সাহেবগঞ্জ ৭/৮৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে যোগদান কংগ্রেস প্রার্থীর

সাহেবগঞ্জ ৭/৮৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে যোগদান কংগ্রেস প্রার্থীর

নির্বাচনের মুখে সাহেবগঞ্জ ৭/৮৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে যোগদান কংগ্রেস প্রার্থীর। বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সংশ্লিষ্ট বুথের কংগ্রেস প্রার্থী রেবেকা খাতুন বিবি পঞ্চায়েত ভোটের দুই দিন আগেই সপরিবারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদয়ন গুহের হাত ধরে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কংগ্রেস প্রার্থীর শ্বশুর আমির হোসেন বলেন আমাদের সঙ্গে লোকজন ছিল সেই কারণেই আমরা সংশ্লিষ্ট বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোজাফফর রহমানের বিরুদ্ধে কংগ্রেস দলের হয়ে প্রার্থী দিয়েছিলাম এবং প্রার্থী হয়েছিল আমার বৌমা। তবে বর্তমানে আমাদের সঙ্গে লোকজন নেই এবং সবাই তৃণমূল কংগ্রেসের দিকে যোগ দিয়েছে তাই আমরা আমাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ আমার বৌমা সহ সপরিবারে…
Read More
কংগ্রেস প্রার্থীর অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে দুটো তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

কংগ্রেস প্রার্থীর অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে দুটো তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

দিনহাটায় বোমা ফেটে ৪ জন জখমের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার তাজা বোমা উদ্ধার মাথাভাঙ্গায়। নির্বাচন উপলক্ষে কংগ্রেস প্রার্থীর অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে দুটো তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের ২২৭ নং বুথের পূর্ব খাটের বাড়ি এলাকার। তাজা বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। কংগ্রেস এর অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই বোমা রেখেছে।
Read More
অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জী

অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জী

জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জী। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত ওয়াকিবহুল মহলের। কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গে রাজবংশী পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় অনন্ত মহারাজের পৃথক রাজ্যের দাবিকে তৃণমূল কংগ্রেস সমর্থন না করলেও বিভিন্ন সময়ে অনন্ত মহারাজের বাড়িতে আসতে দেখা যায় তৃণমূল নেতাদের। পঞ্চায়েত নির্বাচনের দুই দিন আগে রাজীব ব্যানার্জীর অনন্ত মহারাজের সঙ্গে এই সাক্ষাৎ স্বাভাবিকভাবে তাৎপর্যপূর্ণ।
Read More
বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়। তৃণমূলের দুষ্কৃতীরাই এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। মঙ্গলবার সাতসকালে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ভানুকুমারী-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় এলাকায় ঘটনাটি ঘটে। ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সুমিত দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ওই বোমা। ওই বিজেপি প্রার্থী সুমিত দাসের অভিযোগ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই বিজেপির মধ্যে আতঙ্ক তৈরি করতে স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই বোম ছুড়েছিল, কিন্তু কোনক্রমে বোমটি ফাটেনি। গোটা ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি।…
Read More
দিনহাটায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বকে বাধা প্রশাসনের,অভিযোগ।

দিনহাটায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বকে বাধা প্রশাসনের,অভিযোগ।

দিনহাটা চৌপথীতে রাজ্যপালের কনভয় থামিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বের। প্রসঙ্গত আজ শনিবার দিনহাটা শিমুলতলায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করে টিয়াদহে মৃত বিজেপি প্রার্থীর ঠাকুরপোর বাড়ি যাবার উদ্দেশ্যে যখন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস এর কনভয় রওনা হয় ঠিক তখন দুপুর বারোটা নাগাদ দিনহাটা চৌপথীতে রাজ্যপালের কনভয় থামিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করে সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব। তবে তাদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বাধা দেয় পুলিশ প্রশাসন এমনটাই অভিযোগ সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বের। তারা বলেন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার পর থেকে সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীদের উপর তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে অত্যাচার করে…
Read More
রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

গতকালই কোচবিহার এসছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সকালে তার সঙ্গে দেখা করেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক দেখা করেন রাজ্যপালের সঙ্গে। জেলা জুড়ে সন্ত্রাসের অভিযোগ জানানো হয় রাজ্যপাল কে। তিনি সার্কিট হাউস থেকে বেরিয়ে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে এক বিজেপি কর্মীর সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি সোজা চলে যান দিনহাটা।মৃত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি আরেক মৃত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূল প্রার্থী তাপস দাসের স্ত্রীর সঙ্গে…
Read More
অনিতা দাসের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস

অনিতা দাসের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস

গতকাল গ্রেপ্তার হওয়া দিনহাটার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিদায়ী প্রধান তাপস দাসের অসুস্থ স্ত্রীর সঙ্গে দিনহাটা মহকুমা হাসপাতালে দেখা করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। শনিবার দুপুর একটা নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতালে ঢুকে তৃণমূলের বিদায়ী প্রধান তাপস দাস এর অসুস্থ স্ত্রী অনিতা দাসের সঙ্গে দেখা করে প্রায় দশ মিনিট কথা বলেন রাজ্যপাল। উল্লেখ্য গতকাল তাপস দাস গ্রেফতার হওয়ার পরই তার বাড়িতে পুলিশি অভিযান চলে। আর তারপরেই তাপস দাসের স্ত্রীর তরফ থেকে অভিযোগ করা হয় যে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালানোর নামে তাকে বেধরক মারধর করে। এরপর অসুস্থ হয়ে পড়ায় গতকাল সন্ধ্যায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি…
Read More
দিনহাটা স্বাধীন ক্লাবের ৬৯ তম বর্ষে দুর্গাপুজার খুঁটি পুজো অনুষ্ঠিত হল

দিনহাটা স্বাধীন ক্লাবের ৬৯ তম বর্ষে দুর্গাপুজার খুঁটি পুজো অনুষ্ঠিত হল

দিনহাটা স্বাধীন ক্লাবের ৬৯ তম বর্ষে দুর্গাপুজার খুঁটি পুজো অনুষ্ঠিত হল শুক্রবার। এদিন দুপুর আড়াইটা নাগাদ দিনহাটা শহরের বলরামপুর রোড এলাকায় স্বাধীন ক্লাবের এবছর ৬৯ তম বর্ষে দূর্গা পূজার খুঁটি পূজা সম্পন্ন হল। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী,বিশিষ্ঠ সমাজসেবী তথা ক্লাব কমিটির সভাপতি সায়ন্তন গুহ সহ সংশ্লিষ্ট ক্লাবের উদ্যোক্তারা। প্রসঙ্গত প্রতিবছর দিনহাটা শহরে দুর্গাপূজার থিম তৈরি করে নজর কারে সংশ্লিষ্ট এই ক্লাব।
Read More
পঞ্চায়েত নির্বাচনে  ভিডিও বার্তা দিলেন কেএলও নেতা জীবন সিং

পঞ্চায়েত নির্বাচনে ভিডিও বার্তা দিলেন কেএলও নেতা জীবন সিং

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোটা কোচবিহার জেলা। তারই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা কে এল ও নেতা জীবন সিং এর। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও বার্তা। ভিডিও বার্তার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন কে এল ও নেতা জীবন সিং। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে রাজবংশী সম্প্রদায় মানুষের কাছে বার্তা রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জাতি মাটির শত্রু। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রক্ত দিবে তবু আলাদা রাজ্য হতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেনা জন বারলা, শংকর ঘোষ, নিশীথ প্রামাণিক, মালতি রাভাদের মনের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিককে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। জীবন…
Read More
জেলা পরিষদ আসনের প্রার্থী তরনীকান্ত বর্মনের জামিন নাকচ,১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

জেলা পরিষদ আসনের প্রার্থী তরনীকান্ত বর্মনের জামিন নাকচ,১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

গ্রেপ্তার হওয়া বিজেপির ২৬ জেলা পরিষদ আসনের প্রার্থী তরনীকান্ত বর্মনের জামিন নাকচ করে দিয়ে বৃহস্পতিবার দিনহাটা আদালতে তাকে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় দিনহাটা মহকুমা আদালতের বিচারক। উল্লেখ্য বুধবার সন্ধ্যায় দিনহাটা ২ ব্লকের শালমারা এলাকা থেকে বিজেপির ২৬ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী তথা সদ্য প্রাক্তন তৃণমূল নেতা তরণীকান্ত বর্মনকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিশেষ টিম। আর এই গ্রেফতার কে ঘিরে শোরগোল পড়ে যায় কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। গ্রেপ্তার প্রসঙ্গে কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বুধবার রাতে সংবাদমাধ্যমকে জানান,তরণীকান্ত বর্মনের বিরুদ্ধে পুরনো একটি মামলায় হাজিরা না দেওয়ার কারণে আদালতে গ্রেফতারী…
Read More
ভোটের আগে ফের উত্তপ্ত সীমান্ত গ্রাম গীতালদহ

ভোটের আগে ফের উত্তপ্ত সীমান্ত গ্রাম গীতালদহ

বুধবার গভীর রাতে দিনহাটা এক নং ব্লকের গীতালদাহ ১ নং গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে নির্দল প্রার্থীর বাড়িঘর ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই গ্রামের নির্দল প্রার্থী আব্দুল জলিলের বাড়ির লোক অভিযোগ করে জানায় গতকাল গভীর রাতে গীতালদহ ১নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মাফুজার রহমানের নেতৃত্বে একদল দুষ্কৃতী পুলিশ সেজে তাদের বাড়িতে মিথ্যে অভিযান চালায়। এবং পরবর্তীতে তাদের ঘরে ভাঙচুর চালায় জিনিসপত্র লুটপাট চালায় এবং ঈদের সামগ্রিক কেনার জন্য যে ৫০ হাজার টাকা ঘরে মজুত ছিল সেই টাকাও তারা লুট করে নিয়ে আসে। নির্দল প্রার্থীর পরিবারের অভিযোগ যেহেতু পঞ্চায়েত নির্বাচনে তারা নির্দল হয়ে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছে তাই…
Read More
পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ। গীতালদাহ এক নং গ্রাম পঞ্চায়েতের ৬/২৯২ নং বুথে নির্দল প্রার্থী আব্দুল জলিল মিয়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল আনুমানিক রাত ১টা নাগাদ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের গুন্ডাবাহিনী ওই নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা ওই নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে নির্দল প্রার্থীর ছেলের বউ এর মাথায় বন্দুক ঠেকায় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এছাড়াও প্রানে মারার হুমকি দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Read More
তৃণমূল কর্মী খুনের ঘটনায় নতুন তথ্য তুলে ধরলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

তৃণমূল কর্মী খুনের ঘটনায় নতুন তথ্য তুলে ধরলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

গতকাল দিনহাটার গিতালদহ জারি ধরলা এলাকায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় নতুন তথ্য তুলে ধরলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আজ কোচবিহার জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, গতকাল জারি ধরলায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। তার যেমন ভারতের নাগরিকত্ব রয়েছে একই সঙ্গে ওই ব্যক্তির বাংলাদেশেরও নাগরিকত্ব রয়েছে। তিনি বলেন, ওই মৃত ব্যক্তির বাবা এবং স্ত্রী বাংলাদেশের নাগরিক।বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় বাংলাদেশের বিজিবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছেন তিনি। সেই ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস তাদের কর্মী হিসেবে দাবি করছে এবং বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি ওই ব্যক্তির ভারতবর্ষের আধার কার্ড এবং…
Read More
বিজেপির পঞ্চায়েত প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ

বিজেপির পঞ্চায়েত প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ

বিজেপি প্রার্থীর স্বামীর উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। বিজেপি প্রার্থী নীরবালা বর্মন এর অভিযোগ আজ বিকেলে তৃণমূলের দুষ্কৃতীরা অতর্কিতভাবে তার স্বামী অহীন্দ্র বর্মনের উপর হামলা চালায়। বিজেপির প্রার্থী হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Read More