31
May
এই বছরের SOF অলিম্পিয়াড পরীক্ষায় ৭০ টি দেশের থেকে প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মাঝে কলকাতার তিনজন শিক্ষার্থী নাম উজ্জ্বল করেছে। ২০২৪-২৫ অলিম্পিয়াড কলকাতা থেকেই ১২৮৪০০ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিভাগে প্রমিলা মেমোরিয়াল অ্যাডভান্সড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী স্বপ্নীল বাগুই এবং আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডেও প্রথম স্থান অধিকার করেছে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী অন্বেষা মোহন্তী। অন্যদিকে, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অধিকার করেছে গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলের (মাধ্যমিক বিভাগ) সপ্তম শ্রেণীর ছাত্রী কাব্যশ্রী সাহা। বিজ্ঞান অলিম্পিয়াড ফাউন্ডেশন, প্রতি বছরই আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান অলিম্পিয়াড,…
