24
Feb
'লিভিং ইট লার্জ'-এর দর্শনকে সঙ্গী করে কলকাতায় শুরু হলো রয়্যাল স্ট্যাগ বুমবক্স-এর বহু প্রতীক্ষিত চতুর্থ এডিশন। গত ২১ ফেব্রুয়ারি অ্যাকুয়াটিকা গ্রাউন্ডে এক বর্ণাঢ্য সন্ধ্যার মধ্য দিয়ে এই চার-শহরের সফরের যাত্রা শুরু হয়েছে। বলিউড মেলোডি, হিপ-হপ বিটস এবং গেমিংয়ের এক অনন্য মিশেলে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক হাজার অনুরাগী উপস্থিত ছিলেন। এ বছরের বিশেষত্ব ছিল মিউজিক ও গেমিং এন্টারটেইনমেন্টের যুগলবন্দী, যা দর্শকদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা দিয়েছে। অনুষ্ঠানের শুরুতেই গেমিং সেনসেশন পায়েল ধারের সঙ্গে এক অনুরাগীর রোমাঞ্চকর গেমিং লড়াই দর্শকদের উৎসাহিত করে। এরপর ডিজে সাহিল গুলাটির ইলেকট্রিক পারফরম্যান্স সন্ধ্যার মেজাজ তৈরি করে দেয়। মঞ্চে দুর্দান্ত স্পিরিট ছড়িয়ে দেন র্যা পার ডিনো জেমস, তার…
