দেশ

কৃষি আইন বাতিলের দাবিতে সুর চড়ালো কৃষকরা

কৃষি আইন বাতিলের দাবিতে সুর চড়ালো কৃষকরা

কৃষি আইন বাতিল করার দাবিতে সুর চড়ালো চাষীরা। আগামী চার জানুয়ারি চাষীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের পরবর্তী পর্যায়ের বৈঠক হওয়ার কথা। আইন বাতিল না হলে হরিয়ানার সমস্ত শপিং মল ও পেট্রল পাম্প বন্ধ করে দেওয়ার হুমকি দিল বিক্ষোভকারীরা। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করা হবে বলে জানায় চাষীরা। কৃষকদের মূল দাবি, কৃষি আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি মর্যাদা, সেই নিয়ে এখনও আলোচনা চলছে। 
Read More
বড় ঘোষণা করলেন মন্ত্রী হর্ষ বর্ধন

বড় ঘোষণা করলেন মন্ত্রী হর্ষ বর্ধন

করোনার ভ্যাকসিন নিয়ে ভারতে প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে দেশবাসীকে আশ্বস্ত করে খরচ-খরচা নিয়ে যাবতীয় প্রশ্ন, যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দিলেন বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানালেন দেশের প্রতিটি ভারতীয়কে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে। যদিও, সমস্ত দেশবাসীর টিকাকরণের ব্যয়ভার বহন করবে না কেন্দ্রীয় সরকার। বরং স্বাস্থ্যকর্মী এবং রোগী মিলিয়ে যে ৩০ কোটি মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে, শুধুমাত্র তাঁদের টিকাকরণের খরচই বহন করবে সরকার। এমনটাই জানিয়েছেন নীতি আয়োগ প্রধান তথা ভারতে কোভিড-১৯ টাস্কফোর্সের নেতৃত্বে থাকা বিনোদ প্রধান।
Read More
চলছে করোনার টিকাকরণের চূড়ান্ত প্রস্তুতি

চলছে করোনার টিকাকরণের চূড়ান্ত প্রস্তুতি

অবশেষে লড়াইটা শেষ হতে চলেছে। বছরের প্রথম দিনে করোনার টিকাকরণের মহড়া চূড়ান্ত৷ বিধাননগরের দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল এবং আমডাঙা গ্রামীণ হাসপাতাল- রাজ্যের এই তিন কেন্দ্রে প্রত্যেকটি জায়গাতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া গাইডলাইন মেনেই মহড়া টিকাকরণের প্রতিটি ধাপ সম্পূর্ণ করা হবে৷ প্রতিটি কেন্দ্রে ডামি ভ্যাকসিন পৌঁছে গিয়েছে৷ করোনার টিকাকরণের জন্য যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাঁরাই এই মহড়া টিকাকরণ পরিচালনা করবেন৷ আসল টিকাকরণ শুরু আগে এই মহড়া পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
Read More
সুখবর ইপিএফ হোল্ডারদের জন্য

সুখবর ইপিএফ হোল্ডারদের জন্য

৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে নতুন বছরে উপহার দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার৷ ইপিএফের সুদের হার বৃদ্ধি পাচ্ছ৷ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে এবার থেকে ইপিএফে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ মিলবে৷ দেশের প্রায় ৬ কোটি সদস্যের জন্য শীঘ্রই এই ইস্যুতে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই তারা এ ব্যাপারে উদ্যোগী হয়ে উঠেছে। করোনার অস্বাভাবিক পরিস্থিতে নতুন বছরের শুভেচ্ছা।
Read More
রাজধানীতে পারদ নামল সর্বনিম্ন

রাজধানীতে পারদ নামল সর্বনিম্ন

শৈত্যপ্রবাহে কাঁপছে রাজধানী নয়াদিল্লি। হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার চাদরে আচ্ছাদনে ঢেকে আছে দিল্লি। একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, আগামিকাল থেকে বুধবার উত্তর-পশ্চিম ভারতে একটি ‘গভীর’ পশ্চিমী ঝঞ্জার প্রভাব পড়বে। তার জেরে ব্যাহত হয়েছে গাড়ি চলাচল। গত বছর তাপমাত্রা এত নামেনি।
Read More
বড় উপহার শহরকে দিলেন প্রধানমন্ত্রী

বড় উপহার শহরকে দিলেন প্রধানমন্ত্রী

দেশেকে নতুন বছরের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাইট হাউস প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। দেশে এই প্রথম এত বড় মাপের প্রকল্প তৈরি হবে। প্রধানমন্ত্রীর দাবি, আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়ি নির্মাণ সম্ভব হবে। লাইট হাউস প্রকল্পের অধীনে বিকল্প পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বাড়ি নির্মাণ করা হবে। দেশের ৬ শহরে এই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী।
Read More
মিসাইল সিস্টেম রপ্তানি করতে চলেছে নয়াদিল্লি

মিসাইল সিস্টেম রপ্তানি করতে চলেছে নয়াদিল্লি

ভারতকে ‘আত্মনির্ভর’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আরও এক বড়সড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম এবার বিদেশে রপ্তানি করতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই ক্যাবিনেটে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানিতে সম্মতি দেওয়া হয়েছে। বন্ধু দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা সরকারের উদ্দেশ্য। ভারত সরকার এখন অত্যাধুনিক হাতিয়ার রপ্তানি করতে উদ্যোগী হয়েছে।
Read More
যে কোন মানুষই প্রার্থী হতে পারবেন বঙ্গ বিজেপিতে

যে কোন মানুষই প্রার্থী হতে পারবেন বঙ্গ বিজেপিতে

নির্বাচনে বিজেপির প্রার্থীর জন্য নতুন নিয়ম করেছে বঙ্গ বিজেপি। এবার গেরুয়া শিবিরের বিধানসভা নির্বাচনের যে কেউ লড়তে পারবেন প্রার্থী হয়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোন মানুষকে প্রার্থী হওয়ার সুযোগ করে দিচ্ছে বঙ্গ বিজেপি। দিল্লি থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী সেখান থেকে প্রার্থী করা হবে বিজেপির হয়ে একুশের বিধানসভা ভোটের। গত বছর লোকসভা নির্বাচনের সময় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল বঙ্গ বিজেপির তরফে।
Read More
ঠান্ডার পূর্বাভাস বর্ষবরণে

ঠান্ডার পূর্বাভাস বর্ষবরণে

হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে দেশের একাধিক রাজ্য৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বরের পর থেকে উত্তর-পূর্ব ও মধ্য ভারতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে৷ আগামী তিনদিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন রাজ্যে৷ দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা কমে প্রায় ৩.৬ ডিগ্রি হয়ে গিয়েছে ৷ বিশেষ করে পশ্চিমা জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বর্ষবরণে আরও একবার কনকনে ঠান্ডার স্পেল।
Read More
আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে

আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে

নয়াদিল্লি: ক্রমশই বাড়ছে উদ্বেগ৷ ভারতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন স্ট্রেন৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২০৷ এই সংখ্যা বাড়তে থাকলে আরও বিপজ্জনক হতে পারে পরিস্থিতি৷ আলাদা আলাদা আইসোলেশন রুমে রাখা হয়েছে সব রোগীকেই। করোনার ভাইরাসের প্রোটিন বারবার পরিবর্তন হওয়ায় এই রূপ নিয়েছে৷
Read More
পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি ইন্দোনেশিয়ায়

পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি ইন্দোনেশিয়ায়

প্রাণঘাতী নতুন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বিভিন্ন দেশে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশের দরজা বন্ধ হচ্ছে। এবার পয়লা জানুয়ারি থেকে সকল দেশের পর্যটকদের জন্য বন্ধ হল ইন্দোনেশিয়ার দরজা। জারি হচ্ছে নতুন নির্দেশিকা। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিলেন ইন্দোনেশিয়ার গভর্নর। শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা ছাড়া সকল বিদেশি ভ্রমণকারীদের ক্ষেত্রেই জারি হতে চলেছে এই নিষেধাজ্ঞা।
Read More
হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রার পারদ

হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রার পারদ

প্রবল ঠাণ্ডা উত্তর ভারতে৷ হিমালয়ে বৃষ্টি ও বরফ পাতের কারণে এক ধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি নেমে গেছে তাপমাত্রা৷ বিভিন্ন জায়গায় শীতে কাঁপছেন মানুষ৷ এই কারনে দেশের বিভিন্ন প্রান্তে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করল আইএমডি৷ বিভিন্ন রাজ্যে শৈত্যপ্রবাহের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷ আগামী বছরের ২ জানুয়ারি তারিখ থেকে শৈত্যপ্রবাহ কমার সম্ভবনা রয়েছে৷ নতুন রেকর্ড তৈরি করবে শীত৷
Read More
এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী

এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী

এই বছরের শেষ পূর্ণিমায় ৩০ ডিসেম্বর রাতে ভারতের আকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী। ২৯-৩০ ডিসেম্বর রাতে দেখা যাবে ‘কোল্ড মুন অফ ২০২০’। ২৯ ডিসেম্বর উত্তর আমেরিকায় দেখা যাবে সম্পূর্ণ চাঁদ। অন্য দিকে, ৩০ ডিসেম্বর ভারতের আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্র। কমলা রঙে দেখা যাবে এই পূর্ণ চন্দ্র। শীতকাল শুরু হওয়ায় এই পূর্ণ চন্দ্রের নাম দেওয়া হয়েছে কোল্ড মুন। পৃথিবীর লোকজনের কাছে প্রত্যক্ষ হবে এই মহাজাগতিক ঘটনা।
Read More
শাস্তি মিলতে পারে পাবজি খেললে

শাস্তি মিলতে পারে পাবজি খেললে

ভারত-চিনের সীমান্তে সংঘর্ষের পর চিনকে উচিত শিক্ষা দিতে গত সেপ্টেম্বরেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে পাবজি খেলা। ভারতে গুগল প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই গেমের অ্যাপটিকে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এখনও বেশ কিছু মানুষ এই গেমের বিদেশী ভার্সান খেলে চলেছেন। এই কারণেই এবার কেন্দ্রের সাইবার বিভাগ থেকে নয়া নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে যারা এই গেমটি এখনও খেলে চলেছেন, তাদের বিরুদ্ধে এবার কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নিয়ম ভঙ্গ করলে মোটা টাকার জরিমানা পর্যন্ত হতে পারে।
Read More