ব্যবসা

কলেজ অধ্যাপকের ঘুষ নিয়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ,

কলেজ অধ্যাপকের ঘুষ নিয়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ,

দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগে আজ বিক্ষোভ মিছিল করে বিজেপির যুব মোর্চা। গত কয়েকদিন ধরে শিলিগুড়ির কলেজের এক অধ্যাপক দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে তা নিয়ে সরব ছাত্রসংগঠনগুলি। শিক্ষাঙ্গনে এই দুর্নীতির বিরুদ্ধে আজ শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভ মিছিল বের করে বিজেপি যুব মোর্চা । জানা গিয়েছে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক দলের যুব সভাপতি কাঞ্চন দেবনাথ, যুবনেতা প্রীতম সিংহ সহ বিজেপি যুব নেতারা । সূত্রের খবর এই বিক্ষোভ মিছিল হাসমিচকে আসলে পুলিশ আটকে দেয় । ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের সঙ্গে । বিজেপির দাবি এই দুর্নীতি…
Read More
শেষ শ্রদ্ধা জানানো হলো তাপস বর্মনকে

শেষ শ্রদ্ধা জানানো হলো তাপস বর্মনকে

চোখের জলে বিদায় জানানো হলো তাপস বর্মনকে । শিলিগুড়ির ডাবগ্রামের স্বশস্ত্র পুলিশ লাইনে আজ মরদেহ নিয়ে আসা হয় এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুলিশের আইজি ডিজি সহ পুলিশ আধিকারিকরা । উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ভোরে কলকাতা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মারা যান স্বশস্ত্র বাহিনীর পুলিশ অফিসার দেবশ্রী চ্যাটার্জি সহ তিনজন । তাপস বর্মন ওই পুলিশ অফিসারের দেহরক্ষী ছিলেন । তার বাড়ি কোচবিহারের তুফানগঞ্জের ফুলবাড়ি এলাকায় ২০১০ সালে পুলিশে স্বশস্ত্র বাহিনীতে যোগ দেন। স্ত্রী সহ তার এক ৩ বছরের সন্তান রয়েছে । জানা যায় কলকাতা যাওয়ার পথে সকাল ছয়টা নাগাদ হলদিয়ার কাছাকছি ওই গাড়িটি একটি বালি বোঝাই ট্রাকে ধাক্কা মারলে…
Read More
টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে ডেপুটেশন জেলা তৃণমূলের

টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে ডেপুটেশন জেলা তৃণমূলের

টাকার বিনিময়ে ছাত্রকে পাশ করিয়ে দেওয়ার অডিও ক্লিপের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এবং ঘটনায় জড়িত অধ্যাপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবিতে আজ স্মারকলিপি জমা দিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই ভাইরাল হয়ে যাওয়া কয়েকটি অডিও ক্লিপে এক ছাত্রী ও অধ্যাপকের কথোপকথনে দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার কথা শোনা গিয়েছিল । অভিযোগ ওই অডিও ক্লিপের গলার আওয়াজ শিলিগুড়ি কলেজেরই এক রাষ্ট্র্বজ্ঞানের শিক্ষকের । এই ঘটনা সামনে আসতেই ছাত্র ও শিক্ষক মহলে আলোড়ন ছড়িয়ে পড়ে । এই নিন্দনীয় ও ঘৃণ্য কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করেন ছাত্র সংগঠন । ঘটনার তদন্তের দাবিতে আজ তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দিল…
Read More
মহামারীর মধ্যেই মেডিক্লেমের দাম বাড়াল সংস্থা

মহামারীর মধ্যেই মেডিক্লেমের দাম বাড়াল সংস্থা

করোনা মহামারীর মধ্যেই মেডিক্লেমের দাম অনেকখানি বড়িয়ে দিল ন্যাশনাল ইনসিওরেন্সে কোম্পানি। ফলে বিপাকে পড়েছেন লক্ষাধিক গ্রাহক এবং কোম্পানির প্রতিনিধিরা। কোম্পানির এই সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত ও ক্ষুব্ধ ন্যাশনাল ইনসিওরেন্সের এজেন্টরা। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানির এজেন্টরা। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা যোগাযোগ করছে আন্দোলনের প্রস্তুতির জন্য।মহামারীর মধ্যে চলতি দু’মাস মেডিক্লেম পলিসি বন্ধ রাখল কোম্পানি। আগামী ১ অক্টোবর থেকে দ্বিগুণেরও বেশি দাম দিয়ে নতুন পলিসি করতে হবে। জেনারেল ইনস্যুরেন্স এজেন্টদের সর্বভারতীয় সংগঠনের নেতা সুজয় সোম বলেন, ‘আমাদের প্রতিনিধিরা এতে সমস্যায় পড়েছে।
Read More
প্রয়াত উত্তরবঙ্গের বিখ্যাত বংশীবাদক নকুল বর্মন

প্রয়াত উত্তরবঙ্গের বিখ্যাত বংশীবাদক নকুল বর্মন

দীর্ঘ ধরে কিডনির রোগে ভুগে অবশেষে মারা গেলেন উত্তরবঙ্গের খ্যাতনামা বংশীবাদক নকুল বর্মন । তিনি দীর্ঘ চারবছর যাবদ এই কিডনির রোগে ভুগছিলেন ।বিখ্যাত এই বংশীবাদকের বাড়ি কোচবিহারের দিনহাটায় ।নকুল বাবু দীর্ঘ দিন প্রসার ভারতী রেডিও অনুষ্ঠানে বাঁশি বাজাতেন । আকাশ বাণী শিলিগুড়িতে ১৯৮৪ সালে বংশীবাদক হিসাবে কাজ শুরু করেন তিনি । পরবর্তীকালে জলপাইগুড়ি দূরদর্শনের অনুষ্ঠানেও বাঁশি বাজান। দীর্ঘ চারবছর ধরে শয্যাশায়ী প্রখ্যাত বংশীবাদক নকুল বর্মন প্রবল আর্থিক অনটনে পড়েন। তাঁর আর্থিক অনটনের খবর স্থানীয় খবরের চ্যানেল মারফত প্রচারিত হলে নবান্ন মারফত সাহায্যের আশ্বাসও পান তিনি । কিন্তু গত বৃহস্পতিবার শারীরিক অসুস্থতায় হার মেনে অবশেষে পরলোক গমন করলেন তিনি। তাঁর মৃত্যুতে…
Read More
আলিপুরদুয়ারে  রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

আলিপুরদুয়ারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

আজ আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি তে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ র গ্রেফতারের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আলিপুরদুয়ার জেলা যুব মোর্চা। এই দিন এই বিক্ষোভের নেতৃত্ব দেয় জেলা যুব মোর্চার সভাপতি বিপ্লব দাস। বিক্ষোভকারীদের সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ র গ্রেফতারের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা এ ও জানায় যে, পুলিশ দিন দিন তৃনমূলের দলদাস হয়ে উঠছে এবং সেই ভাবেই আচরন করছে যা একদমই গ্ৰহনযগ্য নয়‌।
Read More
আসামে ওয়ানপ্লাস-এর প্রথম এক্সপিরিয়েন্স স্টোর

আসামে ওয়ানপ্লাস-এর প্রথম এক্সপিরিয়েন্স স্টোর

আসামে তার প্রথম এক্সপিরিয়েন্স স্টোর চালু করল সুপরিচিত গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ওয়ানপ্লাস। নতুন স্টোরটি স্থাপিত হয়েছে ক্রিশ্চিয়ানবস্তিতে সিটি সেন্টার মলে। গুয়াহাটির গ্রাহকরা এখন থেকে এই ব্র্যান্ডের যাবতীয় প্রোডাক্ট এই স্টোর থেকে পাবেন, যেমন সম্প্রতি লঞ্চ্‌ হওয়া ওয়ানপ্লাস নর্ড ও ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ৮ সিরিজ। বর্তমানে দেশে ৩০টিরও বেশি ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর রয়েছে। গুয়াহাটি তথা উত্তরপূর্বাঞ্চলে প্রথম ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর স্থাপনের মাধ্যমে এই ব্র্যান্ড এই অঞ্চলে তার রিটেল ফুটপ্রিন্ট প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করেছে। গুয়াহাটিতে নতুন স্টোরে কেনাকাটা করলে প্রথম ৫০ জন গ্রাহক বিভিন্ন ওয়ানপ্লাস পণ্য উপহার পাওয়ার সুযোগ পাবেন, যেমন ওয়ানপ্লাস বুলেটস জেড, স্পেশাল গিফট ভাউচার, ওয়ানপ্লাস অ্যাপারেল ইত্যাদি। ওয়ানপ্লাস প্রোডাক্ট…
Read More
২ বছরে ৫ লক্ষ মাইক্রো এটিএম চালু করতে চায় রাপিপে

২ বছরে ৫ লক্ষ মাইক্রো এটিএম চালু করতে চায় রাপিপে

 ভারতের দ্রুত-বর্ধনশীল ফিনটেক কোম্পানি রাপিপে সম্প্রতি ভারতজুড়ে লঞ্চ্‌ করেছে মাইক্রো এটিএম (এমএটিএম)। রাপিপে গ্রাহকদের ব্যাংকিং বিজনেস করেসপন্ডেন্টস (বিসি) সার্ভিস প্রদানের জন্য একটি ফ্র্যাঞ্চাইজড রিটেল নেটওয়ার্ক ব্যবহার করে। ক্যাপিটাল ইন্ডিয়া ফাইনান্স লিমিটেড-এর (সিআইএফএল) ফিনটেক সাবসিডিয়ারি এই কোম্পানি বিশ্বাস করে যে এটিএম ক্যাশ উইথড্রয়ালের জন্য মাইক্রো এটিএম-গুলি হল ভারতে এক গেম চেঞ্জার, বিশেষত প্রান্তিক মানুষের কাছে, যারা টিয়ার-২, ৩ শহরগুলিতে ও গ্রামীণ ভারতে বাস করেন। হাই-ক্যাশ ইকোনমি রিজিয়নগুলির মধ্যে থাকা ভারতে ইতিমধ্যে অগণিত লেনদেন হয়ে চলেছে মাইক্রো এটিএম-গুলির মাধ্যমে। বর্তমান অতিমারির নগদ অর্থ তোলার সুবিধা দিতে মাইক্রো এটিএম-গুলি খুবই কার্যকর, বিশেষত জন ধন অ্যাকাউন্টে সরকার প্রদত্ত ১.৭৫ লক্ষ কোটি টাকা উইথড্রয়ালের ক্ষেত্রে।…
Read More
এবার ড্রাগচক্রে গ্রেপ্তার হতে পারে কঙ্গনাও

এবার ড্রাগচক্রে গ্রেপ্তার হতে পারে কঙ্গনাও

কঙ্গনা রানাওয়াত ও মহারাষ্ট্র সরকারের তরজা এখন তুঙ্গে। উদ্ভব ঠাকরেকে চ্যালেঞ্জ ছুড়েছেন কঙ্গনা। আর তার পরেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে ঠাকরে সরকার। কয়েক দিন আগেই শেখর সুমনের ছেলে অধ্যয়ন কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে এসেছেন। এক সময় এই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েক দিন ধরেই বলিউডের মাদকচক্র যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। ভিকি কৌশল, রণবীর সিংয়ের নাম করে ড্রাগ টেস্ট করানোর কথা বলেছেন। তবে কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে আসতেই এবার উদ্ধব ঠাকরে সরকার নতুন পদক্ষেপ নিল। কঙ্গনার ড্রাগচক্রের সঙ্গে যোগ রয়েছে এই অভিযোগে মহারাষ্ট্রের গৃহমন্ত্রালয় কঙ্গনার বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছে। 
Read More
শিবসেনার জোটসঙ্গী কংগ্রেসকে আক্রমন কঙ্গনার

শিবসেনার জোটসঙ্গী কংগ্রেসকে আক্রমন কঙ্গনার

 এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমন কঙ্গনা রানাওয়াতের। উদ্ভব ঠাকরেকে আক্রমন শানানোর পর আজ জোটসঙ্গী কংগ্রেসের প্রতি ক্ষোভ উগড়ে দেন বলিউডি কুইন। এদিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর উদ্যেশ্যে ট্যুইট করে জানিয়েছেন 'ইতিহাস আপনার নিস্তব্ধতা এবং উদাসীনতার বিচার করবে৷' অভিনেত্রীর অভিযোগ,  হয়রানির জন্যই তাঁর অফিস ভাঙতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার৷ যেহেতু কংগ্রেসও মহারাষ্ট্রের জোট সরকারে রয়েছে, সেই কারণেই সনিয়াকে আক্রমণ করেছেন কঙ্গনা৷ ট্যুইটারে সনিয়াকে উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছেন, 'সম্মানীয় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিজি, যে ভাবে আপনার সরকার আমার সঙ্গে ব্যবহার করছে, একজন মহিলা হিসেবে আপনি কি তাতে বিচলিত নন? বি আর আম্বেদকর সংবিধানে যে নীতিগুলি আমাদের দিয়েছেন, সে গুলি অনুসরণ করার…
Read More
সদ্যোজাত শিশুর মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ

সদ্যোজাত শিশুর মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ইংরেজবাজার থানার মিলকি গ্রামীণ হাসপাতালে । হাসপাতালের সামনে প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের শোভানগরের মাদিয়া এলাকার বাসিন্দা মনীষা রায় নামক এক গৃহবধূ বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে মিল্কি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন । শুক্রবার সকালে সে গৃহবধূ সদ্যজাত সন্তানের জন্ম দিলেও পরবর্তীকালে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় সন্তানের মৃত্যু দেহ । এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা । পরবর্তীকালে ক্ষুব্দ জনগণ মারমুখী হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইংরেজবাজার থানার পুলিশ ।পুরো ঘটনার…
Read More
জলপাইগুড়িতে   হনুমান মন্দির কমিটির উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ

জলপাইগুড়িতে হনুমান মন্দির কমিটির উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ

শুক্রবার মাসিক লকডাউন এর দ্বিতীয় দিনে শহরের করুন করো না পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জলপাইগুড়ি জেলার অন্তর্গত রায়কত পাড়ার দক্ষিণমুখী হনুমান মন্দির কমিটির উদ্যোগে বিতরণ করা হয় খাদ্যদ্রব্য । সূত্রের খবর এইদিন জলপাইগুড়ি সদর হাসপাতালে মাদার এন্ড চাইল্ড হাবে ভর্তি থাকা রোগীদের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় রান্না করা খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্যের সাথে সাথে দেওয়া হয় মাস্ক এবং জলের বোতল । উদ্যোক্তারা আরও জানিয়েছেন যে, তারা আগামী কাল অর্থাৎ শনিবার পুনরায় খাদ্য বিতরণ করবেন ।
Read More
টাকা দিলেই নম্বর , দুর্নীতির অভিযোগ শিক্ষাঙ্গনে

টাকা দিলেই নম্বর , দুর্নীতির অভিযোগ শিক্ষাঙ্গনে

পরীক্ষায় পাশ হতে লাগবে দশ হাজার টাকা ।এই দশ হাজার টাকা দিলেই এভারেজ নম্বর দিয়ে পাস করিয়ে দেবে এক অধ্যাপক । শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে এখন এমনি অডিও ক্লিপকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে কি টাকা দিলেই ডিগ্রি পাশের সার্টিফিকেট হাতে? এখবর সামনে আসতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে । সূত্রের খবর ওই অডিও ক্লিপে কলেজের এক ছাত্রীর সঙ্গে কোনো এক কলেজ অধ্যাপকের কথোপকথনে দশ হাজার টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার কথা শোনা গেছে । আরো অভিযোগ যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে টাকা দিয়ে নম্বর এবং পাশ করিয়ে দেওয়ার বিশাল চক্র কাজ করছে বলেও অভিযোগ । এই ঘটনায় শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।…
Read More
দোকানের নয় লক্ষ টাকা নিয়ে ফেরার কর্মচারী

দোকানের নয় লক্ষ টাকা নিয়ে ফেরার কর্মচারী

শিলিগুড়িতে বিশ্বাসভঙ্গ করে দোকানের নয় লক্ষ টাকা নিয়ে পলাতক কর্মচারী । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সেবক রোডের একটি মার্বেল দোকান থেকে । জানা গিয়েছে এমাসের গত ৯ তারিখ প্রতিদিনের মতো দোকানের ক্যাশ নিয়ে ব্যাংকে ডিপোজিট করতে গিয়ে ফেরার ওই দোকানের কর্মচারী সঞ্জীব মহন্ত । মালিক জানিয়েছে ওই কর্মচারীর নাম সঞ্জীব মহন্ত , সে শিলিগুড়ির অশোক নগরের বাসিন্দা । দীর্ঘদিন ধরে দোকানের এই বিশ্বস্ত কর্মচারীর এমন ক্রিয়াকলাপে অবাক দোকানের মালিক কর্তৃপক্ষ । দোকানের মালিক ভক্তিনগর থানায় এফআইআর করেছে । এদিকে মালিকের ৯ লক্ষ টাকা নিয়ে পলাতক ওই যুবকের কোনো খোঁজ মেলেনি ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More