ব্যবসা

গাজলডোবায় ভোরের আলো পরিদর্শনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

গাজলডোবায় ভোরের আলো পরিদর্শনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'ভোরের আলো' পরিদর্শনে গেলেন গৌতম দেব। গাজলডোবার ট্যুরিজম হাবের কাজকর্ম তদারকিতেই পর্যটনমন্ত্রীর এই পরিদর্শন বলে জানা গিয়েছে।এদিন গাজলডোবা পরিদর্শনে গিয়ে বৈঠকও করেন সেখানকার বরাদ্দ প্রাপ্ত দপ্তরের সঙ্গে। এর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক, এ ডি এম(এল আর), সদর জলপাইগুড়ির এস ডি ও ,রাজগঞ্জের বিডিও, বাস্তুকার পূর্ত দপ্তর / সেচ দপ্তর / তিস্তা ব্যারেজ , ভূমি দপ্তরের আধিকারিক, বন দপ্তর, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, পর্যটন দপ্তরের আধিকারিক বৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । গাজলডোবার প্রকল্প গুলির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি । "ভোরের আলো" মেগা ট্যুরিজম হাব -এর সামগ্রিক উন্নয়ন নিয়ে বৈঠক শেষে সংশ্লিষ্ট…
Read More
করোনার মধ্যেও গঙ্গারামপুরে চাহিদা বেড়েছে জাতীয় পতাকার

করোনার মধ্যেও গঙ্গারামপুরে চাহিদা বেড়েছে জাতীয় পতাকার

রাত পোহালে সমগ্র দেশবাসী মেতে উঠবেন স্বাধীনতা দিবস পালনে ।আগামীকাল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস । দেশের সব মানুষ মাতবে স্বাধীনতা দিবস উদযাপনে ।এবার স্বাধীনতা দিবস মুখে মাস্ক পরে পালিত হবে বলে সূত্রের খবর। তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানে ভারতের জাতীয় পতাকার বিক্রির ব্যাপকভাবে হার বেড়েছে,যা কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই । ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অবদি বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি চলছে বলে জানা গেছে। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে অনেক ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছিল কিন্তু বর্তমানে লকডাউন কিছুটা ফিকে থাকায় ব্যবসা ভালো হচ্ছে তার পাশাপাশি মুখে হাসি ফুটেছে…
Read More
স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি নজরদারি পুলিশের

স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি নজরদারি পুলিশের

আগামীকাল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস । দেশের সব মানুষ মাতবে স্বাধীনতা দিবস উদযাপনে।যদিও এবার সেই আমোদে কিছুটা ভাঁটা পড়বে করোনার জন্য।তবুও এই স্বাধীনতা দিবসে শিলিগুড়ি জুড়ে বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ ।শিলিগুড়ি শহরের নানা স্থানে শুরু হয়েছে তল্লাশি।শহরে ঢোকার সমস্ত রাস্তায় গাড়িগুলিতে চলছে নাকা চেকিং, শপিং মল গুলিতেও চলছে চেকিং। নেপাল সীমান্ত থেকে আসা সমস্ত গাড়িকে থামিয়ে চলছে চেকিং । পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে । নজরদারি বাড়ানো হয়েছে । জাতীয় সড়ক হয়ে শহরে প্রবেশ করা গাড়ি গুলিকে তল্লাশি করা হচ্ছে । কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বাড়তি নজরদারি ও তল্লাশি…
Read More
আসুস-এর নতুন গেমিং ল্যাপটপ

আসুস-এর নতুন গেমিং ল্যাপটপ

 তাইওয়ানিজ টেক-জায়ান্ট আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) লঞ্চ্‌ করল জেফাইরাস জি১৪। এই ফ্ল্যাগশিপ প্রোডাক্টটি সর্বাধুনিক এএমডি রাইজেন ৯ ৪৯০০এইচএস প্রসেসর চালিত। এতে রয়েছে কাস্টমাইজড ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম, এনভিডিয়া’র আরটিএক্স ২০৬০ ম্যাক্সকিউ জিপিইউ। এরই সঙ্গে আসুস ইন্ডিয়া তার এএমডি পোর্টফোলিয়ো বৃদ্ধি করে এনেছে জেনবুক ১৪, ভিভোবুক এস এস১৪, ভিভোবুক আল্ট্রা কে১৫, ভিভোবুক আল্ট্রা১৪/১৫, ভিভোবুক ফ্লিপ১৪ ও জেফাইরাস জি১৫। ৬ আগস্ট থেকে জেফাইরাস জি১৪ (অ্যানিমি ম্যাট্রিক্স-সহ) পাওয়া যাচ্ছে ৯৮,৯৯০ টাকায় ও জেফাইরাস জি১৪ (অ্যানিমি ম্যাট্রিক্স ছাড়া) ৮০,৯৯০ টাকায়।  অন্যান্য মডেলগুলির দাম ৪৭,৯৯০ টাকা থেকে ১০৪,৯৯০ টাকা। আসুস ইন্ডিয়ার বিজনেস হেড, কনজিউমার অ্যান্ড গেমিং পিসি, সিস্টেম বিজনেস গ্রুপ, আর্নল্ড সু ও এএমডি ইন্ডিয়ার…
Read More
কলেজ ভর্তির আবেদনে নেওয়া হবে না ফী, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলেজ ভর্তির আবেদনে নেওয়া হবে না ফী, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলেজ ,বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তির ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে । অন্যদিকে করোনা পরিস্থিতিতে টালমাটাল দেশের অর্থনৈতিক অবস্থা । গত ১০ আগস্ট থেকে শুরু হওয়া রাজ্যের সমস্ত সরকার ও সরকার পোষিত কলেজ -বিশ্ববিদ্যালয় গুলি ফর্ম ফিলাপ ও বিভিন্ন তথ্যাদি আপলোড করতে নিতে পারবে না কোনো ফী , এমনটাই জানা গেছে শিক্ষামন্ত্রীর কথায় । রাজ্য সরকার আগেই নির্দেশ দিয়েছিল, কোভিড পরিস্থিতির জন্য এবার অনলাইন ফর্ম ফিলআপ প্রক্রিয়ায় কলেজ বা বিশ্ববিদ্যালয় কোনও রকম অর্থ ছাত্রছাত্রীদের থেকে নিতে পারবে না । কিছু জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ আসছিল । বৃহস্পতিবার ভিডিও বার্তা দিয়ে ফের একবার কড়া নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন…
Read More
সমস্যায় ভারতের পোল্ট্রি ইন্ডাস্ট্রি

সমস্যায় ভারতের পোল্ট্রি ইন্ডাস্ট্রি

সাম্প্রতিক অতিমারীর সময়ে প্রচুর আলোচনা হয়েছে পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে নিয়ে, যার ফলে তার নেতিবাচক প্রভাব পড়েছে এই সেক্টরে এবং লকডাউনের সময়কালে প্রচন্ড ক্ষতির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক ভার্চুয়াল কনক্লেভে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ও বিশেষজ্ঞগণ পোল্ট্রি চাষী ও পোল্ট্রি শিল্পের সমস্যাবলী ও উত্তরণের দিশা নিয়ে তাদের সুচিন্তিত মতামত পেশ করেছেন। আলোচকদের মধ্যে ছিলেন অমিত সারাওগি, ম্যানেজিং ডিরেক্টর, আনমোল ফীডস, সুরেশ রায়ুডু চিত্তুরি, ভাইস-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, শ্রীনিবাস ফার্মস প্রাইভেট লিমিটেড ও চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল এগ কমিশন, প্রফেসর (ড.) পি কে শুক্লা, সঞ্জয় মুখার্জি, শ্রীমতী পল্লবী মাথুর লাল, সিনিয়র ক্লায়েন্ট অফিসার, ইপসোস (ইন্ডিয়া), হরিশ তিব্রেওয়ালা, জয়েন্ট সিইও, মিরাম ইন্ডিয়া, ড. যাদু…
Read More
এয়ারটেলর দুর্দান্ত অফার

এয়ারটেলর দুর্দান্ত অফার

টেলিজগতে বর্তমানে একে অপরকে টক্কর দিচ্ছে জিও এয়ারটেল এবং ভোডাফোন। সস্তার প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিসংস্থা গুলি। গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য এয়ারটেল এদের সকলকে টপকে গেল। নতুন অফারে দৃষ্টি আকর্ষন করলো সমস্ত গ্রাহকদের। এয়ারটেল কিছুদিন ধরে বিনামূল্যে ১ জিবি ডেটা এবং ফ্রি কলিং এর সুবিধা দিচ্ছে। আসলে যারা রিচার্জ করছেননা তাদের এই সুবিধা দিচ্ছে এয়ারটেল সঙ্গে আরও একটি মেসেজ করছে গ্রাহকদের তাড়াতাড়ি রিচার্জ করার জন্য। বিনামুল্যে এই ফ্রি রিচার্জ টির বৈধতা থাকছে ৩ দিন। উল্লেখ্য যাদের ফোনে এই মেসেজগুলি আসছে তারাই শুধুমাত্র এই ডেটা এবং ফ্রি কলিং উপভোগ করার সুযোগ পাচ্ছে।
Read More
ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারে

ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারে

ভারতের স্বাধীনতা দিবসের আর মাত্র কয়েকটা দিন বাকি। কঠোর নজরদারির মধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে দিল্লির লালকেল্লায়। দেশের বিভিন্ন জায়গায় উত্তোলিত হয় জাতীয় পতাকা। ত্রবার শুধু দেশে নয়, বিদেশেও ভারতীয় স্বাধীনতা দিবসে হতে চলেছে অভিনব অনুষ্ঠান। প্রথমবার ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। টাইমস স্কোয়ারের বিলবোর্ডে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ঘটনার ঝলক দেখানো হবে। নিউ ইয়র্কের ভারতীয় সংগঠনের তরফে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতার ঐতিহাসিক দিনটিকে আরও স্মরনীয় করে তোলার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও ১৪ আগষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিংটিতে তেরঙ্গার আলোতে সাজানো হবে। এই অনুষ্ঠানে নিউ ইয়র্কের ভারতীয় কাউন্সিল জেনারেল রন্ধির জয়সোয়ালকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রন…
Read More
মার্কেট খুললেও দেখা নেই ক্রেতার !

মার্কেট খুললেও দেখা নেই ক্রেতার !

করোনা এবং লকডাউন বদলে দিয়েছে শিলিগুড়ি মার্কেটের চেহারা । দীর্ঘদিন লকডাউন থাকার পর মার্কেট খুললেও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না । মার্কেটের একাধিক হোটেল বন্ধ হয়ে গিয়েছে । রেডিমেড পোশাক বা শাড়ির দোকানগুলিও ফাঁকা । প্রতিদিন রুটিন করে দোকান খুলছেন ব্যবসায়ীরা, কিন্তু দেখা নেই ক্রেতাদের । বাজারে এই দশায় ব্যবসায়ীদের মাথায় হাত । আরো এমনটাই চলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। করোনার আগের দিনগুলিতে এই মার্কেটেই ভিড় জমাতেন নেপাল, ভুটান থেকে বহু ক্রেতা। আজ আর দেখা নেই তাঁদের। তাছাড়া পাহাড় থেকেও নেমে আসতেন বহু লোক। এমনকি সিকিমের একটা বড় অংশ কেনাকাটার উদ্দেশ্যেই ভিড় জমাতেন বিধান মার্কেটে। এখন আর পাহাড় থেকে নেমে…
Read More
ভারতে ফিরতে পারে টিকটক !

ভারতে ফিরতে পারে টিকটক !

টিকটক ফিরতে পারে ভারতে এমনটাই শোনা যাচ্ছে বলে সূত্রের খবর।। ক্রমেই জোরদার হচ্ছে এই সম্ভাবনা। সূত্রের খবর, রিয়ালায়েন্সের কাছেই তাদের ভারতীয় অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে চিনা সংস্থা টিকটক। এই মধ্যেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ড্রাটিজের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনাও সাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ভারতের ব্যবসা বিক্রির ব্যাপারে সদ্য টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্সের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে রিয়ালায়েন্সের । জুলাই মাসে এই দুই সংস্থার মধ্যে আলোচনাও হয়েছে । তবে এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনও চুক্তি হয়নি বলেই খবর ।রিলায়েন্সের তরফে যদিও এবিষয়ে কিছু জানা যায়নি।
Read More
খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ

খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ

বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষজন বাইরের খাবার কিনতে এবং খেতে অনেকটা সচেতন । বিশেষ করে জ্যাম, জেলি,ঠান্ডা পানীয়ের মতো খাবার কেনার আগে ভাবছে বারবার । প্যাকেটজাত খাবারের চাহিদা বাড়ছে সেই তুলনায়। কিন্তু প্যাকেটজাত খাবারে মেশানো রাসায়নিক ক্ষতি করছে মানব শরীরে। এই প্যাকেটজাত খাবারকে কিভাবে আরো উন্নত করা যায় এবং এই প্যাকেটজাত খাবার মানব দেহে ক্ষতি না করে তার নতুন দিশা দেখাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ। বিভাগের বিভাগীয় প্রধান মহেন্দ্রনাথ রায় জানিয়েছেন যে খাদ্য প্ৰক্রিয়াকরনে এই সাফল্য উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নিয়ে যাবে । তারা খুব শীঘ্রই উত্তরবঙ্গের শিল্পপতিদের দিয়ে একটি কর্মশালা আয়োজন করবে যাতে খাদ্য প্রক্রিয়াকরনে এই নতুন পদ্ধতিতে উত্তরবঙ্গের শিল্প লাভবান…
Read More
নতুন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

"ভারতের কর ব্যবস্থার সংশোধন ও সরলীকরণ" করে দেশের মানুষের কর প্রদান পদ্ধতিকে আরও সহজ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে, প্রধানমন্ত্রী “স্বচ্ছ করব্যবস্থা - স্বচ্ছ করদাতাদের সম্মান” নামক একটি নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, "করবিভাগের সব কর্মী ও আধিকারিকদের শুভ কামনা জানিয়ে আমি এই নয়া ব্যবস্থার উপর থেকে পর্দা উন্মোচন করছি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে করদানে জটিলতা আরও কমবে। করদাতাদের সুবিধা হবে এই প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসলেস অ্যাসেসমেন্ট, ফেসলেস অ্যাপিল ও ট্যাক্সপেয়ার চার্টারের সুবিধা পাবেন গ্রাহকরা। অর্থাৎ কোনও সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ ছাড়াই সমাধান পাবেন করদাতারা। করদানের ক্ষেত্রেও…
Read More
জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক গৌতম দেবের

জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক গৌতম দেবের

উত্তরবঙ্গে জাতীয় সড়কের কাজ কতদূর তা জানতে নবান্নের নির্দেশে আজ NHAI কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । করোনা আবহে জাতীয় সড়ক নির্মাণের গতিতে কিছুটা শ্লথ এসেছে । অনেক জায়গায় কাজ শেষ মুহূর্তে, কোথাও কিছু সমস্যার জন্য রাস্তার কাজ আটকে রয়েছে ।সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আজকের এই বৈঠক। গৌতম দেব মৈনাক টুরিস্ট লজে নিজের অফিসে এই বৈঠক করেন । বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে । গৌতম দেব জানান,ইসলামপুরের ১০কিমি রাস্তার জমিজট মিটে গিয়েছে ।আগামী নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ইসলামপুরের রাস্তার কাজ সম্পুর্ন হয়ে যাবে বলে আশাবাদী তিনি ।আলিপুরদুয়ার ১ এর রাস্তার জমিজট ও সমস্যা নিয়েও প্রাথমিক কথা…
Read More
৫০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রবি ঘোষ

৫০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রবি ঘোষ

করোনার আবহে দেশের অর্থনীতি তলানিতে। গ্রাম বাংলার জনজীবন বিপর্যস্ত । লকডাউনের এই আর্থিক দৈন্যে কাজ হারিয়েছেন বহু মানুষ । এরকম পরিস্থিতিতে আজ কর্মহীন মানুষদেরকে প্রয়োজনীয় নিত্য সামগ্রী তুলে দেন মন্ত্রী রবি ঘোষ। জানা গিয়েছে কোচবিহারের নাটাবাড়ির ভুচুংমারিতে প্রায় ৫০০ মানুষকে অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দেন। মন্ত্রী রবি ঘোষ জানান যে, করোনা আর লকডাউনে অনেক মানুষ কর্মহীন । তাদের হাতে কিছু প্ৰয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল।করোনার আবহে অর্থনীতির চূড়ান্ত বেসামাল অবস্থায় অত্যন্ত বিপদে সাধারণ মানুষ। নাটাবাড়ির ভুচুংমারীতে ৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হলো অত্যাবশ্যক ত্রাণ সামগ্রী।
Read More