জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায় রাস্তার কাজের সূচনা

জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায় রাস্তার কাজের সূচনা

জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায় এক কোটি তেইশ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের সূচনা।এলাকাবাসীর দাবি মেনে এদিন ফালাকাটা ব্লকের ছোট শালকুমার গ্ৰাম পঞ্চায়েতের জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন এলাকায় ভৈরবহাট বাজার থেকে পূর্ব শিবনাথপুর হরিমন্দির হয়ে খাঁউচাদপাড়া রামকৃষ্ণ কার্জীর বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা হলো। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায় জানান পথশ্রী প্রকল্পের এই রাস্তা তৈরিতে ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয় হবে  ও এই রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হওয়ায় তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এদিনের পথশ্রী প্রকল্পের এই রাস্তার কাজের শুভ সূচনায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায়, ছোট…
Read More
দেওয়াল লিখন শুরু করলেন জন বারলা

দেওয়াল লিখন শুরু করলেন জন বারলা

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি কিন্ত দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দেওয়াল লিখন শুরু হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। এদিন জন বারলা জানান ফিরসে মোদী সরকার এই স্লোগান নিয়ে নেমেছি।তিনি জানান এবছর বিজেপি একাই ৩৭০এর বেশি সিট পাবে এন ডি এ জোট ৪০০ সিট পাবে। জনবারলা এদিন জানান প্রার্থী কে হবে এটা দল সিদ্ধান্ত নেবে কিন্ত আমরা মোদী সরকারকে ভোট দেবো।
Read More
খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ

খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ

খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় চিতাবাঘটি।জানা গিয়েছে, এদিন স্থানীয়রা খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।পরবর্তীতে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে।আপাতত ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে বলে জানিয়েছে বন দপ্তর। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।তবে খাঁচাবন্দি চিতাবাঘটি সেই মানুষখেকো কিনা, তা নিয়ে সংশয়ে বাসিন্দারা।একইসঙ্গে বন দপ্তরের তরফে টহলদারিরও দাবি জানান তাঁরা।
Read More
কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

শ্রমিক সংগঠন গুলির পক্ষ থেকে আজ একটি মিছিল আলিপুরদুয়ার শহর পরিক্রমা করে।কেন্দ্র ও রাজ্যের বাজেট পুড়িয়ে তারা প্রতিবাদ জানান।ক্ষেত মজুর শ্রমিক সংগঠন সহ বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরা এই মিছিলে অংশ নেয়। আইএনটিটিইউসির নেতা মনি কুমার ডার্নাল বলেন,কেন্দ্র ও রাজ্যের বাজেটে শ্রমিক ও কর্মচারীদের সুবিচার নেই।কোনো চাকরির সংস্থান নেই।তিনি বলেন রাজ্য জমির মালিক আর কেন্দ্র টি বোর্ডের মালিক।কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলেনা। আগে বন্ধ চাবাগান নিয়ে বৈঠক করে খোলা হয়েছে। এখন টি বোর্ড পঙ্গু হয়ে গেছে।এর পুনর্গঠন জরুরি। তানাহলে চা সেক্টর বাঁচবেনা।কেন্দ্র ও রাজ্যের শ্রম বোর্ড নিয়ে তিনি সমালোচনা করেন।কেউ শ্রমিকের পক্ষে নেই।কৃষক দের ভর্তুকি ও প্রোটেকশনের কোনো ব্যাবস্থা…
Read More
রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন

রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন

আলিপুরদুয়ার জেলার ২৯ জন ছাত্র-ছাত্রী রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বহরমপুর যাচ্ছে,রাজ্য পর্যায় ক্রীড়া বহরমপুরে হবে আগামী ১৬ এবং ১৭ই ফেব্রুয়ারি।এই সকল ছাত্র-ছাত্রীদের পাঁচ দিনের প্রশিক্ষণ চলছে ফালাকাটার ভুটানীর ঘাট উচ্চ বিদ্যালয়ে। শনিবার এই সকল ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হলো।স্বাস্থ্য পরীক্ষা করছেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক।উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্মন।
Read More
ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ারে গন ওষুধ সেবন কর্মসূচির উদ্বোধন

ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ারে গন ওষুধ সেবন কর্মসূচির উদ্বোধন

ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে আলিপুরদুয়ারে গন ওষুধ সেবন কর্মসূচির উদ্বোধন।আলিপুরদুয়ার রবীন্দ্র মঞ্চ ভবনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব ও জেলাশাসক আর বিমলা। জানাগেছে গত নভেম্বর মাসে জেলা জুড়ে রাত্রিকালীন রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জেলার ৪ টি ব্লকে সংক্রমণ ধরা পড়ে। সেই ঘটনায় মশা বাহিত ফাইলেরিয়া রোগ নির্মূল করতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।এদিন আনুষ্ঠানিকভাবে ওষুধ সেবন করেন জেলা পরিষদের সভাধিপতি ও জেলাশাসক সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।  জেলায় ৯ লক্ষেরও বেশি নাগরিকদের এই ওষুধ দেওয়া হবে।আগামী ১৮ তারিখ পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের…
Read More
রামলালার রামমন্দির দেখতে এবার দর্শনার্থীদের জন্য স্পেশাল ট্রেন

রামলালার রামমন্দির দেখতে এবার দর্শনার্থীদের জন্য স্পেশাল ট্রেন

এবার সরাসরি অযোধ্যায় ট্রেন।রামলালার রামমন্দির দেখতে এবার দর্শনার্থীদের জন্য স্পেশাল ট্রেন। অসম থেকে অযোধ্যা পর্যন্ত যাতায়াতের জন্য আস্থা স্পেশাল ট্রেন চালাচ্ছে আই আর সিটিসি।রামলালার মন্দির দর্শন করতে আস্থা স্পেশাল ট্রেনের ব্যাবস্থা করেছে রেল।৫ই ফেব্রুয়ারী সকাল ন'টা নাগাদ অসমের বঙ্গাইগাঁও থেকে স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু করেছে। নিউ আলিপুরদুয়ার স্টেশন এসে পৌচ্ছাল সকাল ১১ টায়।১১ টা বেজে ২৫ মিনিটে নিউ কোচবিহার,আর এন জেপিতে ট্রেন টি পৌঁচ্ছবে ৩ টা ৩৫ মিনিটে।নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ১৩২ জন যাত্রী ইতিমধ্যে টিকিট বুকিং করেছেন।নিউ কোচবিহার থেকে ১৮৬ জন এবং এন জেপি থেকে ১৪৬ জন যাত্রী এই স্পেশাল ট্রেনের বুকিং করেছেন।যাত্রীদের কথা মাথায় রেখে স্টেশনে হেল্প ডেস্ক,মেডিক্যাল…
Read More
ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা

ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা

ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা। মঙ্গলবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে জেলার শহর ও শহরতলি। বুধবার ভোর থেকেই জেলায় বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ছিল অনেকটাই কম। ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক সবটাই ঢেকে গেছে। যার কারনে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের গতিও ছিল কম। কনকনে শীতের হাত থেকে বাঁচতে জীবন জীবিকার সন্ধানে ঘরের বাইরে আসা মানুষের সম্বল আগুন, তাই এদিন জেলার বিভিন্ন স্থানে পথের ধারে আগুন জ্বেলে শরীরকে সচল রাখাতে দেখা যায় অনেককে।
Read More
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আয়োজিত কলা উৎসবে প্রথম স্থান অধিকার করলো আলিপুরদুয়ারের কঙ্কনা

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আয়োজিত কলা উৎসবে প্রথম স্থান অধিকার করলো আলিপুরদুয়ারের কঙ্কনা

রাজ্যে প্রথম মাদারিহাটের মেয়ে কঙ্কনা রায়। ব্লক থেকে জেলা। জেলা পেরিয়ে পৌঁছে গেল রাজধানী কলকাতায়। কলকাতায় গত ২৯ এবং ৩০শে নভেম্বর অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আয়োজিত কলা উৎসবে ক্লাসিক্যাল নৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাংগালিবাজনা পশ্চিম খয়েরবাড়ি গ্রামের কঙ্কনা রায়। সংশ্লিষ্ট বিভাগে সারা রাজ্যের মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সকলকে পেছনে ফেলে গ্রামের মেয়ে কঙ্কনা প্রথম স্থান অধিকার করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পান।কঙ্কনা বীরপাড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী। মা শিখা রায় একজন শিক্ষিকা। বাবা চঞ্চল রায় একজন ব্যবসায়ী। ছোট থেকেই নাচ গানের প্রতি বিশেষ আগ্রহ ছিল কঙ্কনার।…
Read More
স্মার্ট মিটারের বিরুদ্ধে শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম

স্মার্ট মিটারের বিরুদ্ধে শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম

স্মার্ট মিটারের বিরুদ্ধে শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম নেতৃত্বরা। আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের শামুকতলা চৌপতি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে তারা বিদ্যুৎ দপ্তরের অফিসে যান, সেখানে স্মার্ট মিটারের বিরুদ্ধে স্টেশন ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন।মিছিলে অংশগ্রহণ করেছেন সিপিএম নেতা বলাই সরকার, সাধন দাস, টগর দাস, রিঙ্কু তরফদার, কালিপদ দাস সহ সিপিআইএম নেতৃত্বরা।
Read More
প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালালেন খোদ জেলাশাসক

প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালালেন খোদ জেলাশাসক

প্লাস্টিক ব‍্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে আগের থেকেই। কিন্তু আলিপুরদুয়ারের বিভিন্ন স্থানে এখনও রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব‍্যবহার। তাই আজ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালালেন জেলাশাসক বিপ্লব সরকার। বুধবার আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারে তাকে অভিযান চালাতে দেখা যায়। একটি দোকান থেকে এক বস্তা প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়। কিছু হোটেল থেকে পচা আলু,পুরোনো মেখে রাখা আটা উদ্ধার হয়। বিপ্লব সরকার জানান,"এই অভিযান চলছে। প্লাস্টিক ও পচা খাবারের ব‍্যবহার চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।"
Read More
সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের মেঘনাৎ সাহা নগর ও প্রধান নগর এলাকায়। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষজন এবং বিভিন্ন কাজে বের হওয়া মানুষেরা বুনো হাতির মুখোমুখি হয়ে পড়ে।এদিন সকালে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে পাঁচটি বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। অনেকে রাস্তায় হাতির দলের মুখোমুখি হয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। যদিও পরবর্তীতে বুনো হাতির দল জঙ্গলে প্রবেশ করে। স্থানীয়রা জানান, মাঝেমধ্যেই বুনো হাতির দল লোকালয়ে প্রবেশ করে। বর্তমানে দিনের আলোতে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল।
Read More
দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার

দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার

দল ছাড়লেন আলিপুরদুয়ারের বর্ষীয়ান তৃনমূল নেতা জহর মজুমদার। বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান, তৃনমূলের বর্ষীয়ান নেতা জহর মজুমদার। জহর বাবু এর আগে দলের রাজ্য কমিটির সহ সভাপতি ছিলেন। ছিলেন কোর কমিটিতে। পাশাপাশি দলের শৃঙ্গলারক্ষা কমিটির প্রধান ছিলেন। দীর্ঘদিন দলের দায়িত্ব সামলেছেন। দলের সাম্প্রতিক অবস্থা তাকে ব্যাথিত করেছে। তিনি বলেন, চোর ধরতে আমরা ডাকাত নিয়ে এসেছি। ফ্যাসিজম বিরুদ্ধে লড়াই করতে আমাদের এগিয়ে আসতে হবে। এই রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। তাই তিনি জীবনের শেষ লগ্নে এসে দল ছাড়লেন। তিনি বলেন, দলের ষাট শতাংশ কর্মী তার সঙ্গে আছেন। নতুন কোন দলে না গিয়ে তিনি তৃনমূলের বিরুদ্ধে পথে নামলেন। বালু থেকে…
Read More
কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে আজ থেকে শুরু হলো কোচ রেস্টুরেন্ট। রেলের কামরায় বসেই রেস্টুরেন্টের আমেজ ও খাবার দুই উপভোগ করতে পারবেন যাত্রী ও পর্যটকরা। কিন্তু তার জন্য কাটতে হবে না-কোনও টিকিট কিংবা করতে হবে না রেল সফর। এমনটাই অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের। খাবারও মিলবে সব। ভেজ থেকে ননভেজ। উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর পথ চলা। এবারে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে বৃহস্পতিবার থেকে শুরু হলো কোচ রেস্তোরাঁর পথ চলা। এবিষয়ে ডিআরএম অমরজিৎ গৌতম জানান, রাজাভাতখাওয়া থেকে…
Read More