জেলার কোভিড সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের তিন স্বাস্থ্য অধিকর্তা

জেলার কোভিড সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের তিন স্বাস্থ্য অধিকর্তা

আলিপুরদুয়ারে বর্তমানের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন রাজ্য স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। কিছুদিন আগেই খাবার না পেয়ে কোভিড হাসপাতাল থেকে কোভিড আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার ব্যাপক শোরগোল পড়ে। বিরোধীদের অভিযোগ জেলার স্বাস্থ্য কর্তা ও প্রশাসনের গাফিলতিতে এরকম ঘটনা ঘটেছে । তাই আজ করোনা সংক্রান্ত বৈঠক করলেন রাজ্যের তিন স্বাস্থ্য কর্তা এবং জেলার স্বাস্থ্য কর্তারা। জানা গেছে এদিন বুধবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন‍্যাতে জেলাশাসক এবং জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ‍্য স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী,এন এইচ এম ডিরেক্টর সৌমিত্র মোহন এবং শিক্ষা অধিকর্তা ডঃ দেবাশীষ ভট্টাচার্য । এদিনের বৈঠক শেষে জেলা ডেপুটি সিএমওএইচ ডঃ সুবর্ণ গোস্বামী জানান,রাজ্য স্বাস্থ্য…
Read More
আলিপুরদুয়ারে তপসিখাতা চা বাগানে শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে তপসিখাতা চা বাগানে শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে তপসিখাতা এলাকার এক চাবাগানে আজ বিক্ষোভ দেখাল বাগানের শ্রমিকরা। জানা গেছে চা-বাগানের শ্রমনীতির বিরুদ্ধে গিয়ে মালিকপক্ষ জোর করে চাবাগানের শ্রমিকদের বেশি বেশি চাপাতা তোলার জন্য চাপ দিচ্ছে ।অন্যথায় হাজিরা কেটে নেওয়ার হুমকি দিয়েছে বাগানের মালিকপক্ষ । শ্রমিকদের অভিযোগ যেখানে অন্য চাবাগানের শ্রমিকদের শ্রমদপ্তরের নির্দেশমতো দৈনিক ২৫ কেজি চাপাতা তোলে সেখানে ওই বাগানে শ্রমিকদের দিনে ৪০কেজি চাপাতা তোলার জন্য জোর দিচ্ছে । তাদের আরো অভিযোগ শুধু বেশি চাপাতা তোলাই নয় ওই চাপাতা তুলে পরিষ্কার করে দেওয়ারও জন্য চাপ দিয়েছে বাগানপক্ষ। দৈনিক ৪০ কেজি পাতা তুলতে না পারলে হাজিরা কেটে নেওয়ার হুমকি দেয় বলে সূত্রের খবর। বাগানের মালিকপক্ষের এই নির্দেশিকায় বিরুদ্ধে…
Read More
লকডাউনের বৃষ্টিতে শুনশান আলিপুরদুয়ার

লকডাউনের বৃষ্টিতে শুনশান আলিপুরদুয়ার

লকডাউন সফল করল বৃষ্টি । সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায়আলিপুরদুয়ারে লকডাউন আরো ভালভাবে দেখা গেল। যদিও লকডাউন করতে প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন ।জানা গিয়েছেআলিপুরদুয়ারে দোকান পাট বন্ধ । যানবাহন পথে নামেনি । দু একটা টোটো, অটো পথে দেখা গেলেও পুলিশি অভিযান চলছে। এর পাশাপাশি লকডাউন উপেক্ষা করে যারা পথে বেরিয়েছে এবং প্রয়োজনীয় কারন দেখাতে পারেনি তাদের গ্রেপ্তার করা হয়েছে ।সর্বশেষ পাওয়া খবর থেকে জানা গিয়েছে আলিপুরদুয়ার থানার পুলিশ মোট ৮জনকে গ্রেপ্তার করেছে ।আলিপুরদুয়ার থানা সূত্রের খবর, বেলা বারার সঙ্গে সঙ্গে গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। ব্যাবসায়ী ও সাধারন মানুষের বক্তব্য করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন যথেষ্টই জরুরী। সেই কথাকে মাথায় রেখে…
Read More
আলিপুরদুয়ারে খাবার না পেয়ে  হাসপাতাল থেকে পালাল করোনা আক্রান্ত রোগী,

আলিপুরদুয়ারে খাবার না পেয়ে হাসপাতাল থেকে পালাল করোনা আক্রান্ত রোগী,

আবারও প্রশ্ন উঠল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় । খাবার না পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেল রোগী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের তপসিখাতায়। রোগীর দাদার অভিযোগ হাসপাতালে ঠিকমতো খাবার পাচ্ছে না করোনা আক্রান্ত রোগীর। শুধু খাবার নয় রোগীদের ঠিকমতো চিকিৎসাও করছে না ডাক্তাররা বলে অভিযোগ । স্থানীয় এলাকাবাসী এই ঘটনায় জেলা স্বাস্থ্যদপ্তরের উদাসীনতার অভিযোগ করেছেন। জানা গেছে এলাকায় এক রোগীর হাতে স্যালাইনের সিরিঞ্জ বাধা দেখতে পেয়ে সন্দেহ হয় গ্রামবাসীর।তারাই খবর দেন স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনকে। অবশেষে ওই রোগীকে বাড়িতে আইসলেশনে রাখার অনুমতি দেয় স্বাস্থ্য দপ্তর।
Read More
স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার প্রতিবাদে  পোস্টার

স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার প্রতিবাদে পোস্টার

সরকারী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গৃহ শিক্ষকতা করার প্রতিবাদে আলিপুরদুয়ারের বিভিন্ন স্কুলের সামনে পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানাল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। তাদের আবেদন, স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা করার জন্য বঞ্চিত হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা । তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা গৃহ শিক্ষকতা করতে পারছে না। করোনা আবহে এসময় কর্ম সংস্থান নেই শূন্যপদও পূরণ হচ্ছে না । যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে কাজের জন্য । এরজন্য তাদের আবেদন স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা না করে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সেই সুযোগ করে দেবার জন্য ।
Read More
চালের দানায় ভারতের ম্যাপ এঁকে ,  ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস স্নেহার।

চালের দানায় ভারতের ম্যাপ এঁকে , ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস স্নেহার।

  ছোট্ট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে ইন্টারন্যাশন্যাল বুক অফ রেকর্ডস গড়ল স্নেহা । আলিপরদুয়ার সূর্যনগরের ৮ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা; স্নেহা দাস । আলিপরদুয়ার মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী স্নেহা । একটি ০.৫ সেন্টিমিটার ছোট চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে । ছোট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে স্নেহা সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে । চমকে যায় সবাই। সেটা দেখেই তাকে উৎসাহ দেয় সবাই। চোখে পরে, ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডসের কর্তাদের । গত, ৯ ই আগস্ট ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস এর স্বীকৃতি লাভ করে স্নেহা।
Read More
বুনো হাতির হানায় মৃত্যু এক মহিলার

বুনো হাতির হানায় মৃত্যু এক মহিলার

বুনো হাতির হানায় মৃত্যু হল এক মহিলার।গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ছেকামারী অঞ্চলে।স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে দলছুট এক বুনো হাতি জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে পড়ে এবং গ্রামাঞ্চল এলাকা লন্ডভন্ড করে দেয়।জানা গিয়েছে সেসময় কিরনবালা রায় নামে এক বয়স্কা বৃদ্ধাকে চাপা দিয়ে চলে যায় দলছুট ওই বুনো হাতিটি। ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা এসে মৃতদেহকে উদ্ধার করে।বনদপ্তর সূত্রে খবর ওই মৃত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে।বাসিন্দাদের অভিযোগ প্রায়ই বুনো হাতির দল লোকালয়ে এসে পড়ে।বনদপ্তরের কর্মীরা সময়মতো আসেনা।ফলে হাতির হানায় ক্ষতির সম্মূখীন হতে হচ্ছে গ্রামবাসীদের
Read More
কুমারগ্রামে এম্বুলেন্স -ট্রাকের সংঘর্ষ,,অল্পের জন্য রক্ষা এম্বুলেন্সের যাত্রী

কুমারগ্রামে এম্বুলেন্স -ট্রাকের সংঘর্ষ,,অল্পের জন্য রক্ষা এম্বুলেন্সের যাত্রী

জাতীয় সড়কে এক এম্বুলেন্স ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাস্তা থেকে ছিটকে গেল এম্বুলেন্স।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে জাতীয় সড়কে জানা যায়, একটি অ্যাম্বুলেন্স চেন্নাই থেকে রোগী নিয়ে আসাম পথে যাচ্ছিল। মালবাহী গাড়ি জাতীয় সড়কে বাক নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে ধাক্কা মারলে অ্যাম্বুলেন্সটি ডিভাইডারের ওপর উঠে পরে। ফলে এম্বুলেন্সের সামনেটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগেই অ্যাম্বুলেন্স-এর ভেতরে থাকা পাঁচ জনকে উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করে।
Read More
ভর্তির ফী মুকুব করার দাবিতে আন্দোলন আলিপুরদুয়ারের বারোবিশা বালিকা বিদ্যালয়ে

ভর্তির ফী মুকুব করার দাবিতে আন্দোলন আলিপুরদুয়ারের বারোবিশা বালিকা বিদ্যালয়ে

একাদশ শ্রেণীর ভর্তির ফী মুকুব করার দাবি নিয়ে আলিপুরদুয়ারের বারোবিশা বালিকা বিদ্যালয়ের গেটের সামনে আন্দোলন শুরু করল ছাত্রী ও অভিভাবকরা ।ছাত্রী ও অভিভাবকের দাবি যে এই মুহূর্তে করোনা আবহে লক ডাউন চলছে বিভিন্ন জায়গায় ।লকডাউনে কাজকর্ম বন্ধ সবার।রেশনের উপর নির্ভর করে জীবনযাপন করছে অনেক পরিবার।এই সময় সন্তানদের ভর্তির চাপ তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে । ছাত্রীদের স্কুল ভর্তি করার ফী দিতে অসমর্থ তারা।তাই বিদ্যালয়ে ফর মুকুবে দাবি জানিয়েছেন অভিভাবকেরা তাই তারা স্কুল কর্তিপক্ষের কাছে এই দাবি জানিয়েছেন । প্রধান শিক্ষিকা নবনীতা সিকদার জানান সরকারি নিয়ম মেনেই ভর্তি করা হবে। তবে পুরোপুরি ফী মুকুব সম্ভব নয়। কারো ব্যক্তিগত সমস্যা থাকলে আবেদন…
Read More
সম্পুর্ন লকডাউনে ছাড় চা শিল্প

সম্পুর্ন লকডাউনে ছাড় চা শিল্প

রাজ্যে চলছে নির্ধারিত দিনে সম্পুর্ন লকডাউন। এই সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা করেছে রাজ্য।ফলে চা চাষি মহলে মুখে চওড়া হাসি। বর্তমান করোনা পরিস্থিতিতে চায়ের দাম ঊর্ধমুখী হওয়ায় স্বস্তির হাওয়া চা মহলে। কিছুদিন ধরেই কাঁচা চা পাতার ভালোই দাম পাচ্ছে ক্ষুদ্র চাষীরা। আর এই আশাকে সম্বল করে ঘুরে দাঁড়াতে মরিয়া চাশিল্প ।পাহাড়ের পাশাপাশি সমতলেও এখন চা চাষে আগ্রহ বাড়ছে।আর বর্তমানে চা শিল্প কে লকডাউনের বাইরে রাখায় দ্রুত গতিতে চলছে চা তোলা ও চা তৈরি। বর্তমানের লকডাউনে যখন সব ব্যবসায় মন্দা চলছে ,তখন লকডাউনে ছাড় চা শিল্পকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে বলে মনে করছে ব্যবসায়ী মহল
Read More
করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারী আলিপুরদুয়ারে

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারী আলিপুরদুয়ারে

ফের লকডাউন ঘোষণা করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত জেলা স্বাস্থ্য দপ্তরের।আলিপুরদুয়ারে করোনা সংক্রমন আটকাতে পাঁচদিন লকডাউন ঘোষণা করেছে মহকুমা প্রশাসন । এই লকডাউন চলবে শনিবার পর্যন্ত। মঙ্গলবার আলিপুরদুয়ার পুর এলাকা ও শহর সংলগ্ন বিবেকানন্দ ১,২, চাপড়েরপাড় ১ও পররপার গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ এই লকডাউনের আওঁতায় রয়েছে।লকডাউনে আলিপুরদুয়ারে দোকানপাট ,বাজার ,যানবাহন বন্ধ থাকছে । আলিপুরদুয়ারে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়তে থাকায় আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স লকডাউনের প্রস্তাব দেয়। অবশেষে ব্যবসায়ীদের অনুরোধ বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত জেলা প্রশাসন
Read More
বন সহায়ক পদের ফর্ম জমা দেওয়ার লাইনে সামাজিক দূরত্ব ঘুঁচে গেল

বন সহায়ক পদের ফর্ম জমা দেওয়ার লাইনে সামাজিক দূরত্ব ঘুঁচে গেল

দেশে চলেছে করোনা আতঙ্ক।কিন্তু তার ছিটেফোঁটাও বোঝা গেল না আলিপুরদুয়ারে বনদপ্তর অফিসে।বিগত কয়েকদিন আগেই রাজ্যের বনদপ্তর বন সহায়ক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্দেশিকায় বলা হয়েছে ওই শূন্যপদের আবেদন অফলাইনে জমা দিতে নিজের নিজের জেলার বনদপ্তরের অফিসে।সময়ও দেওয়া হয়েছে মাত্র সাতদিন। আজ এই শূন্যপদের ফর্ম জমা দিতে গিয়ে প্রার্থীরা ভুলে গেল করোনা আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় হাজারদুয়েক প্রার্থী জমা দিতে আসে আলিপুরদুয়ার বন দপ্তর অফিসে।জমা দেওয়ার হুড়োহুড়িতে শিকেয় ওঠে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বর্তমান করোনা পরিস্থিতিতে যেখানে সব ব্যবস্থাতেই অনলাইনে জোর দেওয়া হচ্ছে তখন বন সহায়ক শূন্যপদের আবেদন অনলাইন প্রক্রিয়ায় হলো না কেন? এর সঙ্গে সময়সীমা মাত্র ৭দিন…
Read More
আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গায়  পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউন

আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গায় পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউন

 আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা এলাকা পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হলো।খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত লকডাউন জারি থাকছে। এই লকডাউন সরকারি, বেসরকারি সকল বাসের সাথে অন্যান্য দোকান পাট বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার দোকান খোলা থাকবে। এই বিষয়ে খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির সদস্য দীপঙ্কর রায় বলেন ” যদিও খোয়ারডাঙ্গা এলাকায় কোনো করোনা আক্রান্তের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাও আগাম সতর্কতা হিসেবে খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ব্যাবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই লকডাউন। এই পরিস্থিতিতে সকলে সুস্থ…
Read More
হাতির হানায় ভাঙল বাড়ি আলিপুরদুয়ারে

হাতির হানায় ভাঙল বাড়ি আলিপুরদুয়ারে

বুনোহাতির হানায় ভাঙল চারটি বাড়ি।শনিবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁওতালি গ্রামে।দাঁতাল হাতি হানা দিয়ে ভেঙ্গে দিল চারটি ঘর । এদিন ভোরে একটি দাঁতাল হাতি দক্ষিণ সাঁতালি এলাকায় প্রবেশ করে এলাকার বাসিন্দা পবিত্র কার্জী,রমেশ কার্জী,প্রকাশ ওরাও ও সুনিল বোরগাও এর ঘর ভেঙ্গে দেয়।রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে দক্ষিণ সাঁতালি এলাকার বসিন্দারা । এলাকার বাসিন্দারা জানান প্রতিদিন বুনো হাতি এলাকায় প্রবেশ করে কারো না কারো ঘর ভাঙছে জমির ফসল নষ্ট করছে। বাসিন্দাদের অভিযোগ, হাতি এসে ক্ষতি করে চলে যাওয়ার পর, বনদপ্তরের কর্মীরা আসে, যখন হাতি প্রবেশ করে তখন আসেনা বনকর্মীরা।
Read More