23
Dec
চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে ইউক্রেনের আকাশে অনবরত চক্কর কাটছে ‘হোয়াইট সোয়ান’ বা সাদা রাজহাঁস৷ বিশ্বদরবারে তাকে নিয়ে চর্চাও বিস্তর৷ এটা রাশিয়ার হাতে থাকা এক মোক্ষম অস্ত্র৷ যার পোশাকি নাম টুপোলেভ টিইউ-১৬০এম। এটি একটি সুপারসনিক বোমারু বিমান। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ‘স্ট্র্যাটেজিক বম্বার’-এর সফল উড়ানের কথা ঘোষণা করেছে মস্কো৷ বলা হয়েছে, পরমাণু অস্ত্র নিয়ে সফল ভাবে আকাশে ডানা মেলছে টিইউ-১৬০এম। এই রাজহাঁসের শক্তি দেখেই রুশ প্রতিরক্ষা দফতর আরও ২৫ জোড়া বিমানের বরাত দিয়েছে নির্মাতা সংস্থা ‘ইউনাইটেড এয়ারক্র্যাফ্ট কর্পোরেশন’-কে। কিয়েভকে পাখির চোখ করেই…
