ব্যবসা

ফের পাহাড়ের রাজনীতিতে ফিরতে তৃণমূলের হাত ধরল বিমল

ফের পাহাড়ের রাজনীতিতে ফিরতে তৃণমূলের হাত ধরল বিমল

একাধিক জামিন অযোগ্য মামলায় গত তিনবছর ধরে আত্মগোপন করেছিল এতদিন । মোর্চার অন্দরে অন্দরে ভাঙন ধরিয়ে একে একে বিমল বিরোধীকে কাছে টেনে জিটিএকে নিজের অনুগত করেছিল রাজ্যের শাসক গোষ্ঠী । পাহাড়ের রক্তক্ষয়ী আন্দোলনে পুলিশ সুপার অমিতাভ ঘোষের মৃত্যুর পর জেল হেফাজত এড়াতে আর পাহাড়ে জনসমক্ষে দেখা যায়নি বিমলকে । তার ঘনিষ্ঠ অমিত -বিনয়রা টিএমসিকে সমর্থন করে জিটিএ চালালেও বিমলের পাহাড়ে ফেরার রাস্তা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছিল। এর পর বিমল গোষ্ঠীর নেতারা রাজ্য এবং কেন্দ্র র একাধিক নেতার সঙ্গে দেখা করেছেন বিমলের ভাগ্য ফেরাতে । এরপর পাহাড়ে অনেক শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে । গতকাল হঠাৎ কলকাতার গোর্খাভবনে এবং পরে একটি বেসরকারি হোটেলে…
Read More
পুজোর আগে সচেতনতার বার্তা স্বাস্থ্য দফতরের

পুজোর আগে সচেতনতার বার্তা স্বাস্থ্য দফতরের

করোনা সংক্রমণ, ডেঙ্গু সহ একাধিক রোগের বিষয়ে মানুষকে সজাগ করতে ট্যাবলো লাগানো গাড়ি ঘুরবে ক্লাবে ক্লাবে। পুজো উপলক্ষে মানুষকে আরো বেশি সজাগ করতে এই সিদ্ধান্ত জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের । জানা গেছে ,বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের তরফে দুর্গা পুজোর মরসুমে করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সচেতনতা বাড়ানোর পাশাপাশি টিবি এবং মশা বাহিত রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সচেতনতা বাড়াতে ট্যাবলোর সূচনা হয়। জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তেওয়ারি সবুজ পতাকা নেড়ে ট্যাবলোর সূচনা করেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামানিক, করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশ্যাল ডিউটি ডাক্তার সুশান্ত রায় প্রমুখ ।
Read More
সীমানা পাঁচিলকে কেন্দ্র করে ঝামেলা , খুন এক

সীমানা পাঁচিলকে কেন্দ্র করে ঝামেলা , খুন এক

সীমানার পাঁচিল নির্মানকে কেন্দ্র করে দুপক্ষের হাতাহাতিতে খুন একজন। আশঙ্কাজনক অবস্থায় আরো দুই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুর এলাকার কেন্দুডাঙ্গা গ্রামে। সূত্রের খবর সীমানার পাঁচিলকে কেন্দ্র করে নিমাই বর্মন এবং গণেশ সরকার ঝামেলায় জড়ায়। সেই ঝামেলায় হাতাহাতিতে শেষপর্যন্ত মৃত্যু হয় নিতাই বর্মনের। নিতাই বর্মনের পরিবারের অভিযোগ সীমানার পাঁচিল তুলতে গিয়ে প্রতিবেশী গণেশ সরকার রড দিয়ে নিতাইকে মাথায় মারে। গণেশকে প্রতিরোধ করতে নিতাইয়ের ভাই-বোন এগিয়ে আসলে তাদেরকেও রড দিয়ে পেটায় গণেশ সরকার। আহত দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল । পাশাপাশি মৃত ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে হবিবপুর…
Read More
বোনাসের দাবিতে বিক্ষোভ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

বোনাসের দাবিতে বিক্ষোভ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

পুজোর বোনাস না মেলায় বিক্ষোভ আন্দোলনে বসলেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সমস্ত কর্মীরা । জানা গিয়েছে ষষ্ঠী চলে এলেও এখনো পুজোর বোনাস হয়নি হাসপাতালে কাজের সঙ্গে যুক্ত নিরাপত্তাকর্মী, ওয়ার্ড বয় সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের । অথচ এই কোভিড পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তারা এমনটাই তাদের অভিযোগ ।বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে‌র সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান তারা। আন্দোলন‌কারীদের অভিযোগ, কোভিড পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নিত‍্যদিন কাজ করছেন তারা। অথচ পুজোর মুখে বোনাস দেওয়া হচ্ছে না তাদের। বাধ‍্য হয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে‌ন তারা। অবিলম্বে পুজোর বোনাস দেওয়ার দাবি জানান হাসপাতালে‌র বিভিন্ন বিভাগের শতাধিক অস্থায়ী কর্মী।
Read More
বিজেপিতে ফিরলেন তৃণমূলের নেতা

বিজেপিতে ফিরলেন তৃণমূলের নেতা

প্রায় দুবছর পর "ঘরওয়াপসি" হল বিজেপি নেতার। বছর দুয়েক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান। তৃণমূলের নবনিযুক্ত কমিটিতে জেলা সম্পাদকের পদও পান। তবুও সবাইকে আশ্চর্য্য করে বিজেপিতেই ফিরলেন কুশল চ্যাটার্জি। সূত্রের খবর সঙ্ঘের আদর্শে বিশ্বাসী এই নেতা তৃণমূলে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার হাত ধরে তিনি যোগ দিলেন বিজেপিতে। যদিও তিনি কি কারনে তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগ দিলেন তা সংবাদ মাধ্যমের সামনে বলতে চাননি । এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন সংঘের রাজনৈতিক আবহে রাজনীতি করা মানুষ কখনোই তৃণমূলের রাজনৈতিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে না।
Read More
হাসপাতালে ভর্তি রঞ্জন সরকার

হাসপাতালে ভর্তি রঞ্জন সরকার

হঠাৎ বুধবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার ওরফে রানা। জানা গেছে বুধবার গভীর রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়া মারফত এই সংবাদটি দিয়েছেন। তবে কি কারনে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সে বিষয়ে বিশেষ কিছু জানা যায় নি। তার হঠাৎ শারীরিক অসুস্থতায় তৃণমূলের কর্মী সমর্থকরা শারীরিক মঙ্গল কামনা করেছেন।
Read More
“আমি দেশদ্রোহী নই, আমি রাজনীতিবিদ “-প্রকাশ্যে এসে জানালেন বিমল

“আমি দেশদ্রোহী নই, আমি রাজনীতিবিদ “-প্রকাশ্যে এসে জানালেন বিমল

দীর্ঘ তিন বছর পর প্রকাশ্যে আসলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। তিনবছর আগের পাহাড়ে রক্তক্ষয়ী আন্দোলনের পর রাজ্যসরকারের একাধিক মামলায় পাহাড় ছাড়তে বাধ্য হন বিমল গুরুং। দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর অবশেষে আজ কলকাতায় প্রকাশ্যে দেখা গেল। এদিন নিজের ব্যক্তিগত গাড়িতে বসে কলকাতার গোর্খা ভবনে সাংবাদিক সম্মেলনে আসেন তিনি। যদিও গোর্খা ভবন বন্ধ থাকায় ভবনের ভেতর ঢুকতে পারেন নি তিনি। অবশেষে সেখান থেকে তিনি একটি বেসরকারি হোটেলে ওঠেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান" আমি দেশদ্রোহী নই, আমি রাজনীতি করি'" দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভে জানান বিজেপি ছয় বছরে কিছুই করেনি। তিনি এও জানান যে আগামী বিধানসভায়…
Read More
দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে ডেপুটেশন আলুয়াবাড়ি স্টেশনে

দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে ডেপুটেশন আলুয়াবাড়ি স্টেশনে

দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। অভিযোগ ইসলামপুরের গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে পরিচিত আলুয়াবাড়ি স্টেশন । এই স্টেশনের ওপর দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন চললেও কোনো ট্রেনের স্টপেজ নেই। ফলে এই এলাকার মানুষ সমস্যায় পড়ছে। এই অভিযোগ নিয়ে আজ আলুয়াবাড়ি স্টেশনে বিক্ষোভ অবস্থান করে স্টেশন মাস্টারকে ডেপুটেশন তুলে দিল বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। বর্তমানে কলকাতাগামী একটি ট্রেনেরও স্টপেজ নেই ইসলামপুরের আলুয়াবাড়ি রোড ষ্টেশনে।পাশাপাশি সম্প্রতি নিয়মিত তিস্তা তোর্সা এক্সপ্রেস এর রুট ও সময়সূচি অপরিবর্তিত রেখে এই ট্রেন চালু হলেও আশ্চর্যজনকভাবে বাদ যায় উত্তর দিনাজপুর জেলার মহকুমা শহর ইসলামপুরের আলুয়াবাড়ি জংশন স্টেশন। স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিয়ে যুবকর্মীরা…
Read More
কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন

কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন

কিয়া সেল্টোসের বর্ষপূর্তি উপলক্ষে কিয়া মোটর্স ইন্ডিয়া নিয়ে এল কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন। এই লিমিটেড এডিশন কিয়া সেল্টোস পাওয়া যাবে শুধু এইচটিএক্স ট্রিম ভার্সনে, যার দাম শুরু ১৩,৭৫,০০০ টাকা থেকে। কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশনের বহির্ভাগে ও অভ্যন্তরে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই এডিশনে থাকছে ম্যানুয়াল ট্রান্সমিশনের জন্য রিমোট ইঞ্জিন স্টার্ট। গাড়িটির দৈর্ঘ্য ৬০মিমি বাড়ান হয়েছে। সেল্টোস অ্যানিভার্সারি এডিশন পাওয়া যাবে চারটি কলারে : একটি মোনোটোন অরোরা ব্ল্যাক পার্ল, তিনটি ডুয়াল টোন কলার – গ্লেসিয়ার হোয়াইট পার্ল উইথ অরোরা ব্ল্যাক পার্ল, স্টিল সিলভার উইথ অরোরা ব্ল্যাক পার্ল ও গ্র্যাভিটি গ্রে উইথ অরোরা ব্ল্যাক পার্ল। কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন পাওয়া যাবে পেট্রোল…
Read More
সাপের কামড়ে মৃত্যু এক যুবকের

সাপের কামড়ে মৃত্যু এক যুবকের

সাপে কাটা এক রোগীকে দীর্ঘক্ষণ ওঝার কাছে ফেলে রেখে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে মালদার হবিরপুর থানার নিমবাড়ি এলাকায় ।জানা গেছে লয়েশ মার্ডি নামে এক যুবকে সাপে কামড় দিলে তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যায় । দীর্ঘক্ষণ ওঝার কাছে ফাকে রাখা হয় বলে অভিযোগ । ধীরে ধীরে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়লে মৃত্যুর কোলে ঢলে পরে ওই যুবক । পরবর্তীতে ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে ওই ওঝা । এই ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে । পাশাপাশি ওই ওঝার…
Read More
আসামের বুনো হাতি বাঁচাতে উদ্যোগ

আসামের বুনো হাতি বাঁচাতে উদ্যোগ

সম্প্রতি প্রকাশিত ‘লিভিং প্ল্যানেট রিপোর্ট ২০২০’ জানাচ্ছে গত ৪৬ বছরে জৈববৈচিত্র্য ধ্বংসের ফলে বিশ্বে বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পেয়েছে ৬৮ শতাংশ। এশিয়ান এলিফ্যান্ট মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক বজায় রাখতে জঙ্গল ও ঘাসবনের সামঞ্জস্য রক্ষা করে। কিন্তু বনাঞ্চল হ্রাস পাওয়া ও চলাফেরার স্থান সঙ্কুচিত হওয়ার ফলে মানুষের সঙ্গে বিরোধ বাড়ছে ও উভয় তরফেরই ক্ষতি হচ্ছে।  পার্নড রিকার্ড ইন্ডিয়া ও ডব্লিউডব্লিউএফ ইন্ডিয়া আসামে মানুষ ও হাতির বিরোধ নিয়ন্ত্রণের মাধ্যমে এশিয়ান এলিফ্যান্ট সংরক্ষণের কাজে উদ্যোগী হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কামরূপ, শোনিতপুর, বিশ্বনাথ ও নগাঁও জেলার ১৫০টি গ্রামে স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতির কার্যকর নিয়ন্ত্রণের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে। আসামে মানুষ-হাতির বিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রায় দুই দশক…
Read More
বিশ্বনাথ বসু গ্যাস-ও-ফাস্ট ক্যাম্পেনে

বিশ্বনাথ বসু গ্যাস-ও-ফাস্ট ক্যাম্পেনে

বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসুকে সঙ্গে নিয়ে নবরাত্রি ও দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-ও-ফাস্ট একটি টিভিসি ও ডিজিটাল ক্যাম্পেন শুরু করেছে। বিশ্বনাথ বসু অভিনীত এই ক্যাম্পেনে প্রচারিত হচ্ছে, গ্যাস-ও-ফাস্ট সঙ্গে নিয়ে নিশ্চিন্তে উৎসবে মেতে উঠুন। বাংলা, হিন্দি, গুজরাটি ও মারাঠি – এই চারটি ভাষায় ব্যাপক প্রচার শুরু করেছে দিল্লি-ভিত্তিক ফার্মা ও ওয়েলনেস কোম্পানি ম্যানকাইন্ড ফার্মার সাবসিডিয়ারি গ্যাস-ও-ফাস্ট। গ্যাস-ও-ফাস্ট হল গ্যাস, আসিডিটি ও বদহজমের এক কার্যকর সমাধান। অতিমারীজনিত পরিস্থিতিতে অনেকেই বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন, তাই বাড়িতে বসেই প্রতিটি উৎসব উদযাপন চলছে, একথা উল্লেখ করে ম্যানকাইন্ড ফার্মা লিমিটেডের ডিজিএম জয় চ্যাটার্জি বলেন, উৎসবের পাশাপাশি ভালমন্দ অনেককিছু খাওয়াদাওয়া হয়েই থাকে। চারটি ভাষায় চালু করা…
Read More
পুলিশ-সেনার লড়াইয়ে গৃহযুদ্ধের আশঙ্কা পাকিস্তানে ?

পুলিশ-সেনার লড়াইয়ে গৃহযুদ্ধের আশঙ্কা পাকিস্তানে ?

পুলিশ-সেনার লড়াইয়ে গৃহযুদ্ধের আশঙ্কা পাকিস্তানে। পুলিশ বনাম পাক রেঞ্জার্স-এর লড়াইতে সেরকম সম্ভাবনাই মাথাচাড়া দিচ্ছে৷ অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাইয়ের গ্রেফতারির নির্দেশ দিতে বাধ্য করতে সিন্ধ প্রদেশের পুলিশের প্রধানকে অপহরণ করে দেশের আধাসেনা বাহিনী৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কোয়ামার জাভেদ বাজওয়া৷ পাক সেনার তরফে জানানো হয়েছে, করাচির সেনা কম্যান্ডার ঘটনার তদন্ত করবেন ৷ পুলিশ প্রধানের এই অসম্মানের প্রতিবাদে সিন্ধ পুলিশের বিভিন্ন পদাধিকারীরা গণছুটির আবেদন করেন ৷ কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার পরে করাচির বিভিন্ন জায়গায় সংঘর্ষ বেধে গিয়েছে বলে খবর৷ করাচির একটি বহুতলে আইইডি ব্লাস্টও হয়েছে৷ অসমর্থিত সূত্রে দ্য ইন্টারন্যাশনাল হেরাল্ড-এর তরফে ট্যুইটারে দাবি করা হয়েছে, করাচিতে সিন্ধ…
Read More
নতুন টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন

নতুন টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন

পি-অ্যান্ড-জি’র অন্যতম অগ্রণী ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড টাইড এবার নিয়ে এল ‘টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন’। ‘টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন’ তিনভাবে সুবিধাজনক – এটি কাপড়ের কড়া ময়লা ছাড়ায়, ধোয়ার পর সতেজতা আনে ও ব্যয় সাশ্রয়ী। এই প্রথম টাইডের প্যাকের রঙ হচ্ছে হলুদ, যা এতকাল ছিল কমলা। নতুন প্রোডাক্টের সঙ্গে টাইড এনেছে একটি ব্র্যান্ড প্রোমোশনাল ফিল্ম, যাতে অভিনয় করেছেন অভিনেতা সঞ্জয় মিশ্র ও অভিনেত্রী আয়েষা রাজা। টাইড সবসময়ে চমকদার সাদার পক্ষে, আর সেই বার্তাই এই নতুন টিভিসি’তে তুলে ধরেছেন সঞ্জয় মিশ্র। নতুন ‘টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন’ কিছু নির্বাচিত এলাকায় পাওয়া যাচ্ছে। এর দাম ৩৫ টাকা (৫০০ গ্রাম) ও ৬৯ টাকা (১ কেজি)।
Read More