ব্যবসা

বিজেপিতে যোগদান মেহতাবের

।ফুটবলে নিজের জাত চিনিয়েছেন।এবার জুতোজোড়া খুলে নাম লেখালেন রাজনীতিতে মেহতাব হোসেন।একসময় চুটিয়ে ফুটবল খেলেছেন, অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন ইস্টবেঙ্গল ,মোহনবাগানের মতো নামকরা ক্লাবের। এবার সেই একই চ্যালেঞ্জ নিতে নেমে পড়লেন রাজনীতির ময়দানে।গতকালই রাজ্য সভাপতি দিলিপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়। মেহতাব জানান যে বিজেপি ধর্মের নামে রাজনীতি করে না। নিজের এলাকা বারুইপুর থেকে নিজের রাজনৈতিক কর্মসূচি শুরু করবে। এদিন মেহতাবের সঙ্গে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
Read More

শিলিগুড়িতে আরো ৭দিনের জন্য বাড়ানো হল লকডাউন

লকডাউন চলছিল, আরো লকডাউন বাড়ানো হল শিলিগুড়িতে। আগামী ২৯ জুলাই পর্যন্ত আবারও ৭দিনের জন্য লকডাউন দীর্ঘায়িত করল রাজ্য প্রশাসন।আজ পর্যটনমন্ত্রী গৌতম দেব সাংবাদিক সম্মেলনে জানান যে আগামী জুলাই মাসের ২৯তারিখ পর্যন্ত লকডাউন চলবে সিকিগুড়িতে। শিলিগুড়িতে করোনা আক্রান্তের ছবি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছেই।এই সংক্রমণ এর গ্রাফ নিম্নমুখী করতেই বর্তমানে চ্যালেঞ্জস্বরূপ নিচ্ছে স্বাস্থ্যদপ্তর রাজ্য ও স্থানীয় প্রশাসন। গত ৬দিন ধরে পুরো শিলিগুড়ি জুড়ে চলছে লকডাউন।এই লকডাউন শেষ না হতেই আরও ৭ দিনের জন্য লকডাউন বাড়ানো হল প্রশাসন সূত্রে খবর
Read More

প্ৰেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় নিজেই গলা টিপে আত্মহত্যা প্রেমিকার

এক অকল্পনীয় এবং হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হল হাজোতে। প্ৰেমিকের সঙ্গে ফোনে বাৰ্তালাপ করতে করতে হঠাৎ নিজের গলা টিপে আত্মহত্যা করেছে এক কিশোরী । হাজোর চরাবরীতে সংঘটিত হয়েছে এই ঘটনা। হাজো পুলিশ থানার অন্তৰ্গত চরাবরীর বিলপারে রহস্যজনক অবস্থায় উদ্ধার হয়েছে কিশোরীর মৃতদেহ। জানা গিয়েছে মৃত কিশোরীটি নবম শ্ৰেণীতে অধ্যয়নরত ছিল। তবে আত্মহত্যার আসল রহস্য কি তা এখন পর্যন্ত জানা যায়নি, প্রেম ঘটিত জটিলতার পরিণতি কি এই আত্মহত্যা ? না কিশোরীটি মানসিক ভারসাম্যহীন ছিল তা সঠিক তদন্তের পর বেরিয়ে আসবে ।
Read More

রামঝোরা চাবাগানে উদ্ধার মৃত হাতি

সোমবার বীরপাড়ার রামঝোরা চা বাগানে এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে।হাতিটি কি কারনে মারা গিয়েছে সেটার স্পষ্ট কারন জানাতে পারেনি বনদপ্তর। এদিন প্রত্যক্ষদর্শিরা বাগানে হাতির মৃতদেহটি দেখতে পান।খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের কর্মী রেঞ্জাররা ঘটনাস্থলে এসে মৃত হাতিটি উদ্ধার করে।
Read More

মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে 22 ও 24 জুলাই

মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে 22 জুলাই ও 24 জুলাই, জানাল শিক্ষাভবন। গত 15জুলাই মাধ্যমিকের যে ফলাফল প্রকাশিত হয়েছিল তার মার্কশিট বিতরণ এখনো হয়নি করোনার জন্য।শিক্ষাভবন সচেতনতার সঙ্গে দ্রুত মার্কশিট বিতরণ করতে চায়,তারই দিনক্ষণ ঘোষিত হল আজ।সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্কুল পরিসর সানিটাইজ করেই শংসাপত্র দেওয়ার কথা ঘোষণা করেছিল বোর্ড।তখন দিনক্ষণ ঘোষণা করেনি ।আজ 22 ও 24 জুলাই বিতরণের দিন স্থির হল বলে সূত্রের খবর
Read More
নতুন বিল পাঠাবে সিইএসসি জানাচ্ছেন স্বয়ং বিদ্যুৎমন্ত্রী

নতুন বিল পাঠাবে সিইএসসি জানাচ্ছেন স্বয়ং বিদ্যুৎমন্ত্রী

শুধু সাধারণ মানুষ নয়, বিপুল পরিমাণ বিল হাতে পেয়েছেন নেতা-মন্ত্রী থেকে শুরু করে অভিনেতারাও। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সব মহল। এবার এগিয়ে এলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যতক্ষণ না পর্যন্ত সিইএসসি নতুন বিল পাঠাচ্ছে ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে বিল জমা না দেওয়ার জন্য আবেদন করেন তিনি। প্রসঙ্গত সোমবার সিইএসসি কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে একপ্রস্থ বৈঠকও করেন শোভনদেব চট্টোপাধ্যায়। মাত্রাছাড়া বিলের এক একটি উদাহরণ সামনে রেখে জবাবদিহি চাওয়া হয়েছে সিইএসসির থেকে। এরপরেই নতুন করে বিল পাঠাতে রাজি হয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এই কাজের সময় লাগবে কয়েকদিন। তার আগে কেউ যেন বিদ্যুতের বিল জমা না দেন সেজন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন তিনি। বিদ্যুৎমন্ত্রী…
Read More
রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাতাসে আর্দ্রতার পরিমান ৮৭ %। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজও কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির জারি থাকবে দক্ষিণবঙ্গেও। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Read More

নিষ্ঠুর ঘর মালিক, ভাড়া দিতে না পারায় চারটি সন্তান সহ একটি পরিবারকে ঘর থেকে বিতাড়ন

নিয়তির কি পরিহাস! লকডাউনে উপার্জনহীন মন্টু ভূঁইয়ার পরিবারকে অমানবিক ঘটনার শিকার হতে হল। মাত্র ২৫০০ টাকা ভাড়া দিতে না পারায় চারটি সন্তান সহ মন্টুর পরিবারকে ঘর থেকে বের করে দিলেন নির্মম ঘর মালিক মহিলা। মাত্র এক মাসের ভাড়া দিতে পারেনি দুর্ভাগা পরিবারটি। ঘটনাটি গত বৃহস্পতিবারের । শিবসাগর জেলায় সংঘটিত হয়েছে এই হৃদয় বিদারক অমানবীয় ঘটনাটি। পেশায় রাজমিস্ত্রি মন্টু ভূঁইয়া লক ডাউনের ফলে বর্তমানে কর্মহীন। পত্নী রিজু ভূঁইয়াও পরিচারিকার কাজ করে সংসার চালাতে সাহায্য করতেন। কিন্তু বর্তমানে নিরূপায়। চারটি ছোট ছোট সন্তান নিয়ে অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হচ্ছে পরিবারটিকে। অভাবের তাড়নায় মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাঁটি হতো । এটা স্বাভাবিক…
Read More

7 দিনের জন্য লকডাউন সিকিম

অবশেষে আরেকবার সিকিমে লকডাউন ঘোষণা করল সিকিম রাজ্য প্রশাসন। গত কয়েকদিন ধরে উত্তরোত্তর করোনা পজিটিভ আক্রান্তের সংখ্যা বাড়তেই লকডাউন ঘোষণা সিকিম রাজ্য প্রশাসনের। প্রথমদিকে সিকিম করোনা মুক্ত হলেও আনলক পর্যায়ে নতুন করে সংক্রমণ ধরা পড়ে উত্তর সিকিমের অনেক জায়গায়। তাই পর্যটনে নির্ভরশীল এই রাজ্য প্রশাসন তড়িঘড়ি লকডাউন ঘোষণা করে।
Read More

ডিগবাজি রাজ্যের, গোষ্ঠী সংক্রমণ শুরু রাজ্য,মানল মমতা

।রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে,শেষপর্যন্ত স্বীকার করল রাজ্য সরকার ।২৪ঘন্টার মধ্যে সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উল্টো বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে একাধিক শহরে। বেশ কয়েকদিন ধরে সুস্থতার হারও অনেক কমে গেছে।সংখ্যার হার কমার তো কোনো লক্ষণই নেই। সংক্রমণের এই শৃঙ্খল ভাঙতে রাজ্য সরকার সপ্তাহে দুদিন করে সম্পুর্ন লকডাউন ঘোষণা করেছেন। এই দুদিন সপ্তাহের কোনো নির্দিষ্ট দিন নয়। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পুর্ন রাজ্যে লকডাউন কার্যকর হবে।পরের সপ্তাহ বুধবার এবং আরেকদিন আগেই ঘোষণা করবে রাজ্য। সপ্তাহের এই দুইদিন সমস্ত সরকারি বেসরকারি অফিস ,আদালত,দোকানপাট, যানবাহন বন্ধ থাকবেন।রাজ্যসরকার প্রতি সপ্তাহে পরিস্থিতি বিবেচনা করে…
Read More

তিস্তায় নৌকাডুবি, পাঁচ ঘণ্টা পর মিলল খোঁজ।

ভরা তিস্তায় ডুবে গেল সাতজনের একটি নৌকা।চাঞ্চল্য ছড়াল তিস্তাপাড়ে ।যদিও অবশেষে সাত জনেরই খোঁজ পাওয়া গেছে।তারা সবাই সুস্থ রয়েছে। গতকাল সন্ধ্যায় তিস্তাচর থেকে নৌকায় বাড়ি ফেরার পথে তিস্তার প্রবল স্রোতে ডুবে যায় একটি নৌকা।প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় তিস্তা জলের স্রোতে ডুবে যায় একটি নৌকা।নৌকায় স্থানীয় ৭জন কৃষক ছিল। নৌকাটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা আসলেও অনেক খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ মেলেনি। অবশেষে দীর্ঘ পাঁচ ঘন্টার তাদের সন্ধান।মেলে।জানা গিয়েছে তারা স্রোতে ভেসে নদীর চড়ে সাঁতরে ওঠে। তারা সবাই সুস্থ রয়েছে।ঘটনায় হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা।
Read More

টি২০ বিশ্বকাপ স্থগিত,আইপিল আয়োজনে তোড়জোড় শুরু বিসিসিআই এর

প্রত্যাশিত সিদ্ধান্ত।এবারের অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ স্থগিত। এবার আইপিএল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পালা বিসিসিআইএর। কুড়ির বিশ্বকাপ দীর্ঘ দুমাসের ও বেশি সময় ধরে চলছিল টালবাহানা।আইসিসি শেষ পর্যন্ত স্থগিতাদেশে সিলমোহর দিল।আইসিসির এই সিদ্ধান্তের জন্য বিসিসিআই ও দীর্ঘদিন ধরে সময় গুনছিল আইপিএল নিয়ে। কারন করোনায় অনির্দিষ্টকালে জন্য আইপিএল নিয়ে ভারতীয় বোর্ডও সিদ্ধান্ত নিতে পারছিল না এতদিন।এবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সিদ্ধান্তে আইপিএল আয়োজনে আর কোনো বাধা রইল না।করোনা জন্য এবারের আইপিএল ভারতের বাইরে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত প্রায় পাকা করে রেখেছে ভারতীয় বোর্ড। দুবাই,শ্রীলঙ্কা,নিউজিল্যান্ড এর মধ্যে কোনো একটি দেশে আইপিএল আয়োজন করতে চায় bcci। এতদিন সিদ্ধান্ত নিতে পারছিল না বিশ্বকাপের জন্য।এবার দ্রুত আইপিএল নিয়ে আগামী…
Read More

উত্তরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।

গত দুইতিনসপ্তাহ ধরে উত্তরবঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তরে সংক্রমণ সংখ্যা পৌঁছে যাচ্ছে তিন অঙ্কের ঘরে। যা রীতিমত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তর ও রাজ্য প্রশাসনের কাছে। গতকালও আক্রান্তের সংখ্যা সরকারিভাবে তিনশো, মৃত তিন। উত্তরবঙ্গের শিলিগুড়ি ,মালদা,কোচবিহারে সংক্রমণের হার অত্যধিক। সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে গ্রামাঞ্চলেও।শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগারা, বাগডোগরা,নকশালবাড়ি এলাকাতেও প্রতিদিন করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। কোচবিহারেও মেখলিগঞ্জ,হলদিবাড়ী, এবং জলপাইগুড়িতে যেভাবে করোনা সংক্রমণ ঘটছে,তাতে লকডাউনের ফল মিলবে কিনা সন্দেহ।উল্লেখ্য দুই সপ্তাহ ধরে উত্তরবঙ্গের একাধিক শহর লকডাউনের আওতায় এসেছে।তবে শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর সদস্য শংকর বাবু জানিয়েছেন লকডাউন বিফলে যাবে না।এখনই হয়তো সংক্রমণ কমবে না।কিন্তু কয়েকদিনের মধ্যে সংখ্যাটা নিচে নামবে বলে…
Read More

নিষ্ঠুর ঘর মালিক, ভাড়া দিতে না পারায় চারটি সন্তান সহ একটি পরিবারকে ঘর থেকে বিতাড়ন

নিয়তির কি পরিহাস! লকডাউনে উপার্জনহীন মন্টু ভূঁইয়ার পরিবারকে অমানবিক ঘটনার শিকার হতে হল। মাত্র ২৫০০ টাকা ভাড়া দিতে না পারায় চারটি সন্তান সহ মন্টুর পরিবারকে ঘর থেকে বের করে দিলেন নির্মম ঘর মালিক মহিলা। মাত্র এক মাসের ভাড়া দিতে পারেনি দুর্ভাগা পরিবারটি। ঘটনাটি গত বৃহস্পতিবারের । শিবসাগর জেলায় সংঘটিত হয়েছে এই হৃদয় বিদারক অমানবীয় ঘটনাটি। পেশায় রাজমিস্ত্রি মন্টু ভূঁইয়া লক ডাউনের ফলে বর্তমানে কর্মহীন। পত্নী রিজু ভূঁইয়াও পরিচারিকার কাজ করে সংসার চালাতে সাহায্য করতেন। কিন্তু বর্তমানে নিরূপায়। চারটি ছোট ছোট সন্তান নিয়ে অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হচ্ছে পরিবারটিকে। অভাবের তাড়নায় মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাঁটি হতো । এটা স্বাভাবিক…
Read More