ব্যবসা

আনলক ৪ পর্বে খুলছে না স্কুল, সিনেমা হল, বিনোদন পার্ক ও আন্তর্জাতিক উড়ান

আনলক ৪ পর্বে খুলছে না স্কুল, সিনেমা হল, বিনোদন পার্ক ও আন্তর্জাতিক উড়ান

করোনা অতিমারীর মোকাবিলায় দেশব্যাপী আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের চতুর্থ দফা ‘আনলক ৪’ বেশ কিছু ছাড়ের পাশাপাশি এখনও কিছু বিষয়ে কড়াকড়ি বহাল রাখল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশজুড়ে অতিমারী রোধের উদ্দেশে আগের মতোই বহাল থাকছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব পালন বিধি।  স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আনলক ৪ পর্বেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, নাট্যমঞ্চ ও যে কোনও আন্তর্জাতিক বিমানযাত্রার উপরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকছে। এ ছাড়া কন্টেনমেন্ট জোনগুলিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কড়া লকডাউন বিধি আরোপ করা হয়েছে।
Read More
পুজোর আগেই খুলতে পারে বেঙ্গল সাফারী

পুজোর আগেই খুলতে পারে বেঙ্গল সাফারী

পুজোর আগেই খুলতে পারে রাজ্যের বিভিন্ন পার্ক এমনকি কটেজও।এর মধ্যে বেঙ্গল সাফারী পার্কও রয়েছে ।পুজোর আগে খুলতে পারে রাজ্যের বিভিন্ন পার্কগুলি । পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে খুলতে পারে জঙ্গল এবং পার্কগুলিও । করোনার জন্য দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ ডুয়ার্সের জঙ্গল,পার্ক তথা উত্তরের পর্যটনকেন্দ্র গুলি । ফলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষগুলোর অবস্থা সঙিন । আজ রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় জলদাপাড়া এসে রাজ্যের আশার বাণী শুনিয়েছেন । তিনি জানিয়েছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পার্ক গুলো খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার । তবে পুরোটাই নির্ভর করছে পরিস্থিতির উপর ।
Read More
ডাবগ্রামে বিভিন্ন দল থেকে ১৫০ পরিবার তৃণমূলে

ডাবগ্রামে বিভিন্ন দল থেকে ১৫০ পরিবার তৃণমূলে

ডাবগ্রামে বড়সড় ভাঙন। পর্যটনমন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে বিজেপি, কংগ্রেস,সিপিএম থেকে প্রায় ১৫০ পরিবার তৃণমূলে যোগদান করল। জানা গিয়েছে তরিবাড়ি এবং বেতগাড়া অঞ্চলে দেড় শতাধিক পরিবারকে নিয়ে বেতগাড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সুরেশ শৈব , প্রাক্তন উপপ্রধান গণেশ শৈবতৃণমূলে যোগদান করেন। এর সঙ্গে সিপিএমের যুব নেতা বিনোদ ছেত্রীও তৃণমূলে যোগদান করে । বিভিন্ন দল থেকে আসা নেতা সমর্থকদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন গৌতম দেব।
Read More
আইপিএল না খেলেই দেশে ফিরে আসলেন সুরেশ রায়না !

আইপিএল না খেলেই দেশে ফিরে আসলেন সুরেশ রায়না !

হঠাৎ দুবাই থেকে ফিরে এলেন সুরেশ রায়না । দুসপ্তাহ আগেই আইপিএল খেলতে উড়ে গিয়েছিলেন টিম চেন্নাইয়ের সঙ্গে। কিন্তু হঠাৎ তার ফিরে আসায় অবাক চেন্নাই ভক্তরা । চেন্নাই সুপার কিংসের অন্যতম সদস্য কেন ফিরে এলেন সে বিষয়ে কোনো কারণ জানা যায়নি ।শনিবার নিজেদের টুইটারে এই খবর দিয়েছে চেন্নাই সুপারকিংস ।আইপিএলের ত্রয়োদশতম সংস্করণে তিনি খেলবেন না। ঠিক কী কারণে রায়না ভারতে ফিরলেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সিএসকে। তবে বলা হয়েছে যে ‘ব্যক্তিগত কারণে’ ভারতে ফিরছেন তিনি । বিশ্বস্ত সূত্রের খবর চেন্নাই সুপার কিংস দলে সাপোর্ট স্টাফ সহ প্রায় ১০ জনের শরীরে করোনা সংক্রমণ মিলতেই স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবছর আইপিএল না…
Read More
চেন্নাই সুপার কিংস দলে করোনা সংক্রমণ, আইপিএল স্থগিতের সম্ভাবনা?

চেন্নাই সুপার কিংস দলে করোনা সংক্রমণ, আইপিএল স্থগিতের সম্ভাবনা?

শুরুর আগেই কালো মেঘের সঞ্চার আইপিএলে । সৌজন্যে করোনা সংক্রমণ । জানা গিয়েছে গতকাল চেন্নাই সুপার কিংস দলে ।বিশ্বস্ত সূত্রের খবর প্রথমে দলের ৪ জন নেট বোলারের রিপোর্ট পজিটিভ আসে । জানা গিয়েছে সেই সঙ্গে দলের দীপক চাহার সহ দলের প্রায় ১১ জনের শরীরে করোনার নমুনা পেয়েছে ।যা নিয়ে চিন্তিত আইপিএল ম্যানেজমেন্ট । আইপিএল সূচী আনুষ্ঠানিক ভাবে ঘোষিত না হলেও আগামী দু সপ্তাহের মধ্যেই দুবাইয়ে শুরু হচ্ছে ধরে নিয়েই সব দলের ক্রিকেটারই পৌঁছে গেছে মরুর দেশে। বিধিনিষেধ মেনে চলছে কোয়ারেন্টাইন পর্ব । কিন্তু রুটিন অনুযায়ী কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে কোভিড টেস্ট করাতেই চক্ষু চড়কগাছ আয়োজকদের। এই পরিস্থিতিতে আইপিএল সূচী ঘোষণা স্থগিত…
Read More
দলীয় কর্মীসভায় সম্বর্ধিত কোচবিহার তৃণমূল জেলা যুব সভাপতি

দলীয় কর্মীসভায় সম্বর্ধিত কোচবিহার তৃণমূল জেলা যুব সভাপতি

কোচবিহারের চান্দামারিতে তৃণমূলের দলীয় কর্মীসভায় যোগ দিলেন জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । জানা গিয়েছে কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারীতে এদিন উপস্থিত জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিককে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় । উল্লেখ কিছুদিন আগেই জেলার সাংগঠনিক পদে রদবদল আনা হয় । এই দলীয় সভায় স্থানীয় বিধায়ক উদয়ন গুহকেও দেখা যায় । সূত্রের খবর আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে জেলার বিভিন্ন অঞ্চলে কর্মসূচী করছেন জেলার যুব সভাপতি অভিজিৎ।
Read More
আসছে নিসান ম্যাগনাইট কনসেপ্ট

আসছে নিসান ম্যাগনাইট কনসেপ্ট

নিসান ইন্ডিয়ার নতুন বি-এসইউভি ‘নিসান ম্যাগনাইট কনসেপ্ট’-এর নির্মাণের ডিজাইন অ্যাপ্রোচ সামনে আনা হল। সেইসঙ্গে প্রকাশ্যে আনা হল গাড়িটির ইন্টেরিয়র ও এক্সটেরিয়রের নতুন ডিজাইন এলিমেন্টস। নিসান পরিবারের এই নতুন গাড়ি তাদের গ্লোবাল এসইউভি পরম্পরা মেনে নির্মিত হয়েছে ভারতের জন্য ও অন্যান্য দেশে রপ্তানির জন্য।  এতে হরাইজন্টাল ইনস্ট্রুমেন্টাল প্যানেল রয়েছে, তাই নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র যথেষ্ট ‘ওয়াইড অ্যান্ড স্পেশাস’। তারসঙ্গে আছে এয়ার ভেন্টিলেটর্স। এইসব কারণে গাড়িটি গ্রাহকদের কাছে বেশ স্পোর্টি মনে হবে ও এসইউভি-অনুভূতি বাড়িয়ে দেবে। এতে মোনো-ফর্ম শেপের সিট থাকায় গাড়িটি আরামদায়ক। বোল্ড ডিজাইন ও কলারের জন্য নিসান ম্যাগনাইট কনসেপ্ট সকলের নজর কাড়বে এবং পথে চলার সময়ে অন্য গাড়ির ভিড়ের মধ্যেও…
Read More
স্মার্টফোনের অডিয়ো কোয়ালিটিতে গুরুত্ব দিচ্ছেন গ্রাহকরা

স্মার্টফোনের অডিয়ো কোয়ালিটিতে গুরুত্ব দিচ্ছেন গ্রাহকরা

 ভারতে গ্রাহকরা স্মার্টফোন ক্রয়ের সময় ক্যামেরা বা ব্যাটারির থেকেও অডিয়ো কোয়ালিটির প্রতি অধিকতর গুরুত্ব দিচ্ছেন। সাইবার মিডিয়া রিসার্চ-এর (সিএমআর) এক সাম্প্রতিক সমীক্ষা থেকে এই তথ্য জানা গিয়েছে । ‘ভারতে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অডিয়োর অর্থ’ শীর্ষক সমীক্ষায় জানা গিয়েছে, প্রতি চারজনের মধ্যে একজন স্মার্টফোন নির্বাচনের ক্ষেত্রে অডিয়ো কোয়ালিটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। এই প্রথম, অডিয়ো কোয়ালিটির দিকে গ্রাহকরা এতটা নজর দিচ্ছেন, সম্ভবত অনেক বেশিসময় তাদের বাড়িতে একাকী থাকতে হচ্ছে বলে।  সিএমআর-এর হেড-ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপ, প্রভু রাম জানান, এই সমীক্ষার ফলাফল জানাচ্ছে যে স্মার্টফোনের অডিয়োকে ঘিরে গ্রাহকদের চাহিদার পরিবর্তন হচ্ছে। তারা আরও স্পষ্ট শোনার অভিজ্ঞতা পেতে আগ্রহী। সিএমআর-এর হেড-ইন্ডাস্ট্রি কনসাল্টিং গ্রুপ,…
Read More
চম্পাসারি রেগুলেটেড মার্কেটে স্থায়ী জমিতে ফিরছে প্রধাননগর থানা

চম্পাসারি রেগুলেটেড মার্কেটে স্থায়ী জমিতে ফিরছে প্রধাননগর থানা

স্থায়ী ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে প্রধাননগর থানা। দীর্ঘদিন ধরে সালুগারা চেকপোস্টের এক বেসরকারি জমিতে ঘর বানিয়ে প্রশাসনিক কাজ চলছিল। এবার চম্পাসারি রেগুলেটেড মার্কেটে স্থায়ী জমিতে ফিরছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা। আজ শিলিগুড়ি কমিশনারেটের কমিশনার ত্রিপুরারী অথর্ব নবনির্মিত থানার কাজ পরিদর্শনে যান। কমিশনারের সঙ্গে ছিলেন জেলার ডিজিও । জানা গেছে পয়লা সেপ্টেম্বর রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে থানার নতুন ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
Read More
এসএসসির ৩০ হাজার শিক্ষক নিয়োগ বৈধ,জানিয়েছে কলকাতা হাইকোর্ট

এসএসসির ৩০ হাজার শিক্ষক নিয়োগ বৈধ,জানিয়েছে কলকাতা হাইকোর্ট

উচ্চ প্রাথমিকে (টেট)  দীর্ঘ আইনি জটিলতা থাকলেও এসএসসির শিক্ষক নিয়োগে শিলমোহর দিলো কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টে এসএসসির ৩০ হাজার শিক্ষক নিয়োগ কে বৈধতা জানিয়ে হাজারের বেশি পরীক্ষার্থীদের মামলা খারিজ করলেন বিচারপতি রাজশেখর মান্থা। ইতিপূর্বে দাখিল হওয়া হলফনামায় এসএসসি  ‘কম্বাইন্ড মেরিট লিস্ট’ নিয়ে যে যুক্তি দেখিয়েছিল  অর্থাৎ এই মেরিট লিস্ট চুড়ান্ত নিয়োগের তালিকা নয়। তা মেনে নিলো কলকাতা হাইকোর্ট। সেইসাথে এদিনের আদেশনামায় যে গুরত্বপূর্ণ নির্দেশ টি দেওয়া হয়েছে সেটি হলো – ২০১৩ সালের পর এসএসসি ৩০ হাজার মত শিক্ষক নিয়োগ করেছে। তা আইনীভাবে বৈধ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়োগ প্রক্রিয়ায় মামলাকারীদের পক্ষে ক্যাগের…
Read More
আজিনোমোটো- ভারতে অনুমোদিত স্বাদবর্ধক

আজিনোমোটো- ভারতে অনুমোদিত স্বাদবর্ধক

 আজিনোমোটো বা মোনো সোডিয়াম গ্লুটামেট (এমএসজি) তৈরি করা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। এতে ব্যবহার করা হয় প্রাকৃতিক উপাদান যেমন আখ বা সাবুজাতীয় শস্য। খাদ্যের স্বাদ বাড়িয়ে তোলার ক্ষমতা রাখে এমএসজি। যে জাপানিজ কোম্পানি এমএসজি তৈরি করে তার নাম আজিনোমোটো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তার সদর দপ্তর জাপানে। এই কোম্পানি বিশ্বজুড়ে তার প্রোডাক্ট বিক্রি করে। প্রোডাক্টটি যে নিরাপদ ও হানিকারক নয় তা প্রমাণ করতে কোম্পানির তরফে প্রতিটি দেশে ‘কোয়ালিটি ক্লিয়ারেন্স’ নেওয়া হয়। ভারতে এর অনুমোদন দিয়েছে এফএসএসএআই। বর্তমানে নানা দেশে ভূয়ো লেবেল-যুক্ত নকল দ্রব্য ছেয়ে গেছে। সেজন্য কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক থাকতে এবং আসল এমএসজি কেনার জন্য অনুরোধ জানান হয়েছে…
Read More
JEE এবং NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করল পশ্চিমবঙ্গ

JEE এবং NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করল পশ্চিমবঙ্গ

করোনার আবহেই কেন্দ্রীয় সরকার অধীনস্ত সংস্থা ইউজিসি JEE এবং NEET পরীক্ষা নেওয়ার সিধান্ত ঘোষণা করেছে। পরীক্ষার তারিখও ঘোষণা করে দিয়েছে । কিন্তু এই সর্বভারতীয় পরীক্ষাগুলো কিভাবে এই করোনা পরিস্থিতিতে সম্পন্ন হবে তা নিয়ে চিন্তিত রাজ্যগুলি। ইতিমধ্যে JEE এবং NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করল পশ্চিমবঙ্গ সহ ছ'টি রাজ্য৷ এখনো করোনার গ্রাফ নিয়ন্ত্রণে আসেনি কলকাতা , পাঞ্জাব ,দিল্লি সহ উত্তরপূর্ব ভারতের একাধিক শহরে। এই পরিস্থিতিতে ছাত্রদের প্রাণ বিপদে ঠেলে দিচ্ছে বলে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ছত্তীসগড়, পাঞ্জাব এবং রাজস্থান রাজ্যগুলি ইতিমধ্যে পরীক্ষা স্থগিত রাখার জন্য আবেদন জানিয়েছে।
Read More
বাংলা সহায়তা কেন্দ্র এর  সূচনা করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক

বাংলা সহায়তা কেন্দ্র এর সূচনা করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক

রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প প্রচার এবং সরকারি প্রকল্পে সাধারণ মানুষের সুবিধা গুলি তুলে ধরতে জনসাধারণের সামনে সচেতনতা শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । জানা গিয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের অনলাইনে আবেদন সহজে ও বিনামূল্যে করবার সুযোগ করে দিতে খোলা হয় বাংলা সহায়তা কেন্দ্র । পড়ুয়া থেকে সাধারণ মানুষরা এই কেন্দ্র থেকে পরিষেবা পাবেন । এদিন এই সহায়তা কেন্দ্রের সূচনা করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক নিখিল নির্মল ।শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে 'বাংলা সহায়তা কেন্দ্রের' উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক । এছাড়াও এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার প্রশাসনিক কর্তা শংকর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,…
Read More
ছাত্রপরিষদের প্ৰতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভায় যোগ দিয়ে উন্নয়নের ফিরিস্তি শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ছাত্রপরিষদের প্ৰতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভায় যোগ দিয়ে উন্নয়নের ফিরিস্তি শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সভায় যোগ দিয়ে উন্নয়নের ঢাকে কাঠি বাজালেন আরেকবার। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মতো আগামী বিধানসভা নির্বাচনে বাংলার যুবশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। তাই আজকের টিএমসিপি র প্ৰতিষ্ঠা দিবসে বাংলার উন্নয়নকে হাতিয়ার করেই এগোতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়।তারই প্রতিফলন দেখা গেল আজকের ছাত্র পরিষদের ভার্চুয়াল সভায়। করোনার আবহে রাজ্যে এবার ভার্চুয়াল সভার সিদ্ধান্ত নেয় তৃণমূল যুব কমিটি এবং ছাত্র সংগঠন। মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের কড়া জবাব দিয়েছেন । তিনি দাবি করেন বাংলার উন্নয়ন ও সংস্কৃতিকে স্তব্ধ করতে বিজেপি নোংরা রাজনীতি শুরু করেছে। এর যোগ্য জবাব পড়বে এবারের ভোট বাক্সে। লোকসভা নির্বাচনের ফলাফল বিবেচনা করে এবার প্রচারের…
Read More