ব্যবসা

এবার করোনা পরীক্ষার খরচ সাধারণের নাগালে

এবার করোনা পরীক্ষার খরচ সাধারণের নাগালে

পুজোর সময় থেকেই রাজ‍্যে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ‍্যের প্রতিটি হাসপাতালের পরীক্ষাগারে করোনা পরীক্ষা করার পাশপাশি এবার বেসরকারি গবেষণাগারে করোনা পরীক্ষা এবার সাধারণের নাগালে। এবার করোনা পরীক্ষার খরচ কমানোর সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার। বৃহস্পতিবার রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান করোনা নমুনা পরীক্ষার দাম কমিয়ে ৯৫০ টাকা করা হয়েছে। সবথেকে বেশি সংক্রমণ কলকাতায়।
Read More
চুরি যাওয়া তিন টোটো সহ গ্রেপ্তার এক

চুরি যাওয়া তিন টোটো সহ গ্রেপ্তার এক

শিলিগুড়িতে ক্রমান্বয়ে ঘটে যাওয়া টোটো চুরির ঘটনায় কিনারা করল শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ। জানা গেছে এদিন চুরি যাওয়া তিনটি টোটো সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রের খবর গতমাসের শেষের দিকে প্রধাননগর থানা এলাকায় তিনটি টোটো চুরি যায়। ঘটনায় তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী বৃহস্পতিবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড থেকে তিনটি ইরিকশাসহ একজনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ওই অভিযুক্তের নাম প্ৰকাশ করেনি শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন…
Read More
মহিলার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা

মহিলার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা

দিনদুপুরে টোটো আরোহী এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। ব্যাগে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার এবং নগদ টাকা ছিল বলে দাবি ওই মহিলার। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বর্ধমান রোডে। জানা গেছে এদিন প্রীতি প্রসাদ নামে এক মহিলা পরিবার পরিজন নিয়ে টোটোতে চেপে বিয়ে বাড়ি যাচ্ছিলেন । সেসময় টোটোর পিছু করে একটি স্কুটিতে দুষ্কৃতীরা আসে। প্রীতি প্রসাদের ব্যাগ টান দেয় দুষ্কৃতীরা। তখনই রাস্তায় পড়ে যান তিনি। সেই সুযোগেই ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ও নগদ টাকাও ছিল। মহিলাকে পড়ে যেতে দেখেই এলাকার যুবকেরা ছুটে আসেন। যদিও ততক্ষণ ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে আসে…
Read More
ধর্ষিতাদের বাড়ি গেলেন বিজেপির মহিলা মোর্চা,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

ধর্ষিতাদের বাড়ি গেলেন বিজেপির মহিলা মোর্চা,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

গত মঙ্গলবার মালদার নবাবগঞ্জ এলাকায় পাঁচ নাবালিকাকে মাদক খাইয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষিতাদের বাড়ি গেলেন জেলার মহিলা মোর্চার নেতৃত্বরা । তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছে মালদার বিজেপি মহিলা মোর্চা। বিজেপির অভিযোগ , ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই অভিযুক্তরা পালিয়ে গেছে বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী সুতপা চ্যাটার্জি। উল্লেখ্য , গত মঙ্গলবার পুরাতন মালদার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ জোড়াকালিস্থান এলাকায় পাঁচ নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ইটভাটার একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণের চেষ্টা এবং শ্লীলতাহানি করে তিন দুষ্কৃতী। সেই সময় ওই নাবালিকাদের শরবত খাওয়ানোর নাম করে মদ খাওয়ানো হয় বলে অভিযোগ। তাতে চার…
Read More
মিকি মেটালসের পাওয়ার প্লাস টিএমটি বার

মিকি মেটালসের পাওয়ার প্লাস টিএমটি বার

মিকি মেটালস লিমিটেড নিয়ে এল মিকি পাওয়ার প্লাস টিএমটি ৬০০ এসডি বার। একইসঙ্গে এই ব্র্যান্ডের নতুন লোগো উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিকি মেটালস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও প্রখ্যাত অভিনেতা যিশু সেনগুপ্ত, এসকে আগরওয়াল (ডিরেক্টর), এনকে আগরওয়াল (ডিরেক্টর), সাকেট আগরওয়াল (ডিরেক্টর) ও সুমিত আগরওয়াল (ডিরেক্টর)।  মিকি মেটালসের ম্যানুফ্যাকচারিং প্লান্ট বীরভূমের সিউড়িতে। এছাড়া দুর্গাপুরেও একটি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এই ব্র্যান্ডের উপস্থিতির প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, আসাম, উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়াণা এবং জম্মু ও কাশ্মীরে। কোভিড সংক্রমণের কারণে যখন ছোটো ও বড় সংস্থাগুলিতে কর্মী-সঙ্কোচন হচ্ছে, সেইসময়ে প্রসারণ পরিকল্পনার মাধ্যমে মিকি মেটালস কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। …
Read More
সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে রুখতে তৈরি হচ্ছে তৃণমূলের আইটি সেল

সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে রুখতে তৈরি হচ্ছে তৃণমূলের আইটি সেল

সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে টেক্কা দিতে তৈরি হচ্ছে তৃণমূলের আইটি সেল । ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচার কাজও চলছে তুমুল গতিতে। সোশ্যাল মিডিয়ায় প্রতিটি দল নিজের দলের প্রচারের পাশাপাশি বিরোধী দলগুলিরও বিরোধিতা করছে । এই সোশ্যাল মিডিয়ায় প্রচারের দিক থেকে বর্তমানে বিজেপির সঙ্গে তৃনমূলও পাল্লা দিতে শক্তিশালী আইটি সেল তৈরি করছে।সোশ‍্যাল মিডিয়ায় বিজেপির মিথ্যে প্রচারের জবাব সোশ্যাল মিডিয়া‌র মাধ্যমে‌ই দেওয়া সিদ্ধান্ত নিল তৃণমূল।এই নিয়ে তৃণমূলে‌র পক্ষ থেকে জলপাইগুড়ি‌র পাহাড়‌পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বৈঠক করা হয়। পাহাড়‌পুর তৃণমূল সভাপতি মহম্মদ মকবুল হোসেন বলেন,সোশ‍্যাল মিডিয়ার মাধ্যমে একের পর এক মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি।যার মোকাবিলা করতে তৃণমূল দলের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ…
Read More
ডায়াবিটিস নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা

ডায়াবিটিস নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা

নোভো নরডিস্ক এডুকেশন ফাউন্ডেশনের দ্বিতীয় বার্ষিক রিপোর্ট ‘ইমপ্যাক্ট ইন্ডিয়া: ১০০০-ডে চ্যালেঞ্জ’ থেকে জানা যাচ্ছে, কলকাতায় ডায়াবিটিস রয়েছে এমন মানুষজনের গড় এইচবিএ১সি লেভেল সেপ্টেম্বরে ছিল ৭.৯৬%, যা গতবছরের তুলনায় কিছুটা উন্নত বলা চলে। এইচবিএ১সি লেভেল হল কোনও রোগীর দীর্ঘমেয়াদী ব্লাড সুগার নিয়ন্ত্রণের সবথেকে ভাল সূচক।  ইন্ডিয়া ডায়াবিটিস কেয়ার ইনডেক্স (আইডিসিআই)-এর সাম্প্রতিক তথ্যানুসারে জানা গেছে, ২০১৮ সাল থেকে কলকাতায় এইচবিএ১সি লেভেল ৮.২৪% থেকে হ্রাস পেয়ে ৭.৯৬% হয়েছে। ডায়াবিটিস নিয়ন্ত্রণের সবথেকে ভাল উপায় হল স্বাস্থ্যসম্মত আহার, নিয়মিত শারীরিক ব্যায়াম ও ডায়াবিটিস লেভেলের দিকে সর্বদা নজর রাখা। আইডিসিআই হল নোভো নরডিস্ক এডুকেশন ফাউন্ডেশনের ‘ইমপ্যাক্ট ইন্ডিয়া: ১০০০-ডে চ্যালেঞ্জ’ কর্মসূচির একটি অঙ্গ। এর দ্বারা ভারতের ডায়াবিটিস…
Read More
নতুন প্যাকেজিংয়ে ইম্পেরিয়াল ব্লু

নতুন প্যাকেজিংয়ে ইম্পেরিয়াল ব্লু

দেশের সর্বত্র অসংখ্য মানুষের কাছে সিগ্রাম’স ইম্পেরিয়াল ব্লু জনপ্রিয়। সিগ্রাম’স ইম্পেরিয়াল ব্লু তার নতুন ‘কুল নিউ ব্লু’ প্যাকেজিংয়ে উপস্থিত হল। পার্নড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার কার্তিক মহিন্দ্রা জানান, গ্রাহকদের মন জয় করতে রূপান্তরের মধ্য দিয়ে তারা এর ক্লাসিক ডিজাইনের নবজন্ম দিচ্ছেন। নতুন প্যাক এই ব্র্যান্ডের পরিচিতি আরও বাড়াবে ও নতুন উচ্চতায় পৌঁছে দেবে।  হুইস্কি গ্রাহকদের কাছে ইম্পেরিয়াল ব্লুর এই সাজ পরিবর্তন আকর্ষণীয় হবে। বছরের পর বছর ধরে তার প্যাকেজিং সকলের পরিচিত। এভাবেই নিজের ক্যাটাগরিতে তার বৃদ্ধি অক্ষুন্ন রয়েছে। এবার এই ব্র্যান্ডের প্যাকেজিংয়ের নতুন ডিজাইন আরও আকর্ষক হবে। বহির্ভাগের প্রিমিয়াম প্যাকেজিং ও নতুন ডিজাইনের স্লীক বোতল গ্রাহকদের খুশি করবে। ‘দ্য…
Read More
দুই ফুটবল ক্লাবের পাশে সিন ডেনিম

দুই ফুটবল ক্লাবের পাশে সিন ডেনিম

ফ্যাশন ডেনিম ব্র্যান্ড ‘সিন’ ভারতের বৃহত্তম ফুটবল লিগের ১১টি ক্লাবের মধ্যে দুইটি ক্লাবের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল। ক্লাব দুটি হল ‘এটিকে মোহন বাগান’ ও ‘হায়দ্রাবাদ এফসি’। তরুণ প্রজন্মের সঙ্গে যুক্ত সিন ব্র্যান্ড খেলাধূলার সমার্থক হয়ে উঠেছে এবং দুইটি টিমের সঙ্গে সম্পর্ক স্থাপনের ফলে তা আরও দৃঢ় হল। শুধু ভারতের বৃহত্তম বার্ষিক ফুটবলের সঙ্গে যুক্ত হওয়া নয়, বিশ্বের ক্রীড়াক্ষেত্রেও সিন সুপরিচিত হয়ে উঠেছে হার্দিক পান্ডিয়ার মতো নামী ক্রিকেটার ও স্পোর্টসম্যানকে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার মাধ্যমে। ২০১২ সালে প্রতিষ্ঠিত সিন ব্র্যান্ড সাহসী স্বপ্ন ও আত্মবিশ্বাসের প্রতীক, যা ফুটবলের ক্ষেত্রেও প্রযোজ্য।
Read More
নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর

নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর

মোদী সরকার প্রণীত নতুন আইনের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার তৃণমূল জরুরি বৈঠকে বসছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার যাতে অবিলম্বে নয়া কৃষি আইন প্রত্যাহার করে, সেই দাবি জানালেন তিনি। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া আইন প্রত্যাহার না করলে রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিলেন তৃণমূল সুপ্রিমো।
Read More
বিজেপির মিছিলকে আটকে দিল পুলিশ,

বিজেপির মিছিলকে আটকে দিল পুলিশ,

বিজেপি যুব মোর্চার মিছিলকে আটকে দিল পুলিশ। এই ঘটনায় একসময় পুলিশ কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যুব মোর্চার সদস্যরা। জানা গেছে এদিন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলিপুরদুয়ার থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপি যুব মোর্চার। এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। কিন্তুআলিপুরদুয়ার থানার বিশাল সংখ্যক পুলিশ মিছিলের পথ আটকে দেয়। পুলিশ সুপারের দপ্তরে অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কার্যত অচল হয়ে পড়ে জেলা শহর আলিপুরদুয়ার।বিজেপির রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁর নেতৃত্বে শুরু হয় ওই রাজনৈতিক অভিযান।কিন্তু পুলিশি নিরাপত্তা বলয় ভেদ করে যুব মোর্চার ওই মিছিল পুলিশ সুপারের দপ্তরে পৌঁছতে পারেনি।তাই নিয়েই বিক্ষোভ ছড়ায়…
Read More
ইসাবেলার সঙ্গে প্রেম করছেন সল্লু মিয়া!

ইসাবেলার সঙ্গে প্রেম করছেন সল্লু মিয়া!

বুড়ো বয়সে ফের প্রেমে জড়াচ্ছেন চিরকুমার! বয়সের হাফ সেঞ্চুরি পেরিয়ে গেলেও নানা ঘাটের জল খেয়ে এখনো রীতিমত ব্যাচেলর লাভ গুরু সল্লু মিয়া। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ক্যাটারীনা কাইফের বোন ইসাবেলা কাইফের সঙ্গে নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে সালমান খান। এর আগে, ক্যাটরিনার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন সলমন খান। দীর্ঘ সময় প্রেম করেছেন তাঁরা। তারপর সম্পর্ক এমন তলানিতে এসে ঠেকে যে শুধু ছাড়াছাড়ি নয়, মুখ দেখা বন্ধ ছিল দুজনের। তবে সে সব ভুলে ফের শুধু মাত্র বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন দুজনে। ব্রেক-আপের পর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও সেটাই টেকেনি। ওদিকে ক্যাটরিনার মতো দেখতে জারিন খানকে খুঁজে এনে সিনেমা…
Read More
ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগ

ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগ

গুয়াহাটি, অক্টোবর ২০২০: পূর্ব ও উত্তরপূর্ব ভারতে ডেয়ারি কোঅপারেটিভগুলির বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)। পূর্ব ও উত্তরপূর্ব ভারতের ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মণিপুর, সিকিম ও নাগাল্যান্ডের কিছু অনুন্নত এলাকায় ডেয়ারি উন্নয়নের কাজে জড়িত রয়েছে এনডিডিবি। এনডিডিবি-র চেয়ারম্যান দিলীপ রথ জানান, যেসব এলাকায় কোঅপারেটিভ গঠন হয়নি বা বর্তমান কোঅপারেটিভগুলির ক্ষমতা বৃদ্ধি প্রয়োজন সেইসব এলাকায় তারা সবরকমভাবে সহযোগিতা করবেন। আসাম সরকারের অনুরোধে এনডিডিবি ওয়েস্ট আসাম কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের (ওয়ামুল) পরিচালনার দায়িত্ত্ব নিয়ে সেখানকার ডেয়ারি প্ল্যান্ট ঢেলে সাজিয়ে ফের চালু করেছে ২০০৮ সালে। দুগ্ধ সংগ্রহ ও বিপণনে এখন ‘ওয়ামুল’ তার বৃদ্ধি অব্যাহত রেখেছে। ঝাড়খন্ড মিল্ক ফেডারেশনের উন্নতি ঘটানর লক্ষ্যে ঝাড়খন্ডের…
Read More
কালচিনি ব্লকে তৃণমূলের সভাপতি নির্বাচিত হলেন ভরত লামা

কালচিনি ব্লকে তৃণমূলের সভাপতি নির্বাচিত হলেন ভরত লামা

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে তৃণমূলের নতুন ব্লক সভাপতি নির্বাচিত হলেন ভরত লামা। এর পাশাপাশি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দেব কুমার লামা ও সালামত আনসারী। এদিন কালচিনির তৃনমূল কার্যালয়ে সাংবাদিকদিকদের মুখোমুখি হয়ে নতুন ব্লক কমিটি ঘোষণা করেন জেলার কো-অর্ডিনেটর পাসঙ লামা, কালচিনি ব্লক সহ সভাপতি সন্দীপ এক্কা সহ তৃণমূলের জেলা ও ব্লকের নেতৃত্বরা। পাসঙ লামা জানান, তৃণমূলের কালচিনি ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটি গঠিত হল । প্রতিটি অঞ্চল কমিটিতে অঞ্চল সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে। কালচিনি ব্লকের ১১ টি অঞ্চলের মধ‍্যে সব থেকে নজরকাড়া অঞ্চল জয়ঁগা ২ নং অঞ্চল সভাপতি হন আব্দুল মানিক মিঞা।
Read More