বিনোদন

রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শ্রাবন্তী

রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শ্রাবন্তী

শুরু ভোট খেলা৷ বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি৷ একুশের ভোট ঘিরে সরগরম রাজ্য বিজেপি৷ জোরকদমে প্রচারে নেমেছে গেরুয়া শিবির৷ প্রস্তুতি তুঙ্গে৷ শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী তালিকায় নিজের নাম শোনার পরেই সোজা গিয়ে পা রাখলেন নিজের পুরোনো ‘পাড়া’ পশ্চিম বেহালায়। চরম আত্মবিশ্বাসী শ্রাবন্তী। নিজের ছেলেবেলার পাড়ায় প্রার্থী হতে পেরে স্বভাবতই আপ্লুত তারকা প্রার্থী। ভুললেন না, "বেহালা তার নিজের মেয়েকেই চায়।"  বেহালার জন্য অনেক উন্নয়ন করার পরিকল্পনা আছে শ্রাবন্তীর ৷
Read More
আসছে অন্তর্ধান

আসছে অন্তর্ধান

এবছর মুক্তি পাচ্ছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী অভিনীত অন্তর্ধান। পরিচালক অরিন্দম ভট্টাচার্যের তৃতীয় ছবি অন্তর্ধান। সম্প্রতি মুক্তি পেল সিনেমার প্রথম ঝলক। এই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে পরমব্রত ও তনুশ্রী। রহস্য-রোমাঞ্চে ভরপুর বাকি এই ছবি। পরিচালকের ইচ্ছে, পুরো ছবিটায় যেন একটা ব্রিটিশ আর্কিটেকচারের আমেজ থাকে।
Read More
বড় দিন আজ  রিয়ার জন্য

বড় দিন আজ রিয়ার জন্য

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। রিয়াকেই কাঠগড়ায় তোলে প্রয়াত অভিনেতার পরিবার। এরপর আজ, সুপ্রিম কোর্টে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে যুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাগ্য নির্ধারণ হবে। এনসিবির দায়ের করা মামলার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। গত বছর সেপ্টেম্বরে রিয়াকে বলিউডে মাদক পাচার চক্রের রমরমা নিয়ে দায়ের হওয়া এক মামলার তদন্তে গ্রেফতার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রায় একমাস জেলবন্দি থাকাবর পর শর্তসাপেক্ষ জামিন পান রিয়া।
Read More
আবারও চমক বিজেপির তালিকায়

আবারও চমক বিজেপির তালিকায়

ফের চমক, বিজেপির প্রার্থী তালিকাজুড়ে থাকল তারকা। টালিগঞ্জে পদ্ম ফোটাতে এবার উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হল পাপিয়া অধিকারী। টিকিট পেলেন পাপিয়া। উল্লেখ্য, বিজেপির প্রার্থী হওয়া পাপিয়া একসময়ে বামপন্থী মনস্ক হিসাবেই পরিচিত ছিলেন। ২০১১–এর রাজ্যে পরিবর্তনের সময়ে পাপিয়া কিন্তু বামপন্থী বুদ্ধিজীবীদের সঙ্গেই ছিলেন।
Read More
ভোটের মুখে অপসারিত তৃণমূল প্রার্থীর স্বামী

ভোটের মুখে অপসারিত তৃণমূল প্রার্থীর স্বামী

কোনও প্রার্থীর আত্মীয় নির্বাচনের কোনও রকম দায়িত্বে থাকতে পারবে না বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে৷ এবার হলও তাই৷ ভোটের মুখে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর স্বামী সৌম্য রায়কে পুলিশ সুপার পদ থেকে অপসারণ করল নির্বাচন কমিশন৷ ভোটের কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না জানিয়েছেন নির্বাচন কমিশন৷ নতুন এসপি হচ্ছেন শ্রীহরি পাণ্ডে৷ আজ আনুষ্ঠানিক ভাবে নির্দেশিকা জারি করেছে কমিশন৷
Read More
মা হতে চলেছেন মধুবনী

মা হতে চলেছেন মধুবনী

শীঘ্রই মা হতে চলেছেন টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামী। গত বছরের ৫ই নভেম্বর নিজের প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন অভিনেত্রী মধুবনী। শীঘ্রই এক অতিথি ফুটফুটে ওম-তোড়ার কোলে। অন্তঃসত্ত্বা অভিনেত্রী মধুবনী কয়েকটি ছবি শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রামে। এরপর ২০১৭ সালে নিজেদের প্রেমের সম্পর্কে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন।
Read More
শ্যুটিং সেরেছিলেন তাও হল না রিয়ার কামব্যাক

শ্যুটিং সেরেছিলেন তাও হল না রিয়ার কামব্যাক

প্রযোজক আনন্দ পন্ডিতের বহু প্রতীক্ষিত ছবি ‘চেহেরে’ মুক্তি পাবে আগামী ৯ এপ্রিল। মুক্তি পেল টিজার। ছবিটি পরিচালনা করেছেন রুমী জাফরি। ‘চেহেরে’ – তে রয়েছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমী। টিজার মুক্তির পর থেকেই চর্চা শুরু হয়েছে। এই ছবির ওতোপ্রোত অংশ রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় জড়িয়ে পড়বার পর এই ছবির সঙ্গেই বলিউডে কামব্যাক করবার কথা ছিল রিয়ার, তবে সেই পরিকল্পনা যে বেজায় ধাক্কা খেয়েছে রিয়া।
Read More
দল ছাড়লেন দেবশ্রী

দল ছাড়লেন দেবশ্রী

জল্পনায় পড়ল সিলমোহর। ভোটের আগে ফের ধাক্কা তৃণমূলে। দল ছাড়লেন রায়দিঘির বিদায়ী বিধায়ক তারকা দেবশ্রী রায়। এবার দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে দেবশ্রী। অভিনেত্রী সাফ জানিয়েছেন উপযুক্ত সম্মান দেয়নি দল। অভিনয়ে ফিরতে চান ‘দাদার কীর্তির’ নায়িকা। সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন তিনি।
Read More
দুমাস হল অনুষ্কা কন্যার

দুমাস হল অনুষ্কা কন্যার

আজ, ২ মাস বয়স পূর্ণ করল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে ভামিকা। অনুষ্কা মেয়ে ভামিকার দু’মাসের জন্মদিনের কেকের ছবি শেয়ার করেছেন ইনাস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ায় দুই তারকার ফ্যানক্লাবের তরফে নানা মুহূর্তের ছবি শেয়ার করা হয়েছে। অনুরাগীরা কমেন্টে ভালবাসায় ভরিয়ে দেন তারকা দম্পতির ইনাস্টাগ্রাম পোস্ট। নজর কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের। গত ১১ জানুয়ারি মা হয়েছেন অনুষ্কা।
Read More
নোটিশ পেল বম্বে বেগমস

নোটিশ পেল বম্বে বেগমস

হিন্দি ওয়েব সিরিজ নিয়ে বেশ বিপাকে পড়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘বম্বে বেগমস’। মুক্তির পর থেকে বিতর্কের মুখে ‘বম্বে বেগমস’। এই সিরিজের কিছু দৃশ্য শিশুদের ওপর অত্যাচার এবং শোষণের কারণ হতে পারে বলে মনে করছে জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন। এই ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে নেটফ্লিক্সকে নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। এরপর থেকে নতুন সিরিজ মুক্তি দিতে বেশ হিসেব কষতে হচ্ছে স্ট্রিমিং সাইটগুলোকে। 
Read More
অভিনেতা বনি এবার রাজনীতিতে

অভিনেতা বনি এবার রাজনীতিতে

বিজেপিতে যোগদান করেছেন অভিনেতা বনি সেনগুপ্ত। এই অভিনেতার বিজেপিতে যোগদান অবশ্যই বড় চমক। অনেকেই মজা করে লিখেছেন বনিকে নিয়ে। রাজনীতিটাকে মিক্স করে ফেলেছেন বনি। সকলের প্রথমে ধারণা ছিল মা ও প্রেমিকার হাত ধরে এবার তৃণমূলে যোগদান করবেন বনি সেনগুপ্তও। কিন্তু তিনি বিজেপিতে   যোগ বেন তা ভাবেননি কেউ। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে স্বভাবতই নতুন করে বিতর্ক তুঙ্গে৷
Read More
জট খুলছে মাদক মমালায়

জট খুলছে মাদক মমালায়

মাদক মমালায় অমৃতা সিংহ, ওরফে সুইটি নামে আরও এক জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গ্রেফতার আরও দুই যুবক। অমৃতাকে জেরা করার সময়েই উঠে আসে এই দুই যুবকের নাম। ধৃতরা দু'জনেই রাজাবাজার এলাকার বাসিন্দা। মাদক কেনাবেচার কাজ করার তাদের বিরুদ্ধে। গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। প্রসঙ্গত, গত শনিবারই সংশোধনাগারের মধ্যে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন নিউ আলিপুর মাদক কাণ্ডে ধৃত নেত্রী পামেলা গোস্বামী।
Read More
ফ‍্যামিলি প্লানিং আ্যসোসিয়েশন অফ ইণ্ডিয়া পক্ষ থেকে কালচিনি চা বাগানে আন্তজার্তিক নারী দিবস উদাযাপিত হল

ফ‍্যামিলি প্লানিং আ্যসোসিয়েশন অফ ইণ্ডিয়া পক্ষ থেকে কালচিনি চা বাগানে আন্তজার্তিক নারী দিবস উদাযাপিত হল

ফ‍্যামিলি প্লানিং আ্যসোসিয়েশন অফ ইণ্ডিয়া পক্ষ থেকে কালচিনি চা বাগানে আন্তজার্তিক নারী দিবস উদাযাপিত হল । এই উপলক্ষে কালচিনি চা বাগানে নানাবিধ কর্মসূচি আয়োজিত হয় । এদিনের অনুষ্ঠানে কালচিনি এলাকার বিভিন্ন চা বাগানের মহিলারা উপস্থিত ছিলেন ।
Read More
এবার কোভিড পজিটিভ রণবীর

এবার কোভিড পজিটিভ রণবীর

কাপুর পরিবারে ফের একবার চিন্তার মেঘ৷ করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা রণবীর কাপুর। চিকিৎসা চলছে রণবীরের। ইনস্টাগ্রামে পোস্ট করে ছেলের অসুস্থতার কথা জানিয়েছেন নীতু কাপুর। 'যুগ যুগ জিও'-র শ্যুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হন তিনি। সাবধানতা মেনে এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। অবশেষে আশঙ্কাই সত্যি হল।
Read More