বিদেশ

ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারে

ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারে

ভারতের স্বাধীনতা দিবসের আর মাত্র কয়েকটা দিন বাকি। কঠোর নজরদারির মধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে দিল্লির লালকেল্লায়। দেশের বিভিন্ন জায়গায় উত্তোলিত হয় জাতীয় পতাকা। ত্রবার শুধু দেশে নয়, বিদেশেও ভারতীয় স্বাধীনতা দিবসে হতে চলেছে অভিনব অনুষ্ঠান। প্রথমবার ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। টাইমস স্কোয়ারের বিলবোর্ডে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ঘটনার ঝলক দেখানো হবে। নিউ ইয়র্কের ভারতীয় সংগঠনের তরফে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতার ঐতিহাসিক দিনটিকে আরও স্মরনীয় করে তোলার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও ১৪ আগষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিংটিতে তেরঙ্গার আলোতে সাজানো হবে। এই অনুষ্ঠানে নিউ ইয়র্কের ভারতীয় কাউন্সিল জেনারেল রন্ধির জয়সোয়ালকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রন…
Read More
এক দশকব্যাপী বন্ধুত্বের অবসান সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের

এক দশকব্যাপী বন্ধুত্বের অবসান সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের

সৌদি আরব ঘোষিত ৬২০ কোটি ডলার আর্থিক প্যাকেজের মধ্যে ১০০ কোটি ডলারের ঋণ ইতিমধ্যেই হারিয়েছে পাকিস্তান। অর্থঋণ ও তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার পরে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এক দশকব্যাপী বন্ধুত্বের শেষ পর্যন্ত অবসান ঘটল। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সমীকরণ অনুযায়ী ২০১৮ সালের নভেম্বর মাসে সৌদি আরব ঘোষিত ৬২০ কোটি ডলার আর্থিক প্যাকেজের মধ্যে ১০০ কোটি ডলারের ঋণ ইতিমধ্যেই হারিয়েছে পাকিস্তান। গত ফেব্রুয়ারি মাসে চুক্তিটি সম্পাদিত হয়।  জানা গিয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন-কে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্য পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি হুমকি দেওয়ার পরেই দুই দেশের সম্পর্কে ফাটল ধরে।  ভারতে মুসলিম ধর্মাবলম্বীদের উপরে নিরন্তর নিগ্রহের যে অভিযোগ…
Read More
এশিয়ান ওপেনে অংশ নিচ্ছে ধুপগুড়ির কৈলাশ বর্মন

এশিয়ান ওপেনে অংশ নিচ্ছে ধুপগুড়ির কৈলাশ বর্মন

দেশের করোনা আবহের মধ্যে উত্তরের এক ছোট্ট শহরে এক খুশির বাতাবরণ।ঘরের ছেলে অংশ নিচ্ছে আন্তর্জাতিক এশিয়ান ওপেন ক্যারাটে তে । কৈলাশ বর্মন ইতিমধ্যে ক্যারাটেতে ভালোই সাড়া ফেলেছে গোটা উত্তরবঙ্গ তথা দেশে।সে ইতিমধ্যেই সাউথ এশিয়ানে চ্যাম্পিয়ন হয়েছে।অংশগ্রহণ করেছে নেপাল,ভুটান ,বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। এবার আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ওপেন ই-কাতায় অংশগ্রহণ করছে। দিল্লির বুডোকান ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত এই ক্যারাটে মিটে অংশ নিতে জোরদার করছে নিজের অনুশীলন। উত্তরের এই প্রতিভাবান ছেলে কৈলাশ ইতিমধ্যে ক্যারাটেকে উত্তরের সমস্ত জেলায় ছড়িয়ে দিতে দরিদ্রসীমায় বসবাসকারী ছেলেমেয়েদের নি:শুল্কে ক্যারাটে প্রশিক্ষণ দিতে।তৈরি করেছে ডুয়ার্স স্পোর্টস এন্ড ক্যারাটে একাডেমি। তার এই আন্তর্জাতিক ক্যারাটে মিটে…
Read More
ইন্দোনেশিয়াতে আচমকা জেগে উঠল মাউন্ত সিনাবাং আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়াতে আচমকা জেগে উঠল মাউন্ত সিনাবাং আগ্নেয়গিরি

বালি: গোটা বিশ্বে এই মুহূর্তে চলছে করোনা আতঙ্ক। তার মধ্যে ইন্দোনেশিয়াতে আচমকা মাউন্ত সিনাবাং আগ্নেয়গিরি জেগে উঠল। আর ওই আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে চারিদিকে ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া এবং ছাই। ইতিমধ্যে বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করছেন কতটা পরিমাণ পরিবেশ দূষণের হার এই মুহূর্তে। নিয়ম মত পৃথিবীর বুকে জেগে থাকা আগ্নেয়গিরি জেগে ওঠে মাঝে মাঝেই। কিন্তু এই আগ্নেয়গিরি এতটাই ভয়াল ভাবে জেগে উঠেছে যার ফলে ছাই ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। স্থানীয় এলাকাগুলি ঢেকে গিয়েছে কালো ধোঁয়াতে। অন্তত পাঁচ কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের এই আগ্নেয়গিরি ২০১০ সাল থেকেই গর্জন করে চলেছে। তবে এই ঘটনার জেরে এখন পর্যন্ত…
Read More
বিশ্বকে প্রথম করোনা ভ্যাকসিন উপহার দিতে চলেছে রাশিয়া

বিশ্বকে প্রথম করোনা ভ্যাকসিন উপহার দিতে চলেছে রাশিয়া

ভ্যাকসিন এলেই করোনাকে হারানো আর কোনো ব্যাপার হবে না। অবশেষে সেই অপেক্ষার অবসান হল বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন,” এই প্রথম করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হল বিশ্বে আমার মেয়ের শরীরে টিকাটি প্রয়োগ করা হয়েছে। বলা যেতে পারে সেও এই গবেষণায় অংশগ্রহণ করেছে “। কিছুদিন আগেই রুশ প্রশাসন জানিয়েছিল বাজারে দ্রুত আসবে প্রতিষেধক অবশেষে নির্ধারিত সময়ের একদিন আগেই সেই কাজ করে ফেললো তারা। রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট অফ এপিডেমোলোজি এন্ড মাইক্রোবায়োলোজিতে এই প্রতিষেধক তৈরির কাজ হয়েছে। ১৬০০ জনের উপর পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে বলে জানিয়েছে মস্কো হিউমেন ট্রায়ালের পর্ব সাফল্যের সঙ্গে পরেই এসেছে বলে…
Read More
করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল রাশিয়া!

করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল রাশিয়া!

 করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলল রাশিয়া! মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, তাঁর স্বাস্থ্যমন্ত্রক এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই। দীর্ঘদিন ধরেই ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি চালাচ্ছিল রাশিয়া।মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান , Gamaleya Research Institute ও Russian Defence Ministry যৌথভাবে এই করোনার টিকা তৈরি করে ফেলেছে। রুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী  ওলেগ গ্রিদনেভ জানিয়ে দিয়েছিলেন, তৃতীয় পরীক্ষাটির শেষধাপ চলছে। এই ধাপ সম্পূর্ণ হলেই বাজারে আসবে রাশিয়ার করোনা টিকা। পুতিন এদিন ঘোষণা করেন, "আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া।" তিনি আত্মবিশ্বাসী, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই ভ্যাকসিনের ক্ষমতা প্রশ্নাতীত। এই ভ্যাকসিন প্রস্তুতির…
Read More
প্রবল ঠান্ডাতেও চিন সীমান্তে মোতায়েন থাকবে বাহিনী, প্রস্ততি নিচ্ছে সেনা

প্রবল ঠান্ডাতেও চিন সীমান্তে মোতায়েন থাকবে বাহিনী, প্রস্ততি নিচ্ছে সেনা

চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী৷ তাই প্রবল ঠান্ডা পড়লেও এবার আর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তায় কোনও ঢিলে দিতে রাখতে রাজি নয় সেনাবাহিনী৷ পার্বত্য এবং দুর্গম এলাকাতেও শীতকালে সমান তালে নজরদারি এবং প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম তৈরিই রাখবে সেনা৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পাশাপাশি, নৌসেনাও জলপথে চিনের উপরে চাপ বজায় রাখবে বিষয়টি সম্পর্কে অবগত এক সরকারি সূত্রের দাবি, দীর্ঘ সময় ধরে পূর্ব লাদাখে বাহিনী মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী৷ কারণ, এখনও পর্যন্ত দুই বাহিনীর মধ্যে কম্যান্ডার স্তরের পঞ্চম পর্যায়ের আলোচনা কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি চিন৷ গত সপ্তাহের শুরুর দিকেই এই আলোচনা হওয়ার কথা…
Read More
আইপিএল টাইটেল স্পনসরে এগিয়ে আমাজন ও বাইজু।

আইপিএল টাইটেল স্পনসরে এগিয়ে আমাজন ও বাইজু।

আইপিএল থেকে সরে গিয়েছে ভিভো।সামনে সেপ্টেম্বরে আইপিএল এক একপ্রকার চূড়ান্ত।কিন্তু বোর্ডের চিন্তা এখন স্পন্সরের খোঁজে। সম্প্রতি ভারত-চীন সীমান্ত উত্তেজনায় চিনা দ্রব্য নিষিদ্ধ ও বর্জনে তোলপাড় ভারতজুড়ে।এই মুহুর্তে বোর্ড ভিভোকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেও নেটিজেনদের তীব্র বিরোধিতায় শেষ।পর্যন্ত ভিভো আইপিএল থেকে সরে দাঁড়ায়।আইপিএল থেকে ভিভো সরে দাড়াতেই বেশ কয়েকটি সংস্থার নাম শোনা যাচ্ছে।এই দৌড়ে এগিয়ে আমাজন ,বাইজু ।
Read More
উহানে করোনার থাবা থেকে প্রাণে ফিরলেও ফুসফুস স্বাভাবিক অবস্থায় ফেরেনি

উহানে করোনার থাবা থেকে প্রাণে ফিরলেও ফুসফুস স্বাভাবিক অবস্থায় ফেরেনি

চিনের উহানে রোগীদের পরীক্ষা করে দেখা গিয়েছে, করোনা থেকে সেরে ওঠার পরেও তাদের বেশির ভাগেরই ফুসফুস চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। চিনের চিকিত্‍‌সকদের দাবি অনুযায়ী, করোনার মরণ থাবা থেকে তাঁরা প্রাণে বেঁচে ফিরলেও, ফুসফুস কিন্তু স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এ পর্যন্ত যাঁরা সেরে উঠেছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশ রোগীর ফুসফুস ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ৯০ শতাংশের মধ্যে কয়েক জনের ফুসফুসের অবস্থা এতটাই খারাপ, বাড়ি ফেরার পরেও অক্সিজেন মেশিনের উপর ভরসা করে কাটাতে হচ্ছে।
Read More
চিনকে বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের

চিনকে বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের

ভারত চিনকে বড় ধাক্কা দিল। আর তার পরে আমেরিকাও। ডিজিটাল স্ট্রাইক। ইতিমধ্যেই টিকটক নিয়ে আপত্তি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশের নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি কর্মীদের ওই চিনা অ্যাপ ব্যবহারে নিষিদ্ধ করেছে আমেরিকা। এবার সেদেশের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন সংস্থা গুগল চিনের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন আড়াই হাজারের বেশি চ্যানেল ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব থেকে ডিলিট করে দিল।
Read More
ভারতের বিরুদ্ধে বক্সি ডে টেস্টের ভেন্যু বদলাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে বক্সি ডে টেস্টের ভেন্যু বদলাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া ভিক্টোরিয়ায় কোভিড -১৯ –এর প্রভাব বেড়ে যাওয়ার কারণে মেলবোর্ন থেকে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্টটি নিয়ে যাওয়ার কথা ভাবছে। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬-৩০ ডিসেম্বর অ্যাডিলেডে হওয়ার কথা এঅ ঐতিহ্যের ম্যাচ। এক্ষেত্রে সিএ চেয়ারম্যান আর্ল এডিংস সিরিজটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য আলোচনা করতে এবং ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের ক্ষতি এড়াতে জাতীয় ক্রিকেট ক্যাবিনেটের বৈঠক আগামী সপ্তাহে জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়েছেন। ভিক্টোরিয়ার পরিস্থিতি ভাল নয় এবং ক্রিকেটের এক প্রবীণ কর্মকর্তা দেশের শীর্ষস্থানীয় দৈনিককে বলেছিলেন যে কোভিড -১৯ অতিমারির মধ্যে রাজ্য সীমান্ত বিধিনিষেধকে কেন্দ্র করে পরিকল্পনা অনুসারে বর্তমান সময়সূচী এগিয়ে যাওয়ার কোনও উপায়…
Read More
টিকটককে ৪৫ দিন সময় দিলেন ট্রাম্প

টিকটককে ৪৫ দিন সময় দিলেন ট্রাম্প

 ৪৫ দিনের মধ্যে চিনা মালিকানা বদল না করলে এই দু'টি অ্যাপকেই আমেরিকায় নিষিদ্ধ করা হবে, এমনই নির্দেশিকা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷নির্দেশিকায় টিকটক সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, ৪৫ দিন পর কোনও ব্যক্তি বা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যক্তিগত বা সম্পত্তি সংক্রান্ত কোনও লেনদেন ByteDance Ltd (টিকটকের মালিকানা যাদের হাতে রয়েছে)-এর সঙ্গে করতে পারবে না৷ আমেরিকার এই সিদ্ধান্তের ফলে টিকে থাকার জন্য জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া অ্যাপের মালিকানা বদলের সম্ভাবনা আরও জোরাল হল৷ ইতিমধ্যেই ভারতও টিকটককে নিষিদ্ধ করার পরে আর্থিক ভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে এই চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ তবে মালিকানা বদল করলেও এই দু'টি অ্যাপের আয়ের একাংশ মার্কিন যুক্তরাষ্ট্রকে…
Read More
মাত্র ৪৯ টাকায় বাজারে এসে গেল করোনার ওষুধ ,কোভিহল্ট

মাত্র ৪৯ টাকায় বাজারে এসে গেল করোনার ওষুধ ,কোভিহল্ট

কোভিড চিকিৎসায় আরো এগিয়ে বিজ্ঞান।বাজারে চলে আসলো কোভিড ট্যাবলেট কোভিহল্ট।এটা ভ্যাকসিন নয়,ট্যাবলেট।মাত্র ৪৯টাকায় পাওয়া যাবে এই করোনার ওষুধ । বিখ্যাত ফার্ম লুপিনের পক্ষ থেকে একটি মৃদু থেকে মাঝারী মানের ওষুধ লঞ্চ করা হয়েছে, যার নাম রাখা হয়েছে কোভিহল্ট। ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গেছে, সেই ফ্যাবিপিরাভির শ্রেণীর কোভিহল্ট।ডিসিজি আই এর তরফ থেকে ইতিমধ্যে জরুরি অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে ছাড়াপত্র। তবে এই ওষুধ যেমন খুশি ভাবেই খাওয়া যাবেনা ।ডাক্তারের পরামর্শ সহ ও রোগীর বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই খাবার অনুমতি দেওয়া হয়েছে ওষুধ। গতকাল বুধবার এই ওষুধ লঞ্চ করা হয়েছে, মাত্র ৪৯ টাকা দামের, ২০০ এমজির একটি পাতা। এই লুপিন লিমিটেডের যে প্রেসিডেন্ট তিনি…
Read More
নতুন ভাইারাসের সংক্রমন চীনে

নতুন ভাইারাসের সংক্রমন চীনে

নতুন রোগের সংক্রমন চীনে। পূর্ব চীনের জিয়ানসু প্রদেশে এসফিটিএস ভাইারাসের সংক্রমনে ৩৭ জন বছরের শুরুতেই সংক্রমিত হয়েছিল। পরে আরও ২৩ জনের সংক্রমনের খবর এসেছে পূর্ব চীনের আনহুই প্রদেশ থেকে। কমপক্ষে ৬০ জন অসুস্থ হয়েছে। এই রোগের আক্রমনে আনহুই প্রদেশে মৃত্যু হয়েছে ৭ জনের। সরকারি সূত্রে জানানো হয়েছে, মানুষের থেকে মানুষের মধ্যে এই সংক্রমন ঘটছে। জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং থেকে এক মহিলার সংক্রমনের উপসর্গ হিসেবে জ্বর এবং কাশি দেখা গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন রক্তে লিউকোসাইটের প্লেটলেট কমে গিয়েছে তার শরীরে। একমাস ধরে তার চিকিৎসা করা হয়েছে, তার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এসএফটিএস ভাইরাসটি যদিও নতুন ভাইরাস নয়। চীনে এই প্যাথোজনটিকে…
Read More