26
Apr
করোনার কারণে পুরো ভারতে এখন লকডাউন চলছে। এই অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। শুধু ভারত নয়, এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সারাবিশ্ব। তবে বিপর্যয়ের এই সময়ে বিভিন্ন দেশের নানা অঙ্গনের মানুষ এগিয়ে এসেছেন অসহায় মানুষের পাশে। তারকারাও এই কাজে পিছিয়ে নেই। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নুন আনতে পান্তা ফুরোয় এমন দিনমজুরদের দায়িত্ব নিলেন। এই অভিনেত্রী জানান, মহারাষ্ট্রের ভান্ডারা জেলার দিনমজুরদের খাবার ও স্বাস্থ্য সচেতনতার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দায়িত্ব তিনি নেবেন। ক্যাটরিনার নিজের সংস্থা ব্র্যান্ড কায় বিউটি ও ডি’হাত ফাউন্ডেশন যৌথভাবে এই কাজ করবে। এমন উদ্যোগ নিয়ে ক্যাটরিনা তার ইনস্টাগ্রামে লেখেন, ‘দেশে এখন ভয়াবহ পরিস্থিতি চলছে। অনেকেই…
