আলিপুরদুয়ার

কালচিনি চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধার

কালচিনি চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধার

চা বাগানের রাস্তার ধার থেকে এক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে।এই চা বাগান যাওয়ার রাস্তার ধারে শুক্রবার সকালে এক চিতাবাঘের দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের অনুমান, কোনো গাড়ির ধাক্কায় ওই চিতাবাঘটির মৃত্যু হতে পারে। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। তবে কীভাবে চিতাবাঘের মৃত্যু হল ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে বনদফতর তরফে জানানো হয়।
Read More
দুপুরে বাড়িতে ঢুকে দুঃসাহসীক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার সোনা অলংকার

দুপুরে বাড়িতে ঢুকে দুঃসাহসীক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার সোনা অলংকার

আলিপুরদুয়ারের মনোজিৎ নাগ স্ট্যান্ড সংলগ্ন দ্বীপচর পাড়া এলাকায় ভর দুপুরে দুঃসাহসীক চুরির ঘটনা। ঘটনায় কয়েক লক্ষ টাকার সোনার গয়না খোয়া গেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, নিত্যদিনের মতোই শ্রীকান্ত দাস ও তাঁর স্ত্রী বাড়ির পাশেই নিজেদের ব্যাগ কারখানায় কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে এক যুবক বাড়ির পিছন দিক দিয়ে ঢুকে পড়ে। অভিযোগ, বিছানার নিচে রাখা আলমারির চাবি বের করে লকার খুলে ফেলে সে। সেখান থেকে প্রায় ছ’টি সোনার হার, একাধিক আংটি, সোনার চুড়ি সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পরিবারের এক সদস্য সন্দেহজনকভাবে যুবকটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত পাশের ঝোপে পায়ের জুতো ও টাকা ফেলে পালিয়ে যায় বলে জানা…
Read More
সোনাপুর–জয়গাঁও রোডে বনদপ্তরের হা*না, উদ্ধার ১.৭ কেজি প্যাঙ্গোলিনের আঁশ

সোনাপুর–জয়গাঁও রোডে বনদপ্তরের হা*না, উদ্ধার ১.৭ কেজি প্যাঙ্গোলিনের আঁশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল Jaldapara Wildlife Division দল। সোনাপুর - জয়গাঁও রোড থেকে প্যাঙ্গোলিনের আঁশ পাচার চক্রের সঙ্গে যুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ রাজীব চক্রবর্তী। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে মোট ১.৭১০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে। প্যাঙ্গোলিন ‘তফসিল-১’ভুক্ত এই প্রাণীর দেহাংশ রাখা বা বেচাকেনা সম্পূর্ণ বেআইনি সাথে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে। বনদপ্তর সূত্রে আরও খবর প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া আঁশ মেঘালয় থেকে সংগ্রহ করে আন্তঃরাজ্য পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। ঘটনায় গ্রেফতার হয় সাহাজান আলি (৪৫) দক্ষিণ সালমারা, অসমের বাসিন্দা। সুরজিৎ দাস (৫০) ও মুকুল…
Read More
১৮ মাসের বকেয়া ঘিরে পিএইচই দফতরের গেটে তালা ঠিকাদারদের

১৮ মাসের বকেয়া ঘিরে পিএইচই দফতরের গেটে তালা ঠিকাদারদের

দীর্ঘ ১৮ মাস ধরে বকেয়া পাওনা না মেলায় আলিপুরদুয়ারে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। বুধবার দফতরের প্রধান ফটকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সেই সময় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধীরাজ মণ্ডল মূল গেটের কাছেই আটকে থাকেন বলে জানা গিয়েছে। ঠিকাদারদের দাবি, আলিপুরদুয়ার জেলার প্রায় ৭০ জন ঠিকাদারের মোট প্রায় ১২০ কোটি টাকা গত দেড় বছর ধরে বকেয়া রয়েছে। এই দীর্ঘসূত্রিতার জেরে তাঁদের পরিবারে তীব্র আর্থিক সংকট নেমে এসেছে।  কাজের টাকা না পেয়ে অনেকেই ঋণের বোঝায় জর্জরিত বলেও অভিযোগ। সূত্রের খবর, রাজ্যের অন্যান্য জেলাতেও একই সমস্যায় কিছু ঠিকাদার চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি বিক্ষোভকারীদের। এদিন আন্দোলনকারীরা…
Read More
চোরাচালান রুখতে বড় সাফল্য, আলিপুরদুয়ারে আটক খয়ের বোঝাই ক্যান্টার

চোরাচালান রুখতে বড় সাফল্য, আলিপুরদুয়ারে আটক খয়ের বোঝাই ক্যান্টার

বড়সড় সাফল্য পেল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খয়ের কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার হয়েছে ৬ জন। ধৃতরা বিভিন্ন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। বনদফতর সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই খয়ের কাঠ চোরাচালানের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল জলদাপাড়ার দক্ষিণ রেঞ্জের দল। সেই সূত্র ধরেই রাত প্রায় ৩টা নাগাদ আলিপুরদুয়ারের পুটিমারি মোড়ে দুটি সন্দেহজনক গাড়ি আটক করা হয়। আটক গাড়িগুলির মধ্যে একটি বড় ক্যান্টার ট্রাক, যা খয়ের কাঠের লগে বোঝাই ছিল। অন্যটি একটি  ছোট চারচাকা গাড়িতে যা ওই চালানটি এসকর্ট করছিল বলে অভিযোগ। অভিযানে বিপুল পরিমাণ খয়ের লগ বাজেয়াপ্ত করা হয়েছে। বনকর্মীদের প্রাথমিক তদন্তে উঠে…
Read More
কেঁচোর সারেই স্বনির্ভরতার পথ – বক্সা টাইগার রিজার্ভের পানিঝোড়া বই গ্রামের ৫০ মহিলা এখন আত্মনির্ভর

কেঁচোর সারেই স্বনির্ভরতার পথ – বক্সা টাইগার রিজার্ভের পানিঝোড়া বই গ্রামের ৫০ মহিলা এখন আত্মনির্ভর

কেঁচোর সার উৎপাদনের মাধ্যমে স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত পানিঝোড়া বই গ্রামের মহিলারা। এই মুহূর্তে গ্রামের প্রায় ৫০ জন মহিলা কেঁচোর সার তৈরি করে নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে হর্টিকালচার দফতরের পক্ষ থেকে গ্রামবাসী মহিলাদের জন্য দু’দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ কেঁচোও সংশ্লিষ্ট দফতর থেকেই সরবরাহ করা হয়েছে। কেঁচোর সার উৎপাদনের জন্য প্রথমে মাটি থেকে প্রায় দুই ফুট উঁচু করে ছোট ছোট বেড তৈরি করা হয়। এরপর ধাপে ধাপে বেডের একেবারে নিচে মাটি, তার উপর কলাগাছের বাকল, খড়, কচুরিপানা ও শেষে কেঁচো দেওয়া হয়।…
Read More
পুজো মণ্ডপে প্রধানমন্ত্রীর ছবিকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা

পুজো মণ্ডপে প্রধানমন্ত্রীর ছবিকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা

সরস্বতী পুজোতেও পড়ল রাজনীতির ছোঁয়া। বাগদেবীর আরাধনাতেও রাজনৈতিক রঙ লাগায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।  ঘটনা আলিপুরদুয়ার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আলিপুরদুয়ার শহরের মনোজিৎ নাগ বাস টার্মিনাসের পেছনে সুভাষপল্লী খেলার মাঠে এই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর আমন্ত্রণপত্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতজোড় করা ছবি। পুজোর থিম রাখা হয়েছে “দুর্নীতিমুক্ত শিক্ষা”। উদ্যোক্তাদের দাবি, মূলত রাষ্ট্রবাদী ছাত্র-যুবদের উদ্যোগেই এই পুজোর আয়োজন। এই পুজোর ইনচার্জ জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা প্রাক্তন এবিভিপি জেলা সংযোজক বিশ্বজিৎ বিশ্বাস।  তিনি দাবি করেন, শুধু আলিপুরদুয়ার নয়, গোটা রাজ্যের প্রতিটি জেলাতেই একই থিমে একটি করে সরস্বতী পুজো আয়োজন করা হচ্ছে।  আলিপুরদুয়ার জেলার…
Read More
সপ্তম বর্ষে আলিপুরদুয়ারের পিঠে-পুলি উৎসব

সপ্তম বর্ষে আলিপুরদুয়ারের পিঠে-পুলি উৎসব

পৌষসংক্রান্তির পুণ্যলগ্নে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে আলিপুরদুয়ারে ঘটা করে শুরু হল পিঠে পুলি উৎসব। জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘শব্দ’- এর বিশেষ উদ্যোগে শহরের ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের মাঠে এই উৎসবের উদ্বোধন করা হয়। এ বছর সপ্তম বর্ষে পা দিল এই জনপ্রিয় পিঠে পুলি উৎসব, যা চলবে টানা দু’দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইক, পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও একাধিক কাউন্সিলর।  অনুষ্ঠানের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখে ও আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন। এবছর মোট ৩০টি প্রতিযোগিতামূলক পিঠে - পুলি স্টল ও প্রায় ৫০টি স্বনির্ভর…
Read More
দিক ভুলে লোকালয়ে গন্ডার, আতঙ্কে স্থানীয়রা

দিক ভুলে লোকালয়ে গন্ডার, আতঙ্কে স্থানীয়রা

শীতের রাত, ঘন কুয়াশার দাপট, আর এরই মাঝে ঘটলো বিপত্তি।জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ল একটি গন্ডার।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে গন্ডারটি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা লাগাতার দাপিয়ে বেড়ায় গন্ডার টি। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শিসামারা নদীর ওপারেই জলদাপাড়া বনাঞ্চল। সাধারণত এই এলাকায় হাতি বা বাইসনের দেখা মিললেও, গন্ডার সচরাচর ঢুকে পড়ে না। জঙ্গল থেকে বেরিয়ে গন্ডারটি প্রথমে এলাকার জহিরুল হক নামে এক ব্যক্তির একটি গোরুকে আক্রমণ করে। এরপর একটি বাড়ির সামনে রাখা মোটরবাইকেও ধাক্কা মারে গন্ডারটি। গ্রাম ঘুরে শেষমেশ নতুনপাড়া বাজারে পৌঁছে যায়…
Read More
শীতের মরশুমে জমজমাট বক্সা

শীতের মরশুমে জমজমাট বক্সা

শীতের ছোঁয়া পড়তেই আলিপুরদুয়ারে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। বক্সা টাইগার রিজার্ভে শুরু হয়েছে পর্যটকদের ঢল। জঙ্গলের রোমাঞ্চ উপভোগ করতে সকাল থেকেই রীতিমতো লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে পর্যটকদের। বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত রাজাভাতখাওয়া টিকিট কাউন্টারে দেখা যায় পর্যটকদের দীর্ঘ সারি। বেশিরভাগ পর্যটকই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এসেছেন বক্সার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। জানা গিয়েছে, পর্যটকরা জয়ন্তী পাহাড় থেকে শুরু করে জঙ্গল সাফারি সব মিলিয়ে বক্সার সম্পূর্ণ রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে আগ্রহী। নির্জন পাহাড়ের কোলে জয়ন্তীতে রাত্রিযাপন করে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য ও বিশুদ্ধ পরিবেশ উপভোগ করাই পর্যটকদের মূল আকর্ষণ। প্রতি বছর শীতের মরশুমে বক্সা টাইগার রিজার্ভ পর্যটকদের কাছে অন্যতম পছন্দের…
Read More
খসড়া ভোটার তালিকা থেকে বাদ ৯৫ হাজারের বেশি নাম, আ*তঙ্কের কারণ নেই জানালেন জেলা শাসক

খসড়া ভোটার তালিকা থেকে বাদ ৯৫ হাজারের বেশি নাম, আ*তঙ্কের কারণ নেই জানালেন জেলা শাসক

আলিপুরদুয়ার জেলায় খসড়া ভোটার তালিকায় মোট ৯৫ হাজার ২৮৬ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে জানালেন জেলা শাসক আর বিমলা। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই আশ্বাস দিয়েছেন তিনি। জেলা শাসক স্পষ্ট করে জানান, যদি কোনো বৈধ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে থাকে, তাহলে আগামী এক মাসের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়ায় আপত্তি জানানো যাবে। জেলা প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, আপত্তি গ্রহণ ও যাচাইয়ের পর প্রয়োজনীয় ক্ষেত্রে ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ, ভুলবশত নাম বাদ পড়লে তা সংশোধনের সম্পূর্ণ সুযোগ থাকবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই জেলা শাসক আর বিমলার উদ্যোগে একটি সর্বদলীয়…
Read More
ফের খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে এলাকাবাসী

ফের খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে এলাকাবাসী

ডুয়ার্সের মাদারিহাট ব্লকের নীচ লাইম এলাকায় এক সপ্তাহের ব্যবধানে ফের বনদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে নীচ লাইম ও সংলগ্ন অঞ্চলে চিতাবাঘের আতঙ্ক ক্রমশ বাড়ছিল। রাতে বাড়ির উঠোন থেকে গবাদি পশু টেনে নিয়ে যাওয়ার একাধিক ঘটনায় কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছিলেন বাসিন্দারা। সন্ধ্যা নামলেই ঘর থেকে বেরোনো বন্ধ করে দিচ্ছিলেন মানুষরা। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে। ভীত বাসিন্দারা বিষয়টি একটি চা বাগানের ম্যানেজারকে জানালে তিনি দ্রুত দলগাঁও রেঞ্জের বনকর্মীদের খবর দেন। পরিস্থিতি সামাল দিতে বনদপ্তরের আধিকারিকরা গত ২০ তারিখ, ওই এলাকায় একটি খাঁচা পাতেন। খাঁচা পাতার মাত্র দু’ঘণ্টার…
Read More
ভুয়ো আইপিএস সেজে প্রতারণার ছক! আলিপুরদুয়ার পুলিশের জালে বিধাননগরের যুবক

ভুয়ো আইপিএস সেজে প্রতারণার ছক! আলিপুরদুয়ার পুলিশের জালে বিধাননগরের যুবক

নিজেকে সেন্ট্রাল আইবি (Central IB)-এর আইপিএস অফিসার পরিচয় দিয়ে প্রতারণার ছক কষার অভিযোগে আলিপুরদুয়ার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক যুবক। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস, তিনি বিধাননগরের বাসিন্দা। জানা গেছে, অভিযুক্ত যুবক আলিপুরদুয়ারের এক হোটেলে দীপব্রত চক্রবর্তী নামে ভুয়ো আধার ও ভোটার কার্ড জমা দিয়ে নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দেন। এরপর তিনি এলাকার একাধিক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ শুরু করলে তাঁর কথায় অসঙ্গতি লক্ষ্য করেন ব্যবসায়ীরা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফ্লাইওভার সংলগ্ন কোর্ট বাজার এলাকা থেকে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার অ্যান্টি ক্রাইম টিম। পুলিশ তাঁর কাছ থেকে একাধিক ভুয়ো আধার ও এপিক কার্ড এবং মোবাইলে আইপিএস পরিচয়পত্র…
Read More
ফালাকাটা পুরসভায় নতুন চেয়ারম্যান–ভাইস চেয়ারম্যান, অবসান হল সব জল্পনার

ফালাকাটা পুরসভায় নতুন চেয়ারম্যান–ভাইস চেয়ারম্যান, অবসান হল সব জল্পনার

শেষপর্যন্ত সব জল্পনার অবসান ঘটল। ফালাকাটা পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অভিজিৎ রায় ও ভাইস চেয়ারম্যান হলেন রুমা রায় সরকার। শুক্রবার বোর্ড অব কাউন্সিলরসের বৈঠক শেষে তাঁদের শপথ গ্রহণ করানো হয়। এই দিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়ের সভাপতিত্বে। তবে বিদায়ী চেয়ারম্যান প্রদীপ মুহুরি ও বিদায়ী ভাইস চেয়ারম্যান জয়ন্ত অধিকারী বৈঠকে উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, গত ৭ নভেম্বর দলীয় নির্দেশ মেনে পদত্যাগ করেন প্রদীপ মুহুরি ও জয়ন্ত অধিকারী। তাঁরা আলিপুরদুয়ার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র জমা দেন। প্রদীপ মুহুরি ফালাকাটা পুরসভার ১০ নম্বর ওয়ার্ড ও জয়ন্ত অধিকারী ১৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে…
Read More