রাজ ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড়দেবী মন্দিরে সম্পন্ন হলো দেউ দেখা

রাজ ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড়দেবী মন্দিরে সম্পন্ন হলো দেউ দেখা

রাজ ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড়ো দেবীর দেউ দেখা সম্পুর্ন হলো বড়দেবী মন্দিরে। সোমবার সকালে নিয়ম নিষ্ঠা মেনে বড়ো দেবীর মন্দিরে দেউ দেখা সম্পূর্ণ হয়। এদিন এই বিশেষ রীতিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ দুয়ার বক্সি থেকে শুরু করে আরো অন্যান্যরা। এদিন প্রচুর ভক্ত প্রাণ মানুষ সেখানে ভিড় জমান। রাজ আমলের রীতিনীতি মেনেই বড়ো দেবীর পূজো হয়ে থাকে প্রত্যেক বছরই। দেউ দেখার মাধ্যমে এই পূজো সম্পন্ন হওয়ার পর অভয় কুমার বক্সী জানান, রাজ ঐতিহ্য এবং পরম্পরা কে প্রাধান্য দিয়ে ৫০০ বছরেরও বেশি পুরোনো এই পুজোয় গোটা কোচবিহার সহ নিম্ন আসাম এবং পার্শ্ববর্তী জেলার মানুষ একত্রিত হন প্রতিবছর।…
Read More
কোচবিহারে জল মিশন প্রক্লপ নিয়ে বিশেষ ওয়ার্কশপ

কোচবিহারে জল মিশন প্রক্লপ নিয়ে বিশেষ ওয়ার্কশপ

জল মিশন প্রক্লপ নিয়ে বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে।এদিন কোচবিহার রবীন্দ্রভবনে তিনটি ব্লককে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, সহকারি সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য অতিথিরা।এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অথিতিরা। ২০২৪এ এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে বলে জানান জেলা শাসক। মূলত এই প্রক্লপের দ্বারা প্রতিটি ব্লকের সাধারণ মানুষের সাথে চাহিদা পূরণের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নকে সামনে রেখে আগামী ২০২৪ এর মধ্যে এই জল মিশন প্রকল্প বাস্তবায়িত করতে সকল স্তরের আধিকারিকদের নিয়ে এই…
Read More
ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড় দেবীর দ্যাওদেখা সম্পন্ন হল

ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড় দেবীর দ্যাওদেখা সম্পন্ন হল

রাজ ঐতিহ্য মেনে দ্বিতীয়ার দিন বড় দেবীর দ্যাওদেখা সম্পন্ন হলো বড়দেবী মন্দিরে। সোমবার সকালে নিয়ম নিষ্ঠা মেনে বড় দেবীর মন্দিরে দেউ দেখা সম্পূর্ণ হয়। এদিন এই বিশেষ রীতিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ দুয়ার বক্সি থেকে শুরু করে প্রচুর ভক্ত ভিড় জমান। রাজ আমলের রীতিনীতি মেনেই বড় দেবীর পূজা হয়ে থাকে প্রত্যেক বছরই। দেও দেখার মাধ্যমে এই পূজা সম্পন্ন হলে পরে জানান কোচবিহারের দুয়ার বক্সী অভয় কুমার বক্সী। রাজ ঐতিহ্য এবং পরম্পরা কে প্রাধান্য দিয়ে ৫০০ বছরের বেশি পুরনো এই পুজোয় গোটা কোচবিহার সহ নিম্ন আসাম এবং পার্শ্ববর্তী জেলার মানুষ একত্রিত হন প্রতিবছর। প্রতিপদ থেকে ঘট স্থাপনের…
Read More
আবুতারায় রাতের অন্ধকারে  গরু পাচারের অভিযোগ

আবুতারায় রাতের অন্ধকারে গরু পাচারের অভিযোগ

আবুতারায় রাতের অন্ধকারে ষাঁড়গরু পাচারের অভিযোগ। এই নিয়ে রবিবার সকাল এগারোটা নাগাদ নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশের তরফে জানানো হয় ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার গভীর রাতে আবুতারায় রাতের অন্ধকারে চলছিল ষাঁড়গরু পাচারের চেষ্টা। হাতেনাতে ধরল পুজো কমিটি। পুজো কমিটি তৎপর হয়ে গাড়ির ড্রাইভার সহ উদ্ধার হওয়া গরুটিকে তুলে দিল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নং ব্লকের আবুতারা এলাকায়। ঘটনার বিবরণে পূজা উদ্যোক্তারা  জানিয়েছেন, যেহেতু সামনেই দুর্গাপুজো তাই তারা রাত জেগে ছিল আর তখনই তাদের চোখে পড়ে একটি ছোট পিকআপ গাড়িতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে দেখে সাধারণ গরু মনে হলেও পরবর্তীতে তারা দেখেন এটি  ষাঁড় গরু। তারপর গাড়ির…
Read More
জামাইকে মারধরের অভিযোগ শশুরবাড়ির বিরুদ্ধে

জামাইকে মারধরের অভিযোগ শশুরবাড়ির বিরুদ্ধে

জামাইকে মারধরের অভিযোগ শশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মাথাভাঙা ১ ব্লকের দুয়াইশুয়াই  এলাকায়।শশুরবাড়ির সদস্যদের মারে অসুস্থ হয়ে বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত জামাই। হাসপাতালের বেডে শুয়ে আহত জামাই চন্দন বর্মণ জানায় সংশ্লিষ্ট এলাকার  এক মেয়ের সাথে প্রায় চার মাস আগে শ্বশুরবাড়ির অমতে তার প্রেম করে বিয়ে হয়। এরপর  শশুরবাড়ির  লোকজন তাদের মেয়েকে একমাস পর নিজের বাড়িতে নিয়ে যায়। তারপর থেকে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার সন্ধ্যায় চন্দন বাড়িতে থেকে স্থানীয় চেলচেলিরহাট যাবার সময় শশুরবাড়ির দুজন রাস্তা থেকে তুলে নিয়ে যায়,সেখানে গাছে বেধে লোহার রড সহ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।এরপর পকেটে থাকা টাকা নিয়ে…
Read More
কোচবিহারে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে

কোচবিহারে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে

অপহরণের ঘটনায় শীতলকুচিতে তদন্তে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা করার পাশাপাশি তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো এলাকাবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শীতলকুচির গাছতলা এলাকায়। জানা গেছে এদিন নাগাল্যান্ড পুলিশের একটি দল অপহরণের ঘটনায় শীতলকুচির গাছতলা এলাকায় তদন্তে আসেন। অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে এলাকার বাসিন্দাদের সাথে বাক-বিতণ্ডা শুরু হয় নাগাল্যান্ড পুলিশের।তারপরই এলাকাবাসীরা নাগাল্যান্ড পুলিশের গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে শীতলকুচি থানার পুলিশ এবং নাগাল্যান্ড পুলিশ ভাঙচুর করা গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্ত দের পাল্টা অভিযোগ ব্যবসার খাতিরে টাকা-পয়সার লেনদেন নিয়ে কয়েকজন…
Read More
কোচবিহারের বুকে প্রথম মূকাভিনয়ে জাতীয় স্কলারশিপ পেলেন স্বাগত

কোচবিহারের বুকে প্রথম মূকাভিনয়ে জাতীয় স্কলারশিপ পেলেন স্বাগত

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সেন্টার ফর কালচারাল রিসোর্স এন্ড ট্রেনিং বিভাগ থেকে ২০২১-২২ সালে মূকাভিনয় বিষয়ে সিনিয়র ফেলোশিপ সন্মানের জন্য মনোনীত হয়েছেন কোচবিহারের মূকাভিনয় শিল্পী স্বাগত পাল। কোচবিহার জেলায় মূকাভিনয় চর্চায় স্বাগত পালই প্রথম শিল্পী জিনি এই ফেলোশিপ পেলেন। উল্লেখ ছোটবেলা থেকেই মূকাভিনয়ের সাথে যুক্ত স্বাগত বাবু।কোচবিহারের বিশিষ্ট মূকাভিনয় শিল্পী প্রয়াত শংকর দত্তগুপ্তের কাছে তার মূকাভিনয় চর্চার শুরু। পরবর্তী সময়ে যোগেশ দত্ত এবং মুকুল দেবের কাছে তালিম নেন তিনি। সান্নিধ্য পেয়েছেন নিরঞ্জন গোস্বামীর। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা স্বাগত বাংলাদেশের চ্যাপলিন আর্ন্তজাতিক মূকাভিনয় উৎসবে অংশ নিয়েছিলেন। এরপাশি রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে মূকাভিনয় প্রদর্শন করেছেন তিনি। এহেন স্বাগতের এই জাতীয় ফেলোশিপ…
Read More
দিনহাটা শহরের বিসর্জন ঘাট পরিদর্শনে পৌরসভা কর্তৃপক্ষ

দিনহাটা শহরের বিসর্জন ঘাট পরিদর্শনে পৌরসভা কর্তৃপক্ষ

দিনহাটা শহরের প্রতিমা বিসর্জনের রথবাড়ি ঘাট পরিদর্শনে পৌরসভা কর্তৃপক্ষ। রথবাড়ি বিসর্জন ঘাট পরিদর্শনে যান পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ও পৌরসভার এক আধিকারিক। দিনহাটা পৌরসভার চেয়ারম্যান বলেন সাত দিন ধরে প্রতিমা বিসর্জন করা হয় রথবাড়ি ঘাটে।এই ঘাট তৈরির কাজ চলছে, এর পাশাপাশি গোসানি রোড কৃষিফার্মের মাঠ থেকে শুরু করে রাস্তার ধারের বড়ো ছোট গাছের ডালপালা কেটে পরিস্কার করা হয়েছে, রাস্তায় যেখানে যেখানে খানাখন্দ রয়েছে তা তিন চার দিনের মধ্যে ঠিক করা হবে বলেও বলেন তিনি। এছাড়াও বিসর্জনের ঘাটে লাইট, প্যান্ডেল, সিসি ক্যামেরার ও অ্যাম্বুলেন্স সঙ্গে মেডিকেল টিমের ব্যাবস্থা থাকছে বলে তিনি বলেন। আগামী ২৪ অক্টোবর তারিখে…
Read More
নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে, তুলকালাম অবস্থা তুফানগঞ্জে

নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে, তুলকালাম অবস্থা তুফানগঞ্জে

নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। পরিস্থিতি সমান দিতে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহর লাগোয়া অন্দরানফুলবাড়ী-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুরুতর অসুস্থ কিশোরকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে, মৃতের নাম সাইফুল আলী (১৭), বাড়ি তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ী এলাকায়। ওই কিশোর মদ, গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়ে। এক সপ্তাহ আগে পরিবারের লোকজন স্থানীয় একটি নেশা মুক্তি কেন্দ্রে তাকে রেখে আসে। আজ সকালে সেই কেন্দ্র থেকে ওই কিশোরের…
Read More
কোচবিহার বার অ্যাসোসিয়েশনের নতুন বিল্ডিংয়ের কাজের উদ্বোধন

কোচবিহার বার অ্যাসোসিয়েশনের নতুন বিল্ডিংয়ের কাজের উদ্বোধন

মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তাদের বসার জন্য যেন আরেকটি ঘর তৈরি করে দেওয়া হয়।আইনজীবীদের আবেদনে সাড়া দিয়ে নতুন ঘর তৈরির আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।সেই আশ্বাস মতো আজ পুজো করে নারকেল ফাটিয়ে বুধবার বিকেল ৪টা নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকুল্যে ও তত্তাবধনে কোচবিহার বার অ্যাসোসিয়েশনের নতুন বিল্ডিংয়ের কাজের উদ্বোধন হলো।জানা গেছে আপাতত কোচবিহার বার অ্যাসোসিয়েশনে সদস্যের সংখ্যা তিনশোর বেশি।জানা গেছে বার অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ের ঘরের পাশে ফাঁকা জায়গায় যেখানে আপাতত সাইকেল বাইক স্ট্যান্ড আছে সেখানেই তৈরি হবে দ্বিতল বিল্ডিং।মন্ত্রী উদয়ন গুহ অন্য কাজের জন্য এই অনুষ্ঠানে যোগ দিতে পারেনি।তবে এই নতুন কক্ষের উদ্বোধন নিয়ে এই বিষয়ে বার আসেসিয়াসনের সদস্য…
Read More

লোকালয়ে ৫ টি হাতি চাঞ্চল্য ঘোকসাডাঙ্গায়

সকালে ৫ টি হাতি লোকালয়ে, এখন পর্যন্ত কোন ক্ষয় ক্ষতির খবর না থাকলেও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বন দফতরের কর্মীরা হাতি গুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। বর্তমান হাতি গুলি সতীশ হাট সংলগ্ন শালমারার ডাবরি ভাঙার পারের একটি মাঠে ধান ক্ষেতে আছে। জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা বণিক পাড়া এলাকায় ভোর ৫ টা নাগাদ স্থানীয়রা ৫ টি হাতিকে একসঙ্গে দেখতে পান। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হয় এলাকার প্রচুর মানুষ ভীর জমান। মানুষের হইচই শুনে হাতি গুলি, আমবাড়ি এলাকা হয়ে সতীশ হাট সংলগ্ন কোচবিহার ফালাকাটা ৩১ নং জাতীয় সড়কের ধারে শাল মারার ডাবরি তথা ধান ক্ষেত ভর্তি সুবিশাল মাঠে বর্তমানে রয়েছে।…
Read More
বিজেপির জেলা সম্পাদকের গাড়ি ভাংচুরের অভিযোগ

বিজেপির জেলা সম্পাদকের গাড়ি ভাংচুরের অভিযোগ

কুর্শাহাটে বিজেপির জেলা সম্পাদকের গাড়ি আটকে ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।মঙ্গলবার রাত আটটা নাগাদ সংবাদমাধ্যমের প্রতিক্রিয়া দিলেন বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ।তিনি অভিযোগ করে বলেন এদিন বিকেল বেলা শুকারুরকুঠি জিপিতে দলীয় কাজে গিয়েছিলেন। সেখান থেকেই অন্য একখানে যাওয়ার সময় সন্ধ্যা বেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তার গাড়ি আটকে দেয় এবং ভাঙচুর করে। যদিও এই ভাঙচুরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পাশপাশি জয়দীপ ঘোষ হুশিয়ারী দিয়ে বলেন এখনো সময় আছে শুধরে যান কারণ লোকসভা নির্বাচনের পর আদৌ নিজ বাড়িতে থাকবেন কিনা সন্দেহ আছে। বিশেষ করে মন্ত্রী উদয়ন গুহের কথায় চলবেন না কারণে তিনি লোকসভা নির্বাচনের পর কলকাতা পালাবে তাই নিজেরাই সাবধান থাকুন।
Read More
অসামাজিক কার্যকলাপ রুখতে মাথাভাঙ্গায় পুলিশের সচেতনতার বার্তা

অসামাজিক কার্যকলাপ রুখতে মাথাভাঙ্গায় পুলিশের সচেতনতার বার্তা

উৎসবের প্রাক্কালে মাথাভাঙ্গা শহরে যানজট, অসামাজিক কার্যকলাপ , শহরের শান্তি শৃঙ্খলা ও চুরি রুখতে, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে রুট মার্চ করেন। পাশাপাশি বিভিন্ন সোনার দোকানে গিয়ে সিসিটিভি রয়েছে কিনা তার খোঁজখবর নেন এবং কোন সমস্যা হলে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন। তিনি মাথাভাঙ্গা থানা থেকে পায়ে হেঁটে মাথাভাঙ্গা শহর, বাজার, শনি মন্দির মোর সহ বেশ কিছু এলাকায় রুট মার্চ করেন। মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, ধারাবাহিকভাবে মাথাভাঙ্গা শহর এবং মাথাভাঙা মহকুমা এলাকা জুড়ে এই অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে। পুজোর আগে মাথাভাঙ্গা শহরের রুট মার্চের ফাঁকে ফাঁকে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা…
Read More

মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য মেখলিগঞ্জে

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের সরকারি বনাঞ্চলে।সোমবার সকালে ফরেস্টে জ্বালানি সংগ্রহ করতে এসে বিষয়টি নজরে আসে স্থানীয় মহিলাদের।ঘটনা চাউর হতেই মেখলিগঞ্জ ব্লকের জামালদহে চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়।জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত তিনদিন আগে জামালদহে এক আত্মীয়ের বাড়িতে আসেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। আজ সকালে জামালদহ ফরেস্টে সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More