31
Aug
এই মুহূর্তে ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি পাকিস্তান। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে এই দেশ। মারাত্মক বন্যায় কাতারে কাতারে মরছে কয়েক হাজার মানুষ। এরই সঙ্গে পাওয়া যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় বস্তুও। সব্জির দাম ছুঁয়েছে আকাশ। ফলের দামও মধ্যবিত্তের নাগালে বাইরে। এই পরিস্থিতির মোকাবিলা করতে এবার ভারত থেকে জিনিসপত্র আমদানি করার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। জানা যাচ্ছে, ভারত থেকে পেঁয়াজ এবং টমেটো আমদানি করতে পারে পাকিস্তান। সে দেশের পাইকারি ব্যবসায়ীদের কাছে এমনই তথ্য পাওয়া যাচ্ছে। পাকিস্তানের লাহোর বাজারে এক ব্যবসায়ী জানান, রবিবার টমেটোর দাম ছিল ৫০০ টাকা প্রতি কিলো। পিছিয়ে ছিল না পেঁয়াজও। তার দাম প্রতি কিলো ৪০০ টাকা। বাকি জিনিসের দামও ছিল আকাশ…
