকা থেকে। অম্রুতাঞ্জন একমাত্র কোম্পানি যারা এত কম দামে হাই কোয়ালিটি ন্যাপকিন বাজারে এনেছে। অন্যান্য লিডিং ব্র্যান্ডের থেকে কম্‌ফি ৮০ শতাংশ বেশি শোষণের নিশ্চয়তা দেয়। কম্‌ফির লক্ষ্য, কাপড়ের ঘরোয়া ন্যাপকিনের পরিবর্তে ‘হাইজিনিক মেনস্ট্রুয়াল সলিউশন’ প্রদান করা এবং কাপড়ের পরিবর্তে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের স্বাস্থ্যসম্মত উপযোগিতা বিষয়ে সচেতনতামূলক প্রচার করা। নামী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে এই সচেতনতামূলক প্রচারাভিযানের জন্য আনা হয়েছে। ক্যাম্পেনটি টিভি, ডিজিটাল ও ইন-স্টোর…
Read More
করোনা আবহে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস

করোনা আবহে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস

মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে এবার মহামারী হিসেবে ঘোষণা করল তেলঙ্গানা সরকার। পশ্চিমবঙ্গে সম্প্রতি ৬ জনের দেহে মিলেছে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব। তেলেঙ্গানা সরকারের তরফে সে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা গুলিকে এই ছত্রাক মোকাবিলার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সঙ্গে বলেছে, কালো ছত্রাকের সঙ্গে জড়িত যেকোনো সন্দেহজনক কিংবা মিউকরমাইসিসিস সংক্রমনের কথা সরকারকে জানাতে হবে। এই বিষয়ে দৈনিক কি কি রিপোর্ট আসছে সেই বিষয়ে স্বাস্থ্য সংস্থা গুলিকে নিয়মিত সরকারের কাছে রিপোর্ট পেশ করতে হবে। দেশের মধ্যে প্রথমে মহারাষ্ট্র ও গুজরাটে দেখা দেয় এই কাল ছত্রাকের প্রভাব। তারপর ধীরে ধীরে দিল্লি ও বিহার হয়ে পশ্চিমবঙ্গেও প্রবেশ করে এই ব্ল্যাক…
Read More
টিকাপ্রদান নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার

টিকাপ্রদান নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। এরই মধ্য  দেশজুড়ে ভ্যাকসিনের সংকট। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা করে দিল কেন্দ্র। আগামী ১৫ জুনের মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মোট ৫ কোটি ৮৬ লক্ষ ২৯ হাজার ভ্যাকসিনের ডোজ বিনামূল্যে দেবে কেন্দ্র। আগামী ১৫ জুন পর্যন্ত টিকারকরণের রূপরেখা তৈরি করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার। এই বিপুল পরিমাণ টিকাদানে যাতে কোনওরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে জেলাওয়াড়ি পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ…
Read More
ভিআই-এর কোভিড-১৯ স্পেশাল রিলিফ অফার

ভিআই-এর কোভিড-১৯ স্পেশাল রিলিফ অফার

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই তাদের ৬০ মিলিয়ন স্বল্প আয় বিশিষ্ট গ্রাহকদের জন্য নিয়ে এলো এক স্পেশাল কোভিড-৯ রিলিফ অফার। এর উদ্দেশ্য, অতিমারির দ্বিতীয় ঢেউ চলাকালীন গ্রাহকরা যেন সবসময়ে ‘কানেক্টেড’ থাকতে পারেন। বর্তমান পরিস্থিতির কারণে স্পেশাল রিলিফ অফার হিসেবে ভিআই ৪৯ টাকার প্যাক বিনামূল্যে দেবে তাদের ৬০ মিলিয়নেরও বেশি স্বল্প আয় বিশিষ্ট গ্রাহকদের। ২৮ দিনের মেয়াদসম্পন্ন এই প্যাকে থাকবে ৩৮ টাকার টকটাইম ও ১০০এমবি ডেটা। এই কঠিন সময়ে এই অফারের দ্বারা গ্রাহকরা নিরাপদে ‘কানেক্টেড’ থাকতে ও সকল প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করতে পারবেন বলে আশা করে ভিআই। এছাড়াও, এই এককালীন অফারের সঙ্গে ভিআইএল সর্বমোট প্রায় ২,৯৪০ মিলিয়ন টাকার বিশেষ সুবিধা দেবে…
Read More
১২০ মিলিয়ন ডলার সংগ্রহ করল মোগলিক্স

১২০ মিলিয়ন ডলার সংগ্রহ করল মোগলিক্স

প্রথম ইন্ডাস্ট্রিয়াল বি-টু-বি কমার্স প্লাটফর্মে উন্নীত হয়ে মোগলিক্স এক গুরুত্ত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করে ইউনিকর্নে পরিণত হল। সাম্প্রতিক ১২০ মিলিয়ন ডলার সিরিজ ই ফান্ডিং রাউন্ডে এই কোম্পানির মূল্যমান বর্তমানে ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই রাউন্ডের ফান্ডিংয়ে কোম্পানির বর্তমান ইনভেস্টরসমূহ, যেমন টাইগার গ্লোবাল, সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়া ও ভেঞ্চার হাইওয়ে-কে অংশগ্রহণ করতে দেখা গেছে। মোগলিক্স হল ইন্ডাস্ট্রিয়াল ও এমআরও প্রোকিয়োরমেন্ট স্পেসে ভারতের বৃহত্তম ও অতিদ্রুত বৃদ্ধিশীল বি-টু-বি কমার্স প্লাটফর্ম। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এই কোম্পানি একটি অপারেটিং সিস্টেম গড়ে তুলছে, যা গ্রাহকদের দিচ্ছে এক ‘ফুল স্ট্যাক সার্ভিস’ যার আওতায় রয়েছে প্রোকিয়োরমেন্ট, প্যাকেজিং, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং ও হাইলি ইন্টিগ্রেটেড সফটওয়্যার। ২০১৫ সালে স্থাপিত মোগলিক্স ভারত, সিঙ্গাপুর,…
Read More