02
Nov
আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোটা দেশ। গুজরাতের মোরবিতে নদীর উপর থাকা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে এবং তাতে ১৪০ জনের বেশি মৃত্যু ঘটেছে। তবে মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে তার আশঙ্কা এখনও আছে কারণ অনুমান করা হয়েছে এখনও নদীর জলের তলায় কাদায় আটকে রয়েছে বহু মৃতদেহ। সেগুলি উদ্ধার করার চেষ্টা জারি। এই সেতুতে সাত মাস ধরে সংস্কারের কাজ চলছিল৷ সংস্কারের পর দিন কয়েক আগেই তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। নতুন করে সেতু উদ্বোধন হওয়ার ৬ দিনের মাথায় এই বিপর্যয়। গত রবিবার সন্ধ্যায় ওই সেতুটিতে প্রায়…
