দেশ

বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

নয়াদিল্লি: করোনা সংক্রমণের জেরে ভারতে গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে এখনই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করতে নারাজ কেন্দ্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান বন্ধ থকবে বলে জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ডিজিসিএ জানিয়েছেন ৩০শে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান আপাতত বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র ভারত থেকে নয়, অন্য দেশ থেকেও ভারতে যাত্রীবাহী বিমান আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কেন্দ্র দ্বারা নির্দিষ্ট কিছু রুটে বিমান চলাচল হবে।
Read More
মাস্ক না পরলে জরিমানা, জারি করল মহারাষ্ট্র সরকার

মাস্ক না পরলে জরিমানা, জারি করল মহারাষ্ট্র সরকার

করোনা সংক্রমণ কালে করোনার রক্ষাকবচ মাস্ক পরা একান্ত জরুরি৷ অথচ একশ্রেনির মানুষ নিয়মনীতির তোয়াক্কা না করেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন৷ ভারতের অনেক রাজ্যেই মাস্ক না পরার জন্য জরিমানা চালু করেছে৷ এমন অবস্থায় মাস্ক পরা নিশ্চিত করতে বিশেষ নিয়ম জারি করল মহারাষ্ট্র প্রশাসন৷ যা আগামী সপ্তাহের শুরু থেকে চালু হতে পারে৷ বৃহন্মুম্বই পুরসভা তাদের পুর এলাকায় এই নিয়ম কার্যকর করেছে৷ মাস্ক না পরে রাস্তায় কেউ ধরা পড়লেই জরিমানা দিতে হবে আর তৎক্ষণাত টাকা দিতে না পারলে সমাজসেবার কাজ করানো হবে৷ ট্রেন চড়তেও এবার অভিনব ব্যবস্থা চালু করেছে মহারাষ্ট্র সরকার৷ মাস্ক ছাড়া মুম্বইয়ের ট্রেনে চড়লেই দিতে হবে ২০০ টাকা জরিমানা৷ আর টাকা…
Read More
দেশে বাড়ছে করোনা সংক্রমণ

দেশে বাড়ছে করোনা সংক্রমণ

বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দেশে সংক্রমণ প্রায় ৮১ লক্ষের কাছাকাছি। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৫১তে। দিল্লিতে দৈনিক সংক্রমণের হার দেখে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।  গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মোট আক্রান্ত হলেন ৪৮ হাজার ৬৪৮ জন ও মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। রাজধানীর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫ হাজারের ঘরে। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৭০ হাজার ১৪।
Read More
পেঁয়াজ বীজের রফতানিতে নিষেধাজ্ঞা সরকারের

পেঁয়াজ বীজের রফতানিতে নিষেধাজ্ঞা সরকারের

পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আসছে আম জনতার। প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই। দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন সত্ত্বেও আকাশছোঁয়া পেঁয়াজের দাম৷ অত্যাবশ্যকীয় আনাজের এই দাম বৃদ্ধির আঁচ পড়েছে সরকারের ঘরেও৷ তাই এবার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নিল মোদি সরকার৷ পেঁয়াজ বীজের বিদেশে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার৷ এখন থেকেই এই রফতানি আরোপ করা হয়েছে৷ দাম নিয়ন্ত্রণে আনতেই এই নির্দেশ৷
Read More
প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল

প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল

বৃহস্পতিবার সকালে হঠাৎই শ্বাসকষ্ট জনিত কারনে চলে গেলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল। শ্বাসকষ্ট শুরু হলে আহমেদাবাদের এক হাসপাতালে ভরতি করা হয় এই প্রবীণ রাজনীতিবিদকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী টুইট করে জানান, ‘‘আমি গভীরভাবে বেদনা ও শোকাহত। আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় কেশুভাই প্রয়াত হয়েছে। কৃষকদের কল্যাণে বহু কল্যাণকর পদক্ষেপ করেছেন তিনি। তিনি তাঁর জীবন গুজরাটের উন্নয়ন ও প্রত্যেক গুজরাটির ক্ষমতায়নের জন্য উৎসর্গ করেছিলেন।’’ ১৯৯৫ সালে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। ২০০১ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। ২০১৪ সালে আবারও গেরুয়া শিবিরেই প্রত্যাবর্তন ঘটে কেশুভাইয়ের। 
Read More
নিকিতা হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত

নিকিতা হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত

বৃহস্পতিবার নিকিতা হত্যাকাণ্ডে হরিয়ানার নুহ এলাকা থেকে আরজু নামে এক যুবককে গ্রেফতার করে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ পুলিশ৷ এই আরজু নিকিতার খুনী তৌসিফকে পিস্তল এনে দিয়েছিল৷ ১৯ বছর বয়সী বিকমের ছাত্রী নিকিতাকে খুনের অভিযোগে এর আগে পুলিশ তৌসিফ আহমেদকে গ্রেফতার করেছিল৷ এই ঘটনায় স্তম্ভিত গোটা দেশ৷ ঘটনাটি ঘটে সোমবার বল্লভগড়ের একটি কলেজের সামনে৷ প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করতে না পেরেই নিকিতাকে খুন করে তৌসিফ৷ তৌসিফ চেয়েছিল নিকিতাকে ধর্মান্তরিত করতে৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়৷ রাজি হয়নি নিকিতা৷
Read More
সারা দেশে বিদায় নিয়েছে বর্ষা

সারা দেশে বিদায় নিয়েছে বর্ষা

অবশেষে ভারত থেকে বিদায় নিল বর্ষা। এবার অতিরিক্ত ৭ শতাংশ বৃষ্টি হয়েছে দেশে। সাধারণত ১৫ অক্টোবর বর্ষা শেষ হয়ে থাকে। দেশের বেশিভাগ জায়াগাতেই বৃষ্টি কমে গিয়েছে। তার ভিত্তিতেই বর্ষার মরশুম শেষ হয়েছে বলে ঘোষণা করল ভারতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতের ঘোষণার পরেও বৃষ্টি হয়েছে। তামিলনাডুর কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এখন দক্ষিণ–পশ্চিম বায়ুর পরিবর্তে উত্তর–পূর্ব বায়ু বইছে সারা দেশে।
Read More
করোনায় পজিটিভ মন্ত্রী স্মৃতি ইরানি

করোনায় পজিটিভ মন্ত্রী স্মৃতি ইরানি

করোনায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও আমেঠির সাংসদ স্মৃতি ইরানি। বুধার তাঁর কভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিহারের বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ শিবিরের প্রার্থীদের হয়ে বিহারের বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছিলেন স্মৃতি। টুইটারে এই কথা তিনি জানান। তিনি বলেন, ‘খুব সহজ ভাষায় বলছি যে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব কোভিড পরীক্ষা করিয়ে নিন।”
Read More
নতুন সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে দিল্লিতে

নতুন সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে দিল্লিতে

দিল্লিতে নতুন করে উদ্বেগজনক ভাবে বাড়ছে নতুন করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে পরিস্থিতি আরও বেশি ঘোরালো হয়েছে। রাজধানীতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,৮৫৩ জন। এখনও পর্যন্ত এটিই দৈনিক সর্বাধিক আক্রান্তের সংখ্যা রাজধানীতে। দিল্লিতে যে এই পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আশঙ্কা আগে থেকেই করেছিলেন বিশেষজ্ঞরা। এর প্রধান কারণ সাধারণ মানুষের একটা বড়ো অংশের কোনো রকম বিধিনিষেধ না মেনে চলা। উৎসবের মরশুমে এক শ্রেণির মানুষ ক্রমে বেপরোয়া হয়ে উঠেছে।
Read More
ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সুস্থতার হার

ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সুস্থতার হার

পশ্চিমবঙ্গে কিছুটা লাগাম পড়েছে করোনা সংক্রমণে। কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মঙ্গলবারের বুলেটিন অনুসারে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৫৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এদিন অ্যাকটিভ কেসের সংখ্যা হয়েছে ৩৭,১৭২। এদিন রাজ্য করোনা আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। আশা জাগিয়ে এদিন রাজ্যে সামান্য হলেও কমেছে অ্যাকটিভ কেস। দেশে এখন মোট রোগীর মধ্যে মাত্র ৭.৬৪ শতাংশের চিকিৎসা চলছে। ভারতে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ১০ হাজার ৮০৩ জন।
Read More
করোনা পরিস্থিতিতে শুরু হল ভোটগ্রহণ

করোনা পরিস্থিতিতে শুরু হল ভোটগ্রহণ

করোনা পরিস্থিতিতে কমবেশি শান্তিপূর্ণভাবেই শুরু হল দেশের সবচেয়ে বড় নির্বাচন প্রক্রিয়ার প্রথম পর্ব। বিহারে শুরু হল বিধানসভা নির্বাচন। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্র কড়াভাবে কোভিড নিয়ম পালনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কোভিড নিয়ম মেনে বিহারবাসীকে ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সকালে ট্যুইট করে লিখেছেন, 'আজ বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন। ভোটারদের কোভিড নিয়ম মেনে, দু গজের দূরত্ব বজায় রেখে গণতন্ত্রের উত্‍‌সবে শামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।' ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় বিহারের ৭১টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৭টা নাগাদ। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সব রকম ব্যবস্থা করা হয়েছে। করোনা রুখতেই প্রতিটি বুথে ভোটার সংখ্যা সীমিত…
Read More
৩০ নভেম্বর পর্যন্ত জারি থাকবে লকডাউন

৩০ নভেম্বর পর্যন্ত জারি থাকবে লকডাউন

নয়াদিল্লি: বাংলায় বেড়েই চলেছে সংক্রমণ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ ৩১ অক্টোবর পর্যন্ত কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন-সহ বাকি জায়গাগুলিতে একাধিক কড়াকড়ি শিথিল করে এর আগেই আনলক-৫ নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। বলা হয়েছিল, রাজ্যগুলি চাইলে আগামী ১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল ও কলেজ খুলতে পারে। মঙ্গলবার সেই নির্দেশিকারই মেয়াদ বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে৷ সারা দেশে লকডাউন থাকবে কনটেইনমেন্ট জোনগুলিতে৷ তবে আগের মতোই বিভিন্ন রাজ্যের মধ্যে মানুষ ও পরিবহন চলাচল করতে পারবে৷ সামাজিক, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশও ছাড় দেওয়া হয়েছিল পঞ্চম পর্যায়ের আনলকে। তবে উপস্থিতির সংখ্যা দু’শোর মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল। নবান্ন সূত্রে…
Read More
ভয়ংকর আগুন মুম্বইয়ের মলে

ভয়ংকর আগুন মুম্বইয়ের মলে

মুম্বই: বিধ্বংসী আগুন লাগল মুম্বইয়ের একটি অভিজাত শপিং মলে। বৃহস্পতিবার রাত নটা নাগাদ আগুন লাগে নাগপাড়া এলাকার সিটি সেন্টারে। শুক্রবার সকালেও আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলবাহিনীকে। দমকলের ২৪টি ইঞ্জিন ১৬টি জাম্বো ট্যাঙ্ক নিয়ে ২৫০ জন দমকল কর্মী আগুনের মোকাবিলায় নামে। আগুনের ব্যাপকতার জেরে কাছের বিল্ডিং থেকে প্রায় ৩৫০০ জনকে বাইরে বের করে আনা হয়। মলের তিনতলার একটি মোবাইলের দোকানে শর্ট সার্কিটের ফলে এই ঘটনা, তবে সে বিষয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Read More
উৎসবে করোনা সংক্রমণ নিয়ে দেশবাসীকে সচেতন বার্তা প্রধানমন্ত্রীর

উৎসবে করোনা সংক্রমণ নিয়ে দেশবাসীকে সচেতন বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: উৎসবের মরশুমে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে জাতির উদ্দেশে ভাষণ দেন ধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্মরণ করিয়ে দিলেন ঢিলেমি দিলে হবে না৷ উৎসবে গাছাড়া মনোভাব দেখালেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে৷ একই সঙ্গে দেশবাসীকে নবরাত্রি, দশেরা, ইদ, দীপাবলি, ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'মনে রাখতে হবে লকডাউন শেষ হলেও ভাইরাস বিদায় নেয়নি৷ চিকিৎসক, নার্স-সহ করোনা যোদ্ধারা বিপুল জনসংখ্যার সেবায় কাজ করছেন, তাই এখন গাছাড়া মনোভাব দেখানোর সময় নয়৷ এই সময়ে নিজের সুরক্ষার বিষয়ে সবথেকে বেশি জোর দিতে হবে৷ ভ্যাকসিন বাজারে এলেই কীভাবে তা প্রত্যেক দেশবাসীর কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ যতক্ষণ…
Read More