জীবনধারা

প্রাকৃতিক নুন হিসেবে কতটা পুষ্টিকর রক সল্ট?

প্রাকৃতিক নুন হিসেবে কতটা পুষ্টিকর রক সল্ট?

রান্নার ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান হল নুন। সাধারণ সাদা নুনের তুলনায় রক সল্টের স্বাস্থ্যগুণ বেশি হওয়ায় বর্তমানে এর ব্যবহারিতা বেড়েছে। এটি মূলত খনিজ নুন। পাহাড়ি শিলা থেকে পাওয়া এই নুনে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্কের মতো বিভিন্ন খনিজও আণবিক স্তরে থাকতে পারে। এই খনিজগুলিই শরীরের পক্ষে উপকারী।পুষ্টিবিদদের মতে, এই সমস্ত উপাদান স্নায়ুর সঙ্কেত পাঠানোর কাজকে আরও সহজ করে তোলে। পেশির সঙ্কোচন-প্রসারণের কাজেও সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্যরক্ষা করে। ঘরোয়া টোটকা হিসেবেও রক সল্ট ব্যবহার করা হয়। এটি খিদে বাড়াতে সাহায্য করে এবং পেটফাঁপা, অম্বল বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কিছুটা নিরাময় করে। হজমের সমস্যায়ও কাজ করে এই…
Read More
চেনা উপকরণেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের মাছের ঝোল

চেনা উপকরণেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের মাছের ঝোল

মাছেভাতে বাঙালির ছিমছাম সাদামাটা একটি পছন্দের পদ হল মাছের ঝোল। তাজা সব্জি আর টাটকা মাছের সঙ্গে আদা-জিরে দিয়ে এই রান্না তৃপ্তি জোগায়। তবে চেনা রান্নায় একটু বদল আনতে চাইলে বানিয়ে ফেলুন মেথি-মৌরি দিয়ে মাছের ঝোল। এই বসন্তের মরসুমে স্বাদ বদলের পাশাপাশি পেটও ঠান্ডা রাখবে এই রান্না। চারা, কাতলা, রুই - যে কোনও টাটকা মাছই বেছে নিতে পারেন। কী কী লাগবে বড় পিস মাছ ৪ টি টুকরো করে কাটা বড় আলু ১ টি অর্ধেক করে কাটা পটল ৩-৪ টি মেথি আধ চা চামচ মৌরি বাটা ১ চা-চামচ আদা বাটা ১ চা-চামচ ১টি টম্যাটো বাটা হলুদগুঁড়ো ১ চা-চামচ কাঁচালঙ্কা ৫-৬টি কসৌরি মেথি…
Read More
আইসক্রিম দেখলে লোভ সামলানো দায়, এমন ইচ্ছার কারণ কী? 

আইসক্রিম দেখলে লোভ সামলানো দায়, এমন ইচ্ছার কারণ কী? 

‘নো সুগার ক্যাম্পেন’-এর জোয়ারে এখন স্বাস্থ্য সচেতন অনেকেই রোজের খাবারের তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিচ্ছেন চিনি। চিনির বিকল্প হিসেবে ব্যবহার করছেন গুড়, মধু কিংবা মেপল সিরাপ। কিন্তু যতই চিনি এড়িয়ে চলার চেষ্টা থাকুক, চোখের সামনে আইসক্রিম দেখলেই ডায়েটের কথা ভুলে যান অনেকেই। কখনও মধ্যরাতে ঘুম ভেঙে ফ্রিজ খুললে আইসক্রিম টাবের দিকে মন চলে যায়, আবার কখনও মন খারাপের সঙ্গী হয়ে ওঠে আইসক্রিম। কিন্তু এই প্রবল ইচ্ছার পিছনে আসলে কী কাজ করে? তা কি শুধুই অভ্যাস, নাকি শরীরের কোনও সংকেত? গবেষণায় দেখা গেছে, আইসক্রিমে থাকা উচ্চমাত্রার চিনি ও ফ্যাট মস্তিষ্কে ‘ডোপামিন’ নামের একটি হরমোন নিঃসরণ বাড়ায়। এই হরমোন সাময়িকভাবে আনন্দের অনুভূতি…
Read More
‘ওয়ার্ক ফ্রম হোম’ পেরিয়ে এবার ‘ওয়ার্ক ফ্রম ওয়ার্ল্ড’! ভারতীয়দের জন্য চালু বিশেষ ভিসা

‘ওয়ার্ক ফ্রম হোম’ পেরিয়ে এবার ‘ওয়ার্ক ফ্রম ওয়ার্ল্ড’! ভারতীয়দের জন্য চালু বিশেষ ভিসা

‘ওয়ার্ক ফ্রম হোম’, ‘ওয়ার্ক ফ্রম মাউন্টেন’ বা ‘ওয়ার্ক ফ্রম সি’-এর পাশাপাশি কর্মক্ষেত্রে এবার নতুন সংযোজন ‘ডিজিটাল নোম্যাডস ভিসা’। এই কর্মপদ্ধতিতে ভারতীয়রা এবার বিদেশে মাসের পর মাস থেকে অফিসের কাজ করতে পারবেন। স্পেন, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরশাহি, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, কোস্টারিকা-সহ ৮টি দেশ ভারতীয়দের জন্য চালু করেছে এই নতুন ব্যবস্থা। এই ভিসার জোরে যেকোনও দেশের কোম্পানিতেই কাজ করা যাবে। তবে সেই কাজ করতে হবে শুধুই অনলাইনে। এছাড়াও মিলবে নির্দিষ্ট দেশের অ্যাপার্টমেন্ট বা সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকার, ভাড়া নেওয়ার ছাড়পত্র। এমনকি সেই দেশে থাকার সময়সীমাও বাড়বে অনেকটাই। মূলত যাঁরা ফ্রিল্যান্সিং করেন এবং কাজের পাশাপাশি দেশ-বিদেশ বেড়াতে  চান, তাঁদের জন্য এই ভিসা খুবই…
Read More
রোজকার ডিমে নতুন টুইস্ট, ঘি-ফোঁড়নে দইয়ের রোস্ট

রোজকার ডিমে নতুন টুইস্ট, ঘি-ফোঁড়নে দইয়ের রোস্ট

হাতে সময় কম থাকলে অনেকেরই প্রথম পছন্দ ডিম। ভুর্জি, অমলেট থেকে ঝোল ছাড়াও রোজকার ডিম রান্নায় একঘেয়েমি কাটাতে বানিয়ে ফেলুন টক দই দিয়ে ডিমের রোস্ট। বিনা তেলেই রান্না হবে এটি। বাড়ির সকলের জন্য উপযুক্ত এই পদ। কী কী লাগবে ডিম ৬টি মাখন বা ঘি ১ টেবিল চামচ গোটা গরমমশলা এক চিমটে তেজপাতা ২টি টক দই ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ৩ টেবিল চামচ আদাবাটার রস দেড় টেবিল চামচ কাঁচালঙ্কা ৪-৫টি কিশমিশ একমুঠো নুন স্বাদমতো গোলমরিচ স্বাদমতো কীভাবে বানাবেন ডিমগুলি আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তারপর কাঁটা চামচ দিয়ে ডিমের চারপাশে হালকা করে ছোট ছোট ছিদ্র করে রাখুন। অন্যদিকে, জলে…
Read More
পায়ের ত্বক ভালো রাখতে চাইলে জানুন মোজা পরার সঠিক নিয়ম

পায়ের ত্বক ভালো রাখতে চাইলে জানুন মোজা পরার সঠিক নিয়ম

পায়ের সুরক্ষার কথা ভেবে অনেকেই সারাক্ষণ মোজা পরে থাকেন। বিশেষত, শীতকালে মোজা পরে থাকতেই বেশি ভালো লাগে। এতে পায়ের ত্বকও ভালো থাকে। তবুও সারাক্ষণ মোজা পরে থাকার অভ্যাস স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সারাক্ষণ মোজা পড়ে থাকলে কী কী অসুবিধা হয় ১) সবসময় পায়ে মোজা থাকলে পায়ের চারপাশে বায়ু চলাচল সীমিত হয়ে যায়। ফলে ছত্রাক অথবা ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। ২) অনেকক্ষণ মোজা পরে থাকলে পায়ের দুর্গন্ধের সমস্যাও বাড়ে। এক্ষেত্রে পায়ে যত বাতাস লাগবে ততই গন্ধ দূর হবে। ৩) দীর্ঘক্ষণ পায়ে মোজা পরে থাকলে পায়ের চামড়া ঘেমে ত্বকে সংক্রমণ হতে পারে। নাইলনের মোজায় ত্বকের অনেকটা ক্ষতি হয়। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে…
Read More
অল্প সময়ে জম্পেশ রান্না? ট্রাই করুন তেঁতুল-ঝাল ‘প্রন থক্কু’

অল্প সময়ে জম্পেশ রান্না? ট্রাই করুন তেঁতুল-ঝাল ‘প্রন থক্কু’

রোজকার ব্যস্ততার দিনে চাই চটজলদি রান্না। বাড়িতে চিংড়ি থাকলে তা দিয়েই বানিয়ে ফেলুন সহজ রান্না ‘প্রন থক্কু’। যার সঙ্গে সাদা ভাতও যেমন তৃপ্তি করে খাওয়া যাবে, তেমনই বাড়িতে অতিথির প্রবেশ ঘটলে, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন এই রান্না। রইল প্রণালী। কী কী লাগবে চাপড়া চিংড়ি ৫০০ গ্রাম হলুদগুঁড়ো ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কারগুঁড়ো ১ টেবল চামচ ধনেগুঁড়ো ১ টেবিল চামচ শুকনো লঙ্কা ২টি মেথি দানা আধ চা চামচ কালো সর্ষে আধ চা চামচ কারিপাতা ৫-৭টি চেরা কাঁচালঙ্কা ৩-৪টি মৌরি আধ চা চামচ মিহি করে কাটা পেঁয়াজ কুচি ২ কাপ রসুনবাটা ১ টেবিল চামচ আদাবাটা আধ টেবিল চামচ টম্যাটোকুচি ১ কাপ…
Read More
দীর্ঘক্ষণ টাইপিংয়ের ফলে হতে পারে স্নায়ুজনিত রোগ ‘ডিস্টোনিয়া’

দীর্ঘক্ষণ টাইপিংয়ের ফলে হতে পারে স্নায়ুজনিত রোগ ‘ডিস্টোনিয়া’

দীর্ঘক্ষণ ল্যাপটপে টাইপ করার ফলে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। ঘাড় কোমরে ব্যথা, চোখ দিয়ে জল পড়া থেকে শুরু করে অনেকের আঙুলের ডগায় চিনচিনে ব্যথা হয়। আবার সূচ ফোঁটার মতো অনুভূতিও হয় অনেকের। চিকিৎসকদের মতে, আঙুলের ডগার এই যন্ত্রণা স্নায়ুজনিত রোগের উপসর্গ হতে পারে। দীর্ঘক্ষণ টাইপিংয়ের ফলে তৈরি স্নায়ুজনিত এই সমস্যাকে বলা হয় ‘ডিস্টোনিয়া’। একটানা ঘাড় গুঁজে কাজ করলে এই সমস্যা দেখা দিতে পারে। স্ক্রিন টাইম বেশি হলে চোখের পাতাতেও এই সমস্যা হতে পারে। জিভ বা চোয়ালেও ডিস্টোনিয়া হতে পারে। যাঁরা দীর্ঘক্ষণ গানবাজনার সাথে জড়িত বা বাদ্যযন্ত্র বাজান, তাঁদের স্বরযন্ত্র কিংবা হাতেও এই সমস্যা দেখা দিতে পারে। ডিস্টোনিয়ার ফলে দৈনন্দিন…
Read More
নিরামিষ রান্নায় স্বাদবদল, বানিয়ে ফেলুন ইয়াখনি পনির

নিরামিষ রান্নায় স্বাদবদল, বানিয়ে ফেলুন ইয়াখনি পনির

বাড়িতে নিরামিষ রান্না মানেই পনির মাস্ট। আর শীতকাল মানেই রকমারি সবজি।   ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি দিয়ে আলু পনিরের ঝোল কিংবা চলে পনিরের কোর্মা, ভাপা অথবা মালাইকারি। একঘেয়ে পনিরের রান্নায় বদল আনতে চাইলে বানিয়ে ফেলুন ইয়াখনি পনির। রইল রেসিপি।    কী কী লাগবে পনির ২৫০ গ্রাম গোটা ধনে ১ চা-চামচ জিরে ১ চা-চামচ শুকনো কাশ্মীরি লঙ্কা ৩-৪টি গোলমরিচ ৪-৫টি বড় এলাচ ১টি ছোট এলাচ ২-৩টি দারচিনি এক টুকরো পোস্ত ২ টেবিল চামচ কাজুবাদাম ১২-১৫টি টক দই ২ টেবিল চামচ ঘি ২ টেবিল চামচ কসৌরি মেথি ১ টেবিল চামচ স্বাদমতো নুন, চিনি আধখানা ক্যাপসিকাম কীভাবে বানাবেন   চৌকো কিংবা তিনকোনা আকারে পনিরগুলো…
Read More
বিনা স্টিমারেই বাড়িতে বানিয়ে ফেলুন মোমো

বিনা স্টিমারেই বাড়িতে বানিয়ে ফেলুন মোমো

মোমো পছন্দ করে না এমন বাঙালি নিতান্তই হাতেগোনা। সন্ধ্যার ক্রেভিংস কিংবা অফিসে কাজের ফাঁকে কিছু খেতে ইচ্ছে করলেই সবার প্রথম পছন্দ মোমো। এই শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন মোমো। অতিথি আপ্যায়নে এই খাবার জমবে ভালো। বাড়িতে স্টিমার না থাকলেও খুব সহজেই ভাপিয়ে নিতে পারবেন মোমো। জেনে রাখুন কৌশল। মোমো বানানোর জন্য আগে থেকেই তাতে মাংসের পুর ভরে রেখে ফ্রিজারে রেখে দিতে পারেন। একটি ননস্টিক প্যান গরম করে তাতে ভালো করে মাখন লাগান। এবার ফ্রিজ থেকে মোমো বের করে প্যানে দিয়ে অল্প আঁচে সামান্য ভেজে নিন। ভাজার পর প্যানে পরিমাণমতো জল ঢেলে ঢেকে দিন। প্রায় ১৫ মিনিট সেদ্ধ হয়ে গেলে ছাঁকনি চামচ…
Read More
শীতে ঘুরে দেখুন বাংলার তিন ঐতিহাসিক মন্দির

শীতে ঘুরে দেখুন বাংলার তিন ঐতিহাসিক মন্দির

এই শীতের আমেজে মন চায় বেরিয়ে আসতে। কিন্তু কোথায় যাবেন তা  ভাবতেই কপালে চিন্তার ভাঁজ। যদি সমতলেই ঘুরতে চান তবে আপনার গন্তব্য হতে পারে স্থানীয় মন্দির। অপরূপ নির্মাণ কৌশল, অজানা ইতিহাস ও সৌন্দর্যে ভরা এই মন্দিরগুলি যেন একেকটা কিংবদন্তি। এই মরশুমে ঘুরে নিতে পারেন এমনই তিন মন্দির। হংসেশ্বরী মন্দির : হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত এই মন্দির। হাওড়া-কাটোয়া লাইনে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে পৌঁছে যাবেন হংসেশ্বরী মন্দিরে। ব্যান্ডেল স্টেশনে নেমে অটো বুক করেও আসা যাবে। গাড়ি নিয়ে এলে কলকাতা থেকে দিল্লি রোড ধরে আসতে পারেন। দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এই মন্দিরের আরাধ্যা দেবী হংসেশ্বরী। তিনি কার্যত মা কালীরই এক রূপ। মূল মন্দিরের পাশেই…
Read More
যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত মেট্রো চলাচল

যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত মেট্রো চলাচল

সপ্তাহের প্রথম দিনেই ফের মেট্রো বিভ্রাট,ভোগান্তি নিত্যযাত্রীদের।দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত ব্যাহত মেট্রো চলাচল। সোমবার মেট্রো বিভ্রাটে চূড়ান্ত নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। গত বছরের শেষ রবিবার কলকাতা মেট্রোয় এভাবেই ভোগান্তি পোহাতে হয়েছিল যাত্রীদের। ভুক্তভোগীদের অভিযোগ ছিল, সকাল ১১টা ১৫ নাগাদ, টালিগ়ঞ্জ স্টেশনে ঢোকার মুখে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রো। অভিযোগ, বন্ধ হয়ে যায় আলো, AC-সহ সমস্ত পরিষেবা। হাঁসফাঁস ভিড়ে প্রায় দমবন্ধ অবস্থায় অন্তত ৪০ মিনিট কাটাতে হয় বলে অভিযোগ মেট্রো যাত্রীদের। মেট্রো যাত্রীর কথায়, টালিগঞ্জে ঢোকার সময় মেট্রোর সমস্যা হল। ৪০ মিনিট কোনও সার্ভিস আমরা পাইনি।বসেছিলাম,দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল।ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল। স্টাফ বাইরে ঘোরাঘুরি…
Read More
শীতের পর্যটনে নতুন গন্তব্য থাপাগাঁও

শীতের পর্যটনে নতুন গন্তব্য থাপাগাঁও

শীতের মরশুম। এই শীতে অনেকেই বেড়াতে ভালোবাসেন। কিন্তু চিন্তার বিষয় কোথায় যাবেন! চলুন তবে ঘুরে আসা যাক কমলালেবুর গ্রাম থাপাগাঁও। দার্জিলিংয়ের বিজনবাড়ির অদূরে অবস্থিত এই গ্রাম। পাহাড়ের কোল ঘেঁষা নির্জন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই কমলালেবুর বাগান। গাছে গাছে ঝুলছে থোকা থোকা কমলালেবু। কমলালেবুর বাগিচার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে থাপাগাঁও। তবে গাছ ভরা লেবু থাকলেও পাড়ার জো নেই। সবটাই চাষের। পাড়তে  হলে বাগান মালিকের অনুমতি প্রয়োজন। থাপাগাঁও আর পাঁচটা পাহাড়ি গ্রামের মতোই সুন্দর। পাহাড়ি বাঁক, সুন্দর সুন্দর বাহারি ফুল গাছ, পাহাড়ি জনমানবের সারল্যে ভরপুর এই গ্রাম। কাছেই রয়েছে ছোট-বড় বোল্ডারের উপর দিয়ে নিজস্ব ছন্দে বয়ে চলা ছোটা রঙ্গিত। প্রকৃতি…
Read More
সহজ ধাপে বানান আচারি চিকেন কষা

সহজ ধাপে বানান আচারি চিকেন কষা

ভাত বা রুটি, সবের সঙ্গেই জমজমাটি আচারি চিকেনের টক-ঝাল এই কষা। আদা-রসুন কিংবা বিনা ম্যারিনেশনেই বানিয়ে ফেলতে পারেন এই সহজ রান্না। প্রয়োজন কেবল নামমাত্র কয়েকটি উপকরণ। জেনে নিন রেসিপি। কী কী লাগবে মুরগির মাংস ১ কিলোগ্রাম পাঁচফোড়ন ১ চা চামচ আমচুর মশলা ২ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো ২ চা চামচ শুকনো লঙ্কা ২টি সর্ষের তেল ৫ টেবিল চামচ কুচোনো বড় পেঁয়াজ  ৫টি কুচোনো টম্যাটো ২টি নুন স্বাদমতো কীভাবে বানাবেন কড়াইয়ের গরম তেলে প্রথমে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ছাড়ুন। গন্ধ ছাড়তে শুরু করলে পেঁয়াজকুচি ঢালুন। ঢিমে আঁচে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তাতে অল্প নুন ছড়িয়ে দিন। পেঁয়াজ ভাজার পর ওতে…
Read More