20
Aug
নিজেকে বাঁচাতে এবার বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টা। জনরোষ এড়াতে গতমাসেই পদত্যাগ না করে দেশ ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সেই সময় গোটা দ্বীপরাষ্ট্র জুড়ে জ্বলছিল বিদ্রোহের আগুন। এমতাবস্থায় দেশকে কার্যত অথৈ জলে ফেলে রাতের অন্ধকারে মালদ্বীপে গিয়ে গা ঢাকা দেন প্রাক্তন প্রেসিডেন্ট। যদিও বর্তমানে তিনি ব্যাংককে স্বপরিবারে আশ্রয় নিয়েছেন বলে খবর। চলতি সপ্তাহে খবর মেলে আগামী সপ্তাহে ২৫শে আগস্টই নাকি দেশে ফিরছেন গোতাবায়া। কিন্তু এর মধ্যেই জানা যাচ্ছে সম্প্রতি গোতাবায়া এবং তাঁর পরিবারের সদস্যরা মার্কিন মুলকের গ্রীন কার্ডের আবেদন জানিয়েছেন। দেশে ফেরার পর আমেরিকাতেই পাকাপাকি বসবাস করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই পরিকল্পনা অনুযায়ী গোতাবায়ার আইনজীবী মার্কিন মুলকের গ্রীন…
