দেশ

বুধবার সাংবাদিক সম্মেলন করলেন নির্মলা সীতারামন‌।

বুধবার সাংবাদিক সম্মেলন করলেন নির্মলা সীতারামন‌।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজে কী কী থাকছে সে বিষয়ে আলোচনা করলেন। ২৫ মার্চ থেকে করোনা সংক্রমণের মোকাবিলা করতে দেশব্যাপী লকডাউনের ফ‌লে দেশের অর্থনীতির বেহাল দশা কাটাতেই এই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আগামী কয়েক দিন ধরে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এদিন ছিল প্রথম সম্মেলন। তিনি বলেন, ‘‘আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন আমি এখানে এসে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত প্যাকেজ নিয়ে আপনাদের বিস্তারিত জানাব। বিগত কয়েক দিন ধরে আমরা এর ব্যাখ্যা দেব।''
Read More
ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে ফিরলো বিশেষ ট্রেন।

ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে ফিরলো বিশেষ ট্রেন।

মঙ্গলবার সকালেই বেঙ্গালুরু থেকে ১,২০০ জন যাত্রী নিয়ে এরাজ্যে এলো বিশেষ ট্রেন। ওই ট্রেনের যাত্রীরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। লকডাউনের কারণে ভিনরাজ্যে আটকে ছিলেন তাঁরা। বাঁকুড়ায় ওই ট্রেনটি এসে পৌঁছনোর পরেই সেখান থেকে শুধু পরিযায়ী শ্রমিকরাই নামেন তা নয়, নামেন বেঙ্গালুরুতে চিকিৎসার প্রয়োজনে গিয়ে সেখানেই আটকে পড়া বহু রোগী ও তাঁর পরিজন। ভিনরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীরাও ফেরেন ওই ট্রেনে।করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু কোনও আগাম সংকেত ছাড়াই ২৫ মার্চ থেকে আচমকা লকডাউন করে দেওয়ায় বহু জায়গায় আটকে পড়েন অসংখ্য মানুষ। ঘর থেকে বাইরে ভিনরাজ্যে একরকম আশ্রয়হীন অবস্থায় কাটাতে হয়েছে তাঁদের। এবার ঘরে…
Read More
বন্দে ভারত মিশনের দ্বিতীয় দফায় ১৬ -২২ মে বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানো হবে।

বন্দে ভারত মিশনের দ্বিতীয় দফায় ১৬ -২২ মে বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানো হবে।

বন্দে ভারত মিশনের দ্বিতীয় দফায় ১৬ -২২ মে বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানো হবে। বিদেশ মন্ত্রক সূত্রে মঙ্গলবার এমন দাবি করা হয়েছে। জানা গিয়েছে, মোট ১৪৯টি বিশেষ বিমানে ৩১টি দেশ থেকে উদ্ধার করা হবে ভারতীয়দের। প্রথম দফার উদ্ধারকাজ ১৪ মে শেষ হবে। খবর, এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ ভারতীয়কে ইউএস, ইউকে, পূর্ব ইউরোপ ও উপসাগরীয় এলাকায় থেকে ফেরানো হয়েছে। মুম্বই-সহ দিল্লি, আহমেদাবাদ, হায়দরাবাদের মতো শহরে ফিরেছেন নাগরিকরা। জানা গিয়েছে, জুনের ১৫ তারিখের মধ্যে প্রায় ৫ লক্ষ নাগরিক দেশে ফিরবেন।
Read More
আজ (মঙ্গলবার) রাত ৮টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

আজ (মঙ্গলবার) রাত ৮টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

আজ (মঙ্গলবার) রাত ৮টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি এবং লকডাউন নিয়ে বৈঠক করেন দেশের প্রধানমন্ত্রী। ওই বৈঠক প্রায় ঘণ্টা ছয়েক ধরে চলে। ১৭ মে পর্যন্ত আপাতত দেশে লকডাউন জারি করা রয়েছে। তবে সরকারি সূত্রে যা ইঙ্গিত মিলছে তাতে লকডাউনের মেয়াদ ফের বাড়ানোর ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদি। তবে চতুর্থ মেয়াদের এই লকডাউনে সংক্রমণহীন এলাকা বা কম সংক্রমণযুক্ত এলাকাগুলোতে বিধিনিষেধ অনেকটাই লঘু হতে পারে বলে মনে করা হচ্ছে।
Read More
শ্রমিক, পর্যটক ও অন্যান্যদের নিজেদের রাজ্যে ফেরাতে এবার পূর্ণশক্তি নিয়ে পরিষেবা দিতে চায় ভারতীয় রেল।

শ্রমিক, পর্যটক ও অন্যান্যদের নিজেদের রাজ্যে ফেরাতে এবার পূর্ণশক্তি নিয়ে পরিষেবা দিতে চায় ভারতীয় রেল।

করোনা ভাইরাসকে রুখতে জারি লকডাউনের কারণে নিজের রাজ্য থেকে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়েছেন বহু মানুষ। সেই সব পরিযায়ী শ্রমিক, পর্যটক ও অন্যান্যদের নিজেদের রাজ্যে ফেরাতে এবার পূর্ণশক্তি নিয়ে পরিষেবা দিতে চায় ভারতীয় রেল। ভারতীয় রেল সোমবার সিদ্ধান্ত নিয়েছে যে এতদিন যেখানে "শ্রমিক স্পেশাল" ট্রেনগুলিতে ১,২০০ জনকেই সর্বাধিক যাত্রী হিসাবে বহন করা হচ্ছিল, বর্তমানে তার পরিবর্তে প্রায় ১,৭০০ জন যাত্রীকে বহন করবে ওই বিশেষ ট্রেনগুলো। জারি করা সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে, বিভিন্ন রাজ্য সরকারের অনুরোধ মেনে চূড়ান্ত গন্তব্য ছাড়াও ওই ট্রেনগুলি যাত্রাপথে পড়া বিভিন্ন রাজ্যে তিনটি স্টেশনে থামবে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, ট্রেনের বহন সক্ষমতা ট্রেনে স্লিপার বার্থের সংখ্যার সমান…
Read More
পথের ধারে খাওয়ার সময় দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিক।

পথের ধারে খাওয়ার সময় দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিক।

দেশব্যাপী লকডাউন জারি হওয়ার পর থেকেই বারবার সামনে এসেছে অর্থ, খাদ্য ও বাসস্থানের অভাবে ভুগতে থাকা ঘরে ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার কথা। এক রাজ্য থেকে অন্য রাজ্যে ফিরতে চাওয়া পরিযায়ীদের অসহায় পরিস্থিতির আর এক মর্মন্তুদ ছবি এবার ধরা পড়ল আরও একবার। ক'দিন আগেই রেললাইনে ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে চলে গিয়েছিল ট্রেন। এবার দিল্লির এক পরিযায়ী শ্রমিক, যিনি সাইকেলে ১,০০০ কিমি দূরে অবস্থিত তাঁর গ্রামে ফেরার কথা ভেবেছিলেন দুর্ঘটনার বলি হতে হল তাঁকে। দিল্লি থেকে বিহারের পূর্ব প্রান্তে অবস্থিত চম্পারণে নিজের গ্রামে আর ফেলা হল না ওই শ্রমিকের। পথেই এক গাড়ির ধাক্কায় মারা গেলেন তিনি।
Read More
পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে মত্ত যুবকের তাণ্ডবে ভাঙল পুলিশের গাড়ি।

পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে মত্ত যুবকের তাণ্ডবে ভাঙল পুলিশের গাড়ি।

পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে মত্ত যুবকের তাণ্ডবে ভাঙল পুলিশের গাড়ি। জানা গিয়েছে, অভিযুক্ত হরকেশকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। রয়েছে পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা আর প্রকাশ্যে স্থানে অভব্য আচরণের মতো ধারা। মূকেষ কূমাড় সেঙ্গার নামে স্থানীয় এক যুবক সেই মত্ত যুবকের কীর্তি টুইটারে ভাইরাল করেছেন। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, মত্ত হরকেশ টাল সামলাতে না পেরে পুলিশের জিপের সামনে চলে আসে। সেই যুবক এতটাই কাণ্ডজ্ঞানহীন ছিলেন যে পুলিশ দেখেও বদল হয়নি তাঁর আচরণ। উলটে গাড়ির বনেটে এক ঘুসি মারে হরকেশ। সেই ঘুসি খেয়ে পুলিশের গাড়ি ওর সামনে থেকে সরে না যাওয়ায় আরও ক্ষেপে…
Read More
কারও অসুস্থতা নিয়ে গুজব রটলে তাঁর আয়ু আরও বাড়ে। টুইটে রসিকতা অমিত শাহের।

কারও অসুস্থতা নিয়ে গুজব রটলে তাঁর আয়ু আরও বাড়ে। টুইটে রসিকতা অমিত শাহের।

গুঞ্জন ছিল এত বড় সঙ্কটকালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায়? উনি কি অসুস্থ? কোনওভাবে অসুস্থ? সেই সব প্রশ্নের জবাব দিতে শনিবার টুইটারে সরব হলেন অমিত শাহ। আমি পুরোপুরি সুস্থ এবং কোনও রোগে সংক্রমিত নই। এভাবেই টুইট করেন তিনি। তিনি স্পষ্ট করেন, "আমি সম্পূর্ণ সুস্থ এবং কোনও রোগে আক্রান্ত নই। গতকয়েকদিন ধরে আমার নজরে পড়েছে কিছু মানুষ আমার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াচ্ছেন। অনেকে আমার মৃত্যুও কামনা করেছেন। আমি বলতে চাই কারও ভগ্ন স্বাস্থ্য নিয়ে গুজব রটলে তাঁর আয়ু আরও দীর্ঘায়িত হয়।" এমন রসিকতা করতেও দেখা গিয়েছে টুইটারে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর সম্প্রতি দাদু হয়েছেন অমিত শাহ। তবে নবজাতকের মুখ ভিডিও কলেই…
Read More
১৭ মে তারিখের পর কী হবে, লকডাউনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ।

১৭ মে তারিখের পর কী হবে, লকডাউনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ।

চিন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সারা বিশ্বের মতো ভারতেও মহামারী আকারে দেখা দিয়েছে। দেশে করোনা সংক্রমণ যাতে দ্রুতহারে না ছড়ায় সেই জন্যে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ২৫ মার্চ লকডাউন ঘোষণার পর থেকে এনিয়ে দু'বার লকডাউনের মেয়াদ বাড়াল তাঁরা। কিন্তু ১৭ মে তারিখের পরে কী হবে? লকডাউন কি আদৌ উঠবে, নাকি তার মেয়াদ ফের বাড়ানো হবে? কী ভাবছে কেন্দ্র? দেশের করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে কী পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার সেবিষয়ে স্বচ্ছ ধারণা দিক তাঁরা, শুক্রবার বললেন রাহুল গান্ধি। যদি লকডাউন তুলেও নেওয়া হয়, তবে তারপরে কী কী পদক্ষেপ করবে সরকার, সেবিষয়েও স্বচ্ছ ধারণা দেওয়ার…
Read More
পঞ্জাবে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান।

পঞ্জাবে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান।

পঞ্জাবে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। পঞ্জাবের জলন্ধরের কাছে শুক্রবার যুদ্ধবিমানের মহড়া চলার সময়ই ঘটে ওই দুর্ঘটনা। পঞ্জাবের একটি শস্যক্ষেতের মধ্যে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনীর মিগ -২৯ ইন্টারসেপ্টার বিমানটি। তবে আশার কথা এটাই যে, দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার, এক বিবৃতিতে জানিয়েছে বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়,"বিমানটিতে একটি প্রযুক্তিগত সমস্যা হয় এবং সেই কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তবে বিপদ বুঝতে পেরে আগে থেকেই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন বিমানটি থেকে। ওই পাইলটকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পরবর্তী…
Read More
ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি? ক্লোজড চ্যাপ্টার বললেন খোদ রাহুলই।

ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি? ক্লোজড চ্যাপ্টার বললেন খোদ রাহুলই।

আবারও কি কংগ্রেস সভাপতি পদে দেখা যেতে পারে রাহুল গান্ধিকে? এনডিটিভি'র করা এই প্রশ্নের জবাবে ওই কংগ্রেস সাংসদ বলেছেন, "বিষয়টা ক্লোজড চ্যাপ্টার। আমি আগে লেখা চিঠির অবস্থান মেনেই চলব।" শুক্রবার ডিজিটাল সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধি। সেই বৈঠকে কংগ্রেস সভাপতি পদে তাঁর ফিরে আসা নিয়ে করা প্রশ্নের জবাবে, সরাসরি সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সনিয়া-তনয়। তিনি বলেন, "আমার অবস্থান স্পষ্ট। যেমনটা পদত্যাগ পত্রে লিখেছিলাম। সেখানে উল্লেখ ছিল, আমি সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি আর পরামর্শ ও সদুপদেশ দিয়ে দলের কাজে নিজেকে ব্যস্ত রাখছি।" এ প্রসঙ্গে উল্লেখ্য লকডাউন আবহে একাধিকবার ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধি। পাশাপাশি সংক্রমণ…
Read More
মদের হোম ডেলিভারি চালু করতে পারে রাজ্যগুলো। এই, সুপারিশ দিল সুপ্রিম কোর্ট।

মদের হোম ডেলিভারি চালু করতে পারে রাজ্যগুলো। এই, সুপারিশ দিল সুপ্রিম কোর্ট।

মদের হোম ডেলিভারি চালু করতে পারে রাজ্যগুলো। এই মর্মে সুপারিশ দিল সুপ্রিম কোর্ট। তৃতীয় দফার লকডাউন আবহে মদের দোকানে দীর্ঘ লাইন উদ্বেগে রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দোকানের বাইরে বেড়েছে ভিড়। এই পরিস্থিতি এড়াতে হোম ডেলিভারির মোড়কে রাজ্যগুলোকে পরোক্ষে মদ বিক্রির পরামর্শ শীর্ষ আদালতের। শুক্রবার এই মর্মে দায়ের একটা জনস্বার্থ মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। সেই মামলায় আবেদন করা হয়েছিল, লকডাউন চলাকালীন মদের প্রত্যক্ষ বিক্রিতে নিষেধাজ্ঞা চাপাক আদালত। অর্থাৎ অফ শপের মাধ্যমে বন্ধ করা হোক মদ বিক্রি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, "আমরা এই মামলায় কোনও রায় দেব না।…
Read More
বিতর্কের মাঝে পড়ে স্পেশাল ট্রেন পরিষেবা নিয়ে ফের সিদ্ধান্ত বদল করল কর্নাটক সরকার।

বিতর্কের মাঝে পড়ে স্পেশাল ট্রেন পরিষেবা নিয়ে ফের সিদ্ধান্ত বদল করল কর্নাটক সরকার।

বিতর্কের মাঝে পড়ে স্পেশাল ট্রেন পরিষেবা নিয়ে ফের সিদ্ধান্ত বদল করল কর্নাটক সরকার। জানা গিয়েছে, শুক্রবার থেকে আবার পরিযায়ী নাগরিকদের ফেরাতে ট্রেন পরিষেবা চালু করবে তারা। এই মর্মে নয়টি রাজ্যে প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। সেই রাজ্যগুলোর এই বিষয়ে অবস্থান কী, জানতে চাওয়া হয়েছে চিঠিতে। সূত্রের খবর, ৮-১৫ মে পর্যন্ত চলবে এই ট্রেন। যদিও রাজ্যে ধাপে ধাপে নির্মাণ কাজ শুরু হওয়াতে, পরিযায়ী শ্রমিকদের স্বরাজ্যে ফেরাতে আপত্তি তুলেছিল ইয়েদুরাপ্পার সরকার । জানা গিয়েছিল, প্রায় এক লক্ষ শ্রমিক রাজ্য ছেড়েছেন। যারা রয়ে গিয়েছেন, তাঁদের নির্মাণ কাজে গতি আনতে প্রয়োজন। সরকারি এই সিদ্ধান্তের প্রশংসা করে সরব হয়েছিলেন প্রদেশ বিজেপি। এই সিদ্ধান্ত রাজ্যের আর্থিক গতি…
Read More
ছত্তিশগড়ের রায়গড়ের কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের সাতজন কর্মী।

ছত্তিশগড়ের রায়গড়ের কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের সাতজন কর্মী।

ছত্তিশগড়ের রায়গড়ের কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের সাতজন কর্মী, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পুলিশ। এদিনই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১,০০০ জন। রায়গড়ের তেতলা গ্রামে শক্তি পেপার মিলে দুর্ঘটনাটি ঘটে, সেখানেই বুধবার সন্ধ্যায় সেখানে ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন কর্মীরা, সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং। ঘটনা সম্পর্কে প্রশাসনকে কিছু জানাননি কারখানার মালিক, পুলিশ জানিয়েছে, হাসপাতাল তাদের জানালে বিষয়টি সামনে আসে। আধিকারিকরা জানিয়েছেন, করোনা ভাইরাস লকডাউনের পর থেকেই কারখানাটি বন্ধ ছিল, বর্তমানে সেখানে কাজ শুরুর জন্য সাফাইয়ার কাজ চলছিল।
Read More