ব্যবসা

লক্ষাধিক টাকার বাজি-পটকা উদ্ধার, আটক এক

লক্ষাধিক টাকার বাজি-পটকা উদ্ধার, আটক এক

হাইকোর্টের নির্দেশে এবার কালীপূজা, জগদাত্রী পূজা এবং ছটপূজায় নিষিদ্ধ বাজি পটকা । হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন । আজ শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ৪২ নং ওয়ার্ড থেকে অবৈধ বাজি পটকা উদ্ধার করে পুলিশ । এর সঙ্গে হরিমাধব নামে এক দোকানদারকেও থানায় নিয়ে আসা হয় । পুলিশ জানিয়েছে নিয়মিত অভিযান চলছে শহরে । এদিন একটি মুদির দোকান থেকে কয়েক লক্ষ টাকার ক্রাকার বাজেয়াপ্ত করা হয়েছে।
Read More
বাসের ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের

বাসের ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের

এক বেসরকারি বাসের ধাক্কায় মারা গেলেন এক সিভিক ভলান্টিয়ার । আহত দুই। জানা গেছে যাত্রীবাহী একটি বেসরকারি বাস মালদার রবীন্দ্র এভিনিউ এলাকায় ব্রেক ফেলের কারনে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মালদাশহরে ঢোকার সময়ে একটি বেসরকারি বাস ব্রেক ফেল হয়ে পড়ে। ড্রাইভারের চেষ্টা সত্ত্বেও গাড়ি নিয়ন্ত্রণে না আসায় রাস্তায় দাঁড় করানো দুটি টোটোকে ধাক্কা মেরে একটি দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার মারা যায়। বাসের দুজন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরে। উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে। পুলিশ বাসের ড্রাইভার খালাসীকে আটক করেছে।যদিও ঘটনার সময় ওই বাসে তেমন কোনো…
Read More
রাজ্যের অনুমতি পেলেই ছুটবে টয়ট্রেন

রাজ্যের অনুমতি পেলেই ছুটবে টয়ট্রেন

কোভিড এবং লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে টয়ট্রেন। করোনার আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পাহাড়ে ধীরে ধীরে পর্যটক উঠতে শুরু করেছে । এমন পরিস্থিতিতে পাহাড় খুলে গেলেও টয়ট্রেন খোলার অনুমতি মেলেনি রাজ্য প্রশাসন থেকে। ইতিমধ্যে লকডাউনের মধ্যে টয়ট্রেনের ট্রায়াল রান করেছে রেল কর্তৃপক্ষ। পর্যটকদের সুবিধা মাথায় রেখে এদিন টয়ট্রেনের হালহকিকত ঘুরে দেখেন উত্তর পূর্ব সীমান্ত রেলের ম্যানেজার সঞ্জীব রায় । তিনি জানিয়েছেন রাজ্য সরকার অনুমতি দিলে টয় ট্রেন চালাতে প্রস্তুত রেল।সোমবার টয়ট্রেনের ট্র্যক সহ স্টেশন গুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন ম্যানেজার সঞ্জীব রায়
Read More
ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জমি বিবাদে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠলো এক তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর এলাকায় । জানা গেছে জমি দখল মুক্ত করার নামে এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের নেতাকর্মীরা । ব্যবসায়ীর অভিযোগ স্থানীয় হরিশ্চন্দ্রপুর-১ ব্লক যুব সহ সভাপতির তৃণমূলের নেতা কিছু কর্মী এবং যুবক বাড়িতে নিয়ে এসে পাঁচিল এবং বাড়ি ভাঙচুর করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে ।এই ঘটনারে ঘিরে দুপুর থেকেই তেতে ওঠে এলাকা । ব্যবসায়ীর অবশ্য দাবি, তারা পঞ্চায়েতের কোনও জমি দখল করেননি । নিজেদের জমিতেই পাঁচিল তুলেছেন । কিন্তু উত্তরের অপেক্ষা না করে বেআইনিভাবে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর…
Read More
নতুন রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

নতুন রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে পানিশালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাইয়েরহাট এলাকায় নতুন রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।জানা গেছে নাটাবাড়ি বিধায়ক তহবিল থেকে এই রাস্তার কাজ সংস্কারের কাজ শুরু হয়েছে । শনিবার এই রাস্তার কাজের সূচনা করেন তিনি। নিজের বিধায়ক তহবিল এর এলাকা উন্নয়নের অর্থে এই রাস্তা নির্মিত হচ্ছে বলে জানান এলাকার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিনই রাস্তা নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু বর্মন কার্যী, কোচবিহার ১নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ খোকন মিঞা প্রমুখ।
Read More
বিজেপিতে ফিরছেন বিমল – রাজু বিস্ট

বিজেপিতে ফিরছেন বিমল – রাজু বিস্ট

বিমল ইস্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। মুখ্যমন্ত্রীর বিভাজন নীতি আর কাছে দেবে না পাহাড়ে বলে সাফ জানিয়ে দিলেন। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে বিমল এখনো বিজেপির সংস্পর্শে আছে। খুব তাড়াতাড়ি বিজেপিতে ফিরে আসবে।সম্প্রতি আত্মপ্রকাশ করে বিমল গুরুং বলেছিলেন তৃনমূলের সাথে গাটছড়া বেধে পাহাড়ে উন্নয়ন করবেন।নবান্নে বিনয় ও অনিত থাপা প্রসঙ্গে তিনি বলেন ডিভাইড এন্ড রুল রাজনীতি করছে রাজ্যের মূখ্যমন্ত্রী।
Read More
শব্দবাজি না পোড়ানোর অঙ্গীকার করলেন কোভিড যোদ্ধারা

শব্দবাজি না পোড়ানোর অঙ্গীকার করলেন কোভিড যোদ্ধারা

ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট দিপাবলিতে বাজিপটকা-র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ডাক্তাররাও বারবার নাগরিকদের সতর্ক করছেন যে করোনা থেকে সদ্য সুস্থ হয়ে ওঠা রোগীদের শব্দবাজি পটকা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। করোনা সংক্রমণ ও বাড়াতে পারে এই শব্দবাজির দূষিত ধোঁয়া। তাই করোনাজয়ী রোগীরা এদিন শব্দবাজি না পোড়ানোর অঙ্গীকার নিলেন বাঘাযতীন পার্কের মাঠে।আর এইবার্তা শিলিগুড়িবাসী কে দিতে এক অভিনব উদ্যোগ গ্রহন করল কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং শিলিগুড়ি ফাইট করোনা কমিটি। এবার দীপাবলি আলোর হোক, বাজির নয় এই বার্তা দিতে একত্রিত হয়ে ছিলেন শিলিগুড়ি শহরের কোরনা জয়ীরা তাদের পাশাপাশি করোনা যোদ্ধারা।করোনা জয়ী অশোক ভট্টাচার্য বলেন বাজী পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোট।দীপাবলি আলোর উৎসব তাই বাজি…
Read More
আবার একপর্দায় আসছেন শাহরুখ সলমন

আবার একপর্দায় আসছেন শাহরুখ সলমন

শেষ জিরো করে বলিউড থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন বাদশা শাহরুখ খান। দীর্ঘদিন ধরে বলিউডে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন । কিছুদিন আগে জন্মদিনে নতুন সিনেমা ঘোষণা করার দিকে তাকিয়ে ছিল অনুরাগীরা। অবশেষে সিদ্ধার্থের নতুন সিনেমার মধ্য দিয়ে ফ্লোরে ফিরছেন। তার সঙ্গে একই সঙ্গে দেখা যাবে সলমন খানকেও। সূত্রের খবর করণ-অর্জুনকে হয়তো এবারেও দেখা যেতে পারে দর্শকের মন মাতাতে।সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান । আর তাতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সলমন খানও । শাহরুখের শেষ মুক্তি পাওয়া ছবি ‘জিরো’তেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে
Read More
মিডডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি

মিডডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি

মিড ডে মিলের আলুর দাম বাড়ানোর দাবি জানাল নিখিল‌বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন। অভিযোগ, বাজারে আলুর দাম প্রতি কেজি ৪০ টাকা করে রয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে প্রতি কেজি আলুর জন্য স্কুলগুলো‌কে মাত্র ৩৫ টাকা করে দাম দেওয়া হচ্ছে ।অবিলম্বে আলুর সঠিক দাম দেওয়ার দাবিতে জেলা প্রশাসনকে চিঠি দিলেননিখিল‌বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। শিক্ষক‌দের অভিযোগ, মিড ডে মিলের আলুর জন‍্য যে অর্থ বরাদ্দ করা হচ্ছে তার তুলনায় আলুর বাজার দর অনেক বেশি রয়েছে। তাই অবিলম্বে বাজার দর অনুযায়ী মিড ডে মিলের আলুর দাম নির্ধারিত করতে হবে বলে দাবি করেন তারা। পাশাপাশি পরিবহন খরচ দেওয়ার দাবিও তোলা হয়। বিষয়টি নিয়ে শনিবার একটি…
Read More
ট্রাক ভর্তি বিলিতি মদ উদ্ধার মাটিগাড়ায় , গ্রেপ্তার এক

ট্রাক ভর্তি বিলিতি মদ উদ্ধার মাটিগাড়ায় , গ্রেপ্তার এক

গোপনসূত্রে অভিযান চালিয়ে মাটিগাড়ায় জাতীয় সড়কে ট্রাক ভর্তি বিলিতি মদের গাড়ি আটক করল রাজস্ব পুলিশের আধিকারিকরা। জানা গেছে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে মাটিগাড়া থেকে গাড়িটি তল্লাশি চালানোর সময় ট্রাক ভর্তি অবৈধ বিলিতি মদ উদ্ধার করে। রাতেই গাড়িটির ড্রাইভারকে থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে গাড়িটি আসাম থেকে বিহারে যাচ্ছিল অবৈধ মদ নিয়ে। বিহারে সরকারি ভাবে মদ বিক্রি বন্ধ হওয়ায় প্রচুর পরিমানে বাইরের রাজ্যের মদ অবৈধভাবে ঢোকে। জানা গিয়েছে ওই ট্রাকভর্তি মদের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Read More
পিছিয়ে পড়া মানুষকে স্বনির্ভরতার পাঠ দিচ্ছে স্কিল শিক্ষণ সংস্থা

পিছিয়ে পড়া মানুষকে স্বনির্ভরতার পাঠ দিচ্ছে স্কিল শিক্ষণ সংস্থা

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষকে স্বনির্ভরতার পাঠ দিচ্ছে স্কিল শিক্ষণ সংস্থা ।জলপাইগুড়ি জন শিক্ষণ সংস্থান "মিনিষ্ট্রি অব স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সাহায্যপ্রাপ্ত একটি স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ।সারা ভারতে মোট ২৪৮টি জন শিক্ষণ সংস্থান রয়েছে ।পশ্চিমবঙ্গে ৮ টি সংস্থা রয়েছে।উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়িতেই এই সংস্থা আছে । সমাজে শিক্ষাগত এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ১৫ থেকে ৪৫ বছর বয়সী মানুষদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে গড়ে তোলাই এই সংস্থার এবং সরকারের মূল উদ্দেশ্য।এই উদ্দেশ্য সাফল্যমন্ডিত হলে আত্মনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব হবে ।জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফে শৈবাল বসু বলেন," আমরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বেকার…
Read More
ছাঁটাইয়ের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি সাফাইকর্মীদের

ছাঁটাইয়ের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি সাফাইকর্মীদের

করোনা আবহে কাজ হারিয়ে বেকায়দায় পড়েছে মালদা মেডিকেল কলেজের ৪২ জন সাফাইকর্মী। এই পরিস্থিতিতে দ্রুত পুনরায় নিয়োগের দাবি জানিয়ে মেডিকেল অফিসারকে চিঠি দিল নর্থ বেঙ্গল হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। জানা গেছে নয় বছর ধরে কাজ করে চলা মালদা মেডিকেল কলেজের প্রায় ৪২ জন সাফাইকর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়। এরই প্রতিবাদে সাফাইকর্মীরা এদিন মেডিকেল কর্তৃপক্ষ এবং জেলাশাসককে চিঠি দিয়েছে। কর্মীদের অভিযোগ গত নয়বছর ধরে তারা মেডিকেল কলেজে কাজ করে চলেছে কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে তাদের ছাঁটাই করে দেওয়া হয়। এতে তাদের পরিবার চরম সমস্যায় পড়েছে।এদিন মালদা টাউন হলের সামনে নর্থ বেঙ্গল বাশফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে এক সাংবাদিক…
Read More
বেহাল রাস্তা সংস্কার করলেন টোটোচালকরা

বেহাল রাস্তা সংস্কার করলেন টোটোচালকরা

সরকারি বাস টার্মিনাসের ঢোকার রাস্তাটি বেহাল অবস্থায় অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ।২৫ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া থেকে গোশালা মোড় এলাকায় টোটো চালকেরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ এর সামনে রাস্তার সংস্কারের কাজ করলেন ।এই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এর ফলে বাস থেকে শুরু করে টোটো অটো সমস্ত যাত্রীবাহী গাড়ির খুবই সমস্যায় পড়ে ।দীর্ঘদিন ধরে এই রাস্তা মেরামতির দাবিতে সরব হয়েছেন ভুক্তভোগীরা ।কাজ না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের । এই পরিস্থিতিতে জলপাইগুড়ি নেতাজি পাড়া এলাকা থেকে গোশালা মোড় পর্যন্ত বেহাল রাস্তাটি শেষমেশ টোটোচালকরা নিজেই রাস্তার খানাখন্দ ভরাট করার সিদ্ধান্ত নিল । হাত লাগাল তারা নিজেই।টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ…
Read More
বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার এক

বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার এক

শিলিগুড়িতে বাইক চুরির এক মূলপান্ডাকে গ্রেপ্তার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। শহরে দিনের পর দিন পাল্লা দিয়ে বাড়ছে চুরির ঘটনা। শিলিগুড়ির একাধিক থানায় বাইক চুরির ঘটনার এফআইআর জমা পরে। শুক্রবার সেই বাইক চুরির তদন্তে নেমে শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ ফুলবাড়ি জটিয়াকালী থেকে এক বাইকচোরকে গ্রেপ্তার করে। জানা গেছে ওই অভিযুক্তের নাম আব্বাস আলী।পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই বাইক চুরি কাণ্ডে জড়িত এই ব্যাক্তি,এর বিরুদ্ধে বিগত সময়েও বেশ কিছু মামলা রয়েছে।শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে তদন্তের স্বার্থে ৭দিনের রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ।
Read More