ব্যবসা

শিকাগো বক্তৃতার ১২৭ তম  বর্ষপূর্তি

শিকাগো বক্তৃতার ১২৭ তম বর্ষপূর্তি

আজ ১১ ই সেপ্টেম্বর, আজ থেকে প্রায় ১২৭ পূর্বে আজকের দিনে ১৮৯৩ সালে শিকাগোর ধর্ম মহাসম্মেলনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বুক ফুলিয়ে বলেছিলেন, “আমি গর্বিত! কারণ আমি এমন এক ধর্মের মানুষ যা আমাদের বিশ্বকে সহনশীলতা আর গ্রহণশীলতা দুই'ই শিখিয়েছে। তিনি বলেছিলেন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, এবং সংকীর্ণতা পৃথিবী কে ধীরেধীরে হিংসাত্মক করে তুলছে। সভ্যতা কে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে ।স্বামী বিবেকানদের ভারত পরিক্রমায় সমগ্র ভারতের সঙ্গে যে আত্মীয়তা গড়ে উঠেছিল, সে আত্মীয়তাবোধ আমাদের তথাকথিত শিক্ষিত সমাজে আজও দেখা যায়নি! স্বামীজি কে ছিলেন সমস্ত বিশ্বকে ব্রাহ্মণের আদর্শে দীক্ষিত করতে। সেদিন শিকাগো ধর্ম সম্মেলনে দাঁড়িয়ে স্বামীজি যা বলেছিলেন তার সেই অবিস্মরণীয় বাণী শুধুমাত্র কিছু মুদ্রিত সংবাদপত্রের…
Read More
শিলিগুড়িতে মৃদু ভূমিকম্প

শিলিগুড়িতে মৃদু ভূমিকম্প

শুক্রবার সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের তীব্রতা অনুভব করে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার সাধারণ মানুষ। সূত্রের খবর, সকাল ৯টা ১৫ নাগাদ উত্তরবঙ্গে অনুভূত হয় এই ভূমিকম্প । রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২ । জানা গিয়েছে,ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালএর ইলাম নামক স্থানে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভিতরে এই কম্পন অনুভূত হয়। মাত্রা কম হওয়ায় সবজায়গায় কম্পন সমানভাবে অনুভূত হয়নি । ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এমনটাই সূত্রের খবর
Read More
করোনায় আক্রান্ত হলেন লোকসভার সাংসদ জয়ন্ত রায় !

করোনায় আক্রান্ত হলেন লোকসভার সাংসদ জয়ন্ত রায় !

জলপাইগুড়ি লোকসভার সাংসদ জয়ন্ত রায় এবার করোনায় আক্রান্ত হলেন । গতকাল রাতে তিনি নিজেই তাঁর ফেসবুক পেজে এখবর জানিয়েছেন । সম্ভবত আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে লোকসভার অধিবেশন বসছে । সেই মতো আসন্ন বাদল অধিবেশন শুরুর আগে লোকসভার স্পিকার সব সাংসদদের কোভিড টেস্টের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন । আর সেই মতো নিজের সোয়াব টেস্টে রিপোর্ট পজিটিভ আসে । সাংসদের রিপোর্ট পজিটিভ আসতেই জলপাইগুড়ি জেলা বিজেপির শীর্ষস্থানীয় মহলে বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। সূত্রের খবর কিছুদিন আগেই দিল্লি থেকে উড়ে এসে জলপাইগুড়িতে দলের বিভিন্ন দলীয় সভায় অংশগ্রহণ করেছেন । সাংসদের সংস্পর্শে যারাই এসেছেন তাদের সবাইকে প্ৰয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেও অনুরোধ করেছেন জয়ন্ত বাবু…
Read More
বাংলা সিনিয়র ক্রিকেট মহিলা দলে শিলিগুড়ির প্রিয়াঙ্কা কুর্মি

বাংলা সিনিয়র ক্রিকেট মহিলা দলে শিলিগুড়ির প্রিয়াঙ্কা কুর্মি

বাংলা সিনিয়র মহিলা দলে জায়গা করে নিল শিলিগুড়ির প্রিয়াঙ্কা কুর্মি । এখবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি ক্রীড়া মহলে আনন্দের রেশ । শিলিগুড়ি থেকে ইতিমধ্যে রিচা ঘোষ ভারতীয় জাতীয় দলের সুযোগ পেয়েছে । সেও বর্তমানে বাংলা ও জাতীয় দলের নিয়মিত সদস্য । রিচার পর শিলিগুড়িরই আরেক মেয়ে প্রিয়াঙ্কা বাংলার সিনিয়র ক্রিকেট দল সুযোগ পেল । এতে খুশি প্রিয়াঙ্কা । জানা গেছে লকডাউনেও বেশ কিছুদিন ধরে কলকাতায় ভাড়া বাড়িতে ঘুঁটি গেড়ে অপেক্ষা করছিল ।অবশেষে সুযোগ এল বাংলা সিনিয়র দলে । এদিকে শিলিগুড়ির ক্রিকেট ক্লাব বা অনুশীলন ক্যাম্প থেকে প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসায় খুশি ক্রিকেট কোচ এবং প্রশাসকরা । গত এক সপ্তাহের মধ্যে শাহবাজ,…
Read More
জলপাইগুড়ি বিজেপির সংখ্যালঘু সংগঠনের সভাপতি মনোনীত হলেন রশিদুল আলম

জলপাইগুড়ি বিজেপির সংখ্যালঘু সংগঠনের সভাপতি মনোনীত হলেন রশিদুল আলম

আবারও জলপাইগুড়ি জেলার বিজেপি মাইনোরিটি সেলের সভাপতি পদে মনোনীত হলেন রশিদুল আলম। এর আগেও তিনি প্রায় ৩ বছর ওই পদ সামলেছেন। জানা গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জলপাইগুড়ি সংখ্যালঘু ভোটকে টানতে রশিদুল আলমকেই সভাপতি রেখে দিল জেলা বিজেপি। জলপাইগুড়ি বিজেপি দলের গোষ্ঠীকোন্দল এমনিতেই চিন্তায় ফেলেছে বিজেপি নেতাদের। তাই মাইনরিটি সেলে নতুন মুখ না নিয়ে এসে রশিদুল আলম কেই রেখে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেয় জেলার শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর রশিদুলকেই দায়িত্বে রেখে জেলার সংখ্যালঘু ভোটকে আরো সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। এদিকে পুনরায় জেলার সভাপতির দায়িত্ব পেয়ে রশিদুল আলম জানিয়েছে দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযোগ্য পালনে তিনি চেষ্টা করবেন।…
Read More

অঞ্চল সভাপতি পদ নিয়ে পার্থ-রবি গোষ্ঠীর সংঘর্ষ তুফানগঞ্জ

তুফানগঞ্জে দেওচড়াই অঞ্চল সভাপতির পদ নিয়ে গোষ্ঠী সংঘর্ষ বাঁধল। জখম প্রায় কুড়ি। সূত্রের খবর এই গোষ্ঠী সংঘর্ষে কোচবিহারে ফের একবার রবি ঘোষ ও পার্থপ্রতিম রায়ের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এল। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক তৃণমূল কর্মীর বক্তব্য কোচবিহারে অঞ্চল সভাপতির পদ নিয়ে জেলার শীর্ষনেতৃত্বের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন। জানা গিয়েছে গত দুদিন আগে তুফানগঞ্জে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠানে এসে দেওচড়াই অঞ্চল সভাপতির নাম ঘোষণা করতেই এলাকায় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ। সূত্রের খবর অঞ্চল সভাপতি ফারুক মন্ডলকে সরিয়ে দিয়ে উন্নয়ন মন্ত্রী মজিবুর রহমানকে নতুন করে অঞ্চল সভাপতি ঘোষণা করে। দলের একাংশের অভিযোগ জেলার সভাপতি ছাড়া অন্যকেউ অঞ্চল সভাপতি মনোনীত করতে…
Read More
কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ জলপাইগুড়িতে

কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ জলপাইগুড়িতে

কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলোর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা । জানা গিয়েছে এদিন জেলাশাসকের দফতরে এই বিক্ষোভ কর্মসূচি হয় । াদের অভিযোগ কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ওপর জোর করে অবসর চাপিয়ে দিচ্ছে ।তারা আরো দাবি জানিয়েছেন ৫০ বছরের বেশি কর্মচারীদের ওপর কাজের চাপ বাড়ানো যাবে না ইত্যাদি দাবিগুলি নিয়ে এদিন এই কর্মচারী সংগঠন বিক্ষোভ দেখায়। সংগঠনের জলপাইগুড়ি জেলা নেতৃত্ব জানান, কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে গণতান্ত্রিক আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার আবেদন জানানো হয়েছে।
Read More
প্রায় দুবছর পর বড়পর্দায় ফিরছেন অনুষ্কা

প্রায় দুবছর পর বড়পর্দায় ফিরছেন অনুষ্কা

২০১৮ সালে জিরো ছবিটি ছিল আনুষ্কা শর্মার করা শেষ ছবি। তারপর আনুষ্কা কে অভিনেত্রী হিসেবে খুব একটা দেখা যায়নি বড়পর্দায়। তবে দেখা মিলেছে তার প্রযোজক সত্তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তার গর্ভবতী হওয়ার খবর। জানা গিয়েছে মেটার্নিটি ব্রেকের পর স্বমহিমায় বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা শর্মা খবর মিলেছে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিটিতে সীতার চরিত্র দেখা যেতে পারে অনুষ্কা শর্মাকে প্রাচীন মহাকাব্য রামায়ণ এর উপর ভিত্তি করে 'আদিপুরুষ' ছবিটি তৈরি হতে চলেছে। যার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার এবং বাহুবলী খ্যাত প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রের অনুষ্কা শর্মা কে কাস্ট করার কথা ভাবছেন পরিচালক। এই ছবিটির…
Read More
১২ তারিখ লকডাউন তুলে নিল রাজ্য সরকার

১২ তারিখ লকডাউন তুলে নিল রাজ্য সরকার

আগামী ১৩ তারিখ রাজ্যে নীট (NEET) পরীক্ষার কথা বিবেচনা করে লকডাউন তুলে নিল রাজ্য সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন যে আগামী ১২ তারিখ লকডাউন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এবার রাজ্যে নিট পরীক্ষায় বসবে প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী। রাজ্যের আগাম ঘোষণা অনুযায়ী ১১,১২ তারিখ লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু ১৩ তারিখ রবিবার NEET পরীক্ষা থাকায় পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে সে এনিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়ার স্বস্তি পরীক্ষার্থীদের মধ্যে।
Read More
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের ‘লিগো’

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের ‘লিগো’

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ‘গুগল অ্যাসিস্ট্যান্টে’ নিয়ে এল তাদের কাস্টমার সার্ভিস চ্যাটবট ‘লিগো’। গুগল অ্যাসিস্ট্যান্টে ভয়েস কমান্ডের মাধ্যমে কোম্পানির পলিসিহোল্ডারগণ তাদের বিভিন্ন প্রশ্নের জবাব পাবেন এই ব্যবস্থায়। ‘লিগো’ চালু করার দ্বারা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর (এআই) মতো ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে কোম্পানি গ্রাহকদের সুবিধার্থে আরও একটি পদক্ষেপ করল। গ্রাহকরা যেমন পছন্দ করেন তেমন পদক্ষেপ করার ব্যাপারে কোম্পানির গৃহিত নীতির সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। এবার গ্রাহকরা তাদের পলিসি সংক্রান্ত তথ্য খুব তাড়াতাড়ি পাওয়ার সুবিধা পাবেন তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করে। ‘ইন্ডিয়ান ইংলিশ’ ছাড়াও নয়টি ভারতীয় ভাষায় গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বার্তা বিনিময় করা যায়। 
Read More
রাজ্যে কংগ্রেস সভাপতি হলেন অধীর চৌধুরী

রাজ্যে কংগ্রেস সভাপতি হলেন অধীর চৌধুরী

সোমেন মিত্রর মারা যাওয়ার পর বঙ্গে হাতকে শক্ত করতে অধীরেরই উপর ভরসা রাখল কংগ্রেস হাইকমান্ড। লোকসভার বিরোধী দলনেতা যদিও এই গুরু দায়িত্ব পালনে সমর্থ হবে কিনা বলবে সময়ই। গত।কয়েকমাস মাস আগে কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মারা গেলে সভাপতির পদে কে বসবেন তা নিয়ে চর্চা শুরু হয়। সেসময় অধীর এই দায়িত্ব পালন করতে পারবে না বলে হাইকমান্ডকে জানিয়ে দেন। কারন বহরমপুরের সাংসদ বর্তমান োকসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন অধীর বাবু না করতেই বঙ্গ কংগ্রেস রাজনীতিতে দেবপ্রসাদ রায়, শঙ্কর মালাকার, প্রদীপ ভট্টাচার্যর নাম কানাঘুষো শোনা যায়। কিন্তু আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে রাজ্যে দাপুটে নেতা হিসেবে অধীর বাবুর বিকল্প নেই। তাছাড়াও…
Read More
স্বমহিমায় বড় পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা

স্বমহিমায় বড় পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা

২০১৮ সালে জিরো ছবিটি ছিল আনুষ্কা শর্মার করা শেষ ছবি। তারপর আনুষ্কা কে অভিনেত্রী হিসেবে খুব একটা দেখা যায়নি বড়পর্দায়। তবে দেখা মিলেছে তার প্রযোজক সত্তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তার গর্ভবতী হওয়ার খবর। জানা গিয়েছে মেটার্নিটি ব্রেকের পর স্বমহিমায় বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা শর্মা। খবর মিলেছে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিটিতে সীতার চরিত্র দেখা যেতে পারে অনুষ্কা শর্মাকে। প্রাচীন মহাকাব্য রামায়ণ এর উপর ভিত্তি করে 'আদিপুরুষ' ছবিটি তৈরি হতে চলেছে। যার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার এবং বাহুবলী খ্যাত প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রের অনুষ্কা শর্মা কে কাস্ট করার কথা ভাবছেন পরিচালক। এই ছবিটির…
Read More
বুনিয়াদপুরে ট্যাক্সির ধাক্কায় মৃত ষাঁড়

বুনিয়াদপুরে ট্যাক্সির ধাক্কায় মৃত ষাঁড়

দক্ষিণ নাজপুরে বংশিহাড়িতে জাতীয় সড়কে এক ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল এক ষাঁড় গরুর।জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় জাতীয় সড়কে একটি ট্যাক্সি আচমকাই ধাক্কা মারে এক ষাঁড় গরুকে। ট্যাক্সির ধাক্কায় ছিটকে পড়ে গরুটি। স্থানীয়রা ঘটনাটি দেখে ষাঁড়টিকে শুশ্রূষার চেষ্টা করতে স্থানীয় পশু চিকিৎসকের সঙ্গে চেষ্টা করে।কিন্তু চিকিৎসক আসার আগেই মারা যায় ষাঁড় গরুটি। বংশিহাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্যাক্সি ও ট্যাক্সি ড্রাইভারকে আটক করেছে।
Read More
আত্মহত্যা প্রতিরোধে পালিত একটি বিশেষ দিন

আত্মহত্যা প্রতিরোধে পালিত একটি বিশেষ দিন

আজ ১০ সেপ্টেম্বর, বিশ্বব্যাপী আজকের দিনটি পালিত হয় ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ বিশেষত ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন’ নামক সংস্থাটি প্রতি বছর এই দিনটি পালন করে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর বিশ্বে আট লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে। সংস্থাটির মতে, প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। এবং আত্মহত্যার চেষ্টা করেও ব্যার্থ হয় ১৫ থেকে ২০ সাংসদ মানুষ। ভারতে প্রতিদিন গড়ে ৩০ জন মানুষ আত্মহননের পথ বেছে নেয়।  এর মধ্যে রয়েছে সকল বয়সের মানুষ। তবে হিসেব এবং গননার মাধ্যমে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে আত্মহত্যা করে ২১ বছর থেকে ৩০ বছরের নারীরা। তবে আত্মহত্যার ক্ষেত্রে পিছিয়ে নেই পুরুষেরাও।আত্মহত্যার…
Read More