03
Nov
সুস্থ হয়ে উঠেন যেন হলো না সুস্থ হওয়া, আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের দেওয়া কথা মতো মারন ক্যানসারকে হারিয়ে ফের অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু নিমেষে ওলটপালট হল হিসাব৷ আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর৷ মাথায় রক্ত জমাট বেঁধে যায়। আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলশনে রয়েছেন ঐন্দ্রিলা৷ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি কোমায় রয়েছেন বলেই হাসপাতাল সূত্রে খবর৷ ক্যানসারকে হারিয়ে জি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-র হাত ধরে ফিরেছিলেন পর্দায়৷ অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ঐন্দ্রিলা। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সব সময় তাঁর পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী৷ ‘ভাগাড়’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।…
