শিক্ষা

প্রায় ২০মাস পর আজ থেকেই খুলে গেলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

প্রায় ২০মাস পর আজ থেকেই খুলে গেলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠান গুলো খোলার আগেই শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে স্কুল ও কলেজ পুরোপুরি স্যানিটাইজ করা হয়। শিক্ষার্থীরা জানান এতদিন পর স্কুলে এসে অনেকটাই আনন্দিত অনুভব করেছে তারা। পাশাপাশি লক্ষ করা যায় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের আগে সমস্ত শিক্ষাথীদের হাতে স্যানিটাইজ, মাস্ক ও শরীরের তাপমাত্রা যাচাই করার পরেই তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পাশাপাশি এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা দিয়ে আসা সমস্ত ছাত্রছাত্রীদের ওপর ফুল ছেটানো হয়। এছাড়া এক কলেজ পড়ুয়া জানায় এত দিন অনলাইনেই ক্লাস করেছে আজ থেকে ক্লাস রুমে বসে অফলাইনে ক্লাস করতে পারবো তাতে অনেকটাই ভালো লাগছে, তবে এতদিন পর কলেজে এসে কিছুটা ভয়ও রয়েছে মনে।
Read More
অভিভাবকদের উদ্দেশ্যে নয়া ঘোষণা ব্রাত্যর

অভিভাবকদের উদ্দেশ্যে নয়া ঘোষণা ব্রাত্যর

এবার আর কোনো বাধা রইল না। পূর্ব ঘোষণা অনুযায়ী, কলকাতা হাই কোর্টের রায়ে অবশেষে চলতি মাসেই ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকাও জারি করা হয়েছে৷ কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে অনেক অভিভাবকই এখনও নিশ্চিত হতে পারেননি যে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন কিনা। সেই ব্যাপারে আশ্বস্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন, স্কুলে যাওয়া আবশ্যক নয়।  স্কুল খোলার পর সংক্রমণ বাড়বে, এই নিয়ে যে চিন্তা দেখা যাচ্ছে অভিভাবক মহলে তা অজানা নয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাই এই ইস্যুতে আলোকপাত করে তিনি স্পষ্ট…
Read More
খারিজ করা হলো স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা

খারিজ করা হলো স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা

অবশেষে কেটে গেলো সমস্ত আইনি জট৷ স্বীকৃতি দেওয়া হলো রাজ্য সরকারের সিদ্ধান্তকেই৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকা জারি করা হয়েছে৷ কিন্তু স্কুল খোলা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী।সেই মামলার শুনানি ছিল আজ বৃহস্পতিবার৷  শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ৯-১২ কোনও ছাত্রের অভিভাবক আদালতে এলেন না কেন? তাঁরা যদি মনে করতেন তাঁরা অসুবিধার সম্মুখীন হবেন, তাহলে অবশ্যই আদালতের দ্বারস্থ হতেন। আপনি এই মামলা করেছেন কার স্বার্থে? অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট…
Read More
ঘোষিত হলো আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিন

ঘোষিত হলো আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিন

অবশেষে স্বস্তি পেল পরীক্ষার্থীরা৷ বড়োসড়ো স্বস্তি দিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে ২০২২ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মধ্য শিক্ষা পর্যদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷  পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যৌথ ভাবে পরীক্ষার দিন ঘোষণা করেন৷  কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা৷ ওই দিন প্রথম ভাষার পরীক্ষা হবে৷ ৮ মার্চ হবে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা৷ ৯ মার্চ ভুগোল পরীক্ষা হবে৷ ১০ মার্চ কোনও পরীক্ষা নেই৷ ১১ মার্চ রয়েছে ইতিহাস পরীক্ষা৷ ১২ মার্চ হবে জীবন বিজ্ঞান৷ ১৩ মার্চ রবিবার থাকায় ছুটি৷ ১৪ মার্চ অঙ্ক৷ ১৫ মার্চ ভৌত বিজ্ঞান এবং ১৬…
Read More
স্কুল খোলার আগে প্রকাশিত হলো আরো কিছু নিয়ম বিধি

স্কুল খোলার আগে প্রকাশিত হলো আরো কিছু নিয়ম বিধি

করোনা আবহের মাঝেই অবশেষে স্কুল খোলার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার৷ প্রায় দেড় বছর পর অবশেষে খুলছে স্কুল৷ ১৬ নভেম্বর থেকে ফের শুরু হবে ক্লাস ঘরের পঠন পাঠন৷ নয়া বিধি জারি করল শিক্ষা দফতর৷ কিন্তু ক্লাস শরু হলেও থাকছে একাধিক বিধি নিষেধ৷ কোভিড বিধি মেনে ক্লাস করার জন্য প্রয়োজনে সকাল ও দুপুর দুই ভাগে ভাগ করা হতে পারে স্কুলের সময়৷ স্কুল শুরুর আগে ১০ মিনিট সময় বরাদ্দ থাকবে করোনা নিয়ে সতর্ক করার জন্য৷ দূরত্ব বিধি মানা হবে কঠোর ভাবে৷ প্রতি বেঞ্চে বসবে একজন করে পড়ুয়া৷ বলা হয়েছে ক্লাস শুরুর আধ ঘণ্টা আগেই চলে আসতে হবে পড়ুয়াদের৷  কী ভাবে কোভিড বিধি মেনে শিক্ষকরা…
Read More
সমস্যা মিটলো নিট পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে

সমস্যা মিটলো নিট পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে

অবশেষে সমস্যা মিটলো নিট পরীক্ষা নিয়ে৷ স্নাতক স্তরের অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার ফল প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ ফল প্রকাশ করতে পারবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ বম্বে হাইকোর্টের ফলপ্রকাশ স্থগিতের নির্দেশে স্থগিতাদেশ জারি সর্বোচ্চ আদালতের৷  ১২ সেপ্টেম্বর স্নাতক স্তরে অভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষা হয়েছিল৷ সেই পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে বম্বে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে৷ সেই নির্দেশের উপরেই আজ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে৷ পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে সুপ্রিম কোর্টের নির্দেশ, স্নাতক স্তরের অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার ফল প্রকাশ করতে হবে৷ অর্থাৎ ফল প্রকাশে আর কোনও বাধা রইল না৷ প্রসঙ্গত, ২০২১ সালের নিট পরীক্ষায় প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রী অবতীর্ণ হয়েছিলেন৷ কিন্তু তাঁদের ফল…
Read More
স্কুল খোলার পাশাপাশি চিন্তা বাড়ছে পরীক্ষা নিয়ে

স্কুল খোলার পাশাপাশি চিন্তা বাড়ছে পরীক্ষা নিয়ে

ঘোষণা হয়েছিল পূর্বেই। অবশেষে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বাদে খুলছে স্কুল। স্কুল খোলার ঘোষণা থেকেই চিন্তা বাড়ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকেই খুলতে চলেছে স্কুল। এবার এই সিদ্ধান্তের পর আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজর রাজ্য সরকারের। জানা গেল, ২০২২ সালের মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হতে পারে এবং এপ্রিল মাসের শুরুতে হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল। করোনাভাইরাস পরিস্থিতির জন্য লাগাতার কয়েক মাস রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান…
Read More
স্কুল খোলা নিয়ে আঠাশ পাতার বুকলেট প্রকাশ করা হলো রাজ্য সরকারের তরফে

স্কুল খোলা নিয়ে আঠাশ পাতার বুকলেট প্রকাশ করা হলো রাজ্য সরকারের তরফে

করোনা সংক্রমণের তান্ডবে প্রায় এক বছর সময় ধরে বন্ধ সমস্ত স্কুল। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী নভেম্বর মাসেই খুলে যাবে স্কুল। এই সিদ্ধান্ত ঘোষণার পর ইতিমধ্যেই অনেক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন নিয়ম মানতে হবে। স্বাভাবিকভাবে এই ইস্যুতে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষগুলিকে নির্দেশিকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, সমস্ত নিয়ম জানিয়ে দিতে ২৮ পাতার একটি বুকলেট প্রকাশ করা হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে। যে বুকলেট প্রকাশ করা হয়েছে তাতে স্কুল খোলার পর কোন কোন নিয়ম মানতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল খোলার…
Read More
স্কুল খোলার পূর্বে চলছে জীবাণুমুক্ত করণের কাজ

স্কুল খোলার পূর্বে চলছে জীবাণুমুক্ত করণের কাজ

ঘোষণা অনুযায়ী প্রস্তুতি তুঙ্গে রয়েছে স্কুল খোলার। রাজ্য সরকার সব মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলকে আগামী শুক্রবারের মধ্যে প্রথম দফায় জীবাণুমুক্তকরণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় খোলার আগে আবশ্যিকভাবে দ্বিতীয় দফায় জীবাণুমুক্তকরণ করতে হবে বলে শিক্ষা দফতর থেকে প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও যে সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখনো সংস্কারের জন্য বরাদ্দ অর্থ পায়নি তাদেরকে আজকের মধ্যে এবং প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তা জানাতে বলা হয়েছে।  সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোভিডের জন্য চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ফি মকুব করেছে…
Read More
স্কুল খোলার তোড়জোড় চলছে তুঙ্গে

স্কুল খোলার তোড়জোড় চলছে তুঙ্গে

দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে করোনা আবহে বন্ধ সমস্ত স্কুল কলেজ৷ এই দীর্ঘ সময় পর এবার খুলতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান৷ জোড় কদমে চলছে ক্লাস শুরুর প্রস্তুতি। সরকারি, সরকারি মদতপুষ্ট স্কুলগুলির পাশাপাশি রাজ্যের প্রতিটি স্কুলেই শুরু হয়ে গিয়েছে অফলাইন ক্লাসের তোড়জোড়। যে কোনও সময় স্কুল খোলার নির্দেশ দিতে পারে রাজ্য সরকার৷ সেই মতো নিজেদের তৈরি রাখছে স্কুল কর্তৃপক্ষ৷ চলছে স্কুল মেরামতির কাজ৷ এই উদ্দেশে উচ্চশিক্ষা দফতরের তরফে অর্থও বরাদ্দ করা হয়েছে৷ যা বেশিরভাগ স্কুলের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে৷ তবে এখনও কিছু স্কুল টাকা হাতে পায়নি৷ গত সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খোলার ইঙ্গিত দিয়েছিল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন, পুজোর পর করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে…
Read More
আনঅ্যাকাডেমির ছাত্রের উল্লেখযোগ্য সাফল্য

আনঅ্যাকাডেমির ছাত্রের উল্লেখযোগ্য সাফল্য

নদীয়া জেলার শান্তিপুরের ব্রতীন মন্ডল (১৮) আইআইটি-জেইই মেইনস পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছে। আনঅ্যাকাডেমির এই ছাত্রের অল ইন্ডিয়া র‍্যাংক হল ১৮। একাদশ শ্রেনিতে পড়ার সময় থেকে প্রস্তুত হতে শুরু করে এবার আইআইটি-জেইই পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল হয়েছে ব্রতীন। এজন্য অনলাইন লার্নিং প্লাটফর্ম আনঅ্যাকাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে জানায়, আনঅ্যাকাডেমির এডুকেটর, কম্প্রিহেন্সিভ কোর্স ও টেস্ট সিরিজের জন্যই সে পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করতে পেরেছে। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র ব্রতীন মাঝারি মানের ছাত্র হলেও তার ইচ্ছে ছিল পরবর্তী জীবনে সে বিজ্ঞান নিয়ে অগ্রসর হবে, আর সেজন্য দেশের কোনও নামী টেকনোলজি ইনস্টিটিউটে পড়াশোনা করবে। এখন ব্রতীন আইআইটি-জেইই অ্যাডভান্সড এগজামের দিকে নজর দিচ্ছে যাতে…
Read More
ত্রিপুরায় বাইজু’স-এর ছাত্রের দুর্দান্ত সাফল্য

ত্রিপুরায় বাইজু’স-এর ছাত্রের দুর্দান্ত সাফল্য

ত্রিপুরায় বাইজু’স-এর ছাত্র অরিজিৎ পাল দশম স্তরের বোর্ড পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যকে গর্বিত করেছে। গোমতির বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অরিজিৎ সিবিএসই’র মেরিট লিস্টে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। অরিজিৎ একবছরেরও বেশি সময় ধরে বাইজু’স থেকে ওই অ্যাপের ডিজিটাল লার্নিং টুলস ব্যবহার করে শিক্ষাগ্রহণ করছিল। বাইজু’স অরিজিনাল কনটেন্ট, ওয়াচ-অ্যান্ড-লার্ন ভিডিয়ো, অ্যানিমেশন ও ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিতে পড়ুয়াদের শিক্ষাগ্রহণ প্রক্রিয়াকে সহজ করে তোলে। বাইজু’স-এর চিফ কনটেন্ট অফিসার বিনয় এমআর জানান, তাঁরা অরিজিৎ পালের সাফল্যে গর্বিত। তাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অরিজিতের সাফল্য বাইজু’স প্লাটফর্মের কার্যকারিতার এক প্রকৃত উদাহরণ।  অরিজিৎও বাইজু’স-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, তার শেখার ব্যাপারে ও পরীক্ষার প্রস্তুতির জন্য…
Read More
ভারতে অনলাইন টিউটরিং সেগমেন্টে দুই-শিক্ষক মডেল চালু

ভারতে অনলাইন টিউটরিং সেগমেন্টে দুই-শিক্ষক মডেল চালু

বর্তমান প্রেক্ষাপট এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার সাথে তাল মিলিয়ে  BYJU'S একটি নতুন শিক্ষা পদ্ধতির প্রস্তাব দেয়। সেই কথা মাথায় রেখে বিশ্বের শীর্ষস্থানীয় এডটেক কোম্পানি BYJU'S - এর ক্লাসের জন্য একটি বিশেষ ধরনের দুই-শিক্ষক মডেল চালু করেছে।এটি একটি বিস্তৃত স্কুল-পরবর্তী অনলাইন টিউটরিং প্রোগ্রাম। BYJU'S -এর ক্লাস হল প্রথম অনলাইন টিউশন প্রোগ্রাম যা ভারতে দুই শিক্ষকের মডেল প্রদান করে। দুই-শিক্ষক মডেলে অনুযায়ী, দুইজন শিক্ষকের  সাথে, শিক্ষার্থীদের একজন বিশেষজ্ঞ শিক্ষক দ্বারা শেখানো হয়, যিনি ধারণাগত স্পষ্টতা নিশ্চিত করার জন্য বিষয়গুলি গভীরভাবে ব্যাখ্যা করেন।অর্থাৎএকজন বিশেষজ্ঞ শিক্ষক ধারণাগত স্বচ্ছতা প্রদান করেন, যখন দ্বিতীয় শিক্ষক তাৎক্ষণিকভাবে সন্দেহ সমাধান করেন। BYJU'S এর প্রধান অপারেটিং অফিসার মৃণালমোহিত বলেন, BYJU'S…
Read More
রাজ্যে প্রথম ফি মকুবের সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

রাজ্যে প্রথম ফি মকুবের সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

করোনা অতিমারির কারণে গত দেড় বছর ধরে কার্যত বন্ধ স্কুল-কলেজের পঠনপাঠন। তবে ক্লাস বন্ধ হলেও অনলাইন মাধ্যমে চলছে পড়াশোনা। এবার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই অতিমারির সময় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালো কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর পর্যায়ে, সব কোর্সের ফি মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিমারির কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমেস্টারের টিউশন ফি মুকুব করা হচ্ছে বলে জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। এই প্রথম রাজ্যের কোনও প্রথম সারির বিশ্ববিদ্যালয় অতিমারির কারণে ফি মুকুব করার সিদ্ধান্ত নিল। ইংরেজি বিভাগের এক ছাত্রের কথায়, এই সিদ্ধান্তের ফলে গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা সব চেয়ে বেশি উপকৃত হবে। এই অতিমারিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁরাই।…
Read More