দেশ

আগের অনেকটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা

আগের অনেকটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা

গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ। দেশের দৈনিক সংক্রমণ ৩১ হাজারে নেমে এল। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ১১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। একধাক্কায় অনেকটা কমল চিকিৎসাধীন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৮৫ জন। ফলে মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসার ইঙ্গিত মিলল।
Read More
পাঁচটি প্রবেশপথ বন্ধ করার হুমকি কৃষকদের

পাঁচটি প্রবেশপথ বন্ধ করার হুমকি কৃষকদের

নয়াদিল্লি: গত তিন দিন ধরে দিল্লি সীমান্তের কাছে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক৷ এবার দিল্লি- হরিয়ানা সীমান্তে জড়ো হয়ে দিল্লি অবরুদ্ধ করার ডাক দিল কৃষকরা৷ তাঁরা হুমকি দিয়েছেন, সোনিপথ, রোহতক, জয়পুর, গাজিয়াবাদ-হাপুর এবং মথুরা- দিল্লির এই পাঁচটি প্রবেশপথ বন্ধ করে দেবেন৷ গোটা দেশেই আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কৃষক নেতারা৷ নতুন পাশ হওয়া তিনটি কৃষি আইন বাতিল এবং ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা৷ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই দলের সভাপতি জে পি নাড্ডা এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে গভীর রাতে আলোচনায় বসলেন অমিত শাহ৷
Read More
একবারে নতুনভাবে দেশে ফিরছে পাবজি গেম

একবারে নতুনভাবে দেশে ফিরছে পাবজি গেম

আরও সুরক্ষা পদ্ধতি বাড়িয়ে দেশের বাজারে ফিরছে পাবজি গেম। দক্ষিন কোরিয়ার সংস্থা ভারতের জন্য একেবারে নতুন ধাঁচে ফিরিয়ে আনছে ইন্ডিয়ান পাবজি। নতুন এই গেমে প্লেয়ারদের তথ্য সুরক্ষিত ও স্বাস্থ্যকর গেমপ্লে ব্যবস্থাপনা রাখা হয়েছে। নতুন রূপে পাবজি ফিরলেও জানা গিয়েছিল ভারতীয় পাবজি ইউজাররা নিজেদের পুরনো অ্যাকাউন্ট ফিরে পাবেন। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই ভারতে আসছে পাবজি।
Read More
হিমঘর খালির নির্দেশ রাজ্য সরকারের

হিমঘর খালির নির্দেশ রাজ্য সরকারের

বিগত কয়েকমাস ধরে মধ্যবিত্তকে ক্রমশ ভাবিয়ে তুলেছে আলুর বাজার মূল্য। এই আগুনলাগা দামের মাঝেই এবার ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর খালি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিপাকে হিমঘর মালিক ও আলু সংরক্ষণকারীরা। শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোরও। এই পরিস্থিতিতে কিভাবে সরকারি নির্দেশিকা কার্যকর করা সম্ভব তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরী হয়েছে। বর্তমানে খুচরো বাজারে জ্যোতি আলুর দাম ৪৫ থেকে ৫০ টাকা প্রতি কিলো।
Read More
সংক্রমণের হারের ক্রমাগত পতন

সংক্রমণের হারের ক্রমাগত পতন

অনেকটাই কমে গিয়েছে কোভিড-আক্রান্তে সক্রিয় রোগীর সংখ্যা। নেমে এল ৩৯ হাজারেরও নীচে। পাশাপাশি সুস্থতার সংখ্যাও অনেকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৪৩ জন। ভারতে এখন মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.৪৫ শতাংশ।
Read More
প্রধানমন্ত্রীর কপ্টার বা নিজস্ব বিমানে সুরক্ষায় আসছে নয়া ড্রোন

প্রধানমন্ত্রীর কপ্টার বা নিজস্ব বিমানে সুরক্ষায় আসছে নয়া ড্রোন

দেশের সুরক্ষার জন্য একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাতক ড্রোন উন্নত প্রযুক্তি তৈরি করেছেন দেশের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা। যে কোনও উচ্চতায় দিনে বা রাতে যে কোনও আবহাওয়ায় কাজ করবে এই ড্রোন ঘাতক প্রযুক্তি। এই যন্ত্র থেকে একসঙ্গে লেজার রশ্মি ও উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ বেরিয়ে শত্রুর ড্রোনকে অকেজো করে নিমেষে ধ্বংস করে দিতে পারে। প্রধানমন্ত্রীর কপ্টার বা নিজস্ব বিমানেও থাকবে এই ব্যবস্থা। প্রধানমন্ত্রীকে শত্রুর ড্রোন থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। লাদাখ সহ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা ড্রোনকে ধ্বংস করতে সক্ষম এই নয়া ভারতীয় ড্রোনগুলি। নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্র ও মাদক পাচার করতে বা নজরদারি চালাতে ক্যামেরা লাগানো চিনা ড্রোন…
Read More
ঐক্যের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি

ঐক্যের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি

ভারতে এসে আকর্ষণীয় দেখার জায়গার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে স্ট্যাচু অফ ইউনিটি৷ নিউইয়র্কের স্ট্যাচু অফ লির্বাটির থেকেও জনপ্রিয় গুজরাতের কেভাদিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির৷ এই মূর্তিটি বিশ্বের সবথেকে লম্বা ভাস্কর্য৷ এই মূর্তিটি ঐক্যের মূর্তি নামেও পরিচিত৷ বিশ্বজোড়া পর্যটকদের জন্য আকর্ষণীয় ঘোরার জায়গা হয়ে উঠেছে স্ট্যাচু অফ ইউনিটি৷ বল্লভভাই পটেলের স্মৃতির উদ্দেশ্যে ১৮২ মিটার উঁচু মূর্তিটি তৈরি হয় মোদি সরকারের উদ্যোগেই৷ সর্দার বল্লভ ভাই প্যাটেলের 143 তম জন্মদিবসে স্ট্যাটু অফ ইউনিটি-র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জায়গার আরও একটি আকর্ষণ হচ্ছে সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক৷
Read More
ভারতে সংক্রমণের ব্যাপ্তি কমছে ধীরে ধীরে

ভারতে সংক্রমণের ব্যাপ্তি কমছে ধীরে ধীরে

গত কয়েক দিনের তুলনায় কিছুটা কমেছে নতুন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে কোভিডে। শুক্রবারের পর শনিবারও সংক্রমণের শীর্ষে থাকল মহারাষ্ট্র। গত তিন দিন ধরে রাজধানীতে দৈনিক সংক্রমণের হারও কমেছে। সংক্রমণের ব্যাপ্তি ধীরে ধীরে কমছে, এটা বলাই যায়।
Read More
বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন ঘোষণা যোগী প্রশাসনের

বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন ঘোষণা যোগী প্রশাসনের

বৃহস্পতিবার করোনাকালে বিয়ের অনুষ্ঠানের জন্য যোগীরাজ্যে নতুন ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানের জন্য আর পুলিশ বা প্রশাসনের লিখিত অনুমতির প্রয়োজন নেই বলে জানালেন যোগী প্রশাসন। তবে অনুষ্ঠানে আগের মতোই কোভিড প্রোটোকল অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণের কথা মাথার রেখে অনুষ্ঠানে অতিথি সংখ্যা ১০০-র মধ্যে বেঁধে দেওয়া হয়। নিয়ম ভাঙলে উদ্যোক্তাদের বিরুদ্ধে দায়ের করা হবে এফআইআর।
Read More
‘নিভার’ আছড়ে পড়ছে

‘নিভার’ আছড়ে পড়ছে

বুধবার সন্ধ্যে নাগাদ ভারতের কয়েকটি উপকূল রাজ্যগুলিতে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন নিভার। আশঙ্কায় তটস্থ হয়ে রয়েছে পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল। যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়, তা জন্য সবরকমের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বাতিল করা হয়েছে ৪৯ টি বিমান। ২৫ নভেম্বর ২৪ টি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকছে। সাইক্লোন নিভার চরম আকার ধারন করছে।
Read More
শেষ নিঃশ্বাস ত্যাগ করেলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

শেষ নিঃশ্বাস ত্যাগ করেলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

বুধবার ভোরে প্রয়াত কংগ্রেসের প্রবীণ নেতা ও সাংসদ আহমেদ প্যাটেল৷ ৭১ বছর বয়সী আহমেদ প্যাটেল গুরুগ্রামের হাসপাতালে ভর্তি ছিলেন। কোভিড আক্রান্ত হয়ে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্ষীয়ান নেতার মৃত্যুর খবর দেন তাঁর ছেলে ফয়সাল প্যাটেল। কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন আহমেদ প্যাটেল৷ কংগ্রে নেতা আহমেদ পাটেলের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আটবারের সাংসদ আহমেদ প্যাটেল লোকসভায় তিনবার এবং রাজ্যসভায় পাঁচবার মেয়াদ শেষ করেছেন।
Read More
দেশে বন্ধ রেল পরিষেবা, ভুয়ো খবর

দেশে বন্ধ রেল পরিষেবা, ভুয়ো খবর

১ ডিসেম্বর থেকে কোভিড স্পেশ্যাল-সহ সব ট্রেন বন্ধ করে দিচ্ছে রেল সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবর ছড়িয়েছিল। মেসেজটি সম্পূর্ণ ভুয়ো কোনও ট্রেন চলাচল বন্ধের পরিকল্পনা নেই রেলমন্ত্রকের। শেষঅবধি সেই সমস্ত জল্পনা উড়িয়ে জবাব দিল পিআইবি। আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেন বন্ধ করে দেওয়া কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় রেল। ভারতীয় রেল এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।
Read More
একাধিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা ভারত ও বাংলাদেশের মধ্যে

একাধিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা ভারত ও বাংলাদেশের মধ্যে

আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মোদীকে ২৬ মার্চ ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানানো হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ভার্চুয়াল সামিট হবে বলে জানা গিয়েছে। এই ভার্চুয়াল সামিটের আগে চূড়ান্ত আলোচনা করতে আট ডিসেম্বর বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মমেনের ভারতে আসার কথা। মোদী-হাসিনার ভার্চুয়ার সামিট হতে চলেছে ১৭ ডিসেম্বর। মোদী সরকারের পক্ষ থেকে বেশ কিছু বকেয়া প্রকল্পে কাজের গতি বৃদ্ধি করা হয়েছে।
Read More
করোনার তৃতীয় ধাক্কার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে

করোনার তৃতীয় ধাক্কার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে

মুম্বই: ‘সুনামির মতো’ করোনার দ্বিতীয় বা তৃতীয় ধাক্কাও আসতে পারে বলে মনে করছেন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকর। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “বেশি ভিড়ের কারণে কোভিড কিন্তু মোটেই মারা যাচ্ছে না, বরং তা আরও বাড়ছে। ভ্যাকসিন এখনও বের হয়নি, কখন বেরোবে তাও আমরা জানি না। আমাদের এখনও খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এখনও স্কুল খুলত পারিনি। দয়া করে ভিড় করবেন না, মাস্ক পড়ুন, বারে বারে হাত ধুন, কিছুটা দূরত্ব বজায় রাখুন। এভাবেই আপনি নিরাপদে থাকতে পারেন।”
Read More