কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিটের

কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিটের

কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে আনুষ্ঠানিক ভাবে আজ উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিট। আজ ফিতে কেটে এই ট্রমা কেয়ার ইউনিট এর উদ্বোধন করেন মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান সহ হাসপাতালের বিভিন্ন আধিকারিকরা। ২০টি শয্যা বিশিষ্ট এই ট্রমা কেয়ার ইউনিট চালু হওয়ায় দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই কমবে বলে আশাবাদী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, ৪ কোটি ১৫ লক্ষ টাকা ব্যায় করে এই ট্রমা কেয়ার ইউনিটটি তৈরি করা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি সহ রয়েছে দুটি ওটি।
Read More
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হল রাখি বন্ধন উৎসব

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হল রাখি বন্ধন উৎসব

বুধবার ভেটাগুঁড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। ১৩ নং বেঙ্গল বিএন এনসিসির উদ্যোগে আয়োজন করা হয় রাখি বন্ধন উৎসবের। এদিন এনসিসি ক্যাডেটরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বাড়িতে যায় এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন। এদিন এই রাখি বন্ধন উৎসবে শামিল হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক প্রত্যেকের হাতে উপহার তুলে দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পাশাপাশি এনসিসির ক্যাডেটরা এদিন সেখানে থাকা নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের হাতেও রাখি পরায়।
Read More
কোচবিহারে আয়োজিত হল জেলা ভিত্তিক লোকশিল্পী কর্মশালার

কোচবিহারে আয়োজিত হল জেলা ভিত্তিক লোকশিল্পী কর্মশালার

কোচবিহার লোক সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে জেলা স্তরে আঙ্গিক ভিত্তিক লোক শিল্পী কর্মশালার আয়োজন করা হলো। মঙ্গলবার কোচবিহারের পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে এই কর্মশালা হয়। এদিনের এই কর্মশালার শুভ উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। আজ থেকে শুরু হওয়া এই কর্মশালা আগামী ২ দিন ধরে চলবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সংস্কৃতি অনুরাগী জলিল আহমেদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন সহ অন্যান্যরা।
Read More
সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের

সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের

সেপটিক ট্যাংকে পড়ে গিয়েছিলেন ভাই। তাঁকে বাঁচাতে গিয়ে সেখানে পড়ে যান দাদাও। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনেরই। সোমবার ঘটনাটি ঘটেছে দিনহাটার বড়নাচিনার কুটিপাড়া এলাকায়। মৃতরা হলেন, সাদিকুল হক এবং নবীর হক। ট্যাংকের বিষাক্ত গ্যাসের জেরেই দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিন সকালে সাদিকুল নিজের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে কোনওভাবে সেখানে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন দাদা নবীর। ভাইকে বাঁচাতে গিয়ে ট্যাংকে পড়ে যান দাদাও। খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে দু’জনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
Read More
উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভে নামল ওয়েভ কুপার এবং তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি

উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভে নামল ওয়েভ কুপার এবং তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি

চার মাসের অধিক সময় কেটে যাচ্ছে, তবে এখনও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। সে কারণে আজ পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি এবং ওয়েভ কুপারের পক্ষ থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তারা। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ওয়েব কুপার জয়েন কনভেনার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই এতে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। বেতনে অসুবিধা হচ্ছে অস্থায়ী কর্মীদের। সেই সাথে উন্নয়নমূলক বিভিন্ন কাজে ব্রাত্য হচ্ছে বিশ্ববিদ্যালয়। এরপর তিনি আরো বলেন যেহেতু রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের কোনো বিজেপি সমর্থিত অধ্যাপককে পাচ্ছেন না তাই তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য দিচ্ছেন না। এদিন তাদের এই দাবিকে জনসমক্ষে আনতে বিশ্ববিদ্যালয়ের গেটের আন্দোলন।
Read More
চন্দ্রযান-৩ এর সফলতায় কোচবিহারের ছাত্রীদের নিয়ে বের করা হল বিশেষ শোভাযাত্রা

চন্দ্রযান-৩ এর সফলতায় কোচবিহারের ছাত্রীদের নিয়ে বের করা হল বিশেষ শোভাযাত্রা

রতের চন্দ্রযান-৩ এর সফল অভিযানে খুশির হওয়া গোটা দেশজুড়ে। গতকাল চন্দ্রযান তিন মিশনে লেন্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করে সফলভাবে। পৃথিবীর মধ্যে ভারত প্রথম দেশ চাঁদের দক্ষিণ গোলার্ধে পৌঁছেছে। ভারতের চন্দ্রযান তিন এর সফলতায় আজ কোচবিহার সদর গভমেন্ট হাইস্কুলের ছাত্রীদের নিয়ে কোচবিহার শহরে একটি শোভাযাত্রা বের করে স্কুলের শিক্ষকরা। স্কুলের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের মহাকাশ সম্বন্ধে আরও উৎসাহিত করতে এবং দেশের সফলতায় তারা এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছে।
Read More
ময়না কাঠের শক্তিপূজোর মাধ্যমেই কোচবিহারে সূচনা হল বড় দেবীর পুজোর

ময়না কাঠের শক্তিপূজোর মাধ্যমেই কোচবিহারে সূচনা হল বড় দেবীর পুজোর

কোচবিহার রাজ আমলে প্রতিষ্ঠিত বড় দেবী, কোচবিহারের দুর্গাপূজো বলতে বড় দেবীর পুজো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এই পুজোর প্রচুর রীতিনীতি রয়েছে, তার মধ্যে প্রথম এবং প্রধান রীতি হলো শক্তি কাঠের পুজো। বৃহস্পতিবার কোচবিহার ডাঙ্গর আই মন্দিরে শক্তি পূজোর মাধ্যমে বড় দেবীর পূজোর সূচনা হলো আজ। শক্তি অর্থাৎ মেরুদন্ড, বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদন্ড নির্মাণ করা হয় বড় দেবীর। ময়না কাঠ। এই কাঠে মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য। সম্পূর্ণ পুজোর সময় দু ঘন্টার উপরে। ফল ফুল দিয়ে শক্তি দন্ডকে বোধন করা হয়। স্নান করিয়ে নতুন বস্ত্র পড়ানো হয়। এই শক্তি দন্ড ডাঙ্গর আই মন্দির থেকে নিয়ে…
Read More
তৃণমূল ছাত্র পরিষদের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল শীতলকুচি কলেজ চত্বর

তৃণমূল ছাত্র পরিষদের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল শীতলকুচি কলেজ চত্বর

তৃণমূল ছাত্র পরিষদের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি কলেজ চত্বর। মারধরের ঘটনায় মাথা ফাটে তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যের। এমনকি মারধরের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবর। আজ তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার শীতলকুচি কলেজে গেলে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষুব্ধ সদস্যরা তাকে গো ব্যাক, চোর স্লোগান দেয়। এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও মারধর শুরু হয় বলে জানা গেছে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যে আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পরে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Read More
ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে দেখা করলেন রবীন্দ্রনাথ ঘোষ

ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে দেখা করলেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সেই সাথে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মূলত কতদিন ধরে রোগী জ্বরে ভুগছিল তা শোনেন রবীন্দ্রনাথ ঘোষ। পৌরকর্মীদের নির্দেশ দেন ডেঙ্গু আক্রান্ত বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিবারের সকলকে ডেঙ্গু টেস্ট করানোর। একই সাথে ওয়ার্ডের বাসিন্দাদের কাছে অনুরোধ জানান, কেউ যাতে ড্রেনের মধ্যে প্লাস্টিক আবর্জনা না ফেলেন। নাগরিকরা পৌরসভাকে সাহায্য না করলে পৌরসভার পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে না।
Read More
মনিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করলো মহিলা তৃণমূল  কংগ্রেস

মনিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করলো মহিলা তৃণমূল কংগ্রেস

মনিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার শহরে প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিল করলো কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিনের এই প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন কোচবিহার দাস ব্রাদার্স মোড় এলাকায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন মণিপুরে যেভাবে দুজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়েছিল এটা নক্কারজনক ঘটনা। এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী এতো বড়ো একটি ঘটনার জন্য পাঁচ মিনিট ও সময় দেননি। প্রথমে কয়েক সেকেন্ডের একটি বিবৃতি শোনা গেছিল তারপর সংসদে…
Read More
তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হতেই উত্তপ্ত পলিটেকনিক কলেজ চত্বর

তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হতেই উত্তপ্ত পলিটেকনিক কলেজ চত্বর

কোচবিহার পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হতেই নতুন কমিটি এবং পুরোনো কমিটির মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার পলিটেকনিক কলেজ চত্বর। পরিস্থিতি সামাল দিতে কলেজে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, গতকাল কোচবিহার পলিটেকনিক কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটির নাম ঘোষণা হয়েছে। তারপরেই আজ সকালে পুরোনো কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্যরা বর্তমান কমিটির সদস্যদের উপর হামলা চালায়। মারধর করা হয় নতুন কমিটি সদস্যদের।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুরোনো কমিটির অভিযোগ তাদের সঙ্গে আলোচনা না করেই নতুন কমিটি গঠন করা হয়েছে। কারা এই কমিটি গঠন করলো সেই বিষয়ে তারা অবগত নয়। নতুন…
Read More
বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

কোচবিহার পৌরসভার বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে আজ বিজেপির কোচবিহার শহর মন্ডল কমিটির পক্ষ থেকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপির অভিযোগ, ভেঙে পড়েছে কোচবিহার পৌরসভার পৌর পরিষেবা। নিকাশী নালা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুর বেহাল দশা। শহরের বুকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পৌরসভার পরিষেবা নিয়ে উদাসীন। অপরদিকে, কোচবিহার পৌরসভার নাগরিকদের উপর বাড়িয়ে চলেছেন করের বোঝা। বাড়ির প্ল্যান পাস করানোর জন্য তিনগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। যার ফলে নাজেহাল অবস্থা কোচবিহার পৌরসভার সাধারণ নাগরিকদের। অবিলম্বে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া কর বাতিলের দাবিতে এবং সুষ্ঠু পৌর পরিষেবার দাবিতে আজ শহর জুড়ে মিছিল করে…
Read More
ফের কোচবিহারের শীতলকুচিতে শুটআউট, জখম ১ মহিলা

ফের কোচবিহারের শীতলকুচিতে শুটআউট, জখম ১ মহিলা

ফের শুটআউট কোচবিহারের শীতলকুচিতে। গুলিবিদ্ধ হন এক মহিলা। বুধবার শীতলকুচির পাঠানতুলি এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, খেতের ধান ভেড়ায় খেয়ে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। গুলিবিদ্ধ মহিলার নাম রোশনা বিবি (৩৫)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এদিন খেতের ধান ভেড়ায় খেয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা শুরু হয়। সেইসময় এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। ঘটনায় রোশনা বিবির পায়ে গুলি লাগে। তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কোচবিহারে রেফার করা হয় তাঁকে। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, একটি…
Read More
বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ৬০ জনকে আজ পেশ করা হল আদালতে

বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ৬০ জনকে আজ পেশ করা হল আদালতে

দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েত এর বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর এবং গন্ডগোলের ঘটনায় ঘটনাস্থল থেকে ৬০ জনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। আজ সকাল থেকেই দিনহাটা মহকুমা আদালতের সামনে ভিড় করতে থাকে ওই গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আদালত চত্বরে উপস্থিত বেশ কয়েকজন মহিলার দাবি পুলিশ বিনা অপরাধে বেশ কয়েকজনকে বাড়ির ভেতর থেকে তুলে নিয়ে এসেছে। যারা গন্ডগোল করেছে তাদের ধরতে গিয়ে এলাকার বহু বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সদস্যদেরও তুলে নিয়ে আসে পুলিশ। উল্লেখ্য, গতকাল মাতালহাট গ্রাম পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানের জন্য দুজন দাবিদার থাকায় গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে…
Read More