প্রতিবেদন

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে জোরকদমে অক্সিজেন ট্রিটমেন্ট প্লান্টের কাজ

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে জোরকদমে অক্সিজেন ট্রিটমেন্ট প্লান্টের কাজ

চাঁচল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড বাড়ানো এবং ২৪ ঘন্টার জন্য অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। যেহেতু মালদা সদর থেকে চাঁচলের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সেক্ষেত্রে অতি সহজেই চাঁচল মহকুমার বাসিন্দাদের মালদা মেডিকেল কলেজে এসে চিকিৎসা করাটাও খুব কষ্টকর। এক্ষেত্রে চাঁচল এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে কোভিড -১৯ হাসপাতাল চালু এবং অক্সিজেন সরবরাহ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক নিহার ঘোষ। ইতিমধ্যে তার এই প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছেন তিনি । পাশাপাশি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা পরিষেবার…
Read More
বিশ্ব সেবিকা দিবস: ক্রিমিয়ার যুদ্ধ বা কোরোনা মহামারী, সব সময় পাশে থেকেছেন যারা

বিশ্ব সেবিকা দিবস: ক্রিমিয়ার যুদ্ধ বা কোরোনা মহামারী, সব সময় পাশে থেকেছেন যারা

‘বিশ্ব সেবিকা দিবস’ ( International Nurses Day) । প্রতিবছর ১২ মে এই দিনটি বিশ্বের প্রতিটা প্রান্তের সেবিকাদের জন্য উৎসর্গ করা হয়। যারা নিজেদের জীবন বাজি রেখে যেভাবে প্রতি মুহুর্তে অসুস্থ রোগীদের শুশ্রূষা করে তাঁদের সুস্থ করে তোলেন তা সবাইকে জানাতেই প্রতিবছর ১২ মে নার্সদের উদ্দেশ্যে বিশেষ এই দিনটি উদযাপিত করা হয়। একজন ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে চিকিৎসা ব্যবস্থায় ডাক্তারদের মতো এই নার্সদের অবদান কোনও অংশে কম নয়। বিশেষ করে বর্তমান এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আমজনতা। চিকিৎসকদের মতোই দিনরাত এককরে দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কোভিড হাসপাতালে মুখ বুজে কাজ করে চলেছেন তাঁরা। অতিমারীর ছোবল থেকে মানুষের…
Read More
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের একাধিক মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনায় মৃত্যুর সংখ্যাও কমছে বলে দাবি করেছে তারা। আর সেই জন্য বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ধীরে গতিতে স্থিতিশীল অবস্থায় আসছে বলেই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম বলেন, ‘‘করোনা সংক্রমণ সব চেয়ে বেশি ছড়িয়েছিল আমেরিকা ও ইউরোপ— এই দুই মহাদেশে। কিন্তু সেখানে সংক্রমণ ও তার ফলে হওয়া মৃত্যু, দুইই কমছে। শুধু এই দুই মহাদেশ নয়, আরও অনেক জায়গাতেই ভাইরাসের প্রভাব কমতে দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই অতিমারি এ বার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসতে শুরু করেছে।’’ যদিও…
Read More
১২ থেকে ১৫ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা

১২ থেকে ১৫ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা

১২ থেকে ১৫ বছর বয়সিদের দেওয়া যাবে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি কোভিড টিকা। সোমবার আমেরিকার ফু়ড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ কথা জানিয়েছে। কমবয়সিদের টিকা দেওয়ার ছাড়পত্রের ব্যাপারে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের জন্য ১৬ বছরের বেশি বয়সিদের জন্যই ফাইজারের তৈরি টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। এ বার আমেরিকায় কম বয়সিদেরও দেওয়া হবে এই টিকা। এ নিয়ে এফডিএ-র সেন্টার ফর বায়োলজিক্স ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর পিটার মার্কস বলেছেন, ‘‘কমবয়সিদের টিকা দেওয়ার অনুমোদন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’ কোভিড অতিমারি শেষ করতে এই পদক্ষেপের গুরুত্বের কথা মনে করিয়েছেন তিনি। এফডিএ জানিয়েছে, গত বছর ১ মার্চ থেকে ২০২১…
Read More
ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে, আমন্ডের সঙ্গে

ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে, আমন্ডের সঙ্গে

প্রতিবছর আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয় ১৫ মে। এইবছরের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে পরিবারের সুস্থতার ওপরে টেকনোলজির প্রভাব। আন্তর্জাতিক পরিবার দিবসে সকলের উচিত নিজেদের ও পরিবারের অন্যান্যদের সুস্থতার জন্য লাইফস্টাইলে প্রভাবদায়ী পরিবর্তন আনা। এই কাজ শুরু করা যায় সুখাদ্য নির্বাচন ও সঠিক স্ন্যাকিংয়ের ওপর গুরুত্ত্ব আরোপ করার দ্বারা। আমন্ডের মতো বাদাম ১৫টি পুষ্টি উপাদানে পূর্ণ। এর আরও অনেক স্বাস্থ্যকর গুণ রয়েছে। বলিউড অভিনেত্রী সোহা আলি খান পরিবারের দৈনিক খাদ্যতালিকায় স্বাস্থ্যসম্মত আমন্ড যুক্ত করার পরামর্শ দিয়ে বলেছেন, প্রতিদিন আমন্ড খাওয়া ইমিউনিটি বৃদ্ধির সহায়ক। ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড (ডায়েটেটিক্স) ঋতিকা সমাদ্দার জানালেন, শারীরিক সক্রিয়তার জন্য পরিবারের সকলের পুষ্টিকর আমন্ড খাওয়া…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে  হয়রানির শিকার সাধারণ মানুষ

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ

সারাদেশে চলছে করোনার মতন মহামারী রোগ।আর এই মহামারী রোগ দূর করতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর উদ্যোগ। তবে হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রচুর হয়রানির শিকার হতে হচ্ছে সকলকে।চিকিৎসা করাতে এসে প্রচুর মানুষ জানান হাসপাতালে নাকি শুধু মাত্র একশো কুড়ি জনেরই চিকিৎসা করানো হয় সারাদিনে।এ বিষয়টি শোনার পর একরোগী অভিযোগ করেন যে প্রতিদিনের মত এভাবেই এসে ঘুরে যেতে হবে সকলকে। তবে এরকম একটি বড় সমস্যা যাতে আগামী দিনে না হয় তার দিকে তাকিয়েই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন সুশ্রতনগর ব্যবসায়ী সমিতির সদস্যরা,এ বিষয়টি নিয়ে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নবনীল দত্ত বাবু জানান সরকারি পক্ষ থেকে যদি প্রতিটি ক্লাবে…
Read More
সোমবার জলপাইগুড়িতে উপচে পড়া ভিড় ভ্যাকসিনের লাইনে

সোমবার জলপাইগুড়িতে উপচে পড়া ভিড় ভ্যাকসিনের লাইনে

রবিবার বন্ধ ছিল ভ্যাকসিনের কাজ, একারনে সোমবার জলপাইগুড়িতে ভ্যাকসিন নিতে উপচে পড়লো সাধারণ মানুষ।ভ্যাকসিন নিতে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেন সাধারণ মানুষ।প্রথম প্রথম করোনা ভ্যাকসিন নিতে অহিনা দেখা গিয়েছিল মানুষের মধ্যে, করোনার দ্বিতীয় ঢেউ এ মৃত্যুর সংখ্যা বেশী, সেই কারনে ভ্যাকসিনের চাহিদাও বেশী।জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন ফার্মাসি কলেজে ভ্যাকসিন সেন্টারে সোমবার ভ্যাকসিন নিতে ভোররাত থেকে লাইনে সাধারণ মানুষএর ভিড়।রবিবার এই ভ্যাকসিন সেন্টার বন্ধ থাকার কারণে আজ সোমবার ভিড় বেশি বলে মনে করা হচ্ছে।অনেক মানুষই দ্বিতীয় ডোজ নেবার জন্য ভোর থেকেই লাইনে দাড়িয়ে ছিলেন।যদিও প্রথম ডোজ আপাতত বন্ধ রয়েছে।কবে দেওয়া হবে তা জেলা স্বাস্থ্য দপ্তর সঠিক বলতে পারছেন না। তাই…
Read More

নিউটাউনের বেসরকারি হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট, জানানো হয়েছে স্বাস্থ্য দফতরকে

নিউটাউনের বেসরকারি হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য দফতরকে এই সমস্যার কথা জানানো হয়েছে। হাসপাতালের তরফে বলা হয়েছে, যে সংস্থা অক্সিজেন সরবরাহ করতো, তারা জানিয়েছে আগের মতো গতিতে অক্সিজেন সরবরাহ সম্ভব নয়। এই মুহূর্তে হাসপাতালে যে পরিমাণ অক্সিজেন রয়েছে তাতে রোগীদের কাছে ১০ ঘন্টা অক্সিজেন সরবরাহ করা সম্ভব। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৫ জন করোনা রোগী। এদের মধ্যে ভেন্টিলশনে রয়েছেন ৪জন। অক্সিজেনের অভাবে নতুন করে করোনা রোগী ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Read More
ইসলামপুরের গঞ্জুরিয়া গ্রামে মহিলার রহস্যজনক মৃত্যু

ইসলামপুরের গঞ্জুরিয়া গ্রামে মহিলার রহস্যজনক মৃত্যু

এক মহিলার রহস্যজনকভাবে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনা টি ইসলামপুর থানা গঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনিতে বৃহস্পতিবার রাতের । ওই মহিলার নাম প্রমিলা দাস।কিন্তু কিভাবে মৃত্যু হলো এখনো পরিষ্কার নয়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানান, প্রাথমিক তদন্তে পুলিশ একটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছে। মৃতার পরিবারের তরফে অভিযোগ পেলে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখবে পুলিশ ।পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার ছেলে শিব শংকর দাস জানান,এই মৃত্যুর জন্য দায়ী তার স্ত্রী শম্পা সরকার। গত দুইদিন ধরে তার মাকে তিনি অশ্রাব্য ভাষায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন। যদিও শম্পা সরকার জানিয়েছেন, এই মৃত্যুর বিষয়ে তার কিছুই জানা নাই।…
Read More
করোনাকালে নিজেকে ফিট রাখার ৫টি টিপস

করোনাকালে নিজেকে ফিট রাখার ৫টি টিপস

নিজেকে ধরে রাখতে জিম মুখ হতেই হয় অনেকের। কিন্তু করোনার জেরে তা এখন বন্ধ। ওজন কমাতে সময়ের অভাবে ব্যায়াম করতে পারছেন না। আবার বিভিন্ন কারণে ডায়েটও করা হচ্ছে না। তাহলে কি মোটাই থেকে যেতে হবে? নিজেকে ধরে রাখতে জিম মুখ হতেই হয় অনেকের। কিন্তু করোনার জেরে তা এখন বন্ধ। ফলে নিজেকে ধরে রাখাতে কি করা দরকার, এ নিয়ে চিন্তিত অনেকেই। সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে বাড়িতেই গোটা অফিস তুলে আনতে হয়েছে। ফলে, ঘর ও অফিস সামলাতে অনেকেই সমস্যায় পড়ছেন। ওজন কমাতে সময়ের অভাবে ব্যায়াম করতে পারছেন না। আবার বিভিন্ন কারণে ডায়েটও করা হচ্ছে না। তাহলে কি মোটাই থেকে যেতে হবে? একদম…
Read More
গ্লেনমার্ক ফাবিফ্লু (FabiFlu)-র জন্য ডেডিকেডেড ওয়েবেপেজ এবং হেল্পলাইন চালু করেছে

গ্লেনমার্ক ফাবিফ্লু (FabiFlu)-র জন্য ডেডিকেডেড ওয়েবেপেজ এবং হেল্পলাইন চালু করেছে

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস সম্প্রতি ঘোষণা করেছে যে তারা দেশে ফবিপিরাবির ট্যাবলেট (ব্রান্ড নাম FabiFlu) উত্পাদন বাড়ানোর কাজ শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে যে বাজারে অ্যান্টিভাইরাল ড্রাগের সহজলভ্যতা নিশ্চিত করতে তাদের উত্পাদন ক্ষমতা বৃদ্ধি করেছে।সংস্থাটি সারা দেশে স্টকলিস্টদের একটি তালিকা সহ একটি ডেডিকেটেড ফাবিফ্লু (FabiFlu) টোল ফ্রি হেল্পলাইন ১৮০০২৬৬৬৬৫ এবং একটি ডেডিকেটেড ওয়েবপেজও তৈরি করেছে http://glenmarkpharma.com/fabiflu-availability এই ওয়েবসাইট প্রতি ২৪ ঘন্টায় একবার আপডেট করা হয়।
Read More
ভারতীয় বোর্ড হল ব্যর্থঃ কেন বাতিল হল আইপিএল ?

ভারতীয় বোর্ড হল ব্যর্থঃ কেন বাতিল হল আইপিএল ?

গতবার আরবে যতটা দক্ষতার সঙ্গে আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই, এবার দেশের মাটিতে আইপিএল আয়োজনে ঠিক ততটাই ব্যর্থ ভারতীয় বোর্ড। টুর্নামেন্টের শুরুতে দেবদত্ত পারিকাল, অক্ষর প্যাটেল, নীতিশ রানার মতো ক্রিকেটাররা করোনা আক্রান্ত হয়েছিলেন। টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন দলের ক্রিকেটারদের পরীক্ষা চালানো হলেও রোখা যায়নি করোনার থাবা। কেকেআর, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স। মোট চারটি বায়ো বাবেল ভেদ করে ঢুকে এসেছে ভাইরাস। কিন্তু কেন এই ব্যর্থতা? আসলে প্রথম থেকেই এবার ভুল পথে এগিয়েছে ভারতীয় বোর্ড। প্রথমত মাত্র পাঁচ মাসের ব্যবধানে এবার শুরু হয়েছিল চতুর্দশ আইপিএল। দ্বিতীয়ত ক্রিকেটার এবং বিভিন্ন সাপোর্ট স্টাফদের চলাফেরা নজরে রাখতে ত্রুটিযুক্ত জিপিএস সিস্টেম এবং তৃতীয়ত এই দ্বিতীয়…
Read More
কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন

কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। ভাইরাসকে রুখতে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্রিয় সরকার। ১ মে থেকে ভারতে শুরু হয়েছে ১৮ বছরের উর্ধ্বে করোনার টিকাকরণ প্রক্রিয়া। তবে সেই টিকাকরণে সামিল হতে গেলে আগে থেকেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে। রেজিস্ট্রেশন জন্য CoWIN ওয়েবসাইট এবং Aarogya Setu অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে বয়সীদের। Aarogya Setu এবং CoWIN ওয়েবসাইট অ্যাপ ছাড়াও UMANG App অ্যাপ থেকে করোনার টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করা জেতে পারে। UMANG App থেকে কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন। UMANG App এর Health ট্যাবে ক্লিক করুন। সেখানে 'CoWIN' অপশন সিলেক্ট করতে হবে।এবার 'Register…
Read More
জলপাইগুড়িতে কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী,শহরবাসীকে সতর্ক করলেন সৈকত চ্যাটার্জী

জলপাইগুড়িতে কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী,শহরবাসীকে সতর্ক করলেন সৈকত চ্যাটার্জী

কোভিড সংক্রমণ রোধে রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। তাও কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। জলপাইগুড়ি শহরে কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে সোমবার জানান জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী। তিনি বলেন দীর্ঘ সময় ধরে চলা ভোটের প্রক্রিয়া কোভিড পরিস্থিতিকে অনেক জটিল করে তুলেছে। তাই তিনি শহরবাসীকে সতর্ক করেন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত স‍্যানিটাইজ করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ভিড় এড়িয়ে চলুন যেখানে সেখানে থুথু ফেলবেন না অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না। তিনি আরো বলেন গতকাল রবিবার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যে রিপোর্ট এসেছিল তাতে দেখা গেছে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০২ জন এবং…
Read More