ব্যবসা

হাউসিং-ডট-কমের সিটি হেলথ কার্ড

হাউসিং-ডট-কমের সিটি হেলথ কার্ড

হেলথকেয়ার সার্ভিস, স্যানিটেশন ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দিক থেকে অন্যান্য শহরের তুলনায় কলকাতা পিছিয়ে রয়েছে। ইলারা টেকনোলজিসের অধিকৃত অগ্রণী অনলাইন রিয়াল এস্টেট সংস্থা হাউসিং-ডট-কমের ‘স্টেট অফ হেলথকেয়ার ইন ইন্ডিয়া: ইন্ডিয়ান সিটিজ থ্রু দ্য লেন্স অফ হেলথকেয়ার’ শীর্ষক সাম্প্রতিক রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। ‘হাউসিং-ডট-কম সিটি হেলথ কার্ডে’ কলকাতার স্থান হয়েছে সপ্তম। রিপোর্টে বলা হয়েছে, ১৫.৭ মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট কলকাতায় ১ হাজার মানুষ-পিছু বেডের সংখ্যা মাত্র ২, যার মধ্যে বেসরকারি ও সরকারি হাসপাতালের বেড অন্তর্ভুক্ত রয়েছে। তবে অতিমারির কারণে বৃদ্ধিপ্রাপ্ত অতিরিক্ত বেডগুলিকে এর অন্তর্ভুক্ত করা হয় নি। হাউসিং-ডট-কমের সিটি হেলথ কার্ডের তালিকার শীর্ষে রয়েছে পুণে। দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে…
Read More
টিকাকরণ নিয়ে বিশেষ সিদ্ধান্ত রাজ্যের

টিকাকরণ নিয়ে বিশেষ সিদ্ধান্ত রাজ্যের

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। এই পরিস্থিতিতে ভাইরাসকে রুখতে টিকাকরণেই সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। আর এবার টিকাকরণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আপাতত এখনই ১৮ ঊর্ধ্বদের টিকা নয়। ৪৫ ঊর্ধ্বদের দ্বিতীয় ডোজের টিকাকরণ শেষ করে, তবেই ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। ১ মে থেকেই ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার জন্য় অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। করোনা অতিমারী মুক্ত বিশ্ব পেতে এখনও অনেক সময় বাকি বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপাতত পাল্টে যাবে না পরিস্থিতি। সুরক্ষাবিধি মেনে চলতে হবে সকলকে।
Read More
বড় অনুমোদন দিল রাজ্যকে

বড় অনুমোদন দিল রাজ্যকে

করোনার ছায়া দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করল কেন্দ্র। করোনা মোকাবিলা সংক্রান্ত সাহায্য এবার থেকে সরাসরি আমদানি করতে পারবে রাজ্য সরকারগুলি। রাজ্যগুলিকে এমনই অনুমোদন দিল কেন্দ্র। নয়া আভ্যন্তরীণ গাইডলাইন অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেরাই কোভিড-ত্রাণ সংগ্রহ বা চিকিত্সা সরঞ্জাম ক্রয় করতে পারবে। এতদিন এই ক্ষমতা শুধু কেন্দ্রের ছিল। কেন্দ্র সেগুলি সংগ্রহের পর প্রয়োজনমাফিক রাজ্যগুলিকে সরবরাহ করত। তবে এবার থেকে রাজ্য সরকারগুলিই এই সিদ্ধান্ত নিতে পারবে। এর জন্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি একজন নোডাল অফিসার নিয়োগ করবেন।
Read More
গ্রাহকদের আর্থিক প্রয়োজন মেটাবে নিবেশ

গ্রাহকদের আর্থিক প্রয়োজন মেটাবে নিবেশ

আইএএন ফান্ড থেকে নিবেশ-ডট-কম ১.৬ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এই রাউন্ডে অন্যান্য কো-ইনভেস্টর যেমন ইন্ডিয়ান অ্যাঞ্জেল নেটওয়ার্কের অ্যাঞ্জেল ইনভেস্টর্স, এলভি অ্যাঞ্জেল ফান্ড ও অন্যান্য অ্যাঞ্জেল ইনভেস্টরগণও অংশ নিয়েছিলেন। ফিনটেক স্টার্ট-আপ নিবেশ-ডট-কম হল একটি মোবাইল-ফার্স্ট ডিজিটাল প্লাটফর্ম, যা মিউচুয়াল ফান্ড ও অন্যান্য ফিনান্সিয়াল প্রোডাক্টসের ডিস্ট্রিবিউটরদের সাহায্য করে দেশের আরও গভীরে তাদের প্রবেশের ক্ষেত্রে। এই প্লাটফর্ম ডিস্ট্রিবিউটরদের ব্যবসা বৃদ্ধি করতে ও নতুন গ্রাহক আনতে সক্ষমতা প্রদান করে। প্রসারনের ক্ষেত্রে জোর দেওয়া হবে অটোমেশনের মাধ্যমে টেকনোলজির উন্নয়নে, যেখানে গ্রাহকদের প্রয়োজন অনুসারে সঠিক প্রোডাক্টস নির্বাচনের ব্যাপারে পরামর্শ দেওয়া হবে। ইতিপূর্বে নিবেশ ফান্ড সংগ্রহ করেছে এলভি অ্যাঞ্জেল ফান্ড, উইন্ডরোজ ক্যাপিটাল নিয়ন্ত্রিত নেক্সট বিলিয়ন ফান্ড এবং…
Read More
সব বিধায়কেই দেওয়া হবে কেন্দ্রীয় নিরাপত্তা

সব বিধায়কেই দেওয়া হবে কেন্দ্রীয় নিরাপত্তা

তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগের থেকে পরের ছবিটা আরও ভয়ঙ্কর। রক্ত বয়েছে জায়গায় জায়গায়। বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি নেতাকর্মীদের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। উত্তপ্ত এই রাজনৈতিক পরিবেশে বিধায়কদের ওপরে তৃণমূল হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। তাই দলের সমস্ত বিধায়কের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করেছে তারা। ৩ থেকে এক লাফে ৭৭ হয়েছে বিজেপি। রাজ্যের সেই ৭৭ জন বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। শুধু বিধায়করা নন, একাধিক পরাজিত প্রার্থীর জন্যও কেন্দ্রীয় সুরক্ষা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
Read More
চিনা রকেট ভেঙ্গে পড়ল ভারত মহাসাগরে

চিনা রকেট ভেঙ্গে পড়ল ভারত মহাসাগরে

চিনা দ্রব্যের এমনিতেই বিশ্বজুড়ে বদনাম। যদিও চিনা দ্রব্যের দাম কম বলে একটা সুনামও রয়েছে। তবে চিনা দ্রব্য একেবারেই টেকসই নয়। আর সেটা আরও একবার প্রমাণ হল। মহাকাশেও টিকল না চিনের বানানো রকেট। আছড়ে পড়ল পৃথিবীর উপর। চিনা রকেট Long March 5B আছড়ে পড়ল ভারত মহাসাগরে। আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। গত সপ্তাহেই লঞ্চ হয়েছিল এই চিন রকেট। তার পরই সেটির ভেঙে পড়ার খবর পাওয়া যায়। জানা গিয়েছিল, যে কোনও সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে সেই রকেটের একটি বড় অংশ। তবে বিজ্ঞানীদের ভয় ছিল, রকেটের সেই বিশাল অংশ যদি লোকালয়ে আছড়ে পড়ে তা হলে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে। তবে শেষমেশ সেটি…
Read More
বন্ধন ব্যাংকের গ্রাহকসংখ্যা বৃদ্ধি

বন্ধন ব্যাংকের গ্রাহকসংখ্যা বৃদ্ধি

বন্ধন ব্যাংক ২০২১-এর ৩১ মার্চ সমাপ্ত হওয়া ত্রৈমাসিক ও অর্থবর্ষের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ৩১ মার্চ ২০২১-এ সমাপ্ত ত্রৈমাসিকে বন্ধন ব্যাংকের নেট প্রফিট ১০৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে ব্যাংকের নেট প্রফিট দাঁড়িয়েছে ২,২০৫ কোটি টাকায়। ২০২১-এর ৩০ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুসারে বন্ধন ব্যাংক ১,১৪৯টি শাখা ও ৫,৩৭১টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ২.৩৭ কোটি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত এই ব্যাংকে কর্মীদের সংখ্যা ৪৯,৪৪৫। ২০২০-২১ অর্থবর্ষের শেষে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে বন্ধন ব্যাংকের মোট ব্যবসা (ডিপোজিট ও অ্যাডভান্স) ২৮% বৃদ্ধি পেয়ে ১.৬৫ লক্ষ-কোটি টাকায় পৌঁছেছে। আগের বছরের একই ত্রৈমাসিকের থেকে এইসময়ে ব্যাংকের ডিপোজিট বুক ৩৭% বেশি বেড়েছে। বর্তমানে মোট ডিপোজিটের…
Read More
পলিসি না মানলে গ্রাহকদের অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত খারিজ করলো হোয়াটসঅ্যাপ

পলিসি না মানলে গ্রাহকদের অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত খারিজ করলো হোয়াটসঅ্যাপ

চলতি বছরের শুরু থেকেই হোয়াটসঅ্যাপ Privacy Policy নিয়ে তীব্র বিতর্ক দেখা গিয়েছিল। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে জানানো হয়েছিল যে, ইউজারেরা ডেডলাইন পর্যন্ত Privacy Policy না মানলে, তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে। ৮ ফেব্রয়ারি, ২০২১ ডেডলাইন বেঁধে দেওয়া হয়। আর তারপরই বিস্তর জলঘোলা শুরু হয়ে যায়। বহু মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে চলে আসেন প্রতিযোগী Signal ও Telegram-এর মতো অ্যাপে। সেই চাপের মুখেই পরিবর্তিত প্রাইভেসি পলিসি অ্যাক্সেপ্ট্যান্সের ডেডলাইন পিছিয়ে ১৫ মে, ২০২১ করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ-এর তরফে। গতকাল আবার এই Privacy Policy নিয়ে সুর নরম করেছে হোয়াটসঅ্যাপ। কোম্পানির তরফে শুক্রবার ঘোষণা করা হয়েছে যে, আপডেটেড প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়ার যে ডেডলাইন…
Read More
ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক – ভিআই গিগানেট

ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক – ভিআই গিগানেট

পরপর তৃতীয় ত্রৈমাসিকেও ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক হিসেবে গণ্য হল ভিআই-এর গিগানেট। ফিক্সড ব্রডব্যান্ড ও মোবাইল টেস্টিং অ্যাপ্লিকেশনস, ডেটা ও অ্যানালিসিসের গ্লোবাল লিডার ‘উকলা’ এই তথ্য জানিয়েছে। ৪জি নেটওয়ার্ক যাচাইয়ে ‘উকলা’র বিশ্লেষনের ভিত্তি হল ভারতে কিউ৩ ২০২০ থেকে কিউ১ ২০২১ পর্যন্ত ‘স্পিডটেস্ট ইন্টেলিজেন্স’ ডেটা অনুসারে ৪জি ডাউনলোড স্পিড। জানুয়ারি-মার্চ ২০২১ ত্রৈমাসিকে ভিআই অন্যান্য অপারেটরদের তুলনায় সবথেকে বেশি দ্রুত ৪জি স্পিড প্রদানের মাধ্যমে ভারতের সর্বাপেক্ষা দ্রুত ৪জি স্পিড প্রদানকারী নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। পশ্চিমবঙ্গে ভিআই-এর গিগানেট স্পিড চার্টের শীর্ষস্থান দখল করেছে কলকাতা, গ্যাংটক, শিলিগুড়ি, হাওড়া, নিউ টাউন, দুর্গাপুর, দার্জিলিং, আসানসোল, বর্ধমান, হলদিয়া, ব্যারাকপুর, বহরমপুর, মালদা, মেদিনীপুর, খড়গপুর, কোচবিহার ও কান্দি শহরে। ফাস্টেস্ট…
Read More
নেফ্রোলজি সেগমেন্টে পদক্ষেপ করল জেবিসিপিএল

নেফ্রোলজি সেগমেন্টে পদক্ষেপ করল জেবিসিপিএল

জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড (জেবিসিপিএল) ‘রিনোভা’ নামের একটি নতুন ডিভিশন লঞ্চের মধ্য দিয়ে নেফ্রোলজি সেগমেন্টে পদক্ষেপ করল। এই নতুন ডিভিশনের মাধ্যমে ক্রনিক কিডনি ডিজিজের (সিকেডি) রোগীদের প্রয়োজনের দিকে বিশেষ নজর দেওয়া হবে। লক্ষ্য থাকবে সিকেডি রোগীদের হাইপারটেনশন নিয়ন্ত্রণ থেকে এন্ড-স্টেজ রেনাল ডিজিজ রোগীদের কমপ্রিহেন্সিভ রেনাল কেয়ারের দিকে। সিলাকার ও নিকার্ডিয়া’র মতো ব্র্যান্ডের দ্বারা হাইপারটেনশন ক্ষেত্রে সাফল্য অর্জনের পর জেবিসিপিএল এবার সিকেডি রোগীদের দিকে লক্ষ্য রাখবে। এই ডিভিশনটি চালু হওয়ার ফলে নেফ্রোলজিস্ট ও চিকিৎসকগণ রোগীদের বিভিন্ন প্রকারের চিকিৎসা-বিকল্প প্রদান করতে এবং সেইসঙ্গে তাদের জীবনযাত্রার মান উন্নততর করতে সক্ষম হবেন।
Read More
কোভিড-১৯: অক্সিজেন দিচ্ছে ইএসএল স্টিল

কোভিড-১৯: অক্সিজেন দিচ্ছে ইএসএল স্টিল

লিকুইড মেডিকেল অক্সিজেন সরবরাহের জন্য বেদান্ত গ্রুপের স্টিল কোম্পানি ইএসএল স্টিল লিমিটেড তাদের বোকারোর নিকটবর্তী সিয়ালজোরি প্লান্টটিকে নির্দিষ্ট করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও স্টিল মন্ত্রকের চাহিদা অনুসারে তাদের এই সিদ্ধান্ত। দ্বিতীয় পর্যায়ের কোভিড-১৯ জনিত অতিমারি প্রতিরোধে সরকারের উদ্যোগের সঙ্গে সামিল হয়েছে বেদান্ত গ্রুপ। অন্যান্য গ্রুপ কোম্পানির মতো ইএসএল স্টিল লিমিটেড কোভিড-৯ রোগীদের জন্য লিকুইড মেডিকেল অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করেছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে বেদান্ত কেয়ার্স ইনিশিয়েটিভের আওতাধীনে। একটি গ্রিন করিডরের মাধ্যমে ইএসএল দ্রুততার সঙ্গে এই অক্সিজেন সরবরাহ করবে। সঙ্কটাপন্ন রোগীদের জন্য ইএসএল ইতিমধ্যে অক্সিজেন কনটেনার পাঠাচ্ছে পাঞ্জাব, বিহার ও ঝাড়খন্ডে। অক্সিজেনের চাহিদা যত বাড়ছে, তত বেশি সংখ্যায়…
Read More
পারবেননা বিধানসভায় প্রবেশ করতে

পারবেননা বিধানসভায় প্রবেশ করতে

বিধানসভা চত্বরে অভব্যতা, সাংবাদিকদের মারধরের জের। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিষিদ্ধ করলেন স্পিকার। সাংবাদিকদের সঙ্গে বচসার জেরে এবার থেকে কোনও কেন্দ্রীয় বাহিনীকে আর বিধানসভায় ঢুকতে দেওয়া হবে না। আজ বিধানসভার সচিব এনিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেন। গতকাল একটি ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কোনও বিধায়কের নিরাপত্তায় যুক্ত কেন্দ্রীয় বাহিনীর কোনও কর্মীকেই আর বিধানসভা কক্ষে ঢোকার অনুমতি দেওয়া হবে না। স্পিকারের নির্দেশে বিধানসভার সচিব নয়া নির্দেশ জারি করেন।
Read More
নতুন স্মার্টফোন – ওপ্পো এ৫৪

নতুন স্মার্টফোন – ওপ্পো এ৫৪

ভারতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ্‌ করল অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো – ‘ওপ্পো এ৫৪’। ২০ এপ্রিল থেকে ওপ্পো এ৫৪ পাওয়া যাবে ফ্লিপকার্ট ও মেইনলাইন রিটেল আউটলেটগুলিতে। এর দাম এরকম: ৪জিবি র‍্যাম+৬৪জিবি রম – ১৩৪৯০ টাকা, ৪জিবি র‍্যাম+১২৮জিবি রম – ১৪৪৯০ টাকা এবং ৬জিবি র‍্যাম+১২৮জিবি রম – ১৫৯৯০ টাকা। এ৫৪ ফোনটির ওজন মাত্র ১৯২গ্রাম। এটি পাওয়া যাবে তিনটি কলারে – ক্রিস্টাল ব্ল্যাক, স্টারি ব্লু ও মুনলাইট গোল্ড। ওপ্পো এ৫৪ ফোনে থাকা বিভিন্ন ফিচারের মধ্যে রয়েছে ব্যাকলাইট এইচডিআর, ড্যাজল কলার মোড, এআই সিন রেকগনিশন ও আল্ট্রা নাইট মোড। কলারওএস ৭.২ চালিত এ৫৪-এ আছে ব্ল্যাক স্ক্রিন মোড ও ফোটো ট্রানস্লেটর। ফোনটিতে রয়েছে…
Read More
অ্যামওয়ে ইন্ডিয়া মহিলাদের মধ্যে উদ্যোক্তামূলক চেতনাকে শক্তিশালী করছে

অ্যামওয়ে ইন্ডিয়া মহিলাদের মধ্যে উদ্যোক্তামূলক চেতনাকে শক্তিশালী করছে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি, অ্যামওয়ে ইন্ডিয়া তাদের নারী শক্তি প্রকল্পের প্রথম পর্বের সফল সমাপ্তির ঘোষণা করেছে। গত বছর চালু করা নারী শক্তি প্রকল্পটি অ্যামওয়ের আগামি ১০ বছরের বৃদ্ধির পরিকল্পনার একটি অংশ, এর অধিনে মহিলাদের উদ্যোক্তা মূলক বিষয়ে সমর্থন করা হবে। পূর্ব অঞ্চলে প্রবর্তিত, নারী শক্তি প্রকল্পটি এমওয়ের মহিলা প্রত্যক্ষ বিক্রেতাদের ব্যবসায়িকভাবে স্বাধীনভাবে পরিচালনা করার এবং তাদের ডাইরেক্ট সেলিং দক্ষতা বৃদ্ধি করেছে। এই প্রকল্পটি মহিলাদের মধ্যে ফিটনেস, স্বাস্থ্যকর জীবনযাপন, রান্না করার সঙ্গে তাদের ব্যবসায়ের মালিকানা এবং পরিচালনা করার সুযোগ দেয়। এমওয়ে ইন্ডিয়ার পূর্ব-পশ্চিম অঞ্চলের- সিনিয়র ভিপি মি চন্দ্রভূষণ চক্রবর্তী বলেছেন, মহিলাদের দক্ষতার প্রকাশের জন্য আমরা নারী শক্তি প্রকল্পটির শুরু করেছি।…
Read More