শিক্ষা

টেট পরীক্ষা হতে চলেছে রবিবার

টেট পরীক্ষা হতে চলেছে রবিবার

অবশেষে সারা রাজ্য জুড়ে টেট পরীক্ষা হতে চলেছে। নির্বাচনের আগেই হবে টেট পরীক্ষা। তাই এবার টেট নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য। প্রায় এক লক্ষ পরীক্ষার্থী বসবেন এই টেট পরীক্ষায়। এক হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এই রবিবার হতে চলেছে টেট পরীক্ষা। রবিবার জেলাশাসকদের পরিবহণ ব্যবস্থা সচল রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়ার জন্য একাধিক নিয়মাবলী জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্র গুলির কাছে পাঠানো হয়েছে এই নিয়মাবলী। ছাত্রছাত্রীরা এডমিট কার্ড ডাউনলোড করতে শুরু করেছেন। নির্বাচনের আগেই সব থেকে বড় পরীক্ষা হওয়ার প্রাথমিক টেট নিয়ে বাড়তি সতর্কতা রাজ্য প্রশাসনের।
Read More
শৈশবে থেকেই পড়ুয়ারা সাইবার অপরাধের ধরণধারণা থেকে পরিচিত হবে

শৈশবে থেকেই পড়ুয়ারা সাইবার অপরাধের ধরণধারণা থেকে পরিচিত হবে

প্রাথমিক স্তর থেকে সাইবার অপরাধ কাটাতে সচেতনতা প্রশিক্ষণ শুরু করলো রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং সমগ্র শিক্ষা মিশন। মহামারীর প্রবাহে শিক্ষা ব্যবস্থায় অনেকটা বদল আসে, তাই শৈশবে থেকেই পড়ুয়াদের সাইবার অপরাধের ধরণধারণা থেকে পরিচিত হওয়ার সুযোগ পাবে। কেননা দিনে দিনে সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে,তাই কখনো অজান্তে কখনো জেনে বুঝে। তাই প্রাথমিক থেকেই পড়ুয়ারা বুঝতে পারবে। রাজ্যে স্কুলশিক্ষা বিশেষজ্ঞ চেয়ারম্যান অভীক মজুমদার এই দিকে ইঙ্গিত করে জানিয়েছে,"শিশু অবস্থা থেকে সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ। সচেতনতা বাড়াতে শিক্ষক শিক্ষিকাদের সদর্থক ভূমিকা নিতে হবে। সাইবার সিলেবাসে কি রয়েছে?প্রশিক্ষণপ্রাপ্ত এক শিক্ষক জানিয়েছেন, একজন সাইবার বিশেষজ্ঞ সাইবার অপরাধ কি এবং তার ধরনগুলো…
Read More
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন

কোভিড-১৯ মহামারি অবস্থায় উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, আগামী ১০ মার্চ থেকে ৩১ মার্চ অবধি চলবে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষা। ২০ এপ্রিলের মধ্যেই প্রতিটি স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর এবং উত্তরপত্র সংসদের কাছে জমা দিতে বলা হয়েছে। লিখিত পরীক্ষা হওয়ার কথা ১৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।
Read More
খুলবে স্কুল

খুলবে স্কুল

করোনা সংক্রমণ শুরু হওয়ায় প্রায় ১০ মাস বন্ধ থাকার পর অবশেষে পশ্চিমবঙ্গে খুলতে চলেছে স্কুল কলেজ জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।  সরকারের সঙ্গে আলোচনা করবে শিক্ষা দফতর। স্কুলগুলি স্যানিটাইজেশনের কাজ চলছে। করোনা সংক্রমণে রাশ টানা গেলেও এখনো তা নির্মূল হয়নি।
Read More
গরিব পরিবারের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে স্মার্টফোন দেওয়ার ভাবনা সোনু সুদের

গরিব পরিবারের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে স্মার্টফোন দেওয়ার ভাবনা সোনু সুদের

কোভিড পরিস্থিতিতে বিদ্যালয় গুলিতে অনলাইন ক্লাস শুরু হতেই বেকায়দায় পড়েছে দিন আনা দিন খাওয়া গরিব মানুষ গুলির। করোনা পরিস্থিতিতে এমন ঘটনাও সামনে এসেছে স্মার্টফোনের অভাবে নিজের একান্ত সম্বল মূল্যবান কিছু বিক্রি করে দিয়েছে। অনলাইন ক্লাস করতে না পেরে আত্মহত্যার খবরও অনেক খবরের পাতা জুড়ে দেখা গেছে। এবার সেইসমস্ত অসহায় পরিবারের ছাত্রদের ট্যাব বা স্মার্টফোন কেনার ব্যবস্থার জন্য এগিয়ে আসছে রিয়াল হিরো সোনু সুদ। কোভিড প্রেক্ষাপটে ইতিমধ্যে তাঁর সহযোগিতার লম্বাহাতের ছবি দেখেছে ভারতবাসী। সেই বিষয়ে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে 'নেক্সট  মিশন' লিখে একটি পোস্ট করেন সোনু। এরপর সেই স্টেটাসের পরিপ্রেক্ষিতে আইএএনএসের প্রশ্নোত্তরে সোনু জানান, লকডাউনের সময় অনলাইন শিক্ষা চালু করা হয়েছে যাতে পড়ুয়ারা…
Read More
দিন ঘোষণা হল জয়েন্ট এন্ট্রাস – এর

দিন ঘোষণা হল জয়েন্ট এন্ট্রাস – এর

২০২১ – এর জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশঙ্ক। আগামী ৩ জুলাই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হবে। আইআইটি খড়গপুর এই পরীক্ষাটি পরিচালনা করবে। করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের জয়েন্ট এন্ট্রাস মেইন ২০২০-র পরীক্ষা সফল হতে পারেনি।
Read More
খুলতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

খুলতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

আগামী জানুয়ারির ৪ জানুয়ারি থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় জানাল কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিস, সেকশন, বিভাগ, স্কুল ও লাইব্রেরি খুলে দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করল বিশ্ববিদ্যালয়। করোনাভাইরাসের দাপটর মধ্যেই স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা চলছে। সমস্ত কাজের দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখতে হবে বিশ্ববিদ্যালয়।
Read More
পরিবর্তিত হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার দিন

পরিবর্তিত হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার দিন

পরিবর্তন হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার দিন। আগামী বছরে পরীক্ষার শেষদিন ৩০ জুন ‘হুল দিবস’ - এর জন্য সেই দিনের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার দিন পিছিয়ে ঘোষণা করা হল। ৩০ জুনের পরিবর্তে উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা হবে আগামী ২ জুলাই। আর ২ জুলাইয়ে একাদশ শ্রেণির যে পরীক্ষা ছিল, তা হবে ৩ জুলাই হব। একইভাবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও গিয়েছে। সোমবার সংসদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় পরিবর্তনের কথা।
Read More
প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার তারিখ

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার তারিখ

কলকাতা: এবার ঘোষণা হল ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ৷ ১ জুন থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ চলবে ১০ জুন পর্যন্ত৷ আজই পরীক্ষার বিস্তারিত সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ করোনার জেরে এবার ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক পরীক্ষা হবে জুনে। উল্লেখ্য অতিমারির আবহে ২০২১ সালের জুন-জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য সরকারের তরফে সেই প্রস্তাবে সবুজ সঙ্কেত পাওয়ার পরই পরীক্ষার সূচি ঘোষণা করে পর্ষদ।
Read More