দেশ

কাল রাজ্যসভার ১৮ আসনে নির্বাচ

কাল রাজ্যসভার ১৮ আসনে নির্বাচ

নয়াদিল্লি: কাল শুক্রবার সাত রাজ্যের ১৮ আসনে রাজ্যসভার নির্বাচন। সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোটদান চলবে। গণনা বিকেল পাঁচটার পর। ফলপ্রকাশও ওইদিনই। দেশজুড়ে করোনার সংক্রমণ চলছে। তার মধ্যেই এই প্রথম ভোটদানের মতো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হতে চলেছে। যা অনলাইন বা ভার্চুয়াল নয়। বাস্তবে ব্যক্তিগতভাবে বিধায়করা বিধানসভায় গিয়ে ভোট দেবেন। সব মিলিয়ে প্রায় হাজার খানেক বিধায়ক যে যার রাজ্যে ভোট দেবেন। তার মধ্যে গুজরাতে তিনজন এবং মধ্যপ্রদেশে একজন বিধায়ক ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত বিধায়করা ভোট দেওয়ার সুযোগ পাবেন সবার শেষে। যাতে সংক্রমণের সম্ভাবনা না থাকে।এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত বিধায়কদের ভোটে অংশগ্রহণ করানো নির্বাচন কমিশনের…
Read More
বায়ুসেনা ও নৌবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ

বায়ুসেনা ও নৌবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ

নয়াদিল্লি: জবাব দিতে তৈরি সেনা। প্রস্তুত বদলা নিতে। লাদাখ সীমান্ত পেরিয়ে ভারতের ভূমিতে ঢুকে চীনা ফৌজ ২০ ভারতীয় সেনাকে যে নৃশংসতায় হত্যা করেছে, তার প্রত্যাঘাতে মরিয়া তিন সামরিক বাহিনী। প্রবল ক্রোধ ও ক্ষোভে ফুঁসছে দেশ। সেই আবেগের সঙ্গে সঙ্গতি রেখেই প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রাতে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সেনা বায়ুসেনা এবং নৌবাহিনীকে ‘এক্সট্রিম’ অ্যালার্ট দিয়েছেন। বলেছেন যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত হতে। এই অ্যালার্টের পর শুধু লাদাখ নয়, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ—প্রত্যেকটি সীমান্তে বিপুল সংখ্যক সেনা বৃদ্ধি শুরু হয়েছে। উত্তরাখণ্ডের চামোলি, যোশীমঠ, উত্তরকাশী থেকে ইন্দো টিবেটান বর্ডার পুলিসকে নিয়ে…
Read More
চীনা সরঞ্জাম বয়কটের নির্দেশ দিল টেলিকম মন্ত্রক

চীনা সরঞ্জাম বয়কটের নির্দেশ দিল টেলিকম মন্ত্রক

নয়াদিল্লি: লাদাখে চীনা সামরিক আগ্রাসনের বদলা অর্থনৈতিকভাবে নেওয়া শুরু করল ভারত। টেলিকম মন্ত্রক বুধবার বিএসএনএল, এমটিএনএল সহ মন্ত্রকের অধীনস্থ অন্য সংস্থাকে ৪জি আধুনিকীকরণের জন্য চীনা যন্ত্রাংশ ও উপকরণ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। মোবাইল টাওয়ার বা অপটিক ফাইবার স্থাপনে দেশীয় সামগ্রী যাতে ব্যবহার হয়, তা দেখতে বলেছে কেন্দ্র। মন্ত্রক বলেছে, আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য স্বদেশী পণ্যকে অগ্রাধিকার দিতে হবে। 
Read More
ছেলের জন্য গর্বিত

ছেলের জন্য গর্বিত

হায়দরাবাদ: সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। নিজের সেই অধরা স্বপ্নই ছেলের মাধ্যমে পূরণ করতে চেয়েছিলেন। সাধপূরণ করেছিল ছেলে। সেনার অফিসারও হয়েছিলেন। বুধবার সেই ছেলেরই কফিন বন্দি দেহের অপেক্ষা করতে করতে এ কথাগুলি মনে পড়ছিল প্রাক্তন ব্যাঙ্ককর্মী বি উপেন্দরের। মঙ্গলবার লাদাখে চীনা ফৌজের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান ও আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন উপেন্দরের ছেলে কর্নেল বিকামুল্লা সন্তোষ বাবুও।ছেলে হারানোর দুঃখ তো রয়েছে, তবে ভেঙে পড়তে রাজি নন শহিদের মা-বাবা। তেলেঙ্গানার সূর্যপেট শহরে থাকেন তাঁরা। তবে দুই সন্তানকে নিয়ে পুত্রবধূ দিল্লিতে থাকেন। সন্তোষের মা মঞ্জুলাদেবীর কথায়, আমি খুব খুশি যে, ও দেশের জন্য…
Read More
স্বামী হাসপাতালে, স্ত্রী বাড়িতে কোয়ারানটিনে! করোনা আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট-ফার্স্ট লেডি

স্বামী হাসপাতালে, স্ত্রী বাড়িতে কোয়ারানটিনে! করোনা আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট-ফার্স্ট লেডি

করোনা আক্রান্ত হলেন হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হার্নান্দেজ। রাজধানীর সেনা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বুধবার হন্ডুরাসের তরফে প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়েছে প্রেসিডেন্টের। তবে শারীরিক ভাবে তিনি 'সুস্থ'ই আছেন বলে জানানো হয়েছে প্রেস বিবৃতিতে। হাসপাতাল থেকেই দেশের কাজকর্ম পরিচালনার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট হার্নান্দেজ। প্রেসিডেন্টের পাশাপাশি তাঁর স্ত্রী গার্সিয়াও করোনা আক্রান্ত বলে জানা গেছে। তিনিও কোয়ারানটিনে রয়েছেন।
Read More
ভারতের এই শহরে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোয়ারানটিন সেন্টার!

ভারতের এই শহরে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোয়ারানটিন সেন্টার!

করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের সবচেয়ে বড় কোয়ারানটিন সেন্টার তৈরির পরিকল্পনা করছে নয়াদিল্লি। ১৬ই জুলাই এই পরিকল্পনার কথা ঘোষণা করে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকার। আগামী দিনের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখেই বড় কোয়ারানটিন সেন্টার তৈরির ভাবনা। এই কোয়ারানটিন সেন্টার আকারে একসঙ্গে ২০টি ছোট হাসপাতালের সমান হবে। এখানে থাকবে কার্ডবোর্ডের ১০ হাজার বেড। প্রতিটি বেড হবে পুনর্ব্য়বহারযোগ্য। গবেষণায় দেখা গিয়েছে, কার্ডবোর্ডের উপর করোনা ভাইরাস ২৪ ঘণ্টার বেশি বেঁচে থাকতে পারে না। তাই কার্ডবোর্ডের বেড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়া এই কোয়ারানটিন সেন্টারে মোট ৪০০ জন চিকিৎসক থাকবেন। তবে ভেন্টিলেটরের কোনও ব্যবস্থা থাকবে না। সংকটজনক রোগীকে অন্যত্র পাঠানো হবে। দিল্লি প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী,…
Read More
স্থলসেনার পর কোমর বেঁধে মাঠে নামল বায়ুসেনা

স্থলসেনার পর কোমর বেঁধে মাঠে নামল বায়ুসেনা

LAC-তে উত্তেজনার ফলে ভারতীয় স্থলসেনার (Indian Army) পর এবার বায়ুসেনাও (Indian Air Force) কোমর বেঁধে নামল। বায়ুসেনার সামনের সারির লড়াকু বিমান গুলোকে ফরোয়ার্ড এরিয়ায় রাখা হয়েছে। শ্রীনগর, লেহ, চণ্ডীগড় এর এয়ারবেস গুলোকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। চীনকে (China) কড়া জবাব দিতে দরকার পড়লে শুখোই ৩০ এমকেআই (Sukhoi Su-30MKI)  আর মিরাজ ২০০০ (Mirage 2000) এর মতো প্রথম সারির বিমান গুলোকে ব্যবহার করা হবে। শুখোই ৩০ এমকেআই বায়ুসেনার প্রথম সারির যুদ্ধ বিমান। এই বিমানে অনায়াসে ব্রহ্মস মিসাইল যুক্ত করা যেতে পারে। ব্রহ্মস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। আর এই মিসাইলকে জল, স্থল আর হাওয়া সব জায়গা থেকেই লঞ্চ করা যেতে পারে। চীনের কাছে…
Read More
পাকিস্তানে স্ট্রাইক চালাল ভারত, খতম চার পাক সেনা! আহতের সংখ্যা প্রায় ২০

পাকিস্তানে স্ট্রাইক চালাল ভারত, খতম চার পাক সেনা! আহতের সংখ্যা প্রায় ২০

এই মুহূর্তের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা থেকে বড় খবর সামনে আসছে। লাগাতার যুদ্ধ বিরতি লঙ্ঘন করা পাকিস্তানকে চরম শিক্ষা দিলো ভারত। ভারতীয় সেনার পাল্টা হানায় খতম হয়েছে চার পাক জওয়ান। আহতের সংখ্যা প্রায় ২০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। এর সাথে সাথে পাকিস্তানের বেশ কয়েকটি ছাউনি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনা গতকাল রাতে এই ধ্বংসলীলা চালিয়েছে বলে খবর। পাকিস্তানের ফায়ারিং এর জবাব দিয়ে ভারত পাক অধিকৃত কাশ্মীরের ভিম্বর, নীলম আর নকয়াল সেক্টরে পাকিস্তানের বেশ কয়েকটি ছাউনি গুঁড়িয়ে দেয়। গত কিছুদিন ধরে পাকিস্তান LOC তে লাগাতার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে চলছিল। ভারতীয় সেনার জবাবি অ্যাকশনে পাকিস্তানি সেনা প্রাণ বাঁচাতে সেনা…
Read More
যুদ্ধ বিরতি লঙ্ঘন করার শিক্ষা দিয়ে পাকিস্তানের তিন জওয়ানকে খতম করল ভারত

যুদ্ধ বিরতি লঙ্ঘন করার শিক্ষা দিয়ে পাকিস্তানের তিন জওয়ানকে খতম করল ভারত

পাকিস্তান নিজেদের কুকীর্তি থামানোর নাম নিচ্ছে না। বারবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সীমান্ত দিয়ে জঙ্গিদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েয় যাচ্ছে। আর সেই ক্রমেই পাকিস্তানি সেনা উত্তর কাশ্মীরের হান্দওয়ারার নৌগাম সেক্টরে যুদ্ধ বিরতির লঙ্ঘন করে। আর ভারতীয় সেনা পাকিস্তানের এই কুকীর্তির জবাব মোক্ষম ভাবে দেয়। ভারতীয় সেনা জবাবি হানায় পাকিস্তানের তিন জওয়ান খতম হয়েছে। আরেকদিকে, পুঞ্ছ জেলায় কয়েকমাস ধরে নিয়ন্ত্রণ রেখার পাশে কীরনি সেক্টরে পাকিস্তানের তরফ থেকে করা যুদ্ধ বিরতি লঙ্ঘনে গ্রামবাসীরা ক্ষতির সন্মুখিন হচ্ছে। নিয়ন্ত্রণ রেখার পাশে ডোকরীতে পাকিস্তানের গোলাগুলিতে গ্রামবাসীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণে পাকিস্তানের গোলা গ্রামবাসীদের বাড়ির আশেপাশে পড়ছে। আর পাকিস্তানের এই কাজে জমিতে কাজ…
Read More
দিল্লি-গুজরাট-কাশ্মীরের পর এবার কাঁপল মুম্বইও

দিল্লি-গুজরাট-কাশ্মীরের পর এবার কাঁপল মুম্বইও

পর পর কম্পন হচ্ছে ভারতের উত্তর পশ্চিমাংশে। এবার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রও। বিস্তারিত খবর না এলেও, জানা গিয়েছে, অতি কম মাত্রার কম্পন অনুভূত হয়েছে সেখানে। তবে আতঙ্কে রয়েছেন মুম্বইবাসীরা। দিল্লি, কাশ্মীর ও গুজরাটের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল মুম্বই শহর। বুধবার ১১.৫১ নাগাদ মহারাষ্ট্রের মুম্বইয়ের কাছে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৫। প্রায় প্রতিদিনই ভারতের উত্তর-পশ্চিম দিকে কম্পন অনুভূত হচ্ছে। জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, মুম্বইয়ের উত্তর দিকে ১০৩ কিমি দূরে কম্পনের উত্‍সস্থল ছিল। কম মাত্রার হলেও এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Read More
কোভিড-১৯: সতর্ক থাকতে হবে ডায়াবিটিস রোগীদের

কোভিড-১৯: সতর্ক থাকতে হবে ডায়াবিটিস রোগীদের

কলকাতা, জুন ২০২০: যাদের ডায়াবিটিস রয়েছে তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ বেশি। এরকম রোগীদের মধ্যে কোভিড-১৯ দেখা গেলে রোগলক্ষ্মণ ও জটিলতা বেশিমাত্রায় হতে পারে। জানুয়ারি থেকে মার্চ ২০২০’তে কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত মানুষের ডায়াবিটিস রয়েছে ও এইচবিএ১সি’র অ্যাভারেজ লেভেল ৮.০৭ শতাংশের মতো উঁচুতে রয়েছে বলে জানা গিয়েছে ইন্ডিয়া ডায়াবিটিস কেয়ার ইন্ডেক্স-এর রিপোর্টে। এই তথ্য স্পষ্ট করে দিচ্ছে যে যাদের ডায়াবিটিস রয়েছে তাদের গ্লুকোজ লেভেলের দিকে আরও দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং সুস্থ থাকতে হলে নিয়মিত সঠিক ঔষধ গ্রহণ করতে হবে। ডায়াবিটিস রোগীদের উচিত স্বাস্থ্যসম্মত আহারের দিকে ও নিয়মিত ব্যবধানে গ্লুকোজ লেভেলের দিকে নজর রাখা। ডায়াবিটিস ও হার্টের সমস্যা-যুক্ত…
Read More
কোভিড-১৯ দমনে পার্নড রিকার্ড ইন্ডিয়া’র সহায়তা

কোভিড-১৯ দমনে পার্নড রিকার্ড ইন্ডিয়া’র সহায়তা

ইটানগর, জুন ২০২০: অরুণাচল প্রদেশের সরকারি হাসপাতালের আইসিইউ ও স্বাস্থ্য পরিচর্যা পরিকাঠামোর উন্নয়নে এগিয়ে এসেছে পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন। লকডাউন ক্রমশ শিথিল হতে থাকায় দেশে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য স্বাস্থ্যসুরক্ষার দিকে নজর রেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এজন্য পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন এগিয়ে এসেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ এবং পাবলিক সার্ভিস ও ডেলিভারি প্রফেশনালদের সহায়তার জন্য। এই অভূতপূর্ব কঠিন সময়ে পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন হাত মিলিয়েছে অরুণাচল প্রদেশের এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে, আর দিচ্ছে ৫টি আইসিইউ ভেন্টিলেটর, ১০টি আইসিইউ ফাউলার বেড ও ৫০০০টি সার্জিক্যাল মাস্ক।এপ্রসঙ্গে পার্নড রিকার্ড ইন্ডিয়া’র ভিপি (কর্পোরেট অ্যাফেয়ার্স) সুনীল দুজ্ঞল বলেন, এক দায়িত্বশীল কর্পোরেট সিটিজেন হিসেবে…
Read More
রাজ্যের হয়ে বলারই সুযোগ নেই, মোদীর বৈঠকে থাকবেন না মমতা!

রাজ্যের হয়ে বলারই সুযোগ নেই, মোদীর বৈঠকে থাকবেন না মমতা!

করোনা পরিস্থিতি নিয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেও সেখানে খুব কম কথা বলারই সুযোগ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও ব্যক্ত করেছিলেন তিনি। শুধু তাই নয়, বেশ বৈঠক এড়িয়ে যাওয়ার বিষয়ও ঘটেছে। এমন পরিস্থিতিতে আবার সামনে এসেছে মঙ্গল ও বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আবার যে বৈঠক করছেন মোদী, তাতে বক্তা তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে আবারও কড়া অবস্থানই নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিয়ো কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে না দেওয়ায় কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিডিয়ো কনফারেন্সে থাকবেন মুখ্যসচিব…
Read More
দু’মাসের মধ্যেই দেশে সুস্থতার হার ১১ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ

দু’মাসের মধ্যেই দেশে সুস্থতার হার ১১ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ

নয়াদিল্লি: সংক্রমণে চতুর্থ। সুস্থতার হারেও প্রথম সারিতে। ঝলকে ভারতে করোনা চালচিত্রের সামগ্রিক ছবি এটাই। আর তাতেই খানিক স্বস্তি পাচ্ছেন চিকিৎসক মহল।করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে তারই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাবৃদ্ধি। প্রতিদিন উন্নতি হচ্ছে সুস্থতার হারে। গত ১৫ এপ্রিল দেশে সুস্থতার হার ছিল মাত্র ১১.৪২ শতাংশ। দু'মাসের মধ্যে এই হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেল। সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫১.০৭ শতাংশ। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন। আর সুস্থ হয়ে উঠছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৭ জন। এই মুহূর্তে…
Read More