জীবনধারা

শ্রাবনের সকালে একঘেয়েমি দূর করতে সাবুদানা দিয়ে বানিয়ে ফেলুন ৫টি মুখরোচক জলখাবার।

শ্রাবনের সকালে একঘেয়েমি দূর করতে সাবুদানা দিয়ে বানিয়ে ফেলুন ৫টি মুখরোচক জলখাবার।

শ্রাবণ মাস এলেই সাবুদানার নিয়মিত চাহিদা বেরে যায়। ব্রত পালনের ক্ষেত্রে অনেকেই সাবুদানা খেয়ে থাকে।তবে এর তেমন নিজস্ব স্বাদ নেই। ফলে অনেকেই এটি এড়িয়ে চলে।বানাতে জানলে শ্রাবণের সকালে জলখাবারে সাবুদানা দিয়ে  নানান মুখরোচক খাবার বানিয়ে নেওয়া যায়।  রইল ৫টি সহজ রেসিপি। ১। সাবুদানার স্মুদি - লাগবে ছোট কাপের অর্ধেক পরিমাণ ভিজিয়ে সেদ্ধ করা সাবুদানা, ১টি কলা, ১ কাপ  দুধ, কয়েকটি খেজুর, আর লাগবে এলাচ গুঁড়ো।সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ভরে  ব্লেন্ড করে নিন। গ্লাসে বরফ দিয়ে তাতে  এই মিস্রন ডেলে দিলেই তৈরি। ২। সাবুদানার দোসা- লাগবে ১ কাপ ভেজানো সাবুদানা, ১টি সেদ্ধ আলু, অর্ধেক কাপ টক দই, কাঁচলঙ্কা, লবণ ও জিরে।সব…
Read More
সহজেই নিজের বাড়ির বাগানে বসিয়ে ফেলুন পুদিনার চারা, জেনে নিন তার পদ্ধতি

সহজেই নিজের বাড়ির বাগানে বসিয়ে ফেলুন পুদিনার চারা, জেনে নিন তার পদ্ধতি

রোদঝলমলে দিনে এক গ্লাস ঠান্ডা শরবতে দু’-একটি পুদিনা পাতা দিলে আলাদা স্বাদ তৈরি হয়।আবার পুদিনা পাতার চাটনিও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। শুধু স্বাদ বৃদ্ধিতেই নয় বরং পুদিনার ভেষজ গুণও অপরিসীম। কিন্তু বাজার থেকে বারবার কিনে না এনে নিজের বারান্দা বা বাগানেই বসাতে পারেন পুদিনার চারা। পুদিনাপাতার গুণ অপরিসীম। বদহজম, পেট ফাঁপা মুখের দুর্গন্ধ দূর করতেও পুদিনা পাতা বেশ লাভজনক। পুদিনায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের নানা রোগ প্রতীরোদ করে। কিন্তু বেশ সর্তকতা বজায় রাখতে হবে নইলে নষ্ট হতে পারে। বাড়িতে পুদিনা চাষ করতে চাইলে কী কী করবেণ? চলুন জেনে নিই- চারা তিরীর উপায়টব না থাকলে কাচ বা প্লাস্টিকের পাত্রে ফেলুন এই…
Read More
নিজের বাড়ির টবেই লাগিয়ে নিন লঙ্কার চারা , গাছ তৈরিতে এক মাস-ই যথেষ্ট !

নিজের বাড়ির টবেই লাগিয়ে নিন লঙ্কার চারা , গাছ তৈরিতে এক মাস-ই যথেষ্ট !

বাঙালিদের খাওয়া-দাওয়া কাঁচা লঙ্কা ছাড়া অসম্পূর্ণ। সবজি বা তরকারিতে ব্যবহৃত কাঁচা লঙ্কা কোন দোকানে গিয়ে কিনে না এনে নিজের বাড়ির বাগান থেকে সরাসরি তুলে ব্যবহার করুন। অতি সহজেই নিজের বাড়ির বাগানে লাগিয়ে নিন লঙ্কার গাছ। কেমন করে তার যত্ন নেবেন? পদ্ধতি খুবই সহজ। চলুন জেনে নিই-  ধাপ ১: লঙ্কা গাছ বিশেষত হালকা মাটিতেই সবচেয়ে ভালো বৃদ্ধি পায়। আদর্শ মাটি তৈরি করতে টপের মাটির সঙ্গে কম্পোস্ট, গোবর সার এবং কিছুটা বালি মিশিয়ে নিন। এতে মাটি উর্বরতা বজায় থাকবে ও বাতাস চলাচল করতে পারবে। ধাপ ২: মাঝারি আকারের মাটির টব নিতে হবে। টবের নিচে যেন অবশ্যই জল বের হওয়ার ছিদ্র থাকে, যাতে…
Read More
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজ করুন এই ৩ যোগাসন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোজ করুন এই ৩ যোগাসন

ডায়াবেটিস কখনও বেড়ে যাচ্ছে, আবার কখনও কমে যাচ্ছে? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মোটেই ভালো নয়। তবে শুধু ওষুধ খেলেই হবে না। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি চাই নিয়মিত শরীরচর্চাও। প্রতিদিন নির্দিষ্ট কিছু যোগাসনে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উপকার পেতে তালিকায় রাখতে পারেন এই আসনগুলি। মণ্ডূকাসন বজ্রাসনে বসে ধীরে ধীরে হাঁটু দু’টি ছড়িয়ে শরীরকে ব্যাঙের ভঙ্গিতে আনতে হবে। বুক, পেট ও থুতনি মাটির কাছাকাছি রেখে ১০ থেকে ৩০ সেকেন্ড এই অবস্থায় থাকার চেষ্টা করুন। নিয়মিত অনুশীলনে শরীরের নমনীয়তা বাড়ে। পশ্চিমোত্তাসন চিৎ হয়ে শুয়ে ধীরে ধীরে উঠে বসুন। এরপর সামনের দিকে ঝুঁকে দুই হাত দিয়ে পায়ের আঙুল ধরার চেষ্টা করুন। হাঁটু সোজা রেখে কপাল পায়ের দিকে…
Read More
থোড় দিয়ে বানিয়ে ফেলুন পাতুরি, রইল সহজ রেসিপি

থোড় দিয়ে বানিয়ে ফেলুন পাতুরি, রইল সহজ রেসিপি

বাঙালির রান্নাঘরে থোড় একটি জনপ্রিয় উপাদান। থোড় রান্নায়ও রয়েছে নানান রকমফের। ভর্তা থেকে শুরু করে ভাজা, ঘণ্ট বাদ যায় না কোনোটাই। এবার সর্ষে, নারকেলের মিশেলে বানিয়ে দেখুন থোড়ের পাতুরি। নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এই রান্না। কী কী লাগবে মাঝারি আকারের কচি থোড় এক কাপ নারকেল কোরা ৪ টেবিল চামচ সর্ষেবাটা ২ টেবিল চামচ সর্ষের তেল ৫-৬টি কাঁচালঙ্কা স্বাদমতো নুন এবং চিনি কলাপাতা কীভাবে বানাবেন থোড়ের আঁশ ছাড়িয়ে পাতলা করে কেটে নিন। নুন দিয়ে থোড় ভাপিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে অতিরিক্ত আঁশ বের করে জল ঝরিয়ে নিন। এরপর থোড়ের সঙ্গে নারকেল কোরা, সর্ষেবাটা, কাঁচালঙ্কাবাটা, নুন, চিনি ও…
Read More
ডায়েটে রাখুন রাগি, রইল তিন রাজ্যের বিশেষ রান্না

ডায়েটে রাখুন রাগি, রইল তিন রাজ্যের বিশেষ রান্না

রাগি খাওয়ার চল এখন ঘরে ঘরে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার।  বর্তমানে এটি ‘ডায়েট-ফুড’ হিসাবেই বেশি পরিচিত। রাগি দিয়ে বানানো যায় নানা স্বাদের খাবার। দেশ-বিদেশে রাগি দিয়ে তৈরি হয় নানা রান্না। রইল তেমনই কিছু স্বাস্থ্যকর রান্নার রেসিপি।   কর্নাটকের রাগি মুদ্দে কর্নাটকের গ্রামীণ অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী খাবার রাগি মুদ্দে। এটি বানাতে ২ কাপ ফুটন্ত জলে সামান্য নুন ও ১ চামচ ঘি মিশিয়ে তাতে ধীরে ধীরে ১ কাপ রাগির আটা ঢেলে কাঠের হাতা দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে কম আঁচে কয়েক মিনিট ঢেকে রেখে রান্না করুন। গরম অবস্থায় গোল বলের আকারে তৈরি করে চাটনি বা আচারের…
Read More
ঘিয়ে-দুধের স্বাদে জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন সুস্বাদু লাউয়ের ডালনা

ঘিয়ে-দুধের স্বাদে জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন সুস্বাদু লাউয়ের ডালনা

লাউয়ের পুষ্টিগুণের কথা কারুরই অজানা নয়। জলসমৃদ্ধ এই সবজি শরীর ঠান্ডা রাখে। পেটের সমস্যায়ও লাউ খুব উপকারী। নানা ধরনের সুস্বাদু পদও তৈরি করা যায় এটি দিয়ে। তবে একই ধরনের রান্নার বাইরে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে বানিয়ে দেখতে পারেন ঘি ও দুধে তৈরি সুগন্ধি লাউয়ের এই বিশেষ পদ। রইল রেসিপির হদিশ। কী কী লাগবে কুচোনো লাউ ৫০০ গ্রামঘি ২ টেবিল চামচগোলমরিচ দানা ১০টিলবঙ্গ ৮টিকালো এলাচ ২টিকাঁচালঙ্কা ৬-৭টিমেথি দানা আধ চা চামচগোটা জিরে ১ চা চামচএক চিমটে দারচিনি (ভাঙা)স্বাদমতো নুনচিনি ১ চা চামচদুধ আধ কাপ কীভাবে বানাবেন কড়াইয়ে ঘি গরম করে তাতে মেথি, জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি ও কালো এলাচ…
Read More
ফ্যাটি লিভার হলে কী কী খাবেন? রইল ৫টি খাবারের সন্ধান

ফ্যাটি লিভার হলে কী কী খাবেন? রইল ৫টি খাবারের সন্ধান

নতুন প্রজন্মের অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা, কম কায়িক শ্রম, ওজন বৃদ্ধি এবং বিভিন্ন বিপাকীয় সমস্যার কারণে ফ্যাটি লিভার রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। একসময় বিরল বলে বিবেচিত হলেও বর্তমানে এই রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে।চিকিৎসকদের মতে, ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি। দুপুর বা রাতে মেপে খাওয়া হলেও সন্ধ্যায় ভাজাভুজি বা ফাস্ট ফুড খেতে ইচ্ছে হয় বৈকি। কিন্তু এই খাবারগুলি লিভারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ফ্যাটি লিভার রোগীদের জন্য উপযোগী কিছু স্বাস্থ্যকর স্ন্যাক্স বাদাম ও বীজ: আখরোট, আমন্ড, সূর্যমুখীর বীজ, চিয়া বীজ ও তিসির বীজ…
Read More
নামমাত্র তেলেই হবে সুস্বাদু রকমারি মাছের পদ

নামমাত্র তেলেই হবে সুস্বাদু রকমারি মাছের পদ

ডায়েটের কারণে অনেকেই তেল-মশলাদার খাবার এড়িয়ে চলেন। তবে মাছ পুরোপুরি বাদ দেওয়া যায় না, কারণ এতে উচ্চমানের প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। আবার কম তেলে মাছ ভাজা হলে অনেক সময় মাছের আঁশটে গন্ধ রয়ে যায়। তবে অল্প তেলেও রান্না সম্ভব। শিখে নিন এমনই রান্নার তিন কৌশল। মাছের মশলা ফ্রাই মাছের টুকরোগুলোতে নুন, হলুদ, পাতিলেবুর রস, সামান্য জল ঝরানো টক দই, আদা-রসুন বাটা ও অল্প অলিভ অয়েল মেখে আধঘণ্টা মেরিনেট করে রাখুন। ননস্টিক তাওয়ায় খুব অল্প তেল গরম করে মাছ দিন এবং ঢেকে রান্না করুন। প্রয়োজনে সামান্য জল ছিটিয়ে ভাপের সাহায্যে সেদ্ধ করুন। এক পিঠ ভাজা হলে উল্টে অন্য পিঠ…
Read More
কোষ্ঠকাঠিন্যের কষ্ট কমাতে পারে পেঁপে! জানুন খাওয়ার সঠিক নিয়ম

কোষ্ঠকাঠিন্যের কষ্ট কমাতে পারে পেঁপে! জানুন খাওয়ার সঠিক নিয়ম

কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজে কমে না। যাঁরা দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন, তাঁরাই জানেন এর যন্ত্রণা। কোষ্ঠকাঠিন্য থাকলে খাবারদাবারও মেপে খেতে হয়। তবে ডায়েট বা ওষুধ পরিবর্তন করেও তেমন উপকার না পেলে, পেঁপে খেয়ে দেখতে পারেন। পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ খাবার হজমে সাহায্য করে এবং অন্ত্রে খাবার জমে থাকার প্রবণতা কমায়। পাশাপাশি পেঁপেতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও জল, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। তবে ভালো ফল পেতে পেঁপে সঠিক নিয়মে খাওয়াও জরুরি। কীভাবে খাবেন পেঁপে? কাঁচা পেঁপে ও তিসি : কাঁচা পেঁপে আলু ও পটলের সঙ্গে হালকা মশলা ও কম তেলে রান্না করা যেতে পারে। রান্নার শেষে ভাজা তিসির গুঁড়ো ছড়িয়ে খেলে এটি ফাইবারের…
Read More
ডায়েটে চিয়াবিড ও তিসি যোগ করার আগে জানুন, কোন রোগীদের জন্য এটি মোটেও নিরাপদ নয়

ডায়েটে চিয়াবিড ও তিসি যোগ করার আগে জানুন, কোন রোগীদের জন্য এটি মোটেও নিরাপদ নয়

ব্যস্ত জীবনযাত্রার সাথে তাল মেলাতে গিয়ে অনেকেই এখন শরীর ভালো রাখতে নেটমাধ্যম দেখে চিয়া, তুলসী, তিসি কিংবা কুমড়োর বীজের মতো তথাকথিত 'সুপারফুড' রোজের ডায়েটে রাখছেন। ওট্‌সের সাথে, জিমে যাওয়ার আগে স্মুদির সঙ্গে কিংবা বিকালের হালকা খিদে মেটাতে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই একমুঠো রকমারি বীজ খেয়ে নিচ্ছেন। সামগ্রিক স্বাস্থ্যের জন্য এই বীজগুলো অত্যন্ত উপকারী হলেও, সবার শরীরের জন্য কিন্তু এগুলো মোটেও ভালো নয়। বিশেষ করে যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এই অভ্যাস উল্টে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। পুষ্টিবিদ শ্বেতা চক্রবর্তীর মতে, পরিমিত মাত্রায় বীজ খাওয়া শরীরের পক্ষে ভালো হলেও কিডনির অসুখ থাকলে তা খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া উচিত। কারণ…
Read More
কীভাবে বানাবেন সুস্বাদু ‘এগ লবাবদার’?

কীভাবে বানাবেন সুস্বাদু ‘এগ লবাবদার’?

কালিয়া, কোর্মা, ভাপা - ডিম দিয়ে তৈরি হয় কত রকমের সুস্বাদু পদ! অমলেট হোক কিংবা পোচ, ভাতের সঙ্গে ডিম থাকলেই যেন খাবার জমে ওঠে। তবে রোজকার সেই চেনা স্বাদের বাইরে গিয়ে যদি ডিম দিয়ে একটু অন্যরকম কিছু বানাতে চান, তাহলে ট্রাই করতে পারেন মজাদার ‘এগ লবাবদার’। স্বাদে-গন্ধে অনন্য এই পদ তৈরি করাও বেশ সহজ। কী কী লাগবে সেদ্ধ হাঁসের ডিম ৪-৫টিমাঝারি পেঁয়াজ ২টিমাঝারি টম্যাটো ১টিকাজুবাদাম ৭-৮টিচারমগজ ১ টেবিল চামচরসুন কোয়া ৭-৮টিকাঁচালঙ্কা ৫-৬টিকাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২-৩ টেবিল চামচঘি ২ টেবিল চামচতেজপাতা ১টিগোলমরিচ ৩-৪টিফ্রেশ ক্রিম ১-২ টেবিল চামচস্বাদমতো নুন-চিনি কীভাবে বানাবেন প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে দু’ভাগ করে নিন। সামান্য নুন…
Read More
শিশুর আচরণে হঠাৎ বদল? লুকিয়ে থাকতে পারে মানসিক উদ্বেগ

শিশুর আচরণে হঠাৎ বদল? লুকিয়ে থাকতে পারে মানসিক উদ্বেগ

আজকাল পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি শেখা, সবই চলে সমানতালে। সব কিছু একসাথে করার ফলে তাদের উপর মানসিক চাপ বাড়ছে। অনেক সময় শিশুরা বকাবকির ভয়ে নিজের মানসিক অবস্থা প্রকাশ করতে পারে না। ফলে মনে মনে উৎকণ্ঠা বাড়তে থাকে। যা দীর্ঘস্থায়ী অবসাদের কারণ হয়ে উঠতে পারে। মনোবিদেরা জানাচ্ছেন, অতিরিক্ত মানসিক চাপ ছোটদের মস্তিষ্কের গঠন ও বিকাশে বাধা দিতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পেলে শিশুর আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। পরিবার, স্কুল এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সেই পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন উদ্বেগে ভোগা শিশুরা অনেক সময় অসহিষ্ণু হয়ে পড়ে এবং সামাজিক মেলামেশায় সমস্যার সম্মুখীন হয়।…
Read More
ঘরোয়া উপাদানে বাড়িতেই তৈরি করুন ক্লিনজার

ঘরোয়া উপাদানে বাড়িতেই তৈরি করুন ক্লিনজার

গরম পড়তেই নাজেহাল অবস্থা। অতিরিক্ত ঘাম, চুলকানি, দুর্গন্ধ সব মিলিয়ে অস্বস্তি যেন নিত্যসঙ্গী। শুধু সাবান বা শ্যাম্পুতে কাজ হচ্ছে না। চাই বাড়তি যত্ন। মুখের যেমন ক্লিনজার হয়, গায়ে মাখার জন্যও তা হয়। তবে বাজারচলতি ক্লিনজারের পরিবর্তে ত্বকের ধরন ও সমস্যা বুঝে সহজেই বাড়িতে তৈরি করা যেতে পারে নানা ধরনের ক্লিনজার। চুলকানিতে স্বস্তিগরমে ঘাম জমে অনেকেরই ত্বকে চুলকানি দেখা দেয়। এই সমস্যা কমাতে পারে টি-ট্রি অয়েল ও পেপারমিন্ট অয়েল। এই ক্লিনজার তৈরির জন্য প্রয়োজন আধ কাপ তরল ক্যাসটাইল সাবান, ১/৪ কাপ পরিশোধিত জল এবং এক টেবিল চামচ কাঠবাদামের তেল। এর সঙ্গে মেশাতে হবে ৭-৮ ফোঁটা টি-ট্রি অয়েল ও পেপারমিন্ট অয়েল।টি-ট্রি অয়েল…
Read More