বিদেশ

আরো কঠোর মনোভাবের পরিচয় দিলেন পুতিন

আরো কঠোর মনোভাবের পরিচয় দিলেন পুতিন

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ যুদ্ধের আগুনে তপ্ত হয়ে আরও কঠিন ইউক্রেন৷ রুশ সেনাবাহিনীর সামনে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে জেলেনস্কির বাহিনী৷ পাল্টা আক্রমণে বেশ কিছুটা পিছু হঠতে বাধ্য হয়েছে পুতিনের সেনা৷ এমতাবস্থায় ইউক্রেনকে রুখতে সের্গেই সুরোভিকিনের হাতে দায়িত্ব সঁপলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধক্ষেত্রে কঠোর মানসিকতার জন্য পরিচিত সের্গেই৷ এর আগে সাফল্যের সঙ্গে চেচনিয়া, তাজিকিস্তানে কাজ করেছেন তিনি। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ১৯৬৬ সালে সাইবেরিয়ার নোভোসিবির্স্ক শহরে জন্ম হয় সের্গেই সুরোভিকিনের। গত জুন মাসে তাঁকে রাশিয়ার সাদার্ন মিলিটারি গ্রুপিংয়ের প্রধান করা হয়। প্রসঙ্গত, রুশ বাহিনীর এই…
Read More
ইউনেস্কোর সম্মানকে স্মরণীয় করে রাখতে পর্বত ভ্রমন

ইউনেস্কোর সম্মানকে স্মরণীয় করে রাখতে পর্বত ভ্রমন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়ির নর্থ বেঙ্গল এক্সপ্লোরারস ক্লাবের (North Bengal Explorers' Club) ৮ জন সদস্যের পর্বতারোহী একটি দল গত ১ অক্টোবর ২০২২ বিকেলে শিলিগুড়ি থেকে নেপালের মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের (৪১৩০ মিটার) উদেশ্যে রওনা হয়। দলের সদস্যরা ছিলেন শঙ্কু বিশ্বাস (দলপতি), শুভজিৎ ভদ্র, মাম্পী সরকার(বিশ্বাস), রণবীর সরকার, শুভেন্দু ভট্টাচার্য, অভিজ্যোতি পাল, রাজীব বসাক, শাশ্বতী পাল। প্রথম দিকে আবহাওয়া অনুকূল থাকলেও তিন নম্বর দিন থেকে নেমে আসে নানান দুর্যোগ। ঝড় বৃষ্টি এর মধ্যে দিয়ে যদিও বা এগিয়ে যাওয়া যাচ্ছিল, কিন্তু ওপরে কিছু glaciar বিস্ফোরণ হওয়ায় কিছু নদী ও ঝোরা পার…
Read More
নয়া প্রধানমন্ত্রী পেল সৌদি আরবের নাগরিকেরা

নয়া প্রধানমন্ত্রী পেল সৌদি আরবের নাগরিকেরা

যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রীর চেয়ারে বসালেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি বাদশার নির্দেশে মন্ত্রিসভায় আনা রদবদলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তবে কোন রাজকীয় ফরমানে প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে বাদশাহ রাষ্ট্রপ্রধান থাকছেন। মন্ত্রিসভায় উপস্থিত থাকলে তিনিই সভাপতিত্ব করবেন। সৌদি এ যুবরাজ এত দিন উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তার ছোট ভাই খালিদ বিন সালমানকে। এর আগে খালিদকে উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। মূলত, এমবিএস হিসেবেও পরিচিত যুবরাজকে দেশটির অঘোষিত শাসক বলে মনে করা হয়। তাই এই নিয়োগের মধ্য দিয়ে সরকারপ্রধান হিসেবে তার ভূমিকার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো।…
Read More
হিজাব বিতর্কে উত্তাল ইরান

হিজাব বিতর্কে উত্তাল ইরান

চলতি বছর শুরু হয় হিজাব বিতর্ক। যার জের গড়িয়েছে অনেক দূর অবধি। সম্প্রতি এই বিতর্ককে কেন্দ্র করে দেশের বিক্ষিপ্ত রাজ্যে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে হিজাব পরেননি কেন? 'শাস্তি' দিতে তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই তরুণীর রহস্যমৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই এখন ইরান হিজাব-বিরোধী প্রতিবাদে উত্তাল। অভিযোগ, নীতি পুলিশির কারণে ওই তরুণীকে খুন করা হয়েছে। তার পর থেকেই গোটা ইরান জুড়ে মৌলিক অধিকারের দাবিতে পথে নেমেছে সহস্র মানুষ। অন্ততপক্ষে ইরানের ৮০টি শহরে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছে সকলে। মহিলার চুল কেটে, হিজাব ছুড়ে ফেলে দিয়ে তা আগুনে পুড়িয়ে দিচ্ছেন। ছেলেরাও চুল কেটে প্রতিবাদ জানাচ্ছে। মাহশা আমিনি…
Read More
অপেক্ষা শেষ, খুলল ভুটানের দরজা

অপেক্ষা শেষ, খুলল ভুটানের দরজা

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল জয়ঁগা ভুটান গেট। শুক্রবার সকালে জয়ঁগা ভুটান গেট খোলার সঙ্গে সঙ্গে জয়ঁগা ভুটান গেটের সামনে অজস্র জনগণের ভিড় লক্ষ‍্য করা যায়। ভুটানে প্রবেশের জন‍্য প্রচুর মানুষ ভিড় জমায়। এদিন ভুটান গেট খোলার সময় উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং। এদিন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং জানান, দীর্ঘ করোনা পরিস্থিতি কাটিয়ে ভুটান গেট খুলতে পেরে আমরা খুশি। আমাদের দেশে ৯৪% মানুষের কোভিড ভ‍্যাকসিন সম্পূর্ণ হয়েছে‌। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন রকমের ব‍্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।
Read More
ভয়াবহতা দেখলো মানুষ, ফের তীব্র ভূমিকম্প মেক্সিকোয়

ভয়াবহতা দেখলো মানুষ, ফের তীব্র ভূমিকম্প মেক্সিকোয়

ফের আবার একবার সেই পুরোনো স্মৃতি উঠে এলো মানুষের মনে৷ আবার একবার ভয়াবহতা দেখলো মানুষ৷ ১৯৮৫ সালের স্মৃতি উস্কে ফের কেঁপে উঠল মেক্সিকোর মাটি৷ ওই বছর ১৯ সেপ্টেম্বর এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারেরও বেশি মেক্সিকান। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৮.১৷ ২০১৭ সালে এই একই দিনে ফের ভূমিকম্প হয়েছিল মধ্য আমেরিকার এই দেশে। সেবার মৃত্যু হয়েছিল ৩৫০ জনের। এর পর ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর৷ ফের একবার কেঁপে উঠল মেক্সিকো। সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ মেক্সিকো৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬৷ তবে গত দু’বারের তুলনায় এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম বলে জানা গিয়েছে৷ এদিনের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের৷…
Read More
মুখোমুখি মোদী-পুতিন, আলোচ্য বিষয় যুদ্ধ পরিস্থিতি

মুখোমুখি মোদী-পুতিন, আলোচ্য বিষয় যুদ্ধ পরিস্থিতি

বছরের শুরুর দিকে শুরু হয়ে এখনও যুদ্ধ চলছে অবিরাম গতিতে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা ইউক্রেন-রাশিয়া পরিস্থিতিতে দীর্ঘ দিন পর মুখোমুখি এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এই প্রথম দুই রাষ্ট্রনায়কের সাক্ষাৎ হল। জানা গিয়েছে, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেই মোদী তাঁকে মনে করিয়ে দেন যে, এটি যুদ্ধের সময় নয়। পাল্টা পুতিনও তাঁকে বলেন, ইউক্রেন নিয়ে তাঁর উদ্বেগের কথা তিনি জানেন। এদিকে পূর্ব লাদাখে সংঘাতের পর এই প্রথমবার এক সঙ্গে দেখা গেল মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও। পুতিন মোদীকে জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিষয়টি দ্রুত শেষ হোক সেটা…
Read More
তবে কি সত্যি শেষ হতে চলেছে করোনা সংক্রমণের রেশ, আশার আলো দেখাচ্ছে হু

তবে কি সত্যি শেষ হতে চলেছে করোনা সংক্রমণের রেশ, আশার আলো দেখাচ্ছে হু

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। ২০১৯ সালের শেষ দিক থেকে ২০২২ সালের সেপ্টেম্বর, করোনা ভাইরাস বলতে গেলে একই রকম ত্রাস সৃষ্টি করে রেখেছে মানব জীবনে। মাঝে সংক্রমণ অনেক মাত্রাতেই কমেছে কিন্তু নির্মূল হয়নি। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে একাধিক রিপোর্ট এও বলেছে যে মৃত্যুহারও কমতে শুরু করেছে বিশ্বজুড়ে। এবার সেই 'হু' দিল আশার বাণী। দাবি করা হল, বিশ্বজুড়ে নাটকীয়ভাবে কমে আসছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, করোনার শেষ দেখা যাচ্ছে। তবে তাঁর এও সতর্কতা, কমছে মানে এই নয় যে কমে গিয়েছে। অতিমারি শেষ হওয়ার পর্যায়ে চলে এসেছে।…
Read More
সমাপ্ত হলো ক্রিয়াকার্য, প্রয়াত রানিকে শেষশ্রদ্ধা জানিয়েছে হাজার হাজার মানুষ

সমাপ্ত হলো ক্রিয়াকার্য, প্রয়াত রানিকে শেষশ্রদ্ধা জানিয়েছে হাজার হাজার মানুষ

এই মুহূর্তে ব্রিটেনের আকাশ জুড়ে ছেয়ে আছে দুঃখবার্তা, সমাপ্তি প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। পোডিয়ামের উপর কফিনে শায়িত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। গতকাল তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত অগণিত মানুষ। মহারানির মরদেহ ঘিরে রেখেছে রয়্যাল গার্ড। রাজকীয় রীতি মেনেই রানিকে শ্রদ্ধা জানানো হয়। গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছরের রানি৷ মঙ্গলবার তাঁর মরদেহ নিয়ে আসা হয় লন্ডনের রাজবাড়িতে৷ ১৪ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেস থেকে শেষবারের জন্য বার করে আনা হয় রানির মরদেহ৷ সেখান থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শায়িত হন রানি। প্রাচীন রাজকীয় রীতিনীতি মেনে হলের মাঝে একটি পোডিয়ামের উপর রাখা হয় রানির কফিন৷ এই…
Read More
নতুন আতঙ্ক, ভয়ঙ্কর ধ্বংসলীলার হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের

নতুন আতঙ্ক, ভয়ঙ্কর ধ্বংসলীলার হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মাঝে নতুন আতঙ্ক। বিশ্ববাসীর জন্য অপেক্ষা রয়েছে আরও ভয়ঙ্কর বিপর্যয়৷ বলা যেতে পারে অদৃষ্টপূর্ব ধ্বংসলীলার সম্মুখীন হতে চলেছি আমরা৷ অশনি সঙ্কেত দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। জলবায়ু বদলের ফলে বিশ্বজুড়ে যে প্রাকৃতিক বিপর্যয় তৈরি হচ্ছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করার সময় আসন্ন বিপদের ইঙ্গিত দেন গুতেরেজ৷ ওয়ার্ল্ড মিটিয়োরোলজিক্যাল অর্গানাইজেশন বা ডব্লিউএমও-র নেতৃত্বে একাধিক সংস্থার মিলিতভাবে তৈরি এই রিপোর্টে বলা হয়েছে, জলবায়ু বদলের কথা বলতে গেলে বলতেই হয়, একেবারে ভুল দিশায় এগিয়ে চলেছে বিশ্ব। কোভিডপর্বে দীর্ঘ লকডাউনের সময়…
Read More
চলতি সপ্তাহে শেষেই ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

চলতি সপ্তাহে শেষেই ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা, সমাপ্তি প্রায় এক যুগের। রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত। তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসলেন প্রিন্স চার্লস। রীতি অনুসারে, রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন থেকে তিনি কিং চার্লস। এই পরিস্থিতিতে আগামী সোমবার ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য৷ তাঁকে শেষ বিদায় জানাতে ব্রিটেনে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে৷ আগামী শনিবারই লন্ডনে পৌঁছে যাবেন তিনি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালে গত ৭০ বছরে ভারত ও ব্রিটেনের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে…
Read More
বড় ফাঁড়া কাটলো! মরতে মরতে বেঁচে ফিরলেন ইমরান খান

বড় ফাঁড়া কাটলো! মরতে মরতে বেঁচে ফিরলেন ইমরান খান

বিমান ফিরলো মাঝ আকাশে থেকেই! বড় ফাঁড়া কাটলো তার। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সামান্য একটুর জন্য রক্ষা পেলেন তিনি৷ পাকিস্তানের সূত্রে জানা গিয়েছে, মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করে ইমরানের বিমানটি। তবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বা বিমানের অন্য যাত্রীরা সকলে অক্ষত আছেন। জানা গিয়েছে, বিশেষ বিমানে চেপে পাকিস্তানের গুজরানওয়ালায় সভা করতে যাচ্ছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খান। কিন্তু, মাঝ আকাশে তাঁর বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি অবতরণের আবেদন জানান পাইলট। অনুমতি পাওয়ার পরেই বিমানটি জরুরি অবতরণ করে৷ নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয় বিমানটি। জানানো হয়েছে, বিমান থেকে নামার পর সড়কপথেই সভাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন…
Read More
রানির প্রয়াণের পর, রাজা হিসেবে শপথ গ্রহণ করলেন চার্লস

রানির প্রয়াণের পর, রাজা হিসেবে শপথ গ্রহণ করলেন চার্লস

এই মুহূর্তে ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা৷ সমাপ্তি হলো প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসলেন প্রিন্স চার্লস। রীতি অনুসারে, রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন থেকে তিনি কিং চার্লস। আর পদ পেয়েই প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। বললেন, মায়ের প্রতি তাঁর ভালোবাসার কথা। জাতির উদ্দেশে ভাষণে কিং চার্লস বলেন, তাঁর মা আজীবন যে পরিষেবা দিয়ে গিয়েছেন, সেই কাজই তিনি বহাল রাখতে চান। মা তাঁর জীবন সাধারণ মানুষের মঙ্গলকামনায় উৎসর্গ করেছিলেন।…
Read More
ভারত সরকারের তরফে রানী এলিজাবেথের মৃত্যুতে ১ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

ভারত সরকারের তরফে রানী এলিজাবেথের মৃত্যুতে ১ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা৷ সমাপ্তি হয়েছে প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। চলতি সপ্তাহের বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। বিভিন্ন দেশের মতোই ভারত এই ঘটনায় শোক প্রকাশ করেছে। সরকারের তরফে জানান হয়েছে যে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হবে দেশে। স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে এক বিবৃতি প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সে দিন দেশের সমস্ত সরকারি দফতর ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কোনও রকম…
Read More