12
Aug
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যুচিও বা মূল্যবান বিবাহ-বস্ত্রের নির্মাতা গৌরব গুপ্তা ৮ আগস্ট মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁর ‘ইন্ডিয়ান ক্যুচিও ২০২৫’ কালেকশনের মাধ্যমে ভারতে বিবাহসজ্জার জগতে ঐতিহাসিক আত্মপ্রকাশ করলেন। বিবাহের পবিত্র মুহূর্তকে অবিষ্মরণীয় করে তোলার মতো ওই সম্ভারের নাম রাখা হয়েছে, ‘কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট’। ককটেল আওয়ার থেকে শুরু করে জীবনভর একত্রে থাকার অঙ্গীকার হয়ে অভ্যর্থনা পর্ব পর্যন্ত- আধুনিক ভারতীয় বিবাহের নিমগ্ন অন্বেষণের অভিজ্ঞতা সঞ্চারকারী এই উন্মোচন, উদ্বোধনী সন্ধ্যায় পাঁচ শতাধিক অতিথিকে বিয়ের তিনটি আন্তঃ-সংযুক্ত স্থান জুড়ে ফ্যাশন-কাহিনীর নাটকীয় ও আবেগময় যাত্রার মধ্যে দিয়ে নিয়ে যায়। ‘কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট’ কালেকশনের নামটি দুটি চিরকাল সংযুক্ত কণিকার তত্ত্ব থেকে অনুপ্রাণিত। শিভাস লাক্স কালেক্টিভ পারফিউমের মাধ্যমে আধুনিক…
