03
Sep
ইন্ডিয়ান কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ICEMA) নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে বার্ষিক অধিবেশন 2026 আয়োজন করল। এবারের মূল বিষয় ছিল “যে যন্ত্রগুলি ভারতকে গড়ে তোলে— এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে সিই(সার্কুলার ইকোনমি)”। অনুষ্ঠানে ভারতের পরিকাঠামো উন্নয়ন, দেশীয় উৎপাদন এবং বিকশিত ভারত 2047-এ নির্মাণ সরঞ্জাম শিল্পের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ. ডি. কুমারস্বামী, জি. কিষাণ রেড্ডি, নীতি আয়োগ-এর সদস্য ড. আর. বালাসুব্রামানিয়াম এবং সড়ক পরিবহণ মন্ত্রকের অতিরিক্ত সচিব মাহমুদ আহমেদ। শিল্পের পক্ষ থেকে বক্তব্য রাখেন ICEMA প্রেসিডেন্ট ও জেসিবি ইন্ডিয়া -এর সিইও দীপক শেঠি। বৈঠকে প্রস্তাবিত কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট (CIE) স্কিম, দেশেই যন্ত্রপাতি তৈরি, বিনিয়োগ বাড়ানো, রপ্তানি…
