বিদেশ

অযোধ্যা মামলা: ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট..

অযোধ্যা মামলা: ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট..

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যা মমালার শুনানি শেষ করার জন্য  ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে আগাণী ১৮ অক্টোবরের মধ্যে রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কিত জমি মামলার শুনানি শেষ করার চেষ্টা করা হবে। বুধবার শীর্ষ আদালতে পাঁচ বিচারপতির বেঞ্চের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, '১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার জন্য আসুন সবাই মিলে চেষ্টা করি।' প্রয়োজনে রোজ এক ঘণ্টা করে বেশি শুনানি করা হবে বলেও জানিয়েছে আদালত। শুধু তাই নয়, শনিবারও এই মামলার শুনানি করা যেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুনানির সঙ্গে সঙ্গেই চলবে মধ্যস্থতা। সুপ্রিম কোর্টের নিযুক্ত প্যানেলের মাধ্যমে পিটিশনাররা মধ্যস্থতা চালিয়ে যেতে পারেন…
Read More
রাজীবের খোঁজে দিল্লি ও উত্তর প্রদেশ থেকে বিশেষ অফিসারেরা..

রাজীবের খোঁজে দিল্লি ও উত্তর প্রদেশ থেকে বিশেষ অফিসারেরা..

নিজস্ব সংবাদদাতা: নিখোঁজ  রাজীব কুমারকে খুঁজে বের করতে এ বার বিশেষ দল গঠন করল সিবিআই আর এই বিশেষ দলে দিল্লি ও উত্তরপ্রদেশের বিশিষ্ঠ অফিসাররা রয়েছেন। তাঁরা কলকাতায়  এসে রাজীব কুমারের তদন্তে যোগ দেবেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতায় এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ দল। দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে ১৪ জন সিবিআই অফিসার এই দলে আছেন। থাকবেন রাজ্যের আধিকারিকরাও। এই দলে থাকবে এসপি পদমর্যাদার দুই অফিসার। থাকছেন এএসপি ও ডিএসপি পদমর্যাদার অফিসারও। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব ইতোমধ্যেই পৌঁছে গিয়েছেন সিজিও অফিসে। এ দিকে, ডিজিকে লেখা চিঠির উত্তর সিবিআই পেয়েছে বলে খবর। সেই চিঠিতে বলা হয়েছে, ছুটিতে থাকাকালীন পার্ক স্ট্রিটে থাকবেন বলে উল্লেখ করেছিলেন…
Read More
হিন্দি দিবসে এক দেশ এক ভাষার পক্ষে সওয়াল অমিত শাহের..

হিন্দি দিবসে এক দেশ এক ভাষার পক্ষে সওয়াল অমিত শাহের..

নিজস্ব সংবাদদাতা: ফের এক দেশ এক ভাষার পক্ষে সওয়াল করে হিন্দি চাপানোর চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বহু ভাষাভাষী দেশ ভারতে বাধ্যতামূলক ভাবে ফের তিনি হিন্দি চাপানোর চেষ্টা করছে কি কেন্দ্রীয় সরকার? শনিবার জাতীয় হিন্দি দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ট্যুইট সেরকমই জল্পনা উসকে দিল। এদিন 'এক দেশ এক ভাষা'র পক্ষে সওয়াল করেন অমিত শাহ। গোটা দেশে হিন্দি ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে চালু হলে তা মহাত্মা গান্ধী ও সর্দার প্যাটেলের স্বপ্নকে সত্যি করবে বলে দাবি করেন তিনি। হিন্দি ভাষার সমগ্র দেশকে এক ছাতার তলায় নিয়ে আসার ক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, 'ভারত বহু ভাষার দেশ। সব ভাষারই…
Read More
বেফাঁস মন্তব্য ইমরান খানের…

বেফাঁস মন্তব্য ইমরান খানের…

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগানিস্তানে সোভিয়েত প্রভাব রুখতে মার্কিন সেনাকে সাহায্য করা 'ভুল' ছিল। আফগান যুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে এভাবেই হতাশা ব্যক্ত করলেন তিনি । আর এই 'ভুল' স্বীকার করতে গিয়েই বেফাঁস মন্তব্যও করলেন পাক প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'সোভিয়েত শক্তিকে রুখতে মার্কিন সাহায্যে আমরা যেই মুজাহিদিনদের ট্রেনিং দিয়েছিলাম, আজ তাঁদেরই জঙ্গি ঘোষণা করা হচ্ছে।' ইমরান খানের আক্ষেপ, 'পাকিস্তানের মাটিতে জন্ম নেওয়া ওই গোষ্ঠীগুলিই  আজ পাকিস্তানকেই নিশানা করেছে।' মার্কিন সফর ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার 'রাশিয়া টুডে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, 'আটের দশকে সিআইএ-এর সাহায্যে এই…
Read More

৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন বৃদ্ধা

মা মাঙ্গায়াম্মা ও রাজা রাও দম্পতি প্রায় ৫৭ বছর ধরে নিঃসন্তান ছিলেন। তবে ৭৪ বছর বয়সে এসে অবশেষে যমজ সন্তানের বাবা-মা হলেন এই দম্পতি। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) স্থানীয় অহল্যা নার্সিং হোমে যমজ সন্তান প্রসব করেন ওই বৃদ্ধা। ১৯৬২ সালে বিয়ে করেছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ইরামাট্টি মাঙ্গায়াম্মা ও রাজা রাও। এরপর অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তারা নিঃসন্তান ছিলেন। অবশেষে আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তানের বাবা-মা হলেন এই দম্পতি। অহল্যা নার্সিং হোমের চার চিকিৎসকের একটি দল মাঙ্গায়াম্মার সিজারিয়ান অপারেশন করেন। এই চিকিৎসক দলের নেতা এস উমাশঙ্করের দাবি, মাঙ্গায়াম্মাই সবচেয়ে বেশি বয়সে সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল হরিয়ানার দলজিন্দর কউরের। ৭০…
Read More
সীমান্তে ফের ভারত-চিন সেনা হাতাহাতি….

সীমান্তে ফের ভারত-চিন সেনা হাতাহাতি….

নিজস্ব সংবাদাতা:  সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে রীতি মতো হাতাহাতি। ব্যাপক উত্তেজনা ছড়ালো ফের । ঘটনাস্থল লাদাখ। দু পক্ষের জওয়ানরা পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। প্যাংগঙ লেকের কাছেই প্রায় সম্মুখসমরে অবতীর্ণ হয় দু দেশের বাহিনী। সূত্রের খবর, গত বুধবার ভোরে পূর্ব লাদাখের ১৩৪ কিমি লম্বা প্যাংগঙ লেকের উত্তর তীরে এই ঘটনা ঘটে। এই লেকের দুই-তৃতীয়াংশই চিনের নিয়ন্ত্রণে রয়েছে। লেকটি তিব্বত থেকে লাদাখ পর্যন্ত এসেছে। জানা গিয়েছে, 'প্যাট্রলিংয়ের সময় পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে ভারতীয় জওয়ানদের। ওই এলাকায় তাঁদের যেতে বাধা দেয় সেনা। এর থেকেই যুযুধান দুই সেনার জওয়ানদের মধ্যে ঝামেলা ও হাতাহাতি শুরু হয়। দু দেশই ওই এলাকায় আরও…
Read More
পদ্মবিভূষণ পাচ্ছেন বক্সার মেরি কম?

পদ্মবিভূষণ পাচ্ছেন বক্সার মেরি কম?

নিজস্ব সংবাদদাতা: পদ্ম বিভূষণ পুরস্কারের জন্য বক্সার মেরি কমের নাম প্রস্তাব করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। মেরি কম ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এর বাইরে আরও আট জনের নাম প্রস্তাব করা হয়েছে। যারা সক঩লেই মহিলা। ক্রীড়ার ইতিহাসে এই প্রথম কোনও মহিলা অ্যাথলিটের নাম ভারতরত্নের পর দেশের দ্বিতীয় সম্মানীয় পুরস্কারের জন্য প্রস্তাব করা হল। ২০১৩ সালে পদ্ম ভূষণ ও ২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছিলেন মেরি। পদ্ম পুরস্কারের জন্য মন্ত্রক যে ৯ জনের নাম প্রস্তাব করেছে, তাঁরা প্রত্যেকেই মহিলা। বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধুর নাম পদ্মভুষণ পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। এটি দেশের তৃতীয় সম্মানীয় পুরস্কার। ২০১৭ সালেও এই পুরস্কারের জন্য সিন্ধুর নাম প্রস্তাব…
Read More

ইমরানের বন্ধু শিখ ….

নিজস্ব সংবাদদাতা: ইমরানের বন্ধু ভারতে। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে। এই অভিযোগে ভারতে পালিয়ে এসে রাজনৈতিক আশ্রয়প্রার্থী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের প্রাক্তন শিখ বিধায়ক বলদেব কুমার। গত অগস্ট মাসে  পাকিস্তান ছেড়ে পঞ্জাবের লুধিয়ানা জেলার খান্নায় এসে সপরিবারে বসবাস শুরু করেছেন বলদেব। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, 'আশ্রয় চেয়ে ভারতে এসেছি এবং প্রধানমন্ত্রী মোদী সাহেবকে আমাদের সাহায্যের জন্য অনুরোধ জানাব।' কিন্তু কী কারণে পাকিস্তান ছাড়লেন বলদেব? প্রাক্তন পাক বিধায়ক জানিয়েছেন, 'ওখানে কী হচ্ছে তা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। ভেবেছিলাম খান সাহেব  ক্ষমতায় এলে পরিস্থিতির পরিবর্তন হবে। সেদিন আমাদের শিখ মেয়েটিকে অপহরণ করা হল। এমন জিনিস চলতে পারে না।' উল্লেখ্য, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এক…
Read More
বিক্রমকে নামাতে জাপানের সাহায্য..

বিক্রমকে নামাতে জাপানের সাহায্য..

নিজস্ব সংবাদদাতা: চন্দ্রপৃষ্ঠে বিক্রমের সঠিক অবতরণ সফল করতে জাপানের সাহায নেবে ইসরো। আগামী কয়েক বছরের মধ্যেই জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে চন্দ্রাভিযানের পরিকল্পনা করেছে ইসরো। ঠিক হয়েছে, পরবর্তী অভিযানে ল্যান্ডারের সঠিক অবতরণের জন্য জাপানের থেকে প্রযুক্তিগত সাহায্য নেবে ভারত। সেই অভিযানে ব্যবহার করা হবে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির  স্মার্ট ল্যান্ডার  ইনভেস্টিণেশন অব মুন প্রযুক্তি। মঙ্গলবার ভারতে জাপানের রাষ্ট্রদূত কেনজি হিরামাৎসু জানিয়েছেন, 'চন্দ্রাভিযানে ভারতের ধারাবাহিকতা বজায় থাকার বিষয়ে আমরা নিশ্চিত। সেই পথে তার সঙ্গী হতে চায় জাপানও।' দানা গিয়েছে, ২০২০ শকের গোড়ার দিকে এই যৌথ অভিযান বাস্তবায়িত হবে। যৌথ চন্দ্রাভিযানের উদ্দেশে ২০১৬ সালে মউ স্বাক্ষর করে দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থা। ২০১৭ সালের…
Read More
ডেঙ্গি রুখতে মুখ্যমন্ত্রীর দাওয়াই….

ডেঙ্গি রুখতে মুখ্যমন্ত্রীর দাওয়াই….

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর তার জেরে, এবারের অধিবেশনের শুরু থেকেই বিরোধী দল গুলির তরফে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছিল। সেই আনুসারে শুক্রবার বিধানসভার প্রশ্ন-উত্তর পর্বে বর্তমানে রাজ্যে ডেঙ্গির পরিস্থিতি এবং তার মোকাবিলা সহ একাধিক বিষয়ে বিরোধীদের করা প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যজুড়ে মোট সাড়ে ১০ হাজার মানুষ ডেঙ্মুতে আক্রান্ত। যাদের মধ্যে ৫ হাজার ডেঙ্গু আক্রান্ত বাংলাদেশি নাগরিক। মুখ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ডেঙ্গু একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর সরকার। তাতেও সরকারি হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪ জন মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের যশোর ও খুলনায় ডেঙ্গুতে…
Read More

স্বাধীনতা সংগ্রামীর নাম বাদ…

নিজস্ব সংাাদদাতা: নিন্তায় নাওয়া খাওয়া ভুলে গিয়েছেন ওরা। কেউ ঘুরে বেড়াচ্ছেন এদিক-ওদিক। অনেকের কাছেই স্পষ্ট নয় কেন তাঁদের নাম অসমের নাগরিকপঞ্জিতে এনআরসি নেই। এনআরসি ছুট হিসেবে জুটছে দেশহীনের তকমা! অনেকে আবার দেশের সেবা করেও 'দেশহীন'। এমন বাঙালি, নেপালি পরিবারগুলির দিন এখন কাটছে আতঙ্কেই। এই তালিকায় যুক্ত হল স্বাধীনতা সংগ্রামী যোগেশ দেবের পরিবারের নাম। অসমের শ্রীহট্টে (বর্তমানে বাংলাদেশের সিলেট) জন্ম স্বাধীনতা সংগ্রামী যোগেশ দেবের। পড়াশোনার জন্য মূল অসমে আসেন তিনি। তবে কলেজে পড়াশোনার মাঝেই দেশের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হন। ১৯৪২ সালে গান্ধীজির ডাকা ব্রিটিশ ভারত ছাড় আন্দোলনে সামিল হন। অসমে ভাষা আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১৯৭১ সালের ভোটার তালিকায় তাঁর ও পরিবারের সদস্যদের…
Read More
সন্ত্রাস দমন আইনে কেন্দ্রকে নোটিস শীর্ষ আদালতের..

সন্ত্রাস দমন আইনে কেন্দ্রকে নোটিস শীর্ষ আদালতের..

নিজস্ব সংবাদদাতা:  সন্ত্রাস-দমন আইনে যে কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী  বলার ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। প্রসঙ্মত কিছু দিন আগে এই আইনকে কাজে লাগিয়েই জইশ-ই-মহম্মদ প্রধান হাফিজ সইদ এবং অপরাধ জগতের মাথা দাউদ ইব্রাহিমকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সজল আওয়াস্থি এবং অ্যাসোসিয়েশন ফর প্রোটেশন অফ সিভিল রাইটস নামে এক এনজিও-র আবেদনের ভিত্তিতে শুক্রবার কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। আবেদনে অভিযোগ করা হয়েছে, আইনি সংশোধনের ফলে সাংবিধানিক অধিকার এবং ব্যক্তিগত সুনাম রক্ষার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। বলা হয়ছে, '২০১৯ সালের ইউএপিএ আইনে সন্ত্রাস দমনের নামে সরকারকে অপ্রত্যক্ষ নিষেধাজ্ঞা জারির ক্ষমতা দেওয়া হয়েছে, যা আমাদের গণতান্ত্রিক…
Read More
গ্রেপ্তার হচ্ছেন চিদম্বরম……

গ্রেপ্তার হচ্ছেন চিদম্বরম……

নিজস্ব সংাাদদাতা: গ্রেপ্তার হচ্ছেদ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম? ইডি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। ফলে চিদম্বরমকে ইডি-র গ্রেপ্তার করতে আর কোনও বাধা থাকল না। বেআইনি অর্থ লেনদেনের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তে গ্রেপ্তারি থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরম। বর্তমানে তিনি আইএনএক্মিস ডিয়া মামলায় সিবিআই-এর হেফাজতে আছেন। ওই একই মামলায় বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে চিদম্বরমের বিরুদ্ধে। এর আগে দিল্লি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন শীর্ষ কংগ্রেস নেতা।
Read More

চুরি হাতে সংসদে ঢুকতে গিয়ে কি হল…

পুলিশের হাতে অভিযুক্ত। সেৌজন্য এইসময় ১ হাতে ছুরি নিয়ে জোর করে সংসদে ঢুকতে গিয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ল যুবক। ২ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। ৩ সে কী উদ্দেশ্য নিয়ে সংসদে হানা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  নিজস্ব সংবাদদাতা: ছুরি নিয়ে জোর করে সংসদে ঢুকতে গিয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ল ব্যক্তি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। সোমবার সকালে বাইকে চেপে সংসদ ভবনের ১ নম্বর গেট দিয়ে জোর করে ঢোকার চেষ্টা করে এক যুবক। তার হাতে একটি ছুরি ছিল। বিজয় চকের দিকের ভিআইপি গেট দিয়ে সে ঢোকার চেষ্টা করে। মুখে ছিল রাম রহিমের…
Read More