দেশ

অনুরোধের ২৪ ঘণ্টায় ট্রেন চালু মহারাষ্ট্রে

অনুরোধের ২৪ ঘণ্টায় ট্রেন চালু মহারাষ্ট্রে

 নয়াদিল্লি: লোকাল ট্রেন কবে চলবে? হাওড়া-শিয়ালদহ স্টেশনের সেই পরিচিত ছবিটাই বা দেখা যাবে কবে? এই উত্তর খোঁজার দায়িত্ব রাজ্য সরকারের উপর চাপিয়ে, দায় এড়ানোর রাজনীতিতেই ফিরে গেল কেন্দ্রীয় সরকার। সামগ্রিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত গ্রহণ নয়, বরং পশ্চিমবঙ্গ সরকার চাইলেই লোকাল ট্রেন এবং মেট্রো চালু করা হবে বলে জানিয়ে দিলেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। সোমবার তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, রাজ্য চাইলেই চালু করা হবে শহর ও শহরতলির ট্রেন পরিষেবা। কিন্তু করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে রাজ্য সরকার এই পথে হাঁটতে চাইবে? এই প্রশ্ন কিন্তু উঠছে।সোমবার থেকেই শর্তসাপেক্ষে মধ্য এবং পশ্চিম রেলে সাবার্বান পরিষেবা চালু করা হয়েছে। মুম্বই লোকাল ট্রেনে…
Read More
১৬ বছর ধরে অপ্রতিদ্বন্দী মারুতি সুজুকি অল্‌টো

১৬ বছর ধরে অপ্রতিদ্বন্দী মারুতি সুজুকি অল্‌টো

ভারতের সর্বাধিক বিক্রিত গাড়ি হিসেবে একটানা ১৬ বছর ধরে চিহ্নিত হয়ে রয়েছে মারুতি সুজুকি অল্টো। এটি প্রথম-গাড়ি ক্রেতাদের সবসেরা পছন্দের গাড়ি। ২০০০ সালে লঞ্চ্‌ হওয়া অল্টো একটানা ক্রেতাদের গর্বের গাড়ি হয়ে রয়েছে। ২০০৪ সালে ভারতের সর্বাধিক-বিক্রিত গাড়ি হওয়ার গৌরব লাভের পর থেকে দুই দশক ধরে অল্টোর প্রাধান্য চলছেই। অল্টোর এই সাফল্যের পিছনে রয়েছে আধুনিক ডিজাইন, হাই ফুয়েল এফিসিয়েন্সি, আপগ্রেডেড সেফটি ও কমফর্ট ফিচার্স এবং সেইসঙ্গে রয়েছে স্টাইলিশ লুকস। এর জ্বালানি সাশ্রয় এরকম – ২২.০৫কিমি/লিটার (পেট্রোল) ও ৩১.৫৬কিমি/কেজি (সিএনজি)। অল্টো হল দেশের প্রথম বিএস-৬ অনুসারী এন্ট্রি লেভেল গাড়ি।মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, ভারতের অটো…
Read More
লোনার লেকের জল ‘গোলাপি’

লোনার লেকের জল ‘গোলাপি’

নাগপুর: হঠাৎই গোলাপি হয়ে গিয়েছে লেকের জল। শুধু স্থানীয়রা নন, উদ্বেগে বিজ্ঞানী-গবেষকরাও। ঠিক কী হয়েছে, তা জানতে সম্ভবত সোমবার সেখানে যাবেন জাতীয় পরিবেশ সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং গবেষণা সংস্থার (এনইইআরআই) বিজ্ঞানীরা। লেকের জল সংগ্রহ করে পরীক্ষা করবেন তাঁরা।প্রায় ৫০ হাজার বছর আগে একটি উল্কাখণ্ডের আঘাতে মহারাষ্ট্রের বুলধানা জেলায় তৈরি হয়েছিল লোনার লেক। ১৮২৩ সালে ব্রিটিশ অফিসার সি জে ই আলেকজান্ডার অনন্য ভৌগোলিক সাইট হিসেবে লোনার লেককে চিহ্নিত করেন। ডিম্বাকৃতি লেকটির আয়তন প্রায় দেড় কিলোমিটার। কয়েকদিন আগে থেকে হঠাৎই লেকের জল গোলাপি হয়ে গিয়েছে। এতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়দের মধ্যে। চিন্তিত পরিবেশবিদ, গবেষকরা। কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছেন, জলের লবণের সঙ্গে শেওলার মিশ্রণে…
Read More
বাজারে জাল স্যানিটাইজার, রাজ্যজুড়ে পুলিসি অভিযান

বাজারে জাল স্যানিটাইজার, রাজ্যজুড়ে পুলিসি অভিযান

কলকাতা: কোভিড-বধে এখন মোক্ষম দাওয়াই স্যানিটাইজার। ফলে চাহিদার লেখচিত্র ক্রমেই ঊর্ধ্বমুখী। আর সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাজ্য ছেয়ে গিয়েছে ভেজাল স্যানিটাইজারে। আসলের সঙ্গে নকলের ফারাক বোঝাই দায়। ঠকছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, নকল স্যানিটাইজার ব্যবহারে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা। ভেজাল স্যানিটাইজারের ব্যবসা রুখতে এখন কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা এবং রাজ্য পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় হানা দিয়ে প্রায় তিন হাজার লিটার ভেজাল স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছে পুলিস। তবে শনিবার পযর্ন্ত গ্রেপ্তারের কোনও খবর নেই।করোনা সংক্রমণের পর থেকেই বেড়েছে স্যানিটাইজারের ব্যবহার। নির্দিষ্ট সময় অন্তর হাত জীবাণুমুক্ত করতে সাবান কিংবা স্যানিটাইজারের…
Read More
দিল্লির সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা

দিল্লির সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট শুক্রবারই দিল্লি-সহ চারটি রাজ্যের করোনা চিকিৎসা প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছে। দিল্লি সরকারের অভ্যন্তরীণ রিপোর্টে উদ্বেগ বাড়িয়ে জুলাইয়ের মধ্যে সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষাধিক হবে, এমন পূর্বাভাসও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী। শনিবারই এই বৈঠক নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারের সচিবালয়ে নোট পাঠানো হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সংক্রমণের বিচারে তিন নম্বরে দিল্লি। আগে শুধু মহারাষ্ট্র আর তামিলনাড়ু। দিল্লি সরকার সূত্রে খবর, সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় একসপ্তাহে দ্বিতীয়বার বৈঠক করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং অমিত শাহ। দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজাল, এইমস কর্তা  রণদীপ গুলেরিয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন।
Read More
সীমান্তে শহিদ এক জওয়ান, জখম তিন

সীমান্তে শহিদ এক জওয়ান, জখম তিন

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তান বাহিনীর মধ্যে গুলি বিনিময়ে শহিদ এক ভারতীয় জওয়ান। গুলিবিদ্ধ আরও চার। এলওসি বরাবর শাহপুর-কেরনি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই গুলি চালিয়েছে পাক সেনা। এমনটাই ভারতীয় তরফে অভিযোগ। যদিও এই যুদ্ধবিরতি লঙ্ঘনের যোগ্য জবাব দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা গিয়েছে, গুলিবিদ্ধ জওয়ানদের চিকিৎসাধীন করা হয়েছিল। সেখানেই একজনের মৃত্যু হয়েছে। একমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান পুঞ্চ আর রাজৌরি সেক্টর বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন (Ceasefire violation) করেছে।  ৪ জুন হাবিলদার পি মাথিয়াঝগন সুন্দরবনি সেক্টরে পাক বাহিনীর গুলির মুখে পড়ে প্রাণ হারান। পিরপঞ্জাল পর্বত এলাকায় এলওসি'তে সাম্প্রতিক ইন্দো-পাক বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। শুক্রবার বারামুল্লার উড়ি সেক্টরে পাক বাহিনীর গুলিতে এক…
Read More
লকডাউনে দেদার চলেছে ই-লার্নিং

লকডাউনে দেদার চলেছে ই-লার্নিং

নয়াদিল্লি: করোনা সংক্রমণ রোধে (Covid-19) বন্ধ স্কুল-কলেজ। কবে ফের ক্লাস শুরু হবে, জানে না কোনওপক্ষ। তবে পড়ুয়াদের পঠনপাঠনের অভ্যাস জারি রাখতে অনলাইন ক্লাসে (E-Learning) অনুমোদন দিয়েছে কেন্দ্র-রাজ্য। কিন্তু অনলাইন ক্লাসের জন্য ন্যূনতম প্রয়োজন স্মার্টফোন। আর সাম্প্রতিক এক সমীক্ষায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের প্রায় ৫৫% পড়ুয়া স্মার্টফোন ব্যবহারকারী নয়। মাত্র ৪৪ শতাংশ পড়ুয়া স্মার্টফোন ব্যবহার করে। স্মাইল ফাউন্ডেশন নামে এনজিও'র করা সমীক্ষায় এই উদ্বেগজনক পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। অনলাইন ক্লাসে আরও একটা জিনিস প্রয়োজন। সেটা হল টেলিভিশন। সমীক্ষায় সেই পরিসংখ্যানে সামান্য স্বস্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, দেশের প্রায় ৬৭% পড়ুয়ার ঘরে টিভি আছে। আর ৩১% পড়ুয়ার ঘরে টিভি নেই।…
Read More
“চিনের সঙ্গে সীমান্ত সমস্যা সহ গোটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে”: সেনাপ্রধান

“চিনের সঙ্গে সীমান্ত সমস্যা সহ গোটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে”: সেনাপ্রধান

নয়া দিল্লি: ভারত ও চিনের মধ্যে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, শনিবার সকালে এভাবেই দেশবাসীকে আশ্বস্ত করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। তিনি বলেন, "চিনের সঙ্গে আমাদের সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুই দেশেরই সিনিয়র মিলিটারি কমান্ডারদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। তার ফলে যে যে বিষয়ে মতবিরোধ ছিল তা আপাতত সমঝোতা করে একটা ফয়সালায় আসা গেছে। আমি সবাইকে এই কথা বলে আশ্বস্ত করতে চাই যে চিনের সঙ্গে আমাদের সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা একাধিক বার আলোচনা করেছি, কর্পস কমান্ডার স্তরের সঙ্গে কথা থেকে শুরু করে সমমানের কমান্ডারদের মধ্যে স্থানীয় পর্যায়ে বৈঠক করা হয়েছে", সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন সেনাপ্রধান নারাভানে।
Read More
করোনার মাঝেই শুটিং শুরু, ইচ্ছে হলেও আলিঙ্গনের উপায় নেই

করোনার মাঝেই শুটিং শুরু, ইচ্ছে হলেও আলিঙ্গনের উপায় নেই

"আমরা সবাই আস্তে আস্তে কাজে ফিরছি। কিন্তু আমাদের সবাইকে সুস্থ থাকার জন্য নিয়ম মেনে চলতেই হবে। ভয় পেলে আমরা লড়াইটা হেরে যাব"। জনসচেতনতামূলক নানা কাজে বি-টাউনের যে সমস্ত তারকাকে এগিয়ে আসতে দেখা যায়, অক্ষয় কুমার তাঁদের মধ্যে প্রথম সারিতে। করোনা আবহেও একাধিকবার মুখ খুলেছেন ‘খতরো কে খিলাড়ি’। সম্প্রতি নাসিক পুলিশ কমিশনার বিশ্বাস নানগেড়ের সঙ্গে এক ওয়েবিনারে দেখা গেল অক্ষয়কে। সেখানে অতিমারীর দিনগুলোতে পুলিশের দায়বদ্ধতার প্রশংসা করেন  তারকা। ‘করোনার দিনগুলোতে শুটিং এর অভিজ্ঞতা কেমন’? উত্তরে অক্ষয় বলেন, “এতদিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ভেবে আমি খুবই উত্তেজিত। তবে ক্রিউ সদস্য এত কম থাকায় একটু অন্যরকম লাগছিল। আর এতদিন পর কাজ করছি,…
Read More
“কোভিড রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে”: সুপ্রিম কোর্ট

“কোভিড রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে”: সুপ্রিম কোর্ট

নয়া দিল্লি: করোনা ভাইরাসের রোগীদের সঙ্গে "পশুর চেয়েও খারাপ" আচরণ করা হচ্ছে, দিল্লি সরকারকে তিরস্কারে সুরে বলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি যেভাবে দেশের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করলো দেশের শীর্ষ আদালত । "কোভিড- ১৯ রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। একটি ক্ষেত্রে তো, একজন করোনা রোগীর দেহ আবর্জনার স্তূপের মধ্যে পাওয়া গেছে। একের পর এক রোগী মারা যাচ্ছে কিন্তু কেউই তাঁদের সামান্যতম সাহায্য করার জন্যে নেই", শুক্রবার এমন কথাই বলল আদালত।পাশাপাশি দিল্লিতে কেন এত কম সংখ্যক করোনা টেস্ট হচ্ছে সেবিষয়েও অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।
Read More
স্বামীর সঙ্গে নিত্য অশান্তি! দুধের সন্তানদের কুয়োয় ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

স্বামীর সঙ্গে নিত্য অশান্তি! দুধের সন্তানদের কুয়োয় ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলার জাফরাবাদ তালুকে । বৃহস্পতিবার সকালে মা এবং দুই সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ । জাফরাবাদ: একজনের বয়স সাত , আর একজনের মাত্র এক । দুই সন্তানকে কুয়োর জলে ফেলে আত্মঘাতী মা । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলার জাফরাবাদ তালুকে । বৃহস্পতিবার সকালে মা এবং দুই সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ । আত্মঘাতী গৃহবধূর নাম রুক্মিণী সুধাকর বাঙ্কার (২৭) । স্থানীয় তেমভুরনি থানার তরফে জানা গিয়েছে , বুধবার রাতে সাত বছরের মেয়ে পর্ণীতি এবং এক বছরের ছেলে শম্ভুকে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান দেদেগাভন গ্রামের বাসিন্দা রুক্মিণী ।  বহুক্ষণ কেটে যাওয়ার পড়েও বাড়ি না ফেরায়…
Read More
হাসপাতালের শৌচালয়ে মিলল ‘নিখোঁজ’ কোভিড রোগীর দেহ, সাসপেন্ড ডিন

হাসপাতালের শৌচালয়ে মিলল ‘নিখোঁজ’ কোভিড রোগীর দেহ, সাসপেন্ড ডিন

মহারাষ্ট্রে আট দিন ধরে নিখোঁজ করোনা আক্রান্ত রোগীর দেহ হাসপাতালের শৌচালয়ে কী করে এল, তার গ্রহণযোগ্য ব্যাখ্যা না পেয়ে হাসপাতালের ডিনকে সাসপেন্ড করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্য অধিকর্তা। প্রায় এক সপ্তাহ ধরে 'নিখোঁজ' থাকার পর, শেষ পর্যন্ত ওই হাসপাতালেরই শৌচালয় থেকে উদ্ধার হল অশীতিপর এক বৃদ্ধার দেহ! দুঃখজনক এই ঘটনায় মুম্বইয়ের জলগাঁও সিভিল হাসপাতালের ডিনকে বুধবার সাসপেন্ড করা হয়েছে। ২ জুন হাসপাতালের করোনা ওয়ার্ডে বৃদ্ধাকে শেষবার দেখা গিয়েছিল। হাসপাতালে সবার নজর এড়িয়ে, অদ্ভুতজনক ভাবে নিখোঁজ হয়ে যান! গোটা হাসপাতাল ঘুরে, বৃদ্ধার খোঁজ পায়নি পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষও তাঁর সন্ধান দিতে ব্যর্থ হয়। শেষে পুলিশের আশ্রয় নিতে হয় পরিবারকে। থানায় সেদিনই একটি মিসিং ডায়েরি…
Read More
‘ফের দেশকে নেতৃত্ব দেবে কলকাতা’, চেম্বার অব কমার্সের সভায় প্রধানমন্ত্রী মোদী

‘ফের দেশকে নেতৃত্ব দেবে কলকাতা’, চেম্বার অব কমার্সের সভায় প্রধানমন্ত্রী মোদী

 'আত্মনির্ভর প্রকল্পই ভবিষ্যতে ভারতকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে।' ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (ICC)-র ৯৫ তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার 'আত্মনির্ভর ভারত' প্রকল্প প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দেন কলকাতা তথা বাংলাকে। উদ্যোগপতিদের এগিয়ে আসার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা বরাবর শুনে এসেছি, বাংলা যা আজ ভাবে, গোটা ভারত আগামীকাল সেকথা ভাবে। তাই বাংলাকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি, কলকাতা তথা পশ্চিমবঙ্গ আবারও দেশকে নেতৃত্ব দিতে পারবে।' ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'গোটা বিশ্বের সঙ্গে দেশও করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াই করছে। রয়েছে পঙ্গপাল সমস্যা। কিছু এলাকায় ভূমিকম্প হচ্ছে। অসমে তৈলকূপে আগুন লেগেছে। তবু সব…
Read More
করোনা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীকে টুইট করে বিঁধলেন যশবন্ত সিনহা।

করোনা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীকে টুইট করে বিঁধলেন যশবন্ত সিনহা।

ব্যাঙ্গাত্মক টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন যশবন্ত সিনহা। "ভারতীয় গণতন্ত্রের স্বর্ণ অধ্যায় ফিরিয়ে আনার জন্য অভিনন্দন।" এই ভাষাতেই টুইট করেছেন বাজপােয়ী সরকারের আমলের এই মন্ত্রী। সূত্রের খবর, সংক্রমণের বিচারে বিশ্বে এখন প্রথম ৮-এ ভারত। পাশাপাশি লাগাতার ভাবে নিম্নমুখী আর্থিক বৃদ্ধি। এই দুই পরিস্থিতিকে কটাক্ষ করতে গিয়েই এদিন এমন ব্যাঙ্গাত্মক পোস্ট করেছে যশবন্ত সিনহা।২০১৮ সালে দল-সহ সরকার পরিচালনায় মোদি-শাহের ভুমিকার সমালোচনা করে বিজেপি থেকে পদত্যাগ করেছেন যশবন্ত সিনহা। দু'দিন আগে অর্থাৎ ৩০ মে শনিবার, দ্বিতীয় মোদি সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সেদিন টুইটারে দেশবাসীর উদ্দেশে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেছিলেন, গত বছর এই দিনে দেশের গণতন্ত্রের ইতিহাসে…
Read More