অ্যাডভান্সড স্টিলে বড় সাফল্য এএম/এনএসের

অ্যাডভান্সড স্টিল উৎপাদনে আরও এক ধাপ এগোল আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া)। সংস্থাটি দুটি নতুন মানদণ্ডের অধীনে ভারতীয় মান ব্যুরোর (বিস) লাইসেন্স পেয়েছে। এর মধ্যে আইএস ২০৬২ (পার্ট ২):২০২৬-এর অধীনে ভারতের প্রথম অল ইন্ডিয়া ফার্স্ট বিস লাইসেন্স পেয়েছে সংস্থাটি। পাশাপাশি আইএস ১৯২১০:২০২৫-এর অধীনেও বিআইএস সার্টিফিকেট পেয়েছে এএম/এনএস ইন্ডিয়া।

আইএস ২০৬২ (পার্ট ২):২০২৬ হল হট রোল্ড কোয়েঞ্চড অ্যান্ড টেম্পার্ড ইস্পাতের প্লেট, শিট, স্ট্রিপ ও ওয়াইড ফ্ল্যাটের জন্য নতুন মানদণ্ড। বিশেষ তাপ-প্রক্রিয়ার মাধ্যমে তৈরি এই ইস্পাত বেশি শক্তি ও স্থায়িত্ব প্রদান করে। সেতু, ভারী প্রকৌশল সরঞ্জাম, খনির যন্ত্রপাতি, অফশোর কাঠামো ও সামুদ্রিক ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে।

অন্যদিকে, আইএস ১৯২১০:২০২৫ প্রি-পেইন্টেড জিঙ্ক-অ্যালুমিনিয়াম-ম্যাগনেসিয়াম সংকর ধাতু-প্রলেপযুক্ত স্টিল স্ট্রিপ ও শিটের জন্য প্রযোজ্য। এএম/এনএস ইন্ডিয়ার এই পণ্য আর্সেলর মিত্তলের অপ্টিগ্যাল ® প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। প্রচলিত রঙিন প্রলেপযুক্ত স্টিলের তুলনায় এতে বেশি ক্ষয়-প্রতিরোধ ক্ষমতা, উন্নত প্রান্ত সুরক্ষা, দীর্ঘস্থায়িত্ব এবং কম রক্ষণাবেক্ষণের সুবিধা রয়েছে। ছাদ ও আবরণ, প্রি-ইঞ্জিনিয়ার্ড ভবন, গুদাম, রেলপথ ও শিল্প নির্মাণে এর ব্যবহার হয়।

এই দুটি লাইসেন্সের ফলে সরকারি পরিকাঠামো, প্রতিরক্ষা ও সরকারি ক্ষেত্রের প্রকল্পে প্রয়োজনীয় মানসম্পন্ন ইস্পাত সরবরাহের সুযোগ বাড়বে। একইসঙ্গে আইএস ২০৬২ (পার্ট ২):২০২৬-এর প্রথম দেশীয় লাইসেন্সধারী হিসেবে বিশেষায়িত ইস্পাতের স্থানীয় সরবরাহের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর পথও তৈরি হয়েছে। পণ্যগুলি সংস্থার হাজিরা ও পুনের অত্যাধুনিক কারখানায় তৈরি হবে।

এএম/এনএস ইন্ডিয়ার ইস্পাত ইতিমধ্যেই চেনাব রেল সেতু এবং আইএনএস সুরাট, আইএনএস বিশাখাপত্তনম ও সম্প্রতি কমিশনপ্রাপ্ত আইএনএস মালভানের মতো গুরুত্বপূর্ণ জাতীয় পরিকাঠামো ও নৌ প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়েছে।

বর্তমানে এএম/এনএস ইন্ডিয়ার মোট ২৫টি বিআইএস সার্টিফিকেট রয়েছে। এর মধ্যে আইএস ৩০৩৯, আইএস ১৮৮০৯:২০২৪ এবং আইএস ২০৬২ (পার্ট ২):২০২৬এর অধীনে রয়েছে তিনটি অল ইন্ডিয়া ফার্স্ট লাইসেন্স