মাথাভাঙ্গা ১ এর হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের ২২৮ নম্বর বুথে উত্তেজনা

মাথাভাঙ্গা ১ এর হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের ২২৮ নম্বর বুথে উত্তেজনা

মাথাভাঙ্গা ১ এর হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের ২২৮ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর বিজেপি কর্মী সহ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন ভোট না দিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন। জানা যায়, সকাল থেকে ওই বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ভোট বয়কট করে রাস্তায় দাঁড়িয়ে থাকে ভোটাররা তারপরেই ব্যালট বক্স নিয়ে পালায় বিজেপি সমর্থিত কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় চলে বোমাবাজি। পরবর্তীতে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স লুঠের অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।
Read More
BREAKING : বাম কংগ্রেস জোটের বৃদ্ধ কংগ্রেস কর্মী সমর্থককে লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

BREAKING : বাম কংগ্রেস জোটের বৃদ্ধ কংগ্রেস কর্মী সমর্থককে লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

BREAKING : ভোটের আগের রাতে পুনরায় বাম কংগ্রেস জোটের কংগ্রেস কর্মী সমর্থককে লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুলিতে গুরুতর আহত দিনহাটা এক নং ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহেশ্বর গ্রামের হাফিজুর রহমান ওরফে রফিকুল ব্যাপারী নামের এক বাম কংগ্রেস জোটের কংগ্রেস সমর্থক। বামেদের অভিযোগ ওই ব্যাক্তি যখন তার পাশের বাড়িতে এসেছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রফিকুল হক নামের ওই ব্যক্তি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Read More
লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড ইন ডিস্ট্রিক স্পোর্স অর্গানাইজার পেলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত

লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড ইন ডিস্ট্রিক স্পোর্স অর্গানাইজার পেলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত

কোচবিহারের ক্রীড়া মহলে সবচেয়ে আনন্দের ঘটনাটি ঘটল গত ২১ জুন কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে। এদিন সন্ধ্যায় এই অডিটেরিয়ামে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড ইন ডিস্ট্রিক স্পোর্স অর্গানাইজার এর পুরষ্কার প্রদান করল ইন্টারন্যাশানাল স্পোর্টস ফ্লিম ফেস্টিবেল কতৃপক্ষ। তার হাতে পুরষ্কার তুলে দেন কলকাতা কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল তথা বিধায়ক দেবাশীষ কুমার। দক্ষ ক্রীড়া সংগঠক সুব্রত দত্তের এহেন পুরষ্কার প্রাপ্তিতে আনন্দিত কোচবিহারের ক্রীড়া মহল। এর কারন বহু বছর পর কোচবিহার থেকে কোন ক্রীড়া সংগঠক রাজ্য স্তরে এমন বড় মাপের পুরষ্কার প্রাপ্তি। বহু বছর আগে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার প্রয়াত সম্পাদক বিক্রম সেনগুপ্ত পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর…
Read More
ভোটের লড়াইয়ে না থেকেও দলের হয়ে অনুগত সৈনিকের কাজ করে যাচ্ছেন শুচিস্মিতা

ভোটের লড়াইয়ে না থেকেও দলের হয়ে অনুগত সৈনিকের কাজ করে যাচ্ছেন শুচিস্মিতা

ভোটের লড়াইয়ে না থেকেও দলের হয়ে অনুগত সৈনিকের কাজ করে যাচ্ছেন শুচিস্মিতা তিনি কোচবিহার জেলা তৃণমূলের এক দাপুটে নেত্রী বর্তমানে মহিলা তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি। জেলা পরিষদে আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়ার কথা সাংবাদিক সম্মেলন শুনে অনেকেই সিদুরে মেঘ দেখেছিল ভেবেছিল সে বোধ হয় বিদ্রোহী হয়ে উঠবে। কিন্তু তিনি যা বলেন সেটাই করেন। বলেছিলেন দলের প্রার্থীদের জেতার জন্য যা যা দরকার সেটা তিনি করবেন আর সেটাই গ্রাম পঞ্চায়েত ভোটের করে দেখাচ্ছেন কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা। খুলি বৈঠক থেকে বড় জনসভা সবেতেই দেখা যাচ্ছে তার অগ্রণী ভূমিকা মহিলা মহলও বেশ চাঙ্গা দলের ভালো ফলাফল নিয়ে আশাবাদী শুচিস্মিতা…
Read More
ভোটের আগ মুহূর্তে জীবন সিংহর ভিডিও বার্তা,কটাক্ষ পার্থপ্রতিমের

ভোটের আগ মুহূর্তে জীবন সিংহর ভিডিও বার্তা,কটাক্ষ পার্থপ্রতিমের

কয়েকদিন আগেই ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থপ্রতিম রায় কে হুঁশিয়ারি দিয়েছিলেন কেলও চিফ জীবন সিংহ। পাল্টা কেলও চিফকে বিজেপির এজেন্ট হিসেবে তোপ দাগিয়েছেন পার্থপ্রতিম রায়। পঞ্চায়েত ভোটের ঠিক আগ মুহূর্তে আবার ভিডিও বার্তায় পার্থপ্রতিম রায় আক্রমণ করলেন। এদিনের ভিডিও বার্তায় জীবনসিংহ বলেন নির্বাচনের নামে কলকাতার রাজনীতিবিদরা কোচ কামতাপুরের মাটিতে যে সন্ত্রাসবাদ চালাচ্ছে, তার বিরুদ্ধে সকল মানুষের জেগে ওঠা উচিত। তার আক্রমণের উদ্দেশ্য যে শাসক তৃণমূল ছিল তা এদিনের ভিডিও তেই স্পষ্ট। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পূর্বোত্তর। এই ভিডিও প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন জীবন সিংয়ের এই বক্তব্যের কোন মূল্য নেই বিজেপি নেতাদের লেখা চিত্রনাট্যে তিনি বলে…
Read More
ভোটের মুখে কোচবিহারে বোমাবাজি, এলাকায় উদ্ধার তাজা বোমা

ভোটের মুখে কোচবিহারে বোমাবাজি, এলাকায় উদ্ধার তাজা বোমা

কোচবিহার এক নম্বর ব্লকের পাঠ ছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙ্গারহাট এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ গতকাল রাতে বিজেপি প্রার্থী মানিক রায়ের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে তৃণমূলের দুষ্কৃতীরা। এলাকার বাসিন্দারা বাইরে বেরিয়ে আসলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। আজ সকালে ওই এলাকা থেকে প্রায় এক ব্যাগ বোম উদ্ধার হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজা বোম গুলি উদ্ধার করে নিয়ে আসে।
Read More
Breaking:দিনহাটার কালমাটিতে গুলিবিদ্ধ ৩ জন বিজেপি কর্মী বলে খবর পাওয়া যাচ্ছে,আহত ১

Breaking:দিনহাটার কালমাটিতে গুলিবিদ্ধ ৩ জন বিজেপি কর্মী বলে খবর পাওয়া যাচ্ছে,আহত ১

Breaking :দিনহাটার কালমাটিতে গুলিবিদ্ধ ৩ জন বিজেপি কর্মী বলে খবর পাওয়া যাচ্ছে,আহত ১,অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার
Read More
বুড়িরহাটে নিশীথ প্রামাণিকের নির্বাচনী প্রচার

বুড়িরহাটে নিশীথ প্রামাণিকের নির্বাচনী প্রচার

দুপুর বারোটা থেকে দিনহাটা দু নম্বর ব্লকের বুড়িরহাট দুই নম্বর জীপির বাসন্তীরহাট, নাজিরহাট দুই জিপির শালমারা সহ বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়, জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব। মূলত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ পাশাপাশি নির্বাচনী মিছিলের মধ্য দিয়ে প্রচার সারলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সকলকে নির্বাচনের দিন নিজের গণতান্ত্রিক ভোটাধিকার প্রদানের আবেদন জানান। সংবাদমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেস ভয়ে দেউলিয়া হয়ে গিয়েছে তাই তাদের ভোট প্রচারের অস্ত্র তৃণমূলের…
Read More
জমি বিবাদের জেরে দক্ষিণ পশ্চিম পেটলায় পারিবারিক সংঘর্ষের জেরে গুরুতর আহত ৫

জমি বিবাদের জেরে দক্ষিণ পশ্চিম পেটলায় পারিবারিক সংঘর্ষের জেরে গুরুতর আহত ৫

জমি বিবাদের জেরে দক্ষিণ পশ্চিম পেটলায় পারিবারিক সংঘর্ষের জেরে গুরুতর আহত ৫ জন। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ সংশ্লিষ্ট ওই এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ঘটনায় রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। জানা গিয়েছে গুরুতর আহত ব্যক্তিরা হলেন জাবেদ আলী মিয়া,আমেনা বিবি, লিপি খাতুন বিবি,মাজিরণ বিবি,আমিনা বিবি। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে গুরুতর পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক।
Read More
তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য

তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য

ভোটের একদিন আগেই রাতের অন্ধকারে গীতালদহে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটলো। অভিযোগ উঠলো কংগ্রেস প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ কংগ্রেসের।হাসানুজ্জামান নামে দিনহাটা এক নং ব্লকের গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের খারিজা গীতালদহ গ্রামের ওই তৃণমূল কংগ্রেস কর্মীর অভিযোগ গতকাল রাতে যখন তিনি তাদের দলীয় প্রার্থী রেশমি সুলতানার প্রচারে বেরিয়েছিলেন ঠিক সেই সময় তার কাছে ফোন আসে ওই একই বুথের কংগ্রেস প্রার্থী মর্জিনা বেগমের স্বামী শাহানুর ইসলাম বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে এসে তার বাড়িতে ভাঙচুর চালায় এবং বোমাবাজি করে। একই অভিযোগ হাসানুজ্জামানের মা সাহারা বিবির।…
Read More
তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য

তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য

ভোটের একদিন আগেই রাতের অন্ধকারে গীতালদহে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিযোগ উঠলো কংগ্রেস প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ কংগ্রেসের। হাসানুজ্জামান নামে দিনহাটা এক নং ব্লকের গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের খারিজা গীতালদহ গ্রামের ওই তৃণমূল কংগ্রেস কর্মীর অভিযোগ গতকাল রাতে যখন তিনি তাদের দলীয় প্রার্থী রেশমি সুলতানার প্রচারে বেরিয়েছিলেন ঠিক সেই সময় তার কাছে ফোন আসে ওই একই বুথের কংগ্রেস প্রার্থী মর্জিনা বেগমের স্বামী শাহানুর ইসলাম বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে এসে তার বাড়িতে ভাঙচুর চালায় এবং বোমাবাজি করে। একই অভিযোগ হাসানুজ্জামানের মা…
Read More
মঙ্গলবার গভীর রাতে ফের উত্তপ্ত দিনহাটা,সিপিআইএম প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ

মঙ্গলবার গভীর রাতে ফের উত্তপ্ত দিনহাটা,সিপিআইএম প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ

মঙ্গলবার গভীর রাতে ফের উত্তপ্ত দিনহাটা,সিপিআইএম প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বাড়িতে তীর, বোমাবাজি ও কর্মীদের মারধরের অভিযোগ। ঘটনায় তীর বিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় মনোয়ার মিয়া নামে এক সিপিএম কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। গভীর রাতে এই ঘটনাস্থলে যায় দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার বিবরণে জানা যায়, দিনহাটা ১ নং ব্লকের বড় শৌলমারী অঞ্চলের ছিট মদনাকুড়ার ৬/২০৮ নম্বর বুথের সিপিআইএম প্রার্থী ফরিদা খাতুন বিবি ও তার কর্মী সমর্থকদের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী বোমাবাজি, তীর ও কর্মীদের মারধর চালায়। ঘটনায় তীর বিদ্ধ হয় এক সিপিআইএম কর্মী।বোমার বিকট শব্দ শুনে গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে…
Read More
সাহেবগঞ্জ অঞ্চলের গর্ভডাঙ্গা এলাকায় বিজেপি প্রার্থীর শ্বশুরকে মারধরের অভিযোগ

সাহেবগঞ্জ অঞ্চলের গর্ভডাঙ্গা এলাকায় বিজেপি প্রার্থীর শ্বশুরকে মারধরের অভিযোগ

সাহেবগঞ্জ অঞ্চলের ৭/৮৮ বুথের গর্ভডাঙ্গা এলাকায় বিজেপি প্রার্থীর শ্বশুরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে। মঙ্গলবার গভীর রাতে ঘটে এই ঘটনা। বিজেপির তরফ থেকে বিজেপি প্রার্থী পারুল রায় সরকারের স্বামী উত্তম কুমার রায় সরকার বলেন আমি রাতে মিটিং গেছিলাম সেই সময় শুনতে পাই তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দলীয় প্রার্থীর ফ্লেক্স ছিড়ে দেওয়ার সঙ্গে প্রার্থীর অর্থাৎ তার বাড়িতে হুমকি দিচ্ছে। খবর পেয়ে দ্রুত তিনি বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে তৃণমূল দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে রাত আনুমানিক দুটো নাগাদ আবারও তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীর কাকা শ্বশুরের বাড়িতে এসে হুমকি পাশাপাশি বাড়ি ভাঙচুরের চেষ্টা করে তখন বৃদ্ধ কাকার শ্বশুর…
Read More
দিনহাটা ১ নং ব্লক ও সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

দিনহাটা ১ নং ব্লক ও সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

বিজেপির দলীয় প্রার্থীর সমর্থনে দিনহাটা ১ নং ব্লক ও সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। মন্ত্রী এদিন বিভিন্ন এলাকায় তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করার পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ কর্মসূচি সারেন। আর এদিন নিউ গিতালদহে  দীপা সরকার ছেত্রীর সমর্থনে এসে মন্ত্রী নিশীথ জানান পঞ্চায়েত নির্বাচনের আবহে গোটা পশ্চিমবাংলায় যেভাবে সন্ত্রাস হয়েছে, সেই পরিস্থিতিতে দলীয় প্রার্থী সহ সহকর্মীদের ভরসা যোগাতে তারা সবসময় দলীয় কর্মী ও প্রার্থীদের পাশে রয়েছেন। নিশীথ আরো বলেন কোচবিহার সহ দিনহাটা এক ও দুই ব্লকের বিভিন্ন এলাকায় বেশিরভাগ আসন ও গ্রাম পঞ্চায়েত দখল করবে ভারতীয় জনতা পার্টি। এদিন নিশীথের রোড…
Read More