বিনোদন

” চা-ডুবুরি “

” চা-ডুবুরি “

আগামী ১৩ই ডিসেম্বর শিলিগুড়ি মহকুমা গ্রন্থমেলায় বিকেল চারটেয় আত্মপ্রকাশ ঘটতে চলেছে কথাকার সুকান্ত নাহা-এর নতুন উপন্যাস " চা-ডুবুরি "। ডুয়ার্সের চা-বাগানের জীবন কেন্দ্রীক এ উপন্যাসে তুলে ধরা হয়েছে চা-বাগানের অতীত ও বর্তমানের চালচিত্র। প্রকাশক কলকাতার অন্বয় প্রকাশনা সংস্থা।
Read More
তবে কি এবার গায়ক থেকে রাজনৈতিক মহলে আসতে চলেছেন তিনি

তবে কি এবার গায়ক থেকে রাজনৈতিক মহলে আসতে চলেছেন তিনি

নতুন জল্পনার শুরু হলো রাজ্যের রাজনৈতিক মহলে। দেশের অন্যতম সেরা এবং জনপ্রিয় গায়ক তিনি। সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক গানের ভিডিও রয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি একটি ভিডিও এমন ভাইরাল হয়েছে যে জল্পনা উস্কে গিয়েছে, তিনি হয়তো রাজনীতিতে আসছেন, আর সেটা আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়ে! এমনই জল্পনা সৃষ্টি হয়েছে বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগমকে কেন্দ্র করে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সোনু এবং সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বন্ধু বলে সম্বোধন করেছেন তিনি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে স্লোগান ভাইরাল হয়ে গিয়েছিল সেই 'খেলা হবে' স্লোগান দিতে দেখা গেল সোনু নিগমকে। তাই এখন জোর…
Read More
‘রাবণ’-এ জিৎ-এর সঙ্গে দেখা যাবে শান্তনু দাসকে (Santanu Das)

‘রাবণ’-এ জিৎ-এর সঙ্গে দেখা যাবে শান্তনু দাসকে (Santanu Das)

বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব শান্তনু দাস (Santanu Das) মূলত একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও অভিনয় ছাড়াও অন্যান্য বিশেষ ভূমিকাতেও দীর্ঘদিন ধরে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত। সৃজিত মুখার্জির ‘দ্বিতীয় পুরুষ’ হোক কিংবা টোটা রাজ চৌধুরীর থিলার ‘ভিলেন’ সর্বদাই তার অভিনয় দর্শকের মন জয় করেছে। শান্তনু দাস (Santanu Das) অভিনীত ফিল্ম গুলির মধ্যে উল্লেখযোগ্য হল সৃজিত মুখার্জি ‘দ্বিতীয় পুরুষ’, ‘ভিঞ্চি দ্যা’ ‘শাহজাহান রিজেন্সি’। Santanu Das in Isakbon shoot প্রদীপ মিস্ত্রীর ‘সুন্দরবনের গপ্প’ সিনেমায় তিনি অভিনেতার পাশাপাশি একজন মেন্টরের ভুমিকায়ও ছিলেন। আধুনিক গল্প থেকে শুরু করে প্রাচীন নাট্য-উপন্যাসের ওপর তৈরি বিভিন্ন চরিত্রে তার অভিনয়ের প্রতিভা সবাইকে মুগ্ধ করেছে। মনদীপ সাহার আগামী ফিল্ম ‘ইস্কাবন’এ…
Read More
মাওবাদী চরিত্রে রুমা ভদ্র (Ruma Bhadra)

মাওবাদী চরিত্রে রুমা ভদ্র (Ruma Bhadra)

'ইস্কাবন'(Iskabon) মুভিতে মাওবাদী মহিলার একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রতিশ্রুতিময় অভিনেত্রী রুমা ভদ্র (Ruma Bhadra)। চরিত্রের জন্য ঝেড়ে ফেলেছেন নিজের গ্ল্যামারাস লুক। বিজ্ঞাপন ও সিরিয়ালের পরিচিত মুখ রুমার প্রথম পছন্দ থিয়েটার হলেও এখন পাখির চোখ করেছেন ফিল্মকেই। ইতিমধ্যেই বেশ কয়েকটি ফিল্মে বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। আর মাওবাদী আন্দোলনের উপর চিত্রায়ণ করা 'ইস্কাবন'(Iskabon) মুক্তি পেতে চলেছে খুব শিগগিরি। উল্লেখ্য, রুমার অভিনীত ‘তুতুন’ চরিত্রটি ’৬১ গড়পার লেন’(61 No Gorpar Lane) মুভিতে খুবই সাড়া জাগিয়েছিল।
Read More
এবার ওটিটিতে আসতে চলেছে অভিষেকের নতুন ছবি

এবার ওটিটিতে আসতে চলেছে অভিষেকের নতুন ছবি

পরিকল্পনা ছিল বড় পর্দায় মুক্তি হওয়ার কিন্তু সফল হলো না তা। বরং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বব বিশ্বাস ছবিটি৷ এমনটাই জানা গিয়েছে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই জি ফাইভের সঙ্গে প্রযোজনা সংস্থার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ছবির রিলিজ ডেট এখনও চূড়ান্ত হয়নি।  করোনা নামক অতিমারিতে সিনেমা হলে দর্শকরা প্রায় যাওয়াই ছেড়ে দিয়েছেন৷ আর বাড়িতে বসে ওটিটিতে সব সিনেমাই পেয়ে যাচ্ছেন তাঁরা৷ তাই বেশিরভাগ ছবিই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ছে৷ ফলে দর্শক টানতে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নেয় টিম। ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে রয়েছেন চিত্রাঙ্গদা সিংও। এই চরিত্রটির সঙ্গে অনেক রহস্য জড়িয়ে থাকায় ছবি মুক্তি না হওয়া পর্যন্ত এই চরিত্রটিকে গোপনই রাখতে চান…
Read More
দলকে বিদায় জানালেন শ্রাবন্তী

দলকে বিদায় জানালেন শ্রাবন্তী

একের পর এক ভাঙনের মুখে পড়েছে বিজেপি৷ এবার আরো এক ভাঙ্গনের মুখে পড়তে হলো বিজেপিকে৷ দল ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে টুইট করেন অভিনেত্রী৷ তিনি লেখেন, ‘বিজেপি’র সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম৷ রাজ্যের উন্নয়নে স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপি’তে৷’ বিধানসভা ভোটের আগে ১ মার্চ কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপি’তে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তাঁকে বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করে দল৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন তিনি৷ একুশের নির্বাচনে একঝাঁক তারকা প্রার্থী দিয়েছিল বিজেপি৷ তারমধ্যে ছিলেন অঞ্জনা বসু, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায় এবং যশ দাশগুপ্তের মতো টলিউডের তারকারা।…
Read More
পুনরায় রিয়া নিজের দায়িত্বে ফিরে পেলো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

পুনরায় রিয়া নিজের দায়িত্বে ফিরে পেলো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

একটা গোটা বছর কেটে গেলেও এখন পর্যন্ত কোনো কিনারা হয়নি তার মৃত্যুর৷ একই জায়গায় রয়ে গেছে তার মৃত্যুর মামলা৷ এরই মধ্যে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ডিফ্রিজ’ করার নির্দেশ দিল আদালত৷ অর্থাৎ পুনরায় আর্থিক লেনদেন করতে পারবেন রিয়া৷  সুশান্তের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং৷ ঘটনার তদন্তে নেমে ইডি জানায় সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা তোলা হয়েছে৷ সেই টাকা সরাসরি রিয়ার ব্যাঙ্কে ঢোকেনি৷ কিন্তু তাঁর আয় ও ব্যয়ের মধ্যে বিশাল তারতম্য দেখার পর রিয়ার অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়৷ অন্যদিকে নিজের অ্যাকাউন্ট এবং ইলেকট্রনিক্স গ্যাজেটস ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী৷ সেই…
Read More
আরিয়ান কাণ্ডে এবার নাম জড়াল আরো এক ব্যক্তির

আরিয়ান কাণ্ডে এবার নাম জড়াল আরো এক ব্যক্তির

বলিউডের সব চেয়ে বড়ো মাদক মামলা আরিয়ান কাণ্ডে এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য৷ এবার আরিয়ান খান মাদক মামলায় নাম জড়াল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র৷ আরিয়ানের গ্রেফতারির নেপথ্যে রয়েছে বিজয়বর্গীয়ের এক ঘনিষ্ঠ৷ যাঁর নাম নীরজ যদব৷ তিনিই মাদক পার্টির খবর দিয়েছিলেন নারকোটিক্স কনট্রোল ব্যুরোর (এনিবি)- দফতরে৷ এমনই বিস্ফোরক দাবি করেছেন এনসিবি ঘনিষ্ঠ সুনীল পাটিল৷  মহারাষ্ট্রের বিজেপি-র নেতা মোহিত কাম্বোজ বলেন, গত ২০ বছর ধরে এনসিপি নেতাদের সঙ্গে সুনীলের সম্পর্ক। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখের ছেলে হৃষিকেশ দেশমুখের সঙ্গেও তাঁর সখ্য রয়েছে৷ সেই সুনীলেরই অভিযোগ, মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে আরিয়ানদের রেভ পার্টির খবর তাঁকে দিয়েছিলেন বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ…
Read More
মূক বধির শিশুদের পাশে বলিউডের অন্যতম তারকা রণবীর

মূক বধির শিশুদের পাশে বলিউডের অন্যতম তারকা রণবীর

আমাদের দেশে বহু সংখ্যায় বধির সম্প্রদায়ের শিশু রয়েছে। তাদের জন্য দীর্ঘদিন ধরে নিরলস ভাবে লড়াই জারি রেখেছেন বলিউডের অন্যতম সুপারস্টার রণবীর সিংয়। বধির শিশুদের জন্য সাইন লাঙ্গুয়েজে বই সহ পড়াশোনার অন্যান্য সামগ্রীর জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরেই সাইন ল্যাঙ্গুয়েজকে ভারতের ২৩তম সরকারি ভাষা হিসেবে সংযুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন তিনি। শুধু সরকারের দৃষ্টি আকর্ষণই নয়, এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ইতিমধ্যেই একটি পিটিশন সাইন করেছেন তিনি। তিনি এই সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সমস্যাগুলি তুলে ধরার প্রয়াস করে চলেছেন অনেকদিন ধরেই৷   রণবীর সিং বলেন, ‘এনসিইআরটির বইগুলি ভারতীয় সাইন লাঙ্গুয়েজে প্রকাশ করার মতো…
Read More
দিওয়ালির উপহার বিগ বির তরফে

দিওয়ালির উপহার বিগ বির তরফে

অভিনব উদ্যোগ নিলেন বলিউডের বিগ বি৷ দিওয়ালির আগে ভক্তদের জন্য উপহার৷ নিজের ‘সম্পদ’ ভক্তদের হাতে তুলে দেবেন বিগ বি৷ এই বিশেষ উপহারের মধ্যে রয়েছে ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি৷ এই সমস্ত কিছুই নিলাম করবেন অমিতাভ বচ্চন৷ তবে সরাসরি এই সকল জিনিস কেনা যাবে না৷ এগুলি পাওয়া যাবে নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-র শর্তে৷ আজ ১ নভেম্বরই রয়েছে এই নিলাম৷  অনেকেই জানতে চাইবেন এনএফটি কী? এনএফটি আসলে এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক ধরনের ডিজিটাল লেজারে জমা থাকে। ফটো, অডিয়ো, ভিডিয়ো অথবা অন্য যে কোনও ধরনের ডিজিটাল ফাইল হতে পারে৷ ব্লকচেন এই সকল জিনিসের মালিকানা প্রকাশ্যে নিয়ে আসে৷ এনএফটি…
Read More
আজ বলিউডের বাদশার জন্মদিন

আজ বলিউডের বাদশার জন্মদিন

আজ বলিউডের বাদশার শাহরুখ খানের জন্মদিন৷ আজের দিনটা ভারত তো বটেই বিশ্বের বহু মানুষের কাছেও খুব স্পেশ্যাল৷ ২ নভেম্বর বলিউড বাদশা ৫৬ বছরে পা দিলেন কিং খান৷ তিনি কারও কাছে রাজ, কারও কাছে রাহুল, কারও কাছে আবার কবীর খান কিংবা মোহন ভার্গব৷ প্রতিটা চরিত্রে তিনি জীবন্ত হয়ে থাকবেন অনুরাগীদের মনে৷ রুপোলি পর্দায় তাঁর রোম্যান্স মায়াবী জাল বুনে দেয় দর্শক হৃদয়ে৷ তাঁর গালের ডিম্পলে ফিদা আপামর তরুণীর হৃদয়৷ আজকের যুবতীরাও তাঁর স্বপ্নে মশগুল৷  প্রতি বছর নিজের জন্মদিন স্পেশ্যাল ভাবেই পালন করেন শাহরুখ৷ তবে এই বছর আরিয়ানের জন্য বদলে গিয়েছে সব পরিকল্পনা৷ সদ্যই জেল মুক্তি ঘটেছে ছেলের৷ অনেকেই আরিয়ানের এই আচরণের জন্য…
Read More
মাদক মামলায় আরিয়ান জামিন পেলেও ছাড়া হলো না তার বান্ধবীকে

মাদক মামলায় আরিয়ান জামিন পেলেও ছাড়া হলো না তার বান্ধবীকে

স্বস্তি দিয়ে বলিউডের মাদক মামলায় জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান৷ কিন্তু, জামিন মিললেও জামিনদার না থাকায় জেল-মুক্তি হয়নি আরিয়ানের বান্ধবীর৷ মুনমুনের পরিবার সূত্রে খবর, আরিয়ানের বান্ধবীর কাছের বলতে তাঁর একমাত্র দাদা আছেন৷ তিনিও কর্মসূত্রে থাকেন রাজধানীতে৷ মাদক মামলায় বোনের নাম জড়িয়ে যাওয়া দাদাও আসতে চাইছেন না জামিনদার হিসাবে৷ মুনমুনকে জেলমুক্ত করতে গেলে জামিনদার হতে হবে তাঁরা পরিচিত কাউকে৷ কিন্তু, মুনমুনের জামিনদার হতে গিয়ে এনসিবির রোষের মুখে পড়তে হবে না তো? পরিচিতদের মধ্যেও থাকছে নানান আশঙ্কা৷ ফলে, কেউ তাঁর পাশে এসে দাঁড়াননি৷ আর এই পরিস্থিতিতে মুনমুনের জামিনের ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে আদালতে যেতে পারেন আরিয়ানের বান্ধবীর আইনজীবীরা৷ বাবার মৃত্যু…
Read More
অবশেষে জামিন পেলেন আরিয়ান

অবশেষে জামিন পেলেন আরিয়ান

অবশেষে সুসংবাদ এলো বাদশা পুত্রের জন্য। বহু জামিন খারিজ হওয়ার পর অবশেষে বাড়ি ফেরার অনুমতি মিললো আরিয়ান খানের। গত কাল জামিন পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। কিন্তু দুঃখের ব্যাপার, আজ রাতেও জেলে থাকতে হবে তাকে। কারণ জামিন মিললেও আইনি নথিপত্রের প্রক্রিয়া সঠিক সময়ে সম্পন্ন না হওয়ার কারণে বাড়ি ফিরতে পারবেন না তিনি। এই খবরে শতশত অনুরাগীর আশাভঙ্গ হয়েছে তা বলাই বাহুল্য।   জামিন হয়ে যাওয়ার পর বোম্বে হাইকোর্ট আরিয়ান খানের জন্য একাধিক শর্ত আরোপ করেছে। তার মধ্যে ছিল এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড। সেই প্রক্রিয়া আদালতের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না হওয়ায় আজ রাতেও জেলে থাকতে হচ্ছে আরিয়ান খানকে। মনে…
Read More
গ্রেফতার আরিয়ান মামলার অন্যতম সাক্ষী

গ্রেফতার আরিয়ান মামলার অন্যতম সাক্ষী

আরো এক নয়া মোড় নিলো বলিউডের মাদক মামলা৷ আরিয়ান খান মাদক মামলায় নারকোটিক্স কনট্রোল ব্যুরোর অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করল পুণে পুলিশ৷ পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত জানিয়েছেন, মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় এনসিবি-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে পুরনো একটি মামলায় আটক করা হয়েছে৷ বুধবার রাতে তাঁকে আটক করা হয়৷  ২০১৮ সালে একটি প্রতারণা মামলায় গোসাভির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল পুণে পুলিশ৷ এর পর থেকেই গা ঢাকা দেয় গোসাভি৷ সম্প্রতি একটি অডিও প্রকাশ্যে আসে৷ যেখানে নিজেকে গোসাভি বলে পরিচয় দিয়ে লখনউয়ের থানায় ফোন করেন এক ব্যক্তি৷ তিনি আত্মসমর্পন করতে চান বলেও জানান৷ গোসাভি জানান, মহারাষ্ট্রে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন৷…
Read More