02
Nov
আজ বলিউডের বাদশার শাহরুখ খানের জন্মদিন৷ আজের দিনটা ভারত তো বটেই বিশ্বের বহু মানুষের কাছেও খুব স্পেশ্যাল৷ ২ নভেম্বর বলিউড বাদশা ৫৬ বছরে পা দিলেন কিং খান৷ তিনি কারও কাছে রাজ, কারও কাছে রাহুল, কারও কাছে আবার কবীর খান কিংবা মোহন ভার্গব৷ প্রতিটা চরিত্রে তিনি জীবন্ত হয়ে থাকবেন অনুরাগীদের মনে৷ রুপোলি পর্দায় তাঁর রোম্যান্স মায়াবী জাল বুনে দেয় দর্শক হৃদয়ে৷ তাঁর গালের ডিম্পলে ফিদা আপামর তরুণীর হৃদয়৷ আজকের যুবতীরাও তাঁর স্বপ্নে মশগুল৷ প্রতি বছর নিজের জন্মদিন স্পেশ্যাল ভাবেই পালন করেন শাহরুখ৷ তবে এই বছর আরিয়ানের জন্য বদলে গিয়েছে সব পরিকল্পনা৷ সদ্যই জেল মুক্তি ঘটেছে ছেলের৷ অনেকেই আরিয়ানের এই আচরণের জন্য…
