বিডিওর সঙ্গে সং*ঘর্ষ সাংসদের, ভাইরাল ভিডিও

বিডিওর সঙ্গে সং*ঘর্ষ সাংসদের, ভাইরাল ভিডিও

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিডিও অফিসে প্রবল উত্তেজনা। অভিযোগ, এলাকার সাংসদ মনোজ টিগগা অফিসে ঢুকে বিডিওর সঙ্গে অশোভন আচরণ করেন। সূত্রের খবর, ২৯ অক্টোবর সাংসদ সরাসরি বিডিওর চেম্বারে গিয়ে আঙুল তুলে অকথ্য ভাষায় বিডিওকে আক্রমণ করে। সেই ঘটনার দৃশ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঠিক কী কারণে সাংসদ এভাবে ক্ষুব্ধ হন, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় চলমান সরকারি কাজ নিয়ে কিছু মতবিরোধের জেরেই এই উত্তেজনা তৈরি হয়। বর্তমানে ভাইরাল ভিডিওটি ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Read More
ছটঘাটে বুনোহাতির হা*না

ছটঘাটে বুনোহাতির হা*না

মঙ্গলবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকা বেরিয়ে আসে একটি বুনো হাতি ও সরাসরি হ্যামিল্টনগঞ্জের বাসরা ছটঘাটের দিকে রওনা দেয়। তখন ওই ঘাটে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তদের ভিড় ছিল ছট উৎসব উপলক্ষ্যে। ফলে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় ব্যাপক আতঙ্কের পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে সেখানে কর্তব্যরত বনকর্মীরা দ্রুত সক্রিয় হয়ে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর হাতিটি ছটঘাট এলাকা ছেড়ে সড়ক ধরে এগিয়ে যায় ও শেষে পুনরায় পাশের জঙ্গলে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হয়নি বলে বন দপ্তর সূত্রে খবর। স্থানীয়দের মতে, উৎসবের ভিড়ের মাঝখানে এ ধরনের ঘটনা বড়সড় বিপদের কারণ হতে পারত। বন দপ্তর…
Read More
আটিয়াবাড়ি চা বাগানে শ্রমিক আন্দোলন: পরিকাঠামোর অভাবে কর্মবিরতির ডাক

আটিয়াবাড়ি চা বাগানে শ্রমিক আন্দোলন: পরিকাঠামোর অভাবে কর্মবিরতির ডাক

আটিয়াবাড়ি চা বাগানে পরিকাঠামোর অভাব এবং কর্মী সংকটের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। শনিবার সকাল থেকে কালচিনি ব্লকের বাঙ্গাবাড়ি এলাকায় শতাধিক শ্রমিক ধর্নায় বসেন এবং পূর্ণ কর্মবিরতির ডাক দেন। তাঁদের অভিযোগ, বাগানের ক্রেশে শিশুদের দেখাশোনার জন্য চারজন পরিচারক থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে পর্যাপ্ত কর্মী নেই। পাশাপাশি, শ্রমিকদের জন্য জল সরবরাহের দায়িত্বে থাকা কর্মচারীর অভাবও রয়েছে। শুক্রবার বিকেল থেকেই আন্দোলনের সূচনা হয়। শ্রমিকরা চা পাতা তুলে তা রাস্তায় ছড়িয়ে দিয়ে প্রতিবাদ জানান। শনিবার সকাল থেকে তাঁরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হন, ফলে চা উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা দাবি তুলেছেন শিশুদের নিরাপত্তা ও পরিচর্যার জন্য পর্যাপ্ত পরিচারক…
Read More
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে ফের উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সোমবার তাঁর সফরের কথা থাকলেও, ক্ষতিগ্রস্ত তিন জেলার পরিস্থিতি আরও ঘনিষ্ঠভাবে বুঝে নেওয়ার উদ্দেশ্যে রবিবারই তিনি আলিপুরদুয়ারে এসে পৌঁছান। দুর্যোগ পরবর্তী সময়ের বাস্তব চিত্র নিজের চোখে দেখতে রবিবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারা ও সুভাসিনী চা বাগান এলাকায় যান। সেখানকার বাসিন্দাদের হাতে নিজে হাতে ত্রাণসামগ্রী বিতরণ করতে দেখা যায় তাঁকে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী। সোমবার যাওয়ার কথা জলপাইগুড়ি জেলায়, যেখানে নাগরাকাটা সহ একাধিক এলাকা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সাথে চলমান ত্রাণ…
Read More
বন্যায় বি*পর্যস্ত সিসামারা, ক্ষ*তির মুখে ডুয়ার্সের পর্যটন

বন্যায় বি*পর্যস্ত সিসামারা, ক্ষ*তির মুখে ডুয়ার্সের পর্যটন

একসময় পর্যটকে সরগরম সিসামারা আজ নিস্তব্ধ। বন্যার জলে ভেসে গেছে হাসি-খুশির শব্দ, ভেসে গেছে জীবিকা। পাহাড়ি জলের তোড়ে সিসামারা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় মুহূর্তে বিপর্যস্ত হয়েছে ডুয়ার্সের পর্যটন অঞ্চল। নদীর গর্জনে রাতারাতি বদলে গেছে চেনা দৃশ্য — যে জায়গায় একসময় গন্ডারের পদচারণা, আজ সেখানে শুধুই পলি ও ধ্বংসস্তূপ। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জলদাপাড়ার বহু রিসোর্ট ও হোমস্টে। জনপ্রিয় “Jaldapara Rhino Cottage”-এর গাছবাড়ি এখন অতীত — নদী তার মাটি কেড়ে নিয়েছে। সিসামারা নদীর পাড় এখন রিসোর্টের একেবারে ধারে, ফলে মালিকদের বাধ্য হয়ে কাঠের কাঠামো ভেঙে ফেলতে হয়েছে। আশেপাশের আরও বেশ কিছু রিসোর্টে জল ঢুকে বিপুল ক্ষতি। পর্যটন নির্ভর এলাকার এই বিপর্যয়ে…
Read More
দুর্গার আরাধনায় কর্মক্ষেত্রের দুর্গাদের সংবর্ধনা

দুর্গার আরাধনায় কর্মক্ষেত্রের দুর্গাদের সংবর্ধনা

দুর্গাপুজো মানেই দেবী দুর্গার আগমন, আর দুর্গা মানেই নারী শক্তির প্রতীক। সেই নারী শক্তিকেই সমাজের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ নিল আলিপুরদুয়ারের সায়ন্তী দাস ও ধতুপর্না চৌধুরী। দুর্গাপুজোর দিন আয়োজিত হলো এক বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান, যেখানে সমাজের কর্মজীবী নারীদের কৃতিত্বকে সামনে আনা হয়। শুরু হওয়া অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চে একের পর এক পরিবেশনায় ফুটে উঠল ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক। পাশাপাশি চলল নারী শক্তিকে সম্মান জানানোর অনুষ্ঠান। এদিন সম্বর্ধিত হন বিভিন্ন ক্ষেত্রের নারীরা— শর্মিষ্ঠা চক্রবর্তী: শিক্ষিকা, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কারিগর। তামালিকা সরকার: ইএনটি সার্জন, স্বাস্থ্য পরিষেবার অন্যতম প্রতিনিধি। বাবিথা…
Read More
বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা! জলদাপাড়ায় দাঁত-সহ দম্পতি গ্রেপ্তার

বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা! জলদাপাড়ায় দাঁত-সহ দম্পতি গ্রেপ্তার

জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বন্যপ্রাণীর দেহাংশ পাচার করার সময় এক দম্পতিকে গ্রেফতার করেছে বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাতি ও চিতাবাঘের দাঁত উদ্ধার করা হয়েছে। বনদপ্তর জানিয়েছে, ধৃত দম্পতির নাম পরিমলচন্দ্র দে এবং দেবযানী রায় দে। তারা কোচবিহারের কোতোয়ালি থানার ঝিনাইডাঙা এলাকার বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে জলদাপাড়ার সোনাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২ কেজি ওজনের তিনটি হাতির দাঁতের টুকরো এবং চারটি চিতাবাঘের দাঁত উদ্ধার হয়েছে। তাদের ব্যবহৃত একটি ছোট গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত পরিমল এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে দুটি অস্ত্র আইনে…
Read More
আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে

আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে

হাতির হানায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বাসা লাইনে মঙ্গলবার গভীর রাতে তিনটি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার চারটি বাড়ি ভেঙে দেয় ওই হাতির দলটি। ক্ষতিগ্রস্ত ওই চারটি পরিবারের কারও ঘর ভেঙে চুরমার করে দেয়, আবার কারো ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা চাল ডাল আটা খেয়ে সাবাড় করে দিয়েছে ওই হাতির দলটি। প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
Read More
হরপা বানে ভয়াবহ পরিস্থিতি! আটকে পড়ল যাত্রীবাহী বাস, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

হরপা বানে ভয়াবহ পরিস্থিতি! আটকে পড়ল যাত্রীবাহী বাস, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

মাদারিহাটের জামতালা এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি, বাঙরি নদীতে হঠাৎ হরপা বান নামার ফলে বুধবার সকালে টোটোপাড়া গামী রুটে চলা একটি যাত্রীবাহী বাস হঠাৎই প্রবল স্রোতের মধ্যে পড়ে আটকে যায় নদীর মাঝপথে। জানা গেছে, টানা বৃষ্টি ও ভুটান পাহাড়ে প্রবল বর্ষণের কারণে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা বাঙরি নদী। আচমকা নেমে আসা এই হরপা বানে পুরো এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। সেসময় নদী পার হচ্ছিল যাত্রীবোঝাই বাসটি, আর সেখানেই ঘটে বিপত্তি। তবে সৌভাগ্যবশত, কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। উপস্থিত লোকজন ও বাসচালকের তৎপরতায় বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সকলেই অক্ষত অবস্থায় প্রাণে বাঁচেন। ঘটনার পর থেকে মাদারিহাট ও টোটোপাড়ার…
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান

মাদারিহাটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুটি দোকান। সকালবেলায় মাদারিহাটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো দুটি দোকান। সকাল বেলায় দোকান খুলে ব্লাড সাম্পেল আনতে যাচ্ছিলেন দোকানের মালিক চঞ্চল সূত্রধর। যেখান থেকে ব্লাডাম্পেল সংগ্রহ করবেন সেখানে পৌঁছানোর আগেই তার কাছে ফোন যায় তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দোকানে ছুটে আসেন চঞ্চল বাবু। জানা যাচ্ছে মাদারিহাট বিডিও অফিসের উল্টোদিকে ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্রধরের। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ল্যাব সহ পাশে থাকা প্রকাশ শিলের একটি সেলুন দোকান ও পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীরপাড়া থেকে দমকলের একটি…
Read More
আলিপুরদুয়ারে মরশুমের রেকর্ড বৃষ্টি! জলমগ্ন শহর

আলিপুরদুয়ারে মরশুমের রেকর্ড বৃষ্টি! জলমগ্ন শহর

প্রবল বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার! গত ২৪ ঘণ্টায় ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শহরে, যা এই বর্ষা মরশুমে এখনও পর্যন্ত সর্বোচ্চ। মুশলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক এলাকা। বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। শহরের নিচু এলাকাগুলিতে রাত থেকেই জল ঢুকতে শুরু করে। বিজি রোড এলাকা- সহ বিস্তীর্ণ অঞ্চল হাঁটুজলমগ্ন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত ১২টা নাগাদ জল ঢোকে, আর এখনও পর্যন্ত পুরসভা পক্ষ থেকে জল বের করার কোনও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি আলিপুরদুয়ার জংশনের অফিসার্স কলোনিতে, যেখানে শতবর্ষ প্রাচীন একটি গাছ ভেঙে পড়ে। স্থানীয়দের দাবি, অল্পের জন্য প্রাণে রক্ষা পান একজন বাসিন্দা। গাছ ভেঙে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।…
Read More
দলগাঁও চা বাগানে খাঁচায় আটক চিতাবাঘ

দলগাঁও চা বাগানে খাঁচায় আটক চিতাবাঘ

বুধবার চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ফের খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের ঘটনা। ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতা হয়েছিল। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের ৪/৪ নম্বর সেকশনে পাতা খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পান। তারপর ওই খাঁচার কাছে গিয়ে দেখেন সকলে একটি বড় চিতাবাঘ খাঁচার ভিতরে ছোটাছুটি করছে। এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমায় ওই এলাকায়। তারপর খবর দেওয়া হয় বন দফতরে। এদিকে খবর পেয়ে বন কর্মীরা এসে ওই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।
Read More
বীরপাড়ায় নিষিদ্ধ কাফ সিরাপ সহ যুবক গ্রেপ্তার

বীরপাড়ায় নিষিদ্ধ কাফ সিরাপ সহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সাদা পোশাকের পুলিশ বীরপাড়া সরাই লাইন থেকে নিষিদ্ধ কাফ সিরাপ সহ জিতেন সরকার নামে একজনকে গ্রেফতার করেছে বীরপাড়া থানার পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ঘটনায় জড়িত থাকার আরো কয়েকটি নাম সামনে এসেছে। বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানিয়েছেন তদন্ত চলছে, শীঘ্রই সকলকে গ্রেফতার করা হবে।
Read More
আলিপুরদুয়ারের বারবিশা বাজারে আগুনে পুড়ে ছাই ১০টি দোকান

আলিপুরদুয়ারের বারবিশা বাজারে আগুনে পুড়ে ছাই ১০টি দোকান

অসম বাংলা সীমান্তের বারবিশা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। আগুনে পুড়ে ছাই ১০ টি দোকান। এদিন গভীর রাতে আগুন লাগে। স্থানীয় ব্যাবসায়ী রা দমকল দফতর কে খবর পাঠায়। দমকলের ১ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু আগুন পরিস্থিতির বাইরে যাওয়ায় সমস্যা আর ও বেড়ে যায়। খবর দেওয়া হয় আলিপুরদুয়ারে।ততক্ষনে ১০ টি দোকান পুড়ে ছাই। কি কারনে আগুন লেগেছে তা জানা যায়নি। ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশংকা ব্যবসায়ীদের।
Read More