29
Jun
ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে অধিকাংশ বিজ্ঞানীদের ধারণা হয়েছিল যে আরও মহামারি অপেক্ষা করছে আসার জন্য। ধীরে ধীরে সেই আশঙ্কায় যেন সত্যি হওয়ার পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছিল, করোনা শেষ নয়, এরপর আর বিভিন্ন ভাইরাস আসবে দুনিয়াতে। হুঁশিয়ারি দিয়ে দাবি করা হয়েছিল, তাদের প্রভাব করোনার থেকে আরও ভয়ঙ্কর হতে পারে। এখন ইংল্যান্ডের বিজ্ঞানীরা মনে করছেন, সেই দিন আসতে আর বেশি দেরি নেই। যে কোনও সময়ে আরও একটি অতিমারি এসে পড়তে পারে। বিজ্ঞানী মহলের…
