বিদেশ

আমজনতার জন্য ডেলিভারি পরিকল্পনা বিশ্বের প্রথম করোনা টিকার

আমজনতার জন্য ডেলিভারি পরিকল্পনা বিশ্বের প্রথম করোনা টিকার

চলে এল মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি রাশিয়ার করোনাভাইরাস টিকা ‘স্পুটনিক ৫’। দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে শীঘ্রই আমজনতার জন্য এই টিকার আঞ্চলিক ডেলিভারি শুরুর পরিকল্পনা করা হচ্ছে। গত ১১ অগস্ট প্রথম করোনা টিকা স্পুটনিক ৫ নথিভুক্ত করে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন পাওয়ার ফলে রাশিয়ার বড় সংখ্যক মানুষের শরীরে সেই টিকা প্রয়োগ করা হবে। প্রথমে স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং ঝুঁকিপূর্ণ সদস্যদের টিকা দেওয়া হবে। একটি বিবৃতিতে জারি করে মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'নয়া করোনাভাইরাসের সংক্রমণ রুখতে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি গাম-কোভিড টিকার (স্পুটনিক ৫) প্রথম ভাগ পরীক্ষাগারের প্রয়োজনীয় গুণমান সংক্রান্ত পরীক্ষা উতরে…
Read More
নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজের সময় হঠাৎ বিকট শব্দে মসজিদের কাছের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে শিশু ও মসজিদের মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। দগ্ধ বাকি ২১ জনের অবস্থাও আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, সবারই অবস্থা সংকটাপন্ন, কমবেশি সবারই পুড়েছে শ্বাসনালী। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
Read More
হু-এর সঙ্গে করোনার টিকা নিয়ে কোনও যোগদানই করতে চায় না আমেরিকা

হু-এর সঙ্গে করোনার টিকা নিয়ে কোনও যোগদানই করতে চায় না আমেরিকা

করোনা সংক্রমণের কথা চেপে গিয়ে হু চিনের সঙ্গে দিয়েছে, এমন অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠাণ্ডা লড়াই এখনও চলছে। হু-কে অর্থ সাহায্য দেওয়াও বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। তাই ভ্যাকসিন বন্টন নীতিতেও হু-এর মতামত নেবে না মার্কিন যুক্তরাষ্ট্র জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হু-এর নেতৃত্বে ভ্যাকসিন বন্টন ব্যবস্থায় যোগ দেবে না তারা। ট্রাম্পের বক্তব্য, চিন-ঘেঁষা হু-এর সঙ্গে করোনার টিকা সংক্রান্ত কোনও প্রকল্পেই যোগদান করতে চায় না আমেরিকা। ১৭০টি দেশের সঙ্গে আলোচনা চলছে-এর। বিশ্বের কোন দেশ আগে ভ্যাকসিন পাবে, কোথায় কী পরিমাণ ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে সে নিয়ে বৃহত্তর পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য…
Read More
কোভিড সংক্রমণে সবুজ দ্বীপের লুপ্তপ্রায় জনজাতি

কোভিড সংক্রমণে সবুজ দ্বীপের লুপ্তপ্রায় জনজাতি

করোনাভাইরাস সংক্রমণের শিকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রান্তিক জনজাতি। গ্রেট আন্দামানিজ জনজাতির পাঁচ সদস্য পজিটিভ। জারোয়া জনজাতির সঙ্গে কর্মরত পাঁচ উন্নয়নকর্মীর মধ্যে সংক্রমণ দেখা দেওয়ায় চিন্তা বাড়ছে দ্বীপপুঞ্জের অন্যান্য জনজাতিগুলিকে নিয়েও। ওই সমস্ত জনজাতি অধ্যুষিত দ্বীপে চোরাশিকারিদের আনাগোনার সূত্রেই ভাইরাসের প্রকোপ ছড়াতে শুরু করেছে, দাবি গবেষকদের। উল্লেখ্য, গত সপ্তাহেই জারোয়া এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেট আন্দামানিজ জনজাতির বর্তমানে সদস্য সংখ্যা মাত্র ৫০। এবার কোভিডের গ্রাসে তাদের অবলুপ্তি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। একই সঙ্গে চরম সংকটজনক পরিস্থিতিতে রয়েছে নর্থ সেন্টিনেল দ্বীপের বিচ্ছিন্ন বাসিন্দারাও। গবেষক সোফি গ্রিগ জানিয়েছেন, এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে হবে…
Read More
চেন্নাই সুপার কিংস দলে করোনা সংক্রমণ, আইপিএল স্থগিতের সম্ভাবনা?

চেন্নাই সুপার কিংস দলে করোনা সংক্রমণ, আইপিএল স্থগিতের সম্ভাবনা?

শুরুর আগেই কালো মেঘের সঞ্চার আইপিএলে । সৌজন্যে করোনা সংক্রমণ । জানা গিয়েছে গতকাল চেন্নাই সুপার কিংস দলে ।বিশ্বস্ত সূত্রের খবর প্রথমে দলের ৪ জন নেট বোলারের রিপোর্ট পজিটিভ আসে । জানা গিয়েছে সেই সঙ্গে দলের দীপক চাহার সহ দলের প্রায় ১১ জনের শরীরে করোনার নমুনা পেয়েছে ।যা নিয়ে চিন্তিত আইপিএল ম্যানেজমেন্ট । আইপিএল সূচী আনুষ্ঠানিক ভাবে ঘোষিত না হলেও আগামী দু সপ্তাহের মধ্যেই দুবাইয়ে শুরু হচ্ছে ধরে নিয়েই সব দলের ক্রিকেটারই পৌঁছে গেছে মরুর দেশে। বিধিনিষেধ মেনে চলছে কোয়ারেন্টাইন পর্ব । কিন্তু রুটিন অনুযায়ী কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে কোভিড টেস্ট করাতেই চক্ষু চড়কগাছ আয়োজকদের। এই পরিস্থিতিতে আইপিএল সূচী ঘোষণা স্থগিত…
Read More
নিজের পালিত সাদা সিংহের আক্রমণেই মৃত ওয়েস্ট ম্যাথুসন

নিজের পালিত সাদা সিংহের আক্রমণেই মৃত ওয়েস্ট ম্যাথুসন

দক্ষিণ আফ্রিকায় নিজের পালিত দুই সিংহের আক্রমণেই প্রাণ হারালেন ৬৯ বছরের ওয়েস্ট ম্যাথুসন। যিনি আঙ্কল ওয়েস্ট নামেও পরিচিত ছিলেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার লিপোপো প্রদেশের লায়ন ট্রি টপ লজে। জানা গিয়েছে বেশ কয়েকবছর আগে সাদা সিংহ দু'টিকে শিকারিদের হাত থেকে উদ্ধার করেছিলেন ওয়েস্ট। ছোট থেকে নিজের হাতে দু'জনের লালন পালন করেছিলেন। সবমিলিয়ে সিংহ দু'টিকে নতুন জীবন দিয়েছিলেন ওয়েস্ট ম্যাথুসন। ওয়েস্ট ম্যাথুসনের পরিবার জানিয়েছে, প্রতিদিনই সিংহ দু'টিকে নিয়ে হাঁটতে বেরোতেন তিনি। নিজের লজের পাশেই দুই সিংহের সঙ্গে হাঁটতে বেরোন তিনি। পিছনেই গাড়ি নিয়ে তাঁদের অনুসরণ করছিলেন ওয়েস্টের স্ত্রী গিল। হাঁটতে হাঁটতে হঠাৎই উত্তেজিত হয়ে এরপর আচমকাই ওয়েস্টের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহ দু'টি।…
Read More
আজিনোমোটো- ভারতে অনুমোদিত স্বাদবর্ধক

আজিনোমোটো- ভারতে অনুমোদিত স্বাদবর্ধক

 আজিনোমোটো বা মোনো সোডিয়াম গ্লুটামেট (এমএসজি) তৈরি করা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। এতে ব্যবহার করা হয় প্রাকৃতিক উপাদান যেমন আখ বা সাবুজাতীয় শস্য। খাদ্যের স্বাদ বাড়িয়ে তোলার ক্ষমতা রাখে এমএসজি। যে জাপানিজ কোম্পানি এমএসজি তৈরি করে তার নাম আজিনোমোটো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তার সদর দপ্তর জাপানে। এই কোম্পানি বিশ্বজুড়ে তার প্রোডাক্ট বিক্রি করে। প্রোডাক্টটি যে নিরাপদ ও হানিকারক নয় তা প্রমাণ করতে কোম্পানির তরফে প্রতিটি দেশে ‘কোয়ালিটি ক্লিয়ারেন্স’ নেওয়া হয়। ভারতে এর অনুমোদন দিয়েছে এফএসএসএআই। বর্তমানে নানা দেশে ভূয়ো লেবেল-যুক্ত নকল দ্রব্য ছেয়ে গেছে। সেজন্য কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের সতর্ক থাকতে এবং আসল এমএসজি কেনার জন্য অনুরোধ জানান হয়েছে…
Read More
টয়লেটের পাইপ রয়েছে করোনা

টয়লেটের পাইপ রয়েছে করোনা

চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা বলছেন, টয়লেট ফ্লাশ থেকে ভাইরাসের জলকণা ছড়িয়ে পড়ছে। চিনের গুয়ানঝউ শহরের একটি আবাসনের পরিত্যক্ত টয়লেটে করোনাভাইরাসের স্ট্রেন পাওয়া গেছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই শৌচাগার ব্যবহার হত না। তবে ওই শৌচাগার যে ফ্লোরে রয়েছে তার ঠিক নিচের ফ্লোরেই একটি ফ্ল্যাটে পাঁচজন বাসিন্দার প্রত্যেকেই কোভিড পজিটিভ। এর থেকেই অনুমান করা হচ্ছে, রোগীদের মলমূত্র থেকে ভাইরাল স্ট্রেন ছড়িয়েছে। বিজ্ঞানীরা বলছেন, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন বাতাসের কণা বা অ্যারোসলে ভেসে থাকতে পারে। বাতাসের চাপে যদি সেই ভাইরাস ড্রপলেট কোনও সারফেস বা পদার্থের উপরে পড়ে তাহলে সেখানেও ঘন হয়ে জমাট বেঁধে থাকে। তৈরি হয় ‘ভাইরাস-ক্লাউড’। টয়লেটে এই ভাইরাস-ক্লাউড…
Read More
ভারতে বিনিয়োগে আপাতত “না” আলিবাবা

ভারতে বিনিয়োগে আপাতত “না” আলিবাবা

 দেশজুড়ে চলছে চীনা দ্রব্যের বর্জন । সীমান্ত সমস্যায় বেড়ে চলা উত্তাপে ভারতের ব্যবসায় খেসারত দিচ্ছে চীনা সংস্থাগুলি । ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার একে একে বন্ধ করে দেওয়ায় আপাতত ভারতে বিনিয়োগ করতে চাইছে না চীনা সংস্থা আলিবাবা । ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে চীনা সংস্থাগুলিকে ছেঁটে ফেলে করা বার্তা দিয়েছে ভারত । তারই মধ্যে আলিবাবা এবার ভারতে বিনিয়োগের আগে বুঝেশুনে চলতে চাইছে । সংবাদ সংস্থা রয়টার্সকে আলিবাবা জানিয়েছে, ভারতে কোনও ব্যবসা খোলার বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই তাঁদের। এমনকী যেসব ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা তাঁরা করেছিলেন, সেই সব প্ল্যানও স্থগিত রাখা হয়েছে।
Read More
জাপানের প্রধানমন্ত্রী বৃহদন্ত্রের রোগে ভুগছেন

জাপানের প্রধানমন্ত্রী বৃহদন্ত্রের রোগে ভুগছেন

দীর্ঘ সময় ধরেই ক্রনিক আলসেরাটিভ কোলাইটিস রোগে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আগে। আলসেরাটিভ কোলাইস হল কোলন বা বৃহদন্ত্রের এক প্রদাহজনিত রোগ। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছেন জাপানের প্রধানমন্ত্রী। গত সপ্তাহেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সূত্রের খবর, এই অসুস্থতা আজকের নয়। ডাক্তাররা জানিয়েছেন শোনা গিয়েছে, ২০০৭ সালে এই রোগের বাড়াবাড়ির কারণেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন তিনি।
Read More
উত্তর কোরিয়ার দায়িত্ব নিতে পারেন কিম ইয়ো জং

উত্তর কোরিয়ার দায়িত্ব নিতে পারেন কিম ইয়ো জং

তিনি বলে দাবি করেছে একাধিক সংবাদপত্র জানা গিয়েছে, কিম ডায়ে জুংয়ের ঘনিষ্ঠ তথা দক্ষিণ কোরিয়া প্রশাসনের এক আধিকারিক চ্যাং সং মিন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, সম্প্রতি জানা গিয়েছে কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উনের। বেশ কয়েক মাস থেকেই অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম ডায়ে জুংয়ের এক ঘনিষ্ঠ এই খবর জানিয়েছেন। আর তিনি কোমায় চলে যাওয়ায় দেশের দায়িত্ব নিতে পারেন তাঁর বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার নিয়ম হল কোনও নেতা তাঁর কাজের দায়িত্ব অন্যজনকে ততক্ষণ দিতে পারেন না যতক্ষণ না তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, বা তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। উত্তর…
Read More
পাকিস্তানেই বাড়ি দাউদ ইব্রাহিমের, স্বীকারোক্তি ইসলামাবাদের

পাকিস্তানেই বাড়ি দাউদ ইব্রাহিমের, স্বীকারোক্তি ইসলামাবাদের

পাকিস্তানেই বাড়ি দাউদ ইব্রাহিমের, কয়েক দশক পর চাপের মুখে স্বীকার করল ইসলামাবাদ। গত তিন দশক ধরে ভারত দাবি করার পর এবার সত্যিটা স্বীকার করতে বাধ্য হল প্রতিবেশী দেশ পাকিস্তান। ৮৮টি সন্ত্রাসবাদী সংগঠনের ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ইসলামাবাদ। করোনা পরিস্থিতির জন্য এই তালিকা প্রকাশ করতে দেরি করেছে ইসলামাবাদ। আর এই তালিকাতেই প্রশাসন স্বীকার করেছে পাকিস্তানের করাচি ক্লিপটন এলাকার সৌদি মসজিদ সংলগ্ন “হোয়াইট হাউসে” থাকে এই কুখ্যাত ডন। করাচি এবং নুরাবাদ করাচিতে তার বাংলো রয়েছে। প্রসঙ্গত, এই কুখ্যাত ডন একাধিক বেআইনি কাজ কর্মের পাশাপাশি ১৯৯৩ সালে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিল বলেও অভিযোগ উঠেছিল। এই হামলায় ২৫৭ জন মারা যান এবং ৭০০…
Read More
ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেয়ার তথ্য ফাঁস

ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেয়ার তথ্য ফাঁস

ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেয়ার তথ্য ফাঁস ।সরকারের নিজস্ব রেকর্ডে দেখা গেছে যে, গত ২০শে জুলাই পর্যন্ত কোভিড ১৯ এর উপসর্গ নিয়ে প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অথচ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে মৃতের সংখ্যা ১৪,৪০৫ জন।আক্রান্তের সংখ্যাতেও রয়েছে গড়মিল। যতো সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে বলে জানা গেছে সেটা সরকারি পরিসংখ্যানের প্রায় দ্বিগুণ। চীনের বাইরে যে দেশগুলোয় করোনাভাইরাস ব্যাপক ক্ষতি করেছে, তার মধ্যে ইরান অন্যতম।সাম্প্রতিক সপ্তাহে, দেশটিতে দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বগতি দেখা দেয়।মেডিকেল রেকর্ড এবং তালিকা অনুযায়ী, কোভিড -১৯ এ ইরানে প্রথম মৃত্যু হয়েছিল ২২ জানুয়ারি।যেটা কিনা দেশটিতে করোনাভাইরাসের প্রথম অফিসিয়াল কেস প্রতিবেদন আকারে প্রকাশ হওয়ার…
Read More
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

দাউদাউ জ্বলছে ক্যালিফোর্নিয়া। গত কয়েক দিন ধরেই চলছে এই অগ্নিকাণ্ড। প্রথমে অরণ্যে আগুন লাগলেও, পরে অসংখ্য এই আগুন ছড়িয়ে পড়েছে এই আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য গভর্নর গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, ক্যালিফোর্নিয়ার এমন দাবালন নতুন নয়। প্রতি বছরই হয়। কিন্তু তার ব্যাপকতা এতটা থাকে না কখনও। এই পরিস্থিতিতে আগুন নেভাতে গিয়ে মারা গিয়েছেন এক উদ্ধারকর্মী। তিনি হেলিকপ্টার নিয়ে আগুন নেভাতে গিয়েছিলেন। আগুনের তাপে ঝলসে মারা যান মর্মান্তিক ভাবে। ৩০ জনের বেশি দাবানল কর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যাটা এখনো জানা যায়নি। কয়েক হাজার মানুষকে এরই মধ্যে পার্শ্ববর্তী সান ফ্রান্সিসকোতে সরানো হয়েছে।
Read More