কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

,কোচবিহার: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার অধিকারের উদ্যোগে কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। কোচবিহার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন অনুষ্ঠানে৷এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কদিয়ান,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ বিশিষ্টজনেরা।
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট”

আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট”

মাটিগাড়ার একটি হোটেলে ইস্টান হিমালয়ান ট্রাভেল এন্ড টুর অপারেটর এসোসিয়েশন আয়োজিত সপ্তম "বেঙ্গল ট্রাভেল মার্ট" আগামীকাল থেকে শুরু হতে চলেছে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সন্মেলন করে সংগঠনের সম্পাদক সন্দীপন ঘোষ, সভাপতি দেবাশীষ মিত্র সহ অন‍্যান‍্য সদস‍্যরা। জানা গেছে, ৯, ১০ ও ১১ এই তিন দিনের বেঙ্গল মার্টে প্রায় ১৫০টি স্টলে বিভিন্ন দেশ বিদেশ ট্যুর ব‍্যবসায়ীরা তাদের ব‍্যবসায়ী তথ‍্য তুলে ধরবেন। সাংবাদিক সন্মেলন করে সম্পাদক সন্দীপন ঘোষ জানান, করোনা কালের জন‍্য বিগত বছরগুলোতে তাদের ট্যুরিজম ব‍্যবসা খুব খারাপ অবস্থায় চলে গেছে। সেই কারনে এই মিটের মধ‍্য দিয়ে ব‍্যবসাকে টেনে তোলার চেষ্টা করে চলেছি। এবার নেপাল, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন প্রান্ত…
Read More
টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

কোচবিহার:২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন।কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি দিলেন ২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা।শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দেন ঐক্য মঞ্চের সদস্যরা।৫ দফা দাবি নিয়ে এই স্মারকলিপি জমা দেন।তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতিকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে,জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণ করতে হবে,২০২২ টেট পাশদের দ্রুত নিয়োগ করতে হবে,জেলার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ঘটিয়ে ড্রপআউট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে হবে, প্রতিশ্রুতি মতো বছরে দুবার টেট নিয়োগ সুনিশ্চিত করতে হবে, নতুন চাকুরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন…
Read More
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকির চিঠি পাঠানোর ঘটনায় নাম জড়ায় রানা রায় নামে এক অধ্যাপকের। ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে আজ ওই অধ্যাপক কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ সিল কলেজে আসে, সেখানে তিনি প্রিন্সেপালের সঙ্গে দেখা করতে গেলে তাকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেয় কলেজের ছাত্র-ছাত্রীরা।
Read More
শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন

শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন

কোচবিহার: প্রতিবছর রাজ্য সরকার শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করে।এবার এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা হাদিদা ইয়াসমিন।কোচবিহার ল্যান্স ডাউন হলে তার হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ন। শিক্ষারত্ন পুরস্কার পেয়ে খুশি প্রকাশ করে অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই পুরস্কার তিনি তার বাবা-মা এবং ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করছেন। মূলত মালদার বাসিন্দা অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন বলেন তিনি তার গ্রামের প্রথম মেয়ে তাকে পড়াশোনা করানোর জন্য তার বাবা-মা শহরে নিয়ে চলে আসে তারপর থেকে তার এই যাত্রা শুরু।তিনি মনে করেন এই পুরস্কার তার…
Read More
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালি আয়োজিত হল কোচবিহারে

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালি আয়োজিত হল কোচবিহারে

কোচবিহারে পালন করা হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন করলো বিশ্ব হিন্দু পরিষদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সমিতি। আজ রাস মেলা ময়দান এলাকা থেকে এই র‍্যালির সূচনা হয়। হাজার হাজার সনাতন ধর্মের মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করে। এদিনের এই র‍্যালিতে অংশগ্রহণ করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এদিনের এই র‍্যালি কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সনাতন ধর্মের প্রচারের পাশাপাশি শ্রীকৃষ্ণের বিভিন্ন বার্তা ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে।
Read More
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন কোচবিহারে

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন কোচবিহারে

কোচবিহারে পালন করা হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন করলো বিশ্ব হিন্দু পরিষদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সমিতি।রাসমেলা ময়দান এলাকা থেকে এই র‍্যালির সূচনা হয়। হাজার হাজার সনাতন ধর্মের মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করে।এদিনের এই র‍্যালিতে অংশগ্রহণ করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে।এদিনের এই র‍্যালি কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সনাতন ধর্মের প্রচারের পাশাপাশি শ্রীকৃষ্ণের বিভিন্ন বার্তা ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে।
Read More
অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা

অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা,দিনহাটা:দিনহাটা উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষক দিবসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দিনহাটা শাখার উদ্যোগে শহর সহ গ্রামীণ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার পৌরপতি গৌরী শঙ্কর মাহেশ্বরী, দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর,শহর ব্লক যুব তৃণমূল সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য সহ সমাজের একাধিক বিশিষ্ট জনেরা।
Read More
শিক্ষক দিবসে স্কুলে তালা,চক্রান্তের অভিযোগ প্রধান শিক্ষকের

শিক্ষক দিবসে স্কুলে তালা,চক্রান্তের অভিযোগ প্রধান শিক্ষকের

নিজস্ব সংবাদদাতা,দিনহাটা: শিক্ষক দিবসের দিন সকালে একটি স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলনে নামলো অভিভাবক ও পড়ুয়ারা। মঙ্গলবার দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট দুই গ্রাম পঞ্চায়েতের কালমাটি হাই মাদ্রাসায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ সেখানে ছুটে আসে। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের সাথে কথা বলেন।ছাত্র-ছাত্রীদের দাবি স্কুলে তাদের নানাভাবে পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে।অথচ স্কুলের প্রধান শিক্ষক প্রায়ই স্কুলে আসেন না।শুধু তাই নয় আমাদের ঠিকমত ক্লাস হয় না। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আন্দোলনে নামে অভিভাবকরাও। এদিন স্কুলের শিক্ষকরা স্কুলে এলে বাইরে থেকে গেটে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীরা জানান, যতক্ষণ পর্যন্ত স্কুলের পরিকাঠামো…
Read More
ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিবারের সাথে দেখা করলেন পৌরপতি

ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিবারের সাথে দেখা করলেন পৌরপতি

কোচবিহার ১৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিবারের সাথে গিয়ে কথা বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। জানা গিয়েছে ওয়ার্ডের কাউন্সিলর দীপক সরকার ইতিমধ্যে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা,আক্রান্তর বাড়িতে গিয়ে বিভিন্ন বিষয়গুলি দেখছেন এবং তাদের পরিবারকে সতর্ক করার পাশাপাশি এলাকাতেও সচেতনতা বৃদ্ধি করছেন। এদিন পৌরসভার চেয়ারম্যান সেই পরিবারের লোকজনের সাথে কথা বলে ডেঙ্গু আক্রান্তর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তা ছাড়াও চেয়ারম্যান পৌর নাগরিকদের সচেতন হওয়ার বার্তা দেন।
Read More
পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীর বিজেপি থেকে তৃণমূলে যোগদান

পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীর বিজেপি থেকে তৃণমূলে যোগদান

বামনহাট পাথরশনে তৃণমূলে যোগ দিলেন বিজেপি সমর্থিত পঞ্চায়েত নির্বাচনে জয়ী সাহেবগঞ্জের ৭/৯০ নং বুথের নির্দল প্রার্থী মিরাতুন বিবি। সোমবার সকালে দিনহাটা দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন বিজেপি সমর্থিত পঞ্চায়েত নির্বাচনে জয়ী সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৭/৯০ নং বুথের নির্দল প্রার্থী মিরাতুন বিবি। এদিন সেখানে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন দিনহাটা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি ধরণী কান্ত বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্বরা। এদিন যোগদান কর্মসূচির পর দলীয় কর্মীরা সবুজ আবির খেলায় মেতে…
Read More
চৌধুরীহাট খাটামারী বাজারে ছয় দোকানে চুরি

চৌধুরীহাট খাটামারী বাজারে ছয় দোকানে চুরি

চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারী বাজারে ছয়টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য।ঘটনার বিবরনে জানা গিয়েছে রবিবার গভীর রাতে সংশ্লিষ্ট বাজারে থাকা ছয়টি ভিন্ন দোকানে চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতিরা। বাজারে থাকা ব্যাবসায়ী চন্দন কর্মকারের জুয়েলারী দোকান, জিয়ারুল হক ও ফয়েজ উদ্দিন মিয়ার দুটি গালামাল দোকান, নির্মল শীলের সেলুন দোকান, মজিদ মিয়ার কাপড়ের দোকান, রুমেত ইসলামের কম্পিউটার দোকানে চুরি করে দুষ্কৃতীরা। সমস্ত দোকানে বেশকিছু মালপত্র এবং নগদ আনুমানিক পনেরো হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে সর্বাপেক্ষা জুয়েলারী দোকান থেকে সোনা ও রূপার অলংকার চুরি যায়, যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষাধিক টাকা জানা গিয়েছে। সোমবার সকাল আটটা নাগাদ সকল ব্যবসায়ীরা নিজেদের দোকান…
Read More
জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা

জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা

পুলিশ দিবস উপলক্ষে কোচবিহার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতার। এদিনের এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ২০০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। পুলিশ দিবস উপলক্ষে এর আগেই কোচবিহার জেলার সমস্ত থানার পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে জয়ী প্রতিযোগিরা আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Read More
কোচবিহারে দুটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারে দুটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার শহরে আরও দুটি পুর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল। এই নিয়ে শহরে মোট স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭টি। বৃহস্পতিবার শহরের ২০ ও ১ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। স্থানীয় কাউন্সিলাররাও সেখানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রক্তচাপ, সুগার সহ নানা পরীক্ষা নিরীক্ষাও সেখান থেকে করা হবে। একজন করে চিকিৎসক, স্টাফ নার্স এবং এএনএম কর্মী সহ মোট পাঁচজন কর্মী থাকছে এক একটি স্বাস্থ্যকেন্দ্রে। এদিন উদ্বোধন শেষে রবীন্দ্রনাথ ঘোষকে নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান। তিনি জানান, অল্প অসুস্থ হলেও বাসিন্দাদের লাইন দিয়ে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে হত। এখন বাড়ির সামনেই স্বাস্থ্যকেন্দ্র থাকায় বাসিন্দাদের সুবিধা হবে। তিনি আরও জানান, খুব…
Read More